এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩১ মার্চ ২০১৭ ২০:১৫376980
  • একদম চিন্তা করবেন না। গাদা গুচ্ছের ডকুমেন্ট নিয়ে চলে যাবেন। আর একটা ভালো এজেন্ট ধরুন।
  • r2h | ৩১ মার্চ ২০১৭ ২০:১২376979
  • আচ্ছা, অনেক থ্যাঙ্কিউ ঃ) এইটা নিয়ে চিন্তায় পড়েছি, কিছু তথ্য পাওয়া গেল।
  • S | ৩১ মার্চ ২০১৭ ২০:১০376978
  • সঠিক বলতে পারবো না। তবে একটা অ্যাডরেস প্রুফ দরকার হয়। সঙ্গে ফটো আইডি। টোটাল দুটো সরকারই আইডি দরকার হয় মনে হয়। প্যান কার্ড, পাসপোর্ট, সরকারি ব্যান্কের পাসবই ইত্যাদি। তবে আপনি অ্যাডরেস হিসেবে আপনার পার্মানেন্ট অ্যাডরেস দিয়ে দেবেন - সেটাই বেটার। সেক্ষেত্রে আপনার কোলকাতার ঠিকানাই দেবেন। আপনার এজেন্টের সাথে কথা বলে নেবেন। গিয়েই এজেন্টকে ধরে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ফেলবেন - সকালের দিকে অ্যাপয়েন্টমেন্ট নিলেই বেটার। আপনাকে যেতে হবে ফিঙ্গার প্রিন্ট, ছবি, আর রেটিনা স্ক্যানের জন্য। সাথে একাধিক আইডি - বেশি হলেই ভালো। একবার হয়ে গেলে এক সপ্তাহে সাধারনতঃ চলে আসে। সবার হয়ে গেছে, আপনার মতন কম কয়েকজন বাকি আছে। তাই একসপ্তাহে আপনার কাছে (মোবাইলে) নাম্বার চলে আসবে। তারপরে আপনি নিজেই নেট থেকে টেম্পোরারি কার্ড ছাপতে পারবেন। আর ঐ হার্ড পেপারে কার্ড আপনার এজেন্টও ছেপে দিতে পারে।
  • r2h | ৩১ মার্চ ২০১৭ ২০:০৬376977
  • আধারের ওয়েবসাইট তো বহুভাষিক। কারা করে কে জানে। "রাজ্য-জ্ঞানী আধার পরিপৃক্তি", কি সাংঘাতিক। হিন্দী থেকে বাংলা অনুবাদকের চাকরী পাওয়া গেলে বেশ হতো।
  • de | ৩১ মার্চ ২০১৭ ২০:০০376976
  • অভি, কি ভাগ্যি আপনার! ভালো থাকুন!
  • r2h | ৩১ মার্চ ২০১৭ ১৯:৫৩376975
  • আচ্ছা থ্যাঙ্কিউ, এইটা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু তাওতো কদিন সময় লাগবে নিশ্চয়;
    আধার কি নিজের বাড়ি থেকে অন্য জায়গায় থাকলে হতে পারে? মানে আমার বাড়ি কলকাতায়, সব ঠিকানা পত্র কলকাতার, কিন্তু আমি ফিরছি গিয়ে নয়ডা কি ব্যাংগালোর - সেখানে বসেও কি আধার করা সম্ভব?
  • S | ৩১ মার্চ ২০১৭ ১৯:৪৮376974
  • করা মুশকিল। কিন্তু আধার বানানো খুব সোজা। এখন অনেক এজেন্ট আছে, তারা আপনাকে সাহায্য করবে। সামান্য কিছু টাকা নেয়, তার বিনিময়ে।
  • r2h | ৩১ মার্চ ২০১৭ ১৯:৪৩376973
  • আমি যখন দেশ থেকে বেরিয়েছি তখন আধার ছিল না। তো এখন ফিরলে কি যতক্ষণ আধার হবে না ততক্ষণ ফোন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুই করতে পারবো না?
  • anag | ৩১ মার্চ ২০১৭ ১৯:৪০376972
  • গাজোলডোবার বোরোলি নাকি খুবি ভাল ব্যাপার - রামনাথদা উবাচ। অভি, দেখে নিতে পারো। আর মালবাজারের শাহি হোটেল - না যেতে পারলে।
  • dc | ৩১ মার্চ ২০১৭ ১৮:১০376971
  • করতে যে পারে সে তো দেখাই যাচ্ছে। তবে সুপ্রিম কোর্ট বোধায় লাস্ট রুলিংএ বলেছে শুধুমাত্র ওয়েলফেয়ার সার্ভিসের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা যাবে না। অর্থাত নন-ওয়েলফেয়ার সার্ভিস, মানে মোবাইল, ট্যাক্স জমা দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট, এই সব কিছুতে আধার বাধ্যতামূলক। তবে সরকার ওই ওয়েলফেয়ারটাকেও ছাড় দিচ্ছেনা।
  • sch | ৩১ মার্চ ২০১৭ ১৭:২৪376970
  • সুপ্রীম কোর্ট তো রুলিং দিয়েছিল আধার অপশানাল, এখন না অনেক আগে। তারপর সে গুলো সরকার কম্পালসারি করতে পারে? বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে
  • সিকি | ৩১ মার্চ ২০১৭ ১৬:৪৭376969
  • অভি এনবিএমসিতে?

    আহা, ভুলতে বসা এক স্মৃতির ছেঁড়া পাতা উড়ে এল। দুবার গেছিলাম।
  • রোবু | ৩১ মার্চ ২০১৭ ১৬:০৪376968
  • গাজোলডোবা সত্যিই চমৎকার জায়গা অভি।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ১৫:৪৬376967
  • মন ভালো রাখতে গান শোনেন। ধুমা বাজিয়েচে। ভাললাগলে এডভান্সড টিউমর আর স্ট্যাবউন্ড রেকো রইলো :

  • avi | ৩১ মার্চ ২০১৭ ১৫:১৩376966
  • দিব্যি জায়গা। কাল সকালে আমার এখানকার এক বন্ধু বললো চল গাজোলডোবা ঘুরে আসি। গাড়িতে এক ঘন্টায় পৌঁছে গেলাম। তিস্তা ব্যারাজ আর বৈকুণ্ঠপুর ফরেস্ট। ব্যারাজের আপস্ট্রিম একটা দারুণ জলা যেখানে শীতকালে পরিযায়ী পাখির মেলা বসে। এখনও দু-চারটে রয়ে গেছে। আর একটাও মানুষ নেই। দেখেশুনে ফিরে এসে দিব্যি অফিস টাইমে ঢুকে গেলাম।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ১৪:৪৫376965
  • "কাশ্মীরে " বলে শেয়ার হচ্ছে। সত্যিই কাশ্মীর না পাক অধিকৃত অংশে বোঝাও সম্ভব না ছবি দেখে।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ১৪:৪৪376964
  • এই পাকিস্তানে তিরঙ্গার ওপর বরা গোশ্ত কুরবানীর ছবিটা কলকাতার লোকজন হুলিয়ে শেয়ার কোচ্চে। এই বেলা কেও পুলিশে ডায়েরি করেনা, ঝামেলা লাগার বহুত চান্স।
  • pi | ৩১ মার্চ ২০১৭ ১৪:২৪376963
  • অর্পণ কি সেদিন হামসফর এক্সপ্রেসের কথা বলেছিল ? ভেলোর থেকে হাওড়া ?
  • pi | ৩১ মার্চ ২০১৭ ১৪:১৮376962
  • অভিকে তো সেদিন ঐজন্যই কনগ্রা জানালুম। ডাক্তারির মাস্টারমশায় হয়ে গেছে, তাও অম্নি সুন্দর একটা জায়গায়।
  • avi | ৩১ মার্চ ২০১৭ ১৪:১৭376961
  • দে-দি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। বালাসোন নদীর ধারে, শিলিগুড়ির কাছে।
  • pi | ৩১ মার্চ ২০১৭ ১৪:১৬376960
  • এটা নিয়ে অনেকেই অনেকদিন ধরে বলছে। সেদিনই শুনলাম, এই আধারের ডাটা প্রাইভেট সংস্থা ডিল করে, সিকিওরড নয়, তাই নিয়ে রাজ্যসভা না লোকসভা টিভিতে বড়সড় আলোচনা বসেছিল।
  • Ekak | ৩১ মার্চ ২০১৭ ১৪:০৬376959
  • আরে এই কথাটা তো বিরোধীদের বলতে হবে। আধার ডিবেটে দাঁড়িয়ে সেলিম, টেকনিক্যাল ফল্ট এর প্রসঙ্গে কোনো এটাক করেনি। কেন একমাত্র আইডেন্টিটি আধার নয় এইরকম খানিক বকে ছেড়ে দিছিলো।
  • de | ৩১ মার্চ ২০১৭ ১৩:৪১376957
  • অভি কোথায় থাকেন? একটা চাগ্রীর খোঁজ কত্তাম ওখেনে - এই হতচ্ছাড়া মুম্বই জ্বালিয়ে দিলো - ক্ষী গরম! তায় আবার শিবসেনাও আচে -
  • প্রবঞ্চক পানকৌড়ি | ৩১ মার্চ ২০১৭ ১৩:১৬376956
  • UIDAI-এর ডকুমেন্ট অনুযায়ী আধার ডেটাবেজ-এর শুধু ইয়েস/নো উত্তর দেওয়ার কথা, ভ্যালিডেশনের সময়। বাস্তবে সেটা হয়নি। এই নিয়ে এর আগেও ফেবু-তে লোকজনের পোস্ট দেখেছি - ভোডাফোনের স্টোরে গেছে সিম নিতে, আধার ভ্যালিডেশনের সময় পুরো ডিটেইলস ভোডাফোনের স্ক্রীনে এসে গেছে। অর্থাৎ, যে ইন্টারফেসটা বানানো হয়েছে সেটার সাথে ডকুমেন্টে যা ক্লেইম করা হয়েছে তার অনেক তফাৎ। এবার শুধু এইটুকুই, না আরো ঘাপলা আছে সেটা কোনোদিনই জানা যাবে না। আর্কিটেকচার লেভেলে, সমস্ত ডেটা একটা মাইএসকিউয়েল স্টোরে রাখার তর্কে আর গেলাম না।
  • একক | ৩১ মার্চ ২০১৭ ১৩:১২376955
  • অ। প্রপা অলরেডি দিয়েচে :):) হ্যা, ধোনির কেস নিয়ে ভালই জলঘোলা হয়েছে তার মানে।
  • T | ৩১ মার্চ ২০১৭ ১১:৫৩376952
  • ও তাই নাকি! যা ত্তারা ভুলেই গিসলুম। দেখুন দিকি কত ভালো ভালো উপকার করি অথচ মনেও থাকে না, ফলে হেড আপিসেও পদোন্নতি হয় না।
  • dc | ৩১ মার্চ ২০১৭ ১১:৩৭376951
  • সেই ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত