এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩১ মার্চ ২০১৭ ০৩:২৫376919
  • আমার তো মনে হয় এর মধ্যে কিছু ফিকশান (অতিরন্জন বলতেও পারেন), কিছু ফ্যাক্টো, আর বেশ কিছু রূপক ব্যাপার স্যাপার আছে। সেই সময়েও সেন্সর বোর্ড আর ঠুনকো ভাবাবেগ ছিলো নিস্চই। গল্পের মধ্যে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছে। আলাদা করে দ্যাখ, বেড় কর কোনটা কি? কোথায় যে আসল ইতিহাস শেষ হচ্ছে আর কোথায় যে গল্প শুরু হচ্ছে কেউ জানে না। কর্ণ-কুন্তি-সুর্যদেবতার ব্যাপারে এরকম একটা শুনেছিলাম।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৩:২৫376920
  • আর দেখো, লোকে যদি পা এ পা দিয়ে ঝগড়া করবে ভাবে তাহলে শিব -পার্বতীর চানঘর খোঁজার দরকার নেই .......যে কোনো জায়গাতে খুঁজলেই কোনো না কোনো যুগে কোনো রাজাগজার বা বিখ্যাত ব্যক্তির স্মৃতিবিজড়িত কিছু পাওয়া যাবে, ব্যাস এবার ঝামেলা লাগিয়ে দিলেই হলো। গোটা পৃথিবীটা ধেড়ে ছুঁচোর মতো খুঁড়ে ফেলা যায় এমন বিকট উদ্দেশ্য থাকলে। এতো সিম্পল হারামীপনা :):)
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৩:০৭376918
  • হান্ড্রেড পার্সেন্ট ফিকশন বলে কিছু হয় নাকি ? কোনোদিন হয়েছে ? হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এর মতোই তা দুর্লভ।
  • r2h | ৩১ মার্চ ২০১৭ ০৩:০৫376917
  • জংলীগোষ্ঠীর প্রধান, যজ্ঞভাগের মারপিট, পুড়ে যাওয়া আসলে রূপক, এই ব্যাখ্যাগুলো পড়তে অতি চমৎকার লাগে, মনে হয় কি প্রাচীন ইতিহাস দেখতে পাচ্ছি।
    কিন্তু তার মানে কি এইসব সত্যি হয়েছিল, কোন বাস্তবভিত্তি আছেই ধরে নেওয়া? এক্কেবারে পিওর কল্পনায় এত কাব্য কাহিনী আগের দিনে লোকেরা কি করে করবে এরকম? না, কবিতা ব্যাখ্যা করার মত... হাজার বছর ধরে হাঁটিতেছি বলতে কবি কি বুঝাইতেছেন? কবি বুঝাইতেছেন তাহার মাথা ধরিয়াছে... এইরকম। পার্বতী দক্ষ শিব রাম এদের যদি সবারই একটা অরিজিন বেরোয় সে পাহাড় জঙ্গল বিন্ধ্য হিমালয় যেখানেই হোক, তাহলে আবার তাদের বাড়ি ঘরের খোঁজও পড়বে, আর একগাদা অশান্তি।

    নিতান্ত ঢপ হলে শান্তি, একেবারে ফিকশন। আর ফিকশনই যদি হয় তাহলে লেজ নেই কেন? চাষ করতে করতে ছোট্ট মেয়ে থেকে ঠাকুরের গায়ে হাতির মাথা সবই সম্ভব, ট্রাক চালানো অক্টোপাস হলুদ রঙের একবিঘৎ জীব সবই সম্ভব।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০২:৫৬376916
  • ওদের বাড়ির মেয়েদের দত্তকও তো দিয়ে দিতো। কুন্তী তো বসুদেবের বোন। অথচ দত্তক দিয়ে দিল মেয়েটাকে কোথাকার কোন্‌ কুন্তীভোজের কাছে।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০২:৫০376915
  • কৃষ্ণের মেয়ে চারুমতি। রুক্মিনীর গর্ভজাত। এনার নাম পাওয়া যায়। পরে অবশ্য দাবি করা হয়েছে আরো নাকি মেয়ে ছিল।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০২:৪৭376914
  • ঐ দক্ষ আর ঐ কাশীরাজ। এরা চিরকালীন মেয়ের বাবা। সাতাশ আটাশটা করে মেয়ে, সব আর্যেরা এদের কন্যা বিয়ে করে। ওদিকে ওদের দ্যাখো, কৃষ্ণকে দ্যাখো, আট পত্নী থেকে ৮০ টা নাকি ছেলে। মেয়েই হয় না। অথবা হলেও কোথাও ফেলে টেলে আসে মনে হয়। কাশীরাজের কেসখানাই বা কী, ভীষ্ম তিনটি কন্যা তুলে নিয়ে গেল, তাও আবার নাকি তার দুব্বল সৎ ভায়ের জন্য।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০২:৪১376913
  • কিংবা হতে পারে বাবা শিব আর ছেলে শিব। একই বংশে ছিপ ফেলেছে পরপর দুই প্রজন্ম :)
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০২:৪০376912
  • ওই দশাবতার আর দশ-মহাবিদ্যা এইসব মনে হয় প্যারালাল টাইপ জিনিস করতে চেয়েছে। তোদের বিষ্ণুর এত অবতার, এই দ্যাখ আমাদের চন্ডীর কত মহাবিদ্যা! তোদের ব্রহ্মাবিষ্ণুমহেশ্বর এসে মহিষাসুর মেরে দাও গো, শুম্ভ নিশুম্ভ মেরে দাও গো, এইসব বলে মিনতি করে আমাদের চন্ডীর কাছে। ওরাও আবার পাল্টা চাল দিয়ে ত্রিতেজ দ্বারা দেবী সৃষ্টি ইত্যাদি করে দিয়েছে। মনে হয় এইভাবে ক্রমাগত দাবা খেলা চলেছে। ঃ-)
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০২:৩৯376911
  • এই পুড়ে যাওয়ার কেসটা রূপক মনে হয়। হতভাগা কবিদের সৃষ্টি। শী সামহাও বিকেম প্যাসিভ। শিব সেই স্মৃতিটা নিয়ে হেজিয়ে দেবদাস হয়। বিষ্ণু শকথেরাপি করে স্মৃতিটাকে নিউরালাইজ করে দেয়। তারপর রিলেশন রিবিল্ড করে। ফাইনালি কোনো কবি একটা কুছ কুছ হোতা হায় মার্ক গপ্পো ফেঁদেছে দুটো কাহিনী আলাদা করে দেখিয়ে।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০২:৩৪376910
  • দক্ষের মেয়ে সতী তো যোগাগ্নিতে পুড়ে গেলেন শিবনিন্দা সইতে না পেরে। তখনই তো দেহ নিয়ে শিবের প্রলয়নৃত্য। চক্রে কেটে কেটে ফেলে বিষ্ণু কতগুলো মহাপীঠ তৈরী করলেন। পার্বতীরূপে তো পরে হিমালয়ের কন্যা হয়ে জন্মালেন, তপস্যারত শিবের আশ্রমে থাকতেন, তখনই তো সেই মদনভস্ম পালা হল। পরে অনেক পরে তপিস্যে করে বিয়ে হল, সেই কুমারসম্ভবের গল্প।
    এই গল্পগুলো মনে হয় বৈদিক অবৈদিকে ইউনিফিকেশনের স্টেজে তৈরী হয়েছে। অরিজিনাল চন্ডীকে কীভাবে কীভাবে যেন পার্বতী করেছে। আবার বিয়েও দিয়ে দিয়েছে। তবে বিষ্ণুর সঙ্গে পারে নি, শিবকে আর্যায়িত করে শিবের সঙ্গে দিয়েছে।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০২:২৩376909
  • ওটাই যজ্ঞভাগ আদায় করা শিব। জংলী গোষ্ঠীর প্রধান শিবের প্রেমে পরে পার্বতী। বড়োলোকের মেয়ে খেয়ে দিয়ে গোলগাপ্পা ছিল। কেলোগস ডায়েট করে রোগা হলো। তারপর তার বাপ বাওয়াল দেওয়ায় শিব হামলা দলবল নিয়ে নিজের ব্রাহ্মণত্ব প্রতিষ্ঠা করলো।মেয়েকে হাইজ্যাক করে বিয়ে করলো। বাকিটা বাঙালির উর্বর কল্পনা :)
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০২:১৫376908
  • আর যে শিব পার্বতীর সঙ্গে কৈলাশে থাকেন, নন্দীভৃঙ্গী এই দুই সহচর যাঁর গাঁজা আর সিদ্ধি প্রস্তুত করে দেয়, দুর্গাপুজোর সময় তিনদিনের জন্য পার্বতী বাপের বাড়ি চলে গেলে যিনি আতান্তরে পড়েন, ওরে আমার জামা কোথায়, রুমাল কোথায়, ঘড়ি কোথায়, ওরে আমার মাফলার কোথায়--এইসব বলতে থাকেন, সেই শিবও কি আর একই লোক? ঃ-)
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০২:১০376907
  • শিব আদৌ একটা লোক নাকি ? যে শিব দক্ষরাজের পুটকি জ্যাম করে যজ্ঞভাগ আদায় করেছিল আর যে শিব তিব্বত থেকে এসে ভুটানের বাঘের গুহায় তপস্যা করছে, এরা শৈব ক্ল্যানের প্রধান হতে পারে বড়োজোর দুটো স্পেস -টাইমে। একই লোক এমন আদৌ মনে হয়না।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০২:০৫376906
  • কেউ কেউ তিব্বতের তন্ত্রের সঙ্গেও যোগ পান দেখলাম। অবশ্য শিব নিজেই তো তিব্বতী।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০২:০৪376905
  • সেসব গপ্পো অনেক পেয়ে যাবেন। জেলে সম্প্রদায়ের মধ্যেই ঘুরেছেন। তার আগে নাকি রাজা ছিলেন। মূলত মাছের নাড়িভুড়ি খেয়ে থাকা কৃচ্ছসাধন অনেক গল্প।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০২:০২376904
  • মাছের আর মাছধরা নৌকোর ব্যাপারগুলো বাংলার সঙ্গে ম্যাচ করে, এত নদী আর এই বঙ্গোপসাগর, মাছে ভর্তি। বাংলার লোকেরা নির্ঘাত বহুকাল থেকেই মাছ ধরতো। জেলে সম্প্রদায় নিশ্চয় সমুদ্রেও যেত নৌকো নিয়ে।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০১:৫৮376903
  • মৎস্যেন্দ্র নিয়ে সন্দেহ হয়না কেননা, পশুপাখির মোটিফ বারবার এসেছে শৈব দের মধ্যে। গোরক্ষ নিয়ে সন্দেহ আছে। হঠাৎ একজন নাথযোগীর নাম গোরক্ষ কেন ? এরা তো ক্যাটল ক্লাসের লোক ছিলোনা। তাহলে কী গোরক্ষর সময় থেকেই আপোষ হয় ? নট সিওর। ছড়িয়ে ছিটিয়ে আছে সব আর এতো মিথ আর গাঁজা গপ্পো যে ঘটনা বোঝা মুশকিল।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০১:৫২376902
  • মৎসেন্দ্রনাথ শুনলেই মাছের কথা মনে হয়। ঃ-) এদিকে মৎসেন্দ্রনাথ সম্পর্কে আমাকে অনেক কিংবদন্তী শুনিয়েছিলেন একজন। তার পরেও কেন যে মাছ মনে হয় কেজানে!
  • একক | ৩১ মার্চ ২০১৭ ০১:০৯376901
  • পশ্চিমবঙ্গে একাধিক যোগীপাড়া আছে। মঠ আছে। সব ওই যোগী মত্সেন্দ্রনাথের সঙ্গে যুক্ত। বাঙালিদের সঙ্গে এদের প্রাচীন যোগাযোগ। দমদমের ওদিকে একটা মত্সেন্দ্রনাথের মন্দির আছে। মজার যেটা যোগীরা কিন্তু ঐতিহাসিকভাবে ব্রাহ্মনবিরোধী। মানে কাশ্যপ গোত্রীয় দের দুচক্ষে দেখতে পারেনা। এই আদিত্যনাথের কেসটা ঐজন্যেই মজার। এর গুরু বর্ণহিন্দুদের মাঝে পপুলার। এ নিজেও উত্তরপ্রদেশের ব্রাহ্মণ্যধর্মের ফ্রন্টলাইন ক্যারেক্টার। তবে শুনেছি আরএসেএসের সঙ্গে সম্পর্ক ভালো না।
  • একক | ৩১ মার্চ ২০১৭ ০১:০৩376900
  • শর্ত আবার কী। কোনো যোগী সম্প্রদায়ে যোগদান করে সন্যাস নিলেই যদি। জেবাহ্বে গোরক্ষনাথ মঠের বাকি সন্যাসীরাও যোগী। এরা তো একটা সম্প্রদায়। মূলত শৈব এবং এদের একটা অংশ পরে বৌদ্ধ। মত্সেন্দ্রনাথের ইতিয়াহাস পড়লে জানতে পারবেন। নাথ -দেবনাথ ইত্যাদি সবাই নাথযোগী সম্প্রদায়ের লোক। শিব গোত্র।
  • Du | ৩১ মার্চ ২০১৭ ০০:৫২376899
  • যোগী লাগানোর পুর্বশর্ত কি?
  • Ekak | ৩০ মার্চ ২০১৭ ২৩:৪২376898
  • অপেক্ষায় আছি তরুণ সাগর আবার কবে ভেসে উঠবে। লোকটা ভয়ঙ্কর কুকুর বিদ্বেষী। কুকুর পোষা নিষিদ্ধ করার দাবি জানাবে। এদিকে যোগী আদিত্যর আবার কুকুর থেকে বাঘ সব কিছুই পোষার বাতিক।
  • sinfaut | ৩০ মার্চ ২০১৭ ২৩:৩৫376897
  • এক পরিচিত ভদ্রমহিলা সামনেই মন্দিরের লাগোয়া গোশালায় দুই সন্তানকে সন্ধেবেলায় ঘুরতে নিয়ে যেতেন। জিজ্ঞেস করে জানতে পারি গরু সন্ধের দিকে অক্সিজেন ছাড়ে আর শিশুর মনও গোমাতার সামনে গেলে শান্ত হয়, তাই নিয়ে যান।

    কয়েকদিন বাদে তেনার ভাবাবেগে আমূল পরিবর্তন হয়েছে। আর যান না।
  • dc | ৩০ মার্চ ২০১৭ ২০:২০376896
  • নানা খুঁটিতে বাঁধলে গোমাতার ভাবাবেগে আঘাত লাগবে। তার চেয়ে ন্যাজার কাছটায় খানিকক্ষন গিয়ে দাঁড়ালেই হবে।
  • de | ৩০ মার্চ ২০১৭ ২০:০১376895
  • অবিশ্যি এতো কিছু না করে গোরুর শরীরে কয়েকবার হাত বুলোলেই হবে। তার আগে খুঁটিতে বেঁধে নেবেন। শ্লীলতাহানি বলে গুঁতিয়ে না দেয়!
  • de | ৩০ মার্চ ২০১৭ ১৯:৫৮376894
  • তেল কখনোই এক রকমের খাওয়া উচিত নয়। সর্ষে, সানড্রপ, অলিভ, ঘি, মাখন সবই খান, শুধু পরিমাণে অল্প। লোকে তিল আর বাদাম তেলও খেতে বলে, তবে এই দুটোতে আমার গন্ধ লাগে।
  • dc | ৩০ মার্চ ২০১৭ ১৯:৩৭376893
  • মাইরি এবার থেকে সব তেল মিশিয়ে খাব।
  • cb | ৩০ মার্চ ২০১৭ ১৯:৩০376892
  • বলচি গানগুলি কেউ কিন্তু বলে দিলেন না
  • r2h | ৩০ মার্চ ২০১৭ ১৯:২৭376891
  • 'নেড়িকুত্তোর গায়ে ধুত্তোর রেঢ়ির তেলের গন্ধ' - এইটা যেন কি কোথায় কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত