এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ২০:১০377190
  • একটা দুবিধায় পড়েছি। একটা হোটেল বুক করেছি, ছবিটবি দেখে সেটা তো ভালোই লেগেছে। এবার ওই গ্রুপেরই আরেকটা হোটেল আছে, সেটা আরেকটু ভালো মনে হচ্ছে। কিন্তু সেটা একেবারে পান্ডববর্জিত জায়গায়। কি করা যায় ভাবছি। PM বাবু এই পোস্টটা যদি দেখতে পান আর রিপ্লাই করেন তো দুয়েকটা প্রশ্ন ছিল। আগাম ধন্যবাদ রইল।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০২ এপ্রিল ২০১৭ ১৮:৪৩377189
  • এয়াট্টেল সেদিন বল্ল তিন।মাসের জন্যে মাসে দশ জিবি ফ্রী অফার। নিয়ে তো নিলুম। তিন মাস পরে কী বলবে কে জানে।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৭ ১৫:৪৪377188
  • অ্যাপ ইত্যাদির জন্য ব্রডব্যান্ড ইউজ করাই ভালো।
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১৩:২২377187
  • এখনো দিনে এক জিবিই পাচ্ছেন, নতুন প্ল্যান এখনো শুরু হয়নি (স্টোরে অন্তত তাই বললো)। সেটিং এ গিয়ে অ্যাপ ডেটা ইউসেজও চেক করে দেখতে পারেন, তাতেও বোঝা যাবে কোন অ্যাপ ডেটা খাচ্ছে কিন। গতকাল রাত থেকে অনেকগুলো অ্যাপ অটো আপডেট করেছে কিনা সেটাও চেক করুন।
  • Pi | ০২ এপ্রিল ২০১৭ ১৩:১৫377186
  • কিন্তু আগের প্ল্যানে তো দিনে এক জিবি ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে সেটা কীকরে শেষ করলাম ? আগেও তো এরোকোম হয়নি।ব্যবহার করেও
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১৩:১৩377185
  • "এদিকে আজ ঘুম থেকে উঠে দেখি মেসেজ এসেছে আমার ৯০% ডাটা কোটা শেষ !"

    এটা পুরনো ফ্রি প্ল্যান, নতুন প্ল্যান এখনো শুরু হয়নি। ১৫ এপ্রিল থেকে নতুন প্ল্যান চালু হলে রোজ ২ জিবি পাওয়া যাবে।
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১৩:১১377184
  • ওহো। তাহলে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আবার এক জিবি ডেটা পাবেন, তখন অ্যাপটা ডাউনলোড করুন। তবে আপনার প্ল্যান কিন্তু এখনো চালু হয়নি, আগের ফ্রি অফারই চলছে। ১৫ এপ্রিলের পর থেকে সব প্ল্যান শুরু হবে।
  • Pi | ০২ এপ্রিল ২০১৭ ১২:৫৩377183
  • আরে লিখলাম না।জিও আপ ঈ নামাতে গিয়ে বল্লো ডাটা শেষ।
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১২:৫১377182
  • পাই ম্যাডাম এইভাবে ডেটা চেক করে দেখুনঃ জিও অ্যাপ খুলে একটু অপেক্ষা করুন, আপডেট হওয়ার পর দুটো ট্যাব আসবে, ড্যাশবোর্ড আর ব্যালেন্স। ব্যালেন্সে চাপ দিন, ওখানে মোবাইল ডেটা দেখাবে। নীচে ইউসেজ এ চাপ দিন, ওখানে ডিটেল হিসেব দেখাবে কতো এমবি ও কোন টাইমে কন্সিউম হয়েছে। যদি দেখেন সারারাত ধরে ডেটা কনসিউম হয়েছে তাহলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ডেটা খাচ্ছে। সিংক ইত্যাদি ডিসেবল করে দেখুন।
  • Ekak | ০২ এপ্রিল ২০১৭ ১২:৪৮377181
  • যাদপ্পুরের জনতা, হিন্দু সংরক্ষণের অনুষ্টানে হুলু বাওয়াল দিয়েচে :) বাগলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কীসব সভা ফবা হচ্ছিলো।

  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১২:৩৯377180
  • রিলায়েন্স স্টোরে গেছিলাম, সিমটা ঠিক করে দিল। এখন প্রাইম মেম্বারশিপ আর প্ল্যান দুটোই দেখাচ্ছে, ১৪৯ এর প্ল্যান শুরু হবে ১৫ এপ্রিল থেকে (১৪ এপ্রিল অবধি ফ্রি)।

    এদিকে আমি চারটে জিও সিম যোগাড় করেছিলাম, তার মধ্যে একটায় তো ১৪৯ ভরে ফেলেছি, ভেবেছিলাম বাকি তিনটে ফেলে দেব। কিন্তু এখন অন্য একটা হিসেব করছি। এখন যদি ৯৯ + ৩০২ মানে চারশো টাকা ভরি, তাহলে সাড়ে চার মাস রোজ ২ জিবি করে ডেটা পাবো, মানে বারশো টাকা দিলে রোজ ৬ জিবি ডেটা। এরকম প্ল্যান আর কারুর নেই, এয়ারটেলে এখন দের্শশো টাকায় এক মাসে টোটাল এক জিবি ডেটা দেয়। কাজেই এখন ভাবছি অন্য তিনটে সিমও রেখে দেব, সাড়ে চার মাস পর ওগুলো ফেলে দেবো, যদিনা আবার কোন ভালো অফার আসে।

    আর একটা জিও সিম রেখে দেব, তাহলে বেসিকালি মাসে দেড়শো টাকায় অল ইন্ডিয়া আনলিমিটেড কল করা যাবে।

    (চারশো টাকায় সাড়ে চার মাসের হিসেবটা এরকমঃ অপ্রিল ১৪ অবধি সব ফ্রি, যেমন গতো ছ মাস ছিল, তারপর তিন মাস কমপ্লিমেন্টারি, মানে ফ্রি, তার পর এই চারশো টাকা দিয়ে এক মাস)
  • Pi | ০২ এপ্রিল ২০১৭ ১২:২৯377179
  • আমার এখানে ধারেকাছে কিছু স্টোর নেই।
  • সিকি | ০২ এপ্রিল ২০১৭ ১২:০৬377178
  • আমি জিওর সিমটা আজ টুকরো করে ফেলে দিলাম। অ্যাপটাও আনইনস্টল করে দিলাম।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৭ ১০:৫১377177
  • না, আমাদের ঠিকই দেখাচ্ছে।
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১০:৩৭377176
  • আচ্ছা, আমি তো সিমগুলো আগে নিয়েছিলাম। বেরোই তাহলে।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৭ ১০:২৪377175
  • ও, আমাদের বাড়িতে লোক এসেছিল সিম দিতে, তাকে টাকা দিয়েছি। আর অ্যাপে সাইন আপ করেছি লোকাল স্টোরে নিয়ে গিয়ে।
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১০:২১377174
  • মাই জিও অ্যাপেই তো দেখাচ্ছে কোন প্ল্যান সাবস্ক্রাইব করা নেই। যেগুলোতে টাকা ভরিনি সেগুলোতেও একই দেখাচ্ছে, কোন প্ল্যান নেই। আসলে আমি টাকাটা ভরেছিলাম অনলাইনে, অ্যাপ দিয়ে না। তাই ভাবছি গন্ডগোল হলো কিনা। তবে রিসিট সেভ করে রেখেছি।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৭ ১০:১৮377173
  • মাই জিও অ্যাপে কিছু দেখাচ্ছে না?
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ১০:১৩377172
  • আচ্ছা।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৭ ১০:১০377171
  • লোকাল রিলায়ান্স ডিজিটাল স্টোরে চলে যাও যাবতীয় রিসিট নিয়ে। আমাদের খুব হেল্প করেছে।
  • dc | ০২ এপ্রিল ২০১৭ ০৯:৫৮377170
  • আমারও গন্ডগোল হয়েছে। আমি একটা জিও সিমে ৯৯ (প্রাইম) + ১৪৯ = ২৪৮ টাকা ভরেছি। সে টাকা কেটেও নিয়েছে, রিসিপ্টও জেনারেট করেছে, সেভও করে রেখেছি। কিন্তু ওই জিও অ্যাকাউন্টে গেলে কোন প্ল্যান দেখাচ্ছে না। আমার অন্য তিনটে জিও সিম আছে, সেগুলোতে কোন টাকা ভরিনি, আর সেগুলোতেও সেম দেখাচ্ছে। মানে ২৪৮ টাকাটা ঘাপলা হলো কিনা কে জানে। কাল কাস্টোমার কেয়ারে ফোন করতে চেষ্টা করেছিলাম, লাইন পাইনি। আজকে আবার ট্রাই করবো।
  • Pi | ০২ এপ্রিল ২০১৭ ০৯:৪৫377169
  • এটা কী কেস বস ? জিও প্রাইমে টাকা দিলাম।৯৯+৩০৩ =৪০২ কেটেও নিল।
    এদিকে আজ ঘুম থেকে উঠে দেখি মেসেজ এসেছে আমার ৯০% ডাটা কোটা শেষ ! যেখানে কাল রাত থেকে কিছু নেট করিনি। অন ছিল।কিন্তু ঘুমাতে ঘুমাতে বা স্বপ্নে নিশ্চয় ব্রাউজ করিনি।বলল জিও আপ নামাও।তোমার এনটাইটলমেন্ট দ্যাখ নামাতে গিয়ে আধপথে সব ডাটা শেষ।ঐ স্লো স্পিডে দেবে।
    এখন মেসেজ চেক করে দেখছি কার্ডে ৪০২ ঈ কেটেছে। কিন্তু জিও র মেসেজ দেখছি, ৯৯ র প্রাইমে হয়েছে। এবার মান্থলি প্ল্যান নিয়ে নাকি।এসবের কি মানে ? ৩০৩ কই গ্যলও ?কাকেই বা জিগাবো?
    ৩০৩ না ই নিয়েছে তো আমার ডেইলি কোটা ১জিবি বললৈ বা ক্যানো আর সেটা দিলে ঘুমাতে ঘুমাতে সেই ডাটা শেষ হয়ে গেল কোন ফুসমন্তরে ?
    ৪০২ না ৪২০ ভাই ?
  • T | ০২ এপ্রিল ২০১৭ ০৮:০৯377167
  • ও কিছু না, মমতা একবার দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেবেন, তারপর সারা বাংলা মা মা মাগো বলে কেঁপে উঠবে। নিদেনপক্ষে বেলুড়মঠের বাগানে বসে মশার কামড় খেলেও চলবে, ভক্তজন তৎক্ষণাৎ ফ্ল্যাট হয়ে চুপচাপ ফুলে ছাপ।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০২ এপ্রিল ২০১৭ ০৮:০৯377168
  • দুজনকেই মিথ্যেবাদী বলে আসার পর কেউ আর নতুন রিপ্লাই দেয়নি দেখলাম।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০২ এপ্রিল ২০১৭ ০৮:০৫377166
  • রূপা গাঙ্গুলিকে ট্যাগ করে গিরিরাজ সিংহ টুইট করেছে।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৭ ০২:৫৮377165
  • রূপা গাঙ্গুলী।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ২৩:২৫377164
  • আমি দেখে থেকে ভাবছি, কলকাতার লোক তো কোনোকালেই মঙ্গলারতি দেখতে পায়না তারা একবার ভেবে দেখলো না প্রচার টা ভুলভাল !! সার্কুলেট করেই যাচ্ছে !
  • সিকি | ০১ এপ্রিল ২০১৭ ২৩:২১377163
  • এটা প্রচার করেছে গিরিরাজ সিংহ।
  • Ekak | ০১ এপ্রিল ২০১৭ ২৩:২০377162
  • ইল্লুতের ছা গুলো উঠে পরে লেগেছে পশ্চিমবঙ্গে ঝামেলা লাগাতে। দক্ষিণেশ্বরে নাকি মঙ্গলারতি দেখা নিষিদ্ধ করেছে সরকার। এই সব রটাচ্ছে। মঙ্গলারতি হয় ভোর পাঁচটা বা তার আগে। মন্দির পাবলিকের জন্যে খোলে সাতটায়। কোনকালে পাবলিক মঙ্গলারতি দেখতে পেতো ? যদ্দুর জানি শ্যামাপূজা এরকম দুয়েক দিন সারারাত পুজোয় মন্দির খোলা থাকে তখন জনতা মঙ্গলারতি দেখতে পায় .। নইলে ওটা একেবারেই প্রাইভেট। আমি একবার অন্য সময় দেখেছি মহারাজের সঙ্গে গিয়ে, গেরুয়া দেখে এলাও করেছিল। এরা যা নয় তাই রটিয়ে যাচ্ছে আর তাই দেখে সোশ্যাল মিডিয়ায় লোকে লাফাচ্ছে। স্পষ্টতই যারা সোশ্যাল মিডিয়ায় লাফায় তারা মন্দিরে যাওয়া ভক্ত নয়, ভাড়াটে সৈন্য, সেটা আরেকবার প্রমান হলো।
  • h | ০১ এপ্রিল ২০১৭ ২৩:১৫377161
  • ইয়ুঙ্গলিং বলে একটা বিয়ার পাওয়া গেছে খারাপ না। লাগার কিন্তু ভালো লাগার, পানসে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত