এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিংগল k | ০৩ এপ্রিল ২০১৭ ১৯:১৩377220
  • আমি তাইল্যান্ড থেকে ফিরে এলুম, পিএম দা কে তাঁর মূল্যবান উপদেশের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আর ডিসিদাকেও বেশ ভালরকম ধন্যবাদ।
    আর পাইদিদিকে অনুপ্ররণার জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করব না, দিদিদের কাজই হল অনুপ্রেরণা যোগানো।
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ১৮:৩৩377219
  • আর PM, এরকম ক্লায়েন্ট পাওয়া তো ভাগ্যের ব্যাপার! অনেক ধন্যবাদ ঃ)
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ১৮:৩২377218
  • দেখব।

    আমি এমনিতে নানান সময়ে দেখেছি এয়ারটেল, ভোডাফোন আর জিও তিনটেই মোটামুটি ১০-১৫% ডেটা চুরি করে। এক জিবির একটা ডেটা প্যাক কিনলাম, তারপর ফোনটায় সব ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে ফোনটাকে কম্পুতে টেদার করে একটা টরেন্ট নামাতে দিলাম। কম্পুতে গ্লাসওয়ার ইনস্টল করা আছে, ওটায় আপ আর ডাউন ট্রাফিকের হিসেব দেখায়। বেশ কবার দেখেছি, মোটামুটি সাড়ে আটশো থেকে নশো এমবি ডাউনলোড হলেই ডেটা প্যাকটা ফুরিয়ে যায়, এ নিয়ে ইমেল করেও কোন লাভ হয়নি। তবে রিসেন্টলি জিওতে এভাবে টেস্ট করে দেখিনি। কাল দুটো সিমে টেস্ট করে দেখব।
  • Pi | ০৩ এপ্রিল ২০১৭ ১৬:২৮377217
  • আঅপনার ডাটা ইউসেজ আগের মত হচ্ছে কিনা দেখবেন তো ডিসি। এত কয়েক ঘণ্টায় এমনিই এক জিবি শেষ। অগেও তো এরকমই ব্যবহার হত।। কাল থেকে শুরু হয়েছে।কোন জালিগিরি তো করছে
  • PM | ০৩ এপ্রিল ২০১৭ ১৪:৫৭377216
  • ২ বছর একটা দেশে থাকলে আর ইচ্ছা থাকলে মোটা মুটি অনেকটাই ঘুরে ফেলা যায় ঃ) তাইল্যান্ড এর মতো দেশ হলে তো কথাই নেই। তার ওপর ক্লায়েট-ও ছিলো পাগোল--- কনসাল্টান্ট দের উইক এন্ড ট্রাভেল ও প্রজেক্ট প্ল্যান এ রাখতে বলতো --সেটাও নাকি কাজ ঃ)

    খুব ভালো করে ঘুরুন, অনেক শুভেচ্ছা
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ১৩:১২377215
  • ওহো, ব্যাংককটাই আমি কিভাবে যেন ফুকেট পড়ে ফেলেছিলাম।

    তবে বুঝতে পারলাম। এমনিতে খাও লাকে থাকার কথাও ছিলনা, শুধু হোটেলটা দেখে লোভে পড়ে গেছিলাম। তবে আন্দাজ করছিলাম যে অতো দূরে থাকা যাবেনা। ঠিক আছে, তাহলে মার্লিন বিচের প্ল্যানই বহাল রইল। অনেক ধন্যবাদ।
  • PM | ০৩ এপ্রিল ২০১৭ ১৩:০৬377214
  • ডিসি, নারে বাবা। আমি ব্যান্ককে থাকতাম অনেকদিন। ফুকেতে বার দুই তিন গেছি মাত্র।

    খাও লাক অনেকটা দুর। ফুকেতে থেকে, ওখানে ঘুরে আস্তে পারেন এক দিন। খাও লাক সুনামির পরে একদম ধুয়ে গেছিলো। আমি যখন গেছিলাম তখনো ঠিক ঠাক হয় নি ... এখন হয়তো আগের মতো হয়ে গেছে। জায়গাটা দারুন, তবে অতো নিরালায়, ঐ বয়সে আমার বদ হজম হতো :D
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ১২:৪৭377213
  • PM দা ঃ) আপনি বলেছিলেন পুকেটে দু বছর ছিলেন, তাই ভাবলাম আপনাকে জিগ্যেস করি। আমি মার্লিন বিচে (পাটং বিচের কাছে) ম্যারিয়্ট গ্রুপের একটা হোটেল বুক করেছি। এটার লোকেশানটা ভালো, একটা সাইডে, আবার পুকেট টাউনের খুব কাছে। এবার ওদেরই আরেকটা হোটেল দেখতে পেলাম, সেটা পুকেট এয়ারপোর্টের নর্থে খাও লাক বিচে, প্রায় ৮০ কিমি দূরে। যেরকম বুঝতে পারছি, ওখান থেকে পুকেট টাউন যাতায়াতে মিনিমাম দু-তিন ঘন্টা লাগবে। প্রশ্ন হলো, অতোটা দূরে থাকলে কি কোন লাভ হবে? আইল্যান্ড টুর করতে হলেও খাও লাক থেকে টাউনে আসতে হবে। হোটেলটা অসাধারন ভালো, কিন্তু এতোটা দূরে থাকা যাবে কিনা বুঝতে পারছি না। আমি ফ্যামিলি নিয়ে যাব, কাজেই রাত্রের দিকে পুকেট টাউন থেকে খাও লাক অবধি ফেরা ঠিক হবে কিনা, এসব নিয়ে যদি কিছু টিপস দেন। আবার ধন্যবাদ।
  • PM | ০৩ এপ্রিল ২০১৭ ১২:৩৫377212
  • আগের পোস্ট-টা আমার। ডিসির উদ্দেশ্যে করা। ইয়ার এন্ড এর চক্করে মাথা গেছে ঃ(
  • DC | ০৩ এপ্রিল ২০১৭ ১২:২৭377211
  • ডিসি, কোথাকার হোটেল? পোস্টটা বুঝি নি ?
  • * | ০৩ এপ্রিল ২০১৭ ১১:৫১377210
  • শালিমারের ফ্লাইওভার নাকি ভেঙেছে? খবরটা সত্যি?
  • quark | ০৩ এপ্রিল ২০১৭ ১১:২৭377209
  • আমার একটা ক্যাসেট ছিলো - Instrumental hits of 1985 by Jayanti and Honey। খুব প্রিয়। কিছুতেই খুঁজে পেলাম না। অত্যন্ত হৃদয়বিদারক ব্যাপার। কারো কাছে আছে? সহৃদয় জনতা জানালে বা কোথাও আপলোড কল্লে খুবই খুশি হ'ব।
  • pi | ০৩ এপ্রিল ২০১৭ ০৯:৪৬377208
  • হ্যাঁ, খবরে দেখলাম এখন। পরের পর সিলিণ্ডারে বিস্ফোরণ নাকি।

    বন্ধু এটাও বললো, 'দু এক জন কলিগ ইতিমধ্যেই খাগড়াগড় খুঁজে যাচ্ছেন- এবং মুসলিম সন্ত্রাস ট্যাগ করে ফেলেছেন
    কিন্তু কথা হোলো যে স্থানীয়রা তো সবাই মোমিন
    তা সে যতই দোকানের নাম- মা তারা টি স্টল রাখুন
    কাজেই মানুষের লাগানো আগুন প্রমাণিত হলে সন্দেহ অন্য দিকেই করতে হয়'

    যাহোক, এখনি স্পেকুলেশন করে লাভ নেই।
  • pi | ০৩ এপ্রিল ২০১৭ ০৯:৩৭377206
  • একজন জানালেন, 'রাজারহাটে আগুন
    DLF2র উল্টোদিকে টিসিএসের গীতাঞ্জলী পার্ক এর সামনে পুড়ে ছাই প্রায় একশ দোকান
    ম্যাক্সিমাম স্থানীয় বাসিন্দাদের'
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৭ ০৯:২৪377205
  • আজ তকের ভিডিওটা এখনও ইউটিউবে পেলাম না, হয় তো আসে নি এখনও, কিন্তু আরেকটা মারকাটারি গোমাতার ইন্টারভিউ পেয়ে গেলাম সেখানে। স্ট্রেট ফ্রম লাহৌর। টু গুড! জিও টিভি।

    দেখুন।

  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ০৯:০০377204
  • গোমাতাদের সাথে কথোপকথন তো আমিও দেখেছি। আমি অবশ্য টিভি দেখিনা, সে অন্য কথা।
  • r2h | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৫৮377203
  • হ্যাঁ,ঐগুলোও দেখছি
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৫৭377202
  • কাস্টোমার কেয়ারে ফোন করুন, আর কার্ডের ট্র্যানসাকশানের রেফারেন্স নং যোগাড় করে রাখুন।
  • pi | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৫৪377201
  • ৩০৩ এর কোন এস এম এস আসেনি। খালি ৯৯ এর এসেছে।
  • pi | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৫৩377200
  • ওদিকে আজতক মোটামুটি পুরৈ প্রোমোদী হয়ে গেল। সারাদিন ধরে আমোদিত, নাহলে যোগে ব্যস্ত। কয়েকদিন টিভি থেকে পুরো বিচ্ছিন্ন ছিলাম, এসে শুনি, এর মধ্যে নাকি একদিন, ঐ গুজরাতে গোবধে যাবজ্জীবন রায়ের দিন বোধহয়, গুজরাতের কোন গোয়ালে গিয়ে গোমাতাদের সামনে মাইক ধরেছে, জিগেশ করেছে, আপনারা এই সিদ্ধান্তে কতটা খুশি হয়েছেন ? গোমাতারাও নানা প্রকার হাম্বা ধ্বনি করেছেন, যা থেকে সংবাদিক নাকি বুঝতে পেরেছেন যে তাঁরা প্রভূত আনন্দ ব্যক্ত করেছেন। মশাএসোর খুব সিরিয়াসভাবে ঢপ দেবার আর আমার সেগুলো বিশ্বাস করে মুর্গি হবার ট্র্যাক রেকর্ড ছিল বলে এটা বিশ্বাস করব কিনা ভাবছিলাম, তারপর নিজের চোখেই আজতককে যা দেখলাম, কদিন আগেও বাপু এই লেভেলে ছিল না। ঘণ্টার পর ঘণ্টা প্রোগ্রাম হচ্ছে, মোদী কীভাবে রামনবমীর উপোস করেছেন, সেই নিয়ে কী খেয়ে ( বা না খেয়েও ) প্রচার করেছেন, আর তাতে কেমন জয়লাভ করেছেন, এসবই রামজীর মহিমা আর মোদী হলেন নব অবতার, একেবারে এইসব বলে অনুষ্ঠান চলছে। তারপর দেখলাম, রামায়ণের নানা কাহিনির 'বৈজ্ঞানিক' ব্যাখ্যা। সেটা নাকি কোন 'বিজ্ঞান' এর অনুষ্ঠান !
    আজ তো দেখছি সকাল থেকে যাদবপুরের পিছনে পড়েছে, আলাদা অনুষ্ঠান জেউ নিয়ে, ঐ আর এস এস সভার সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ নিয়ে, কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি বলেছে কেন, আজাদির নাড়া তোলা মানে দেশদ্রোহিতা, জে উ হল আরেক জে এন উ, দেশদ্রোহিতার আখড়া, এসব কত অন্যায়, ছাত্রছাত্রীদের বিদ্যালাভের স্থলে এসব রাজনৈতিক তর্জা কেন ( আর এস এস বাংলাদেশের হিন্দুদের নিয়ে জে উ তে সেমিনার করলে অবশ্য সেটা অরাজনৈতিক হয়, যা বুঝলাম), এই নিয়ে সমানে ভ্যাজোর ভ্যাজোর চলছে। সেদিন কে লিখলেন না, এই ইউনি গুলোতে ঢোকা হচ্ছে এখন ওদের টার্গেট, সেটা যেভাবে হোক করবে।
    খালি বুঝলাম না, আকাডেমি অব ফাইন আর্ট্স কবে থেকে জে উ র মধ্যে হয়ে গেল, সমানেই ওটা জে উ র মধ্যে বলে দেখুয়ে যাচ্ছে। নতুন কিছু নাকি ?
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৫২377199
  • জিও থেকেও এসেমেস আসার কথা তো! সেটায় একটা রেফারেন্স নং থাকার কথা।
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৫০377198
  • হুম তার মানে অনেকের সাথেই এই জালিটা করছে। এসেমেস এ একটা রেফারেন্স নং আছে নিশ্চয়ই, ওটা দিয়ে কাস্টোমার কেয়ারে বলুন আপডেট করে দিতে।
  • pi | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৪৫377196
  • আর আমার কালকে লেখা সমস্যাটা আরো কয়েকজনের সাথে হয়েছে শুনলাম।

    টাকা তো কার্ডে পে করেছি, কার্ড থেকে আসা এস এম এস আছে।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৪৫377197
  • হুতো, গ্লাসডোরে কালকেই দেখলাম একটা ওপেনিং আছে। নঔকরি বা লিঙ্কডিনেও পেয়ে যাবে।
  • dc | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:৪৩377195
  • ঠিক এটাই আমারও হয়েছিল, আড়াইশো টাকা জমা দেওয়ার পরও বলছে প্রাইম নাও। রিলায়েন্স স্টোরে আওয়ার পর ওরা ওদের কম্পুতে কি একটা করায় আমার ফোনে আপডেট হয়েছিল। এমনিতে তো রিলায়েন্সের থেকে বড়ো চোর দুনিয়ায় নেই, কাজেই হতেই পারে যে এই জালিবাজিটা ওরা অনেকের সাথেই করছে। আপনি ওদের কাস্টোমার কেয়ারে একবার কথা বলে দেখুন। আশা করি টাকা জমা দেবার রিসিপ্ট টা সেভ করে রেখেছেন, ওদেরকে ওই নম্বরটা দিয়ে বলুন ওদের দিক থেকে আপডেট করে দিতে।

    ডেটা ইউসেজের ব্যপারটাও ওদের বলুন। আর ফোনে সব ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি অফ করে দিয়ে একদিন দেখুন, জিও অ্যাপের ডেটার হিসেব আর আপনার ফোনের ডেটা হিসেব মেলে কিনা।
  • pi | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:১৭377194
  • ও ডিসি, এই জিও দেখছি পাগলা আছে। আপ তো আরোই। এক তো ব্যালান্সে গেলেই আমাকে প্রাইম নিয়ে রিচার্জ করতে বলছে, যা আমার অলরেডি করা। সে নাহয় স্টোরে গিয়ে দেখাতে হবে ( যদিও সেই স্টোর এখানে যা শুনলাম, বহু বহু দূর)। এদিকে ডাটা ইউসেজে সব উল্টাপুল্টা। সেখানে সাকুল্যে ১২০ এম বি, ওদিকে ব্যালান্সে গেলে দেখাচ্ছে ৮৫০ এম বি ইউজ হয়ে গিয়ে ১৫০ পড়ে আছে !!

    ডেটা ইউসেজে কাল সকাল পাঁচটায় ~৫০০ এম বি, মাঝরাতেও ২০০ এম বি রয়েছে, যখন কিনা আমি ঘুমোচ্ছিলাম। তো, এগুলো কোন আপডেটের জন্য হয়েছে কিনা বোঝার কী উপায় ? এখনো কোন ভাল আপ আছে কি যা দিয়ে কোথায় কী ডাটা যাচ্ছে, বোঝা যাবে ?
    এদিকে স্ক্রিন ওভারলে ডিটেকেটের জেরে তো বেশিরভাগ আপই কাজ করেনা, কারণ পারমিশন অফ করে রাখতে হয় !
  • rabaahuta | ০৩ এপ্রিল ২০১৭ ০৮:১২377193
  • ইউজার একস্পিরিয়েন্স ডিজাইনারের চাকরী খুঁজছি দেশে, কারো সন্ধানে কিছু থাকলে বলেবেন। লোকেশন নিয়ে বাছবিচার নেই।
  • Ekak | ০২ এপ্রিল ২০১৭ ২২:৩৬377192
  • ড্রাগন প্রিন্সের একবছর এর জম্মদিন উপলক্ষে ভুটান এ ভারী মস্তি হয়েচে। ছবি ছাবা দেখলুম। থিম্পুতে থাকলে মজা হতো।
  • সিকি | ০২ এপ্রিল ২০১৭ ২১:০০377191
  • দশ জিবি অফারটা আমিও পেয়েছি এবং নিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত