এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রবঞ্চক পানকৌড়ি | ৩১ মার্চ ২০১৭ ১১:৩২376950
  • সে জানি, বিএস-থ্রী কেস। সেটা হল সত্যি কথা। সেটা ভুলে যাওয়া বিশেষ কষ্টের কাজ নয়। মনে হলেই উল্টে ভাববেন - এখন শস্তা হয়ে গেছে মানে হয়তো...হয়তো কেন নিশ্চয়...
  • dc | ৩১ মার্চ ২০১৭ ১১:২২376949
  • নানা এগুলো স্টক ক্লিয়ার করার জন্য ডিসট্রেস সেল করছে। একজনকে স্কুটারটা কিনে দিয়েছিলাম, সে এখন বলছে তাড়াহুড়ো করলে এই হয়। পঁয়ষট্টি মতো দাম পড়েছিল, সেটা এখন পঞ্চাশের কমে পাওয়া যাচ্ছে ঃ(

    T, আপনার মেলাইড তিতাস১৯৭৯ তো? আমার মেলাইডি তো আপনার জানার কথা, আগের বছর "প্রেতসিদ্ধের কাহিনী" বইটা পাঠিয়েছিলেন।
  • T | ৩১ মার্চ ২০১৭ ১১:১৬376948
  • আমি এক সঞ্জয় চন্দকে চিনতাম, কম্প সায়েন্স। সেইজন্যই আর কী।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ৩১ মার্চ ২০১৭ ১১:০৮376947
  • এসব নিয়ে ভাবতে নেই। মনে রাখবেন - শস্তার তিন অবস্থা।
  • dc | ৩১ মার্চ ২০১৭ ১১:০৩376946
  • আমার মনে একটুও শান্তি নাই ঃ( মাস তিনেক আগে একটা টিভিএস জুপিটার কিনলাম, আজকে সেটায় প্রায় কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে ঃ((((
  • প্রবঞ্চক পানকৌড়ি | ৩১ মার্চ ২০১৭ ১০:৫৭376945
  • আমার প্রথম পিএইচডি ছাত্র থিসিস সই করিয়ে নিয়ে গেলো, আজ জমা দেবে। সই করে মনে হল - আঃ, কী আরাম, কী শান্তি...
  • dc | ৩১ মার্চ ২০১৭ ১০:৪১376944
  • সংগঠক কে ধন্যবাদ, বুকমার্ক করে রাখলাম।

    T, না তো!
  • T | ৩১ মার্চ ২০১৭ ১০:৩৯376943
  • ডিসি কি কম্প সায়েন্স?
  • সংগঠক | ৩১ মার্চ ২০১৭ ১০:১৩376942
  • কি হয়েছে? রুশ বইয়ের লিংক চাই? এই পাতাটা দেখতে পারেন, বর্ণানুক্রমিক লিস্টের জন্যে।

    https://sovietbooksinbengali.blogspot.in/p/blog-page_1.html
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ১০:১১376941
  • হ্যাঁ, চাইনিস ডিম্। লুরুতে ঢুকেছে বলে শুনেছিলুম।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ৩১ মার্চ ২০১৭ ১০:০৯376940
  • শালা ডিমভাজা খাওয়াও রিস্কি হয়ে যাচ্ছে। প্লাস্টিকের ডিম, সকাল থেকে এবিপি আনন্দে দেখাচ্ছে।
  • Du | ৩১ মার্চ ২০১৭ ০৯:১৬376939
  • আরে পুরোটা লিখলেন কেন?
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৮:৪৩376938
  • বাহ ! আনন্দে দিন কাটুক। নদী আর পাহাড় দেখলে অর্ধেক শ্রান্তি লাঘব হয়ে যায়।
  • avi | ৩১ মার্চ ২০১৭ ০৮:৪১376937
  • উফ, এমন একটা জায়গায় কাজের সূত্রে থাকার মজাই আলাদা, যেখানে সকালে উঠে দাঁতন করতে করতে নদীর বাঁধ দিয়ে হাঁটা যায়, যার একপাশে টানা চা বাগান চলে গেছে, কিছুটা পিছনে নদীর ওপর একটা ব্রিজ, মাঝে মাঝে ঝমঝম করে রেলগাড়ি যায়, তারও পিছনে নীল রঙের হিমালয় পুরো দিগন্তজোড়া, আকাশ পরিষ্কার থাকলে ঝকঝক করে ওঠে কাঞ্চনজঙ্ঘা। বিনা পরিশ্রমে কুড়ি পঁচিশ রকম পাখি দেখা হয়ে যায়। এবং সবচেয়ে ভালো ব্যাপার, ফিরে এসে রেডি হয়ে দিব্যি কাজে যাওয়া যায়। বিকেলে আবার আরেক দিকে যাওয়া।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৮:৩৩376936
  • হ্যাঁ, আর দারুন স্কেচ ছিল বইটাতে :) সেই একটা জংলা স্কেচ একপাতায় অরে পাতায় যুত্তিয়েরে এসে ডাকছে : ইকথিয়ান্ডার, ইকথিয়ান্ডার !! কলেজে উঠে পড়েছিলুম।
  • dc | ৩১ মার্চ ২০১৭ ০৮:১৭376935
  • আমার ইমেল [email protected]

    উভচর মানুষের ইবুক কি আছে? অনেকদিন গল্পটা পড়া হয়নি, ছোটবেলায় আমার খুব ফেভারিট গল্প ছিল।
  • দরকার | ৩১ মার্চ ২০১৭ ০৮:০৪376934
  • পারলে দেখবেন, আলেকজান্ডার বেলিয়ায়েভ এর যা কিছু ইংরিজি ইবুক সম্ভব, উভচর মানুষ আর প্রো ডয়েলের মস্তক into the abyss, the invisible light হৈটি টৈটি - এগুলি বাদে।
  • দরকার | ৩১ মার্চ ২০১৭ ০৮:০০376932
  • ডিসি কি ইমেল অ্যাড্রেস শেয়ার করেন? কিছু ইবুক দরকার ছিল।
  • dc | ৩১ মার্চ ২০১৭ ০৮:০০376933
  • "আমার মনে হয় পুরান বা এইজাতীয় লেখাগুলো সেইযুগের সায়েন্স ফিকশন"

    এটা আমারও মনে হয়। এই নিয়ে কিন্তু আর্থার সি ক্লার্কেরও কিছু লেখা বা টিভি এপিসোড আছে।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০৭:২১376931
  • এইমাত্র একটা ছবি দেখে মন ভালো হল। তৃষ্ণার্ত শঙ্খচূড়কে বোতলে করে জল খাওয়াচ্ছেন গ্রামের লোক। তারপরে বনকর্মীরা শঙ্খচূড়কে নিয়ে গেছেন। ১২ ফুট লম্বা! সোজা কথা?
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০৬:২৯376930
  • আরো ভয়ের যে আমরা ইকো চেম্বারে বা মিরর হাউসে ঢুকে যাচ্ছি। একটা জিনিস নিয়ে হৈ হৈ শুরু হল, ব্যস মর্জিনা কেস! সব দেয়ালেই দাগ দিয়ে দিয়েছে। এবার ব্যাটারা খুঁজে মর কোন্‌টা আলিবাবার বাড়ি বা আদৌ সেটা আছে কিনা ঐ দাগোয়ালাদের মধ্যে।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৬:১৮376929
  • হ্যাঁ। এলোন মাস্কের। এফবি লাইভ পুরোটা কভার করছিলো। একদল লোক প্রথম থেকে মন্ত্রের মতো বলে গ্যালো : এভরিথিং ইস ফেক। দিস ইস সিজিআই। এলোন মাস্ক ইস ফেক।

    এখন হতেই পারে যে এগুলো একটা বিরাট ষড়যন্ত্র। হতেই পারে যে এলোন মাস্ক বিপুল ফান্ডিং নিয়ে এখন কাজ নাবাতে না পেরে ফেক করছে। কিন্তু একটা বড় অংশের জনতার বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই গড়ে ওঠার কোনো অবজেকটিভ প্রসেস নাই, এটা রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো ভয়ের। ট্রাম্প খারাপ -এলোন ট্রাম্পের টেকনিক্যাল এডভাইসিং টিমের মিটিং এ ছিল তাই এলোন মাস্ক ফেক। ব্যাস। হয়ে গ্যালো।

    বহুত ভয়ঙ্কর দিনের মধ্যে আছি আমরা যেখানে কোনো অবজেকটিভ প্রসেস নাই মতামতের পেছনে। রং দেখো লাইক -ডিসলাইক মারো।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০৪:৪৬376928
  • এটাই তো এলিয়েন মাস্ক থুরি থুরি মানে ইলান মাস্ক বাবুর! না?
    ঃ-)
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৪:২১376927
  • স্ট্রেঞ্জ ব্যাপার। সেফ ল্যান্ডিং অবধি দেখালো না। ড্রোন শীপ নাকি ডেটা ট্রান্সমিট করছেনা না কীসব।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৪:১০376926
  • ল্যান্ডিং বার্ন। লোকে চেঁচিয়ে ফাটিয়ে ফেলছে।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৪:০৬376925
  • ১৩৩৬০ কিমি পার হওয়ার। ফার্স্ট স্টেজ কামিং ডাউন। ছ মিনিট ৩৪ সেকেন্ড।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৪:০১376924
  • ফার্স্ট রিসাইক্লড রকেট লঞ্চ।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৩:৫৯376923
  • স্পেসেক্স ইতিহাস তৈরী করলো, শর্ট অফ !
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ০৩:৪৬376922
  • শুধু ফিকশন না, আমার মনে হয় পুরান বা এইজাতীয় লেখাগুলো সেইযুগের সায়েন্স ফিকশন। সেই সময়ের লোক তার কল্পনায় সায়েন্স ফিকশন লিখেছে যে এইরকম ভাবে রথ উড়ে যাচ্ছে, এইরকম ভাবে পদ্মের নালের মধ্যে ভ্রুন সংরক্ষণ করা হচ্ছে ইত্যাদি। তারমানে আদৌ এই না তখন এরকম হতো। ওরা ভবিষ্যৎ ভাবার চেষ্টা করেছে। এখন যদি বিশাল মারপিট বেঁধে রিসেন্ট সভ্যতাটা ধ্বংস হয়ে যায় তাহলে ভবিষ্যতে কেও মাটি খুঁড়ে এখনকার সায়েন্স ফিকশন পড়লে যেরকম কনফিউশনে পর্বে, আমরাও সেরকম কনফিউশনে পড়ি পুরোনো মিথোলজি পড়ে।
  • Du | ৩১ মার্চ ২০১৭ ০৩:২৯376921
  • ছোট মেয়েশিশুকে মাটির নীচে পেয়েছে কালকে না পরশু দেখ্লাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত