এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১২:১০377070
  • পাসপোর্টে মুখের ওপর দিয়ে ব্যাওমেট্রিক ইমেজ প্রিন্ট করে রাখে। তাই বললুম লেয়ার আলাদা করতে। আধার এ সেটা করেনা বোধ হয় ?
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১২:০৯377067
  • কোথায় ব্যবহার হচ্ছেনা সেটা বলা বরং সহজ :p
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১২:০৯377068
  • সিম কার্ড পেতে, ট্যাক্স দিতে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, সাবসিডি পেতে এবং আরো নানাবিধ জায়গায়।

    বিশদে জানতে গুগল করুন। কয়েক গিগাটাবাইট ডেটা পাবেন।
  • S | ০১ এপ্রিল ২০১৭ ১২:০৯377069
  • থাম্ব প্রিন্ট, ছবি, আর রেটিনা স্ক্যান তো করালো। এই সুযোগে কখনো যদি ডিএনেও নিয়ে থাকে তা জানিনা।
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১২:০৮377066
  • "ফটোশপ এ লেয়ার ধরে বায়োমেট্রিক প্রিন্ট আর ফেসিয়াল লেয়ার আলাদা করে রামের আধার ইনফরমেশনের তলায় শ্যামের থোবড়া বসানো সম্ভব"

    অতো ঝামেলার দরকার নেই, দুটি সিম্পিল স্টেপ বলে দিচ্ছিঃ

    আধারের পিডিএফ ফাইল টা অ্যাক্রোব্যাট এক্স এ খোলো। ডানদিকে টুলস এ ক্লিক করে কন্টেন্ট এ ক্লিক করো, তারপর এডিট "ডকুমেন্ট টেক্সট" এ ক্লিক করো। অ্যাক্রোব্যাট তখন সিস্টেম ফন্ট লোড করবে, তারপর যা ইচ্ছে টেক্সট পাল্টে ফেলো।

    এবার ছবি। "এডিট অবজেক্ট" এ ক্লিক করে ছবিটায় রাইট ক্লিক করো, "এডিট ইমেজ" এ ক্লিক করো। আগে থেকে যদি ফটোশপকে এডিটর হিসেবে লিংক করে রাখো তো ছবিটা ফটোশপে লোড হয়ে যাবে। এবার পছন্দমতো ছপি চিউপকে দাও।

    নতুন আধার রেডি।
  • ভুতোরিয়া | ০১ এপ্রিল ২০১৭ ১২:০৭377065
  • ম্যাগনেটিক স্ট্রিপ করাপ্ট হয়ে যায়ল এসএসডি চিপ লাগবে।

    (তবে ওটা অন্য কারো হাতে পড়লে, যদি ডিভাইস থাকে ডেটা চুরি করতে পারে)
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১২:০৫377064
  • আরে, কী করে জানবো আধারে কোন কোন বায়োমেট্রিক ডেটা নেয়।
    কোথায় ব্যবহার হচ্ছে? বলো, বলো, জানতে চাই।
    আমার ওসিআই আর প্যান কার্ড আছে। আধার কোথায় দরকার?
    আধার নিয়ে আঁধার দূর করো। হেল্প প্লিজ।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১২:০৩377063
  • মানে ডেটাবেসের উদ্দেশ্য কী।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১২:০১377062
  • উফ, ল্যাদোষদা পুরো রিপ ব্যান উইংকল। এতদিন পরে জিগ্যেস করছেন কী কী ইনফর্মেশন ডেটাবেসে রেজিস্টার হয়।

    আর উদ্দেশ্য কী, সেটা আমি কী করে বলব। নিলেকানিবাউকে ধরুন। আমি শুধু কোথায় ব্যবহার হচ্ছে সেটা বলতে পারি।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১২:০০377061
  • হ্যাঁ, এলসিএম দা যেটা বললেন, ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড করাতে পারলে কার্ড রিডার দিয়েই প্রয়োজন মিটে যাবে। সেক্ষেত্রে প্রতিবার বায়োমেট্রিক রিড করতে হবে না। কিন্তু সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের মতো ব্যাপার, কার্ডপিছু খরচ বেশি। নইলে যদি শুধুই নাম্বার ডিপেন্ডেন্ট হয় তাহলে প্রতিবার বায়োমেট্রিক রীড করতে হবে।

    এর বাইরে, চোখে দেখে ছেড়ে দেওয়া মানে জালি তস্য জালি।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৯377058
  • ঐরকম স্ট্রিপ থাকলে ডেটা লিক হতে সময় লাগবে না (এখনো হচ্ছে সেটা আলাদা কথা)।

    যেটা হয় সেটা হল হ্যান্ডহেল্ড ডিভাইসে আঙ্গুলের ছাপ নিয়ে ব্যাকেন্ড ডেটাবেসের সাথে বায়োমেট্রিক ইনফর্মেশন ম্যাচ করানো। এখন যা ইনফাস্ট্রাকচারের দশা, তাতে এক একটা কেস ম্যাচ করাতে আধা ঘন্টার মত সময় লেগে যায়।
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৯377059
  • আর, S-এর কোশ্চেনটা আমারও - ডেটাবেস বানানোর উদ্দেশ্যটা কী? আমাজন-কে সেই ডেটা দেওয়া?
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৯377060
  • দেখেছো, একক আবার হাইফান্ডা জিনিস নিয়ে পড়েছে :p

    শোন লাস্ট দুবার আমি এয়ারপোর্টে আধার আইডি দিয়ে ঢুকেছি, মানে এক্কেবারে বাইরের গেটে যেখানে সিকিউরিটি গার্ড টিকিট আর আইডি দেখেন, সেখানে। প্রথমবার আমার বাড়িতে যেটা বাই পোস্ট আধার কার্ড এসেছিল সেটা দেখিয়েছিলাম, ওটা তাও বেশ "অফিসিয়াল" আইডির মতো দেখতে লাগে। দ্বিতীয় বার, এই জানুয়ারিতে, আমার বাড়ির প্রিন্টার থেকে আধারের কালার প্রিন্টাউট নিয়ে গেছিলাম। দুবারই গার্ড মশাই টিকিটের প্রিন্টাউট দেখলেন, আধার কার্ড/কাগজটা দেখলেন, ভেতরে অ্যালাউ করলেন। ব্যাস, পাবলিক এপিআই, আধার সার্ভার ইত্যাদির কোন গল্প নেই। স্রেফ আইবল ভেরিফিকেশান। ট্রেনেই এটাই হচ্ছে, নিজে করিনি, তবে আমার কয়েকজন রিলেটিভকে জানি যাঁরা আধার কার্ড দেখাচ্ছেন, টিটিও অ্যাক্সেপ্ট করছেন। ট্রেনের টিকিটেও লেখা আছে, আধার অ্যালাউড।
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৮377057
  • আচ্ছা, বায়োমেট্রিক ডেটা বলতে - থাম্ব প্রিন্ট? রেটিনা স্ক্যান? ডিএনএ স্যাম্পেল?

    সে তো বিশাল প্রাইভেসি ইস্যু হয়ে যাবে। মানে সেই তথ্য কার কাছে যাচ্ছে। কীভাবে রাখা হচ্ছে। কাদের সেই তথ্যে অ্যাকসেস আছে। মানে, এ তো অনেক বিল পাশ না করে কি করা যাবে।
  • S | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৬377056
  • কিন্তু এই ডেটাবেস বানিয়ে হবেটা কি?
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৫377055
  • অপ্পোনের সেকেন্ড ইউজ কেস হলে, মানে ফটো আইডি হলে, কার্ড চাই, যাতে ম্যাগনেটিক স্ট্রিপে বা ছোট্ট চিপ (ক্রেডিট কার্ডের ইএমভি চিপের মতন) -এ ডেটা থাকবে। এবং যারা চেক করবে তাদের কাছে কার্ড রিডার থাকবে যা দিয়ে কার্ডের অথেন্সিটি বিচার হবে।
    শুধু চোখে ছবি দেখার চেকিং হলে কপি কার্ড হবে।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৪377054
  • আধারের উদ্দেশ্য বায়োমেট্রিক ইনফর্মেশনের ডেটাবেস বানানো।

    ল্যাদোষদা অ্যাদ্দিন পরে ফান্ডামেন্ডাল জায়গায় টান মেরেছেন।ঃ)
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫৩377053
  • ফটো আইডি একটা ফল্টি কনসেপ্ট। ফটোশপ এ লেয়ার ধরে বায়োমেট্রিক প্রিন্ট আর ফেসিয়াল লেয়ার আলাদা করে রামের আধার ইনফরমেশনের তলায় শ্যামের থোবড়া বসানো সম্ভব। এটাই যদি চালু থাকবে তাহলে আর আধার করানো কেন।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫২377052
  • এইবার এই দুই নম্বরেরটার কোন মূল্য নেই সেরকম, কেন না সহজেই গুপি সম্ভব।
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫১377049
  • হ্যাঁ, এই যেটা একক বলেছে, এমন হলে তবেই আইডি হিসেবে ব্যবহার হতে পারে।
    কিন্তু, আধার-এর উদ্দেশ্য কী? প্যান নম্বর তো অলরেডি আছে। কী কী জিনিসে আধার চাইই চাই, যা কিনা প্যানকার্ড বা পাশপোর্টে হবে না।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫১377050
  • আগে জানা যাক আধার সার্ভারের এপিআই পাবলিক ডোমেইনে এভেইলেবল কিনা। সেটা বোধহয় নয়।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:৫১377051
  • দুটো ইউজ কেসঃ

    ১। ব্যাকেন্ডে ডেটা অথেন্টিকেট করানো। যেটা আদার পে বা সিম কার্ড রেজিস্ট্রেশনের সময় হয়।

    ২। ফটো আইডি হিসেবে ইউজ করা। ছবি দেখে ব্যক্তির সাথে মুখের ছবি মিলছে কিনা দেখে যাচাই করা। যেমনঃ এয়ারপোর্ট গেট বা এয়ারলাইন কাউন্টার।
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:৪৯377048
  • বুঝেছি, আইডি প্রুফ হিসেবে ব্যবহার করা মুশকিল। এখানেও এসএসএন কার্ড কেউই আইডি হিসেবে ব্যবহার করে না, আর ওতে ছবিও থাকে না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে শুধু নম্বরটাই লাগে।
    আইডি হিসেবে ড্রাইভার লাইসেন্স বেশি ব্যবহৃত, বেশির ভাগ দেশেই বোধহয় তাই এবং তা জাল হয়। অধিকাংশ আইডি চেকেই (যেমন মদের দোকানে এজ ভেরিফিকেশন) শুধু চোখের দেখা, ছবি মেলানো। বড়জোর ডিএল নম্বর কোথাও লিখে রাখা। ব্যস্‌।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ১১:৪৭377047
  • আরে খাড়াও। সিস্টেম টা বুঝি।

    বায়োমেট্রিক ইউনিভার্সাল আইডি যেভাবে ভ্যালিডেট হতে পারে :

    আমি একজায়গায় গিয়ে আমার আধার নাম্বার দেখালুম সে ছাপা হোক হাতে ডটপেন দিয়ে লেখা হোক কুছ পরোয়া নেহি। এবার সেখানে আমার বায়োমেট্রিক ডেটা রীড করলো। প্রোভাইডার এর এপিআই আধার সার্ভার এর এপিআই কে বায়োমেট্রিক ইনফরমেশন আর আধার নাম্বার সেন্ড করলো। আধার সার্ভার এন্ডপয়েন্ট আইদার নেগেটিভ রেস্পন্স দিলো অর, পসিটিভ রেস্পন্স দিলো। পসিটিভ হলে প্রোভাইডার বুঝে গেলো এটাই আমার আধার নাম্বার। এভাবে হচ্ছে কী ?

    এটা যদি না হয় তাহলে একটা আলাদা কার্ড বানিয়ে এক্স্যাক্ট লাভ টা কী ? আধার সার্ভার থেকে প্রতিবার ভ্যালিডেট না করলে জালি আধার কার্ড ধরা অসম্ভব !

    নিশ্চই এইটুকু করছে। একটুকরো ছাপা কাগজের আবার কী মূল্য !
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১১:৪৪377046
  • এলসিএমদা, গুপিটা তো ওখানেই হচ্ছে! আঅধার কার্ডের প্রিন্টাউট অ্যালাউ করছে এদিকে সেটা যারা ভেরিফাই করছেন তারা স্রেফ চোখে দেখে ছেড়ে দিচ্ছেন। কোন সেন্ট্রাল ডেটাবেসে ম্যাচ করছেন না কারন সেরকম কোন হ্যান্ডহেল্ড ডিভাইসই তাঁদের কাছে নেই। ভবিষ্যতে হয়তো অ্যাপ বেরোবে, কিন্তু আপাতত এই অবস্থা চলছে।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:৪২377045
  • ধুর, ল্যাদোষদা ইউজ কেস বুঝছে না।
  • dc | ০১ এপ্রিল ২০১৭ ১১:৩৮377044
  • আচ্ছা। মোট কথা প্যান কার্ডও অরিজিনাল দেখাতে হয়, আমারটা কালার জেরক্স বলে অ্যালাউ করেনি।
  • lcm | ০১ এপ্রিল ২০১৭ ১১:৩৭377043
  • কপি তো যে কোনো জিনিসই হতে পারে।
    কথা হল, যারা এগুলো চাইছে তাদের কাছে মেকানিজ্‌ম্‌ আছে সেটা ভেরিফাই করার।
    যেমন ধরো, একজন ফটোকপি আধার কার্ড দেখালো। সেই নম্বর যখন ভেরিফাই হল, তখন সেন্ট্রাল ডেটাবেস থেকে ঐ আধার কার্ডের অরিজিন্যাল রেজিস্ট্রেশন ডিটেইল্‌স্‌ - ছবি, বায়োমেট্রিক্স ইত্যাদি সব তথ্য চলে এল। ফটোকপি-তে যাই থাকুক, ভেরিফায়িং অথরিটি এবার মিলিয়ে দেখবে অরিজিন্যাল ডেটার সঙ্গে এই ব্যক্তির বিবরণ মিলছে কি না।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:৩৬377042
  • এখন সময় নেই, না হলে পাশাপাশি রেখে ছবি তুলে দেখাতাম।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৭ ১১:৩৪377041
  • আরে কালার জেরক্স না, এ রীতিমত অরিজিনাল মেটেরিয়ালে কালার প্রিন্ট ছেপে বানানো। হাতে নিলে আলাদা করে চেনার উপায় নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত