এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ?? | ০৫ এপ্রিল ২০১৭ ০৯:৩৬377340
  • বছরের কোন সময়ে সিংহ, বৃষকে ধরে ফেলে?
  • Ekak | ০৫ এপ্রিল ২০১৭ ০৯:১৮377339
  • রাম ব্যাপারটা বাঙালি বেশ ভালোই খেয়ে নেবে, আশা আছে। নাস্তিকরা অনেকদিন ধরেই দুর্গাকে বেশ্যা, কালীকে ন্যাংটো পাগল ইত্যাদি বলে চলেছেন এই আশায় যে মানুষ নাকি ধর্ম ছেড়ে দেবে। মানুষ আল্টিমেটলি কালি-দূর্গা ছেড়ে ঝকঝকে চকচকে কর্পোরেট শ্রী রাম এর পুজোর দিকে ঝুঁকলো। সেলফ এপয়েন্টেড নাস্তিকদের জয় হোক। এই রথযাত্রায় তাঁদের অবদান অনস্বীকার্য।
  • Du | ০৫ এপ্রিল ২০১৭ ০৯:১২377338
  • টিভিতে দেখছি তৃণ আর গোরুপার্টি পাল্লা দিয়ে রামনবমী করছে। তাই নিয়ে টিভি খুব ব্যস্ত।
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৭ ০৮:৫৪377337
  • আমার তো আবার সেই "আমাদের Sভ্যতা Sংস্কৃতি টইটা মনে পড়ে গেল। :)
  • বসন্ত এসে গ্যাছে | ০৫ এপ্রিল ২০১৭ ০৮:২৬377336
  • আজ্ঞে যথার্থ বলেছেন। ইশতার মিশরীয় নয় ব্যাবিলনের। আসলে মাথায় Astarteর কথা ঘুরছিলো কিনা!
    উজ্জ্বল মাতৃকাদেবী- যাকে মিশর এবং গ্রীস দুজনেই প্রণতি জানিয়েছে। এখান থেকেই সম্ভবত লাতিন Ester শব্দের আমদানি। Ester,star,estrella,সিতারা,তারা এই শব্দেরও গল্প প্রচুর।

    https://en.m.wikipedia.org/wiki/Astarte
  • Ekak | ০৫ এপ্রিল ২০১৭ ০৮:১৯377335
  • হুম। এদেশের সবচে প্রাচীন মাতৃমূর্তি ;লজ্জা গৌরী। ঐযে কামাক্ষায়। অঘোরীরা গিয়ে খুব মাতামাতি করে। মেসোপটেমিয়া থেকে আগত শোনা যায়।
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৭ ০৮:০৭377334
  • তবে গোটা দুনিয়া জুড়েই নানা ফর্মে নানা নামে মাতৃকাদেবীরা ছিলেন বহু বহু প্রাচীনকাল থেকেই। গল্পগুলোর মধ্যেও অনেক মিল পাওয়া যায়।
  • S | ০৫ এপ্রিল ২০১৭ ০৮:০১377332
  • বসন্ত এসে গ্যাছে কি আরো লিখবেন এই ব্যাপারে। খুবই ইন্টারেস্টিঙ্গ।
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৭ ০৮:০১377333
  • ইয়ে মানে এসব যেখানে খুশি মিশরীয় লাগিয়ে দিলেই হল নাকি? ইশতার মোটেই মিশরীয় দেবী নন, মেসোপটেমিয়ান দেবী। এই যে লিংক।
    https://en.wikipedia.org/wiki/Ishtar
  • ? | ০৫ এপ্রিল ২০১৭ ০৭:৩৬377331
  • বছরের কোন সময়ে সিংহ, বৃষকে ধরে ফেলে?
  • aka | ০৫ এপ্রিল ২০১৭ ০৭:৩৩377330
  • বসন্ত এসে গেছের যুক্তিসমূহ দেখে জ্যোতিষ টইয়ের কথা মনে লইল। লেঃ।
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৭ ০৭:০৬377329
  • ওরে বাবা!!! এ যে দশ দশ করে বাড়ছে!!!! ঃ-)
  • avi | ০৫ এপ্রিল ২০১৭ ০৭:০১377328
  • এক সপ্তাহের মধ্যে এত তাপমাত্রার বৈচিত্র্য সহ্য করতে হবে ভাবলেই গায়ে জ্বর আসছে। দার্জিলিঙের ১২, শিলিগুড়ির ২২, কলকাতার ৩২ আর বাঁকুড়ার ৪২!
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৭ ০২:০৭377327
  • জটিলা ও কুটিলা ও আছেন, এনারা রাধার কীরকম যেন ইন-ল। ঃ-)
    আমাদের রামকৃষ্ণ ঠাকুর কইতেন, " জটিলে ও কুটিলে / পোস্টাই করে লীলে। "
    ঃ-)
  • Ishan | ০৫ এপ্রিল ২০১৭ ০১:৫১377326
  • এ তো বেশ জটিল ব্যাপার। বসন্ত এসে গেছে কে কইলাম। :-)
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৭ ০০:২২377325
  • আমাদের প্রাইমারি স্কুলে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা আর রামনবমী এই তিনটি উৎসবের কম্বাইন্ড ছুটি দিত। রীতিমতন বাৎসরিক ছুটির তালিকা ছিল, তাতে লেখা থাকতো।
    পরে হাই-স্কুলে ঢুকে সেই ছুটি আর পাওয়া যেত না। অবশ্য হাই-স্কুলে ওরকম কোনো প্রিন্টেড বাৎসরিক ছুটির তালিকা ও ছিল না। সব কিছুই সেখানে ছিল তাৎক্ষণিক, যেকোনোদিন ফট করে পাগলা ঘন্টি বাজিয়ে ছুটি দিয়ে দিত। দীর্ঘকালীন(গ্রীষ্মাবকাশ বা পূজাবকাশ) ছুটি হলে বলেও দেওয়া হত কবে খুলবে।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৭ ০০:২০377324
  • বাসন্তী পূজা ইয়ানি অন্নপূর্ণা পূজা?
  • বসন্ত এসে গ্যাছে | ০৫ এপ্রিল ২০১৭ ০০:১৬377322
  • রাম শুধু বসন্তেই নেই।

    ইনানা ( সুমেরীয় দেবী) আর ইশতার( মিশরীয় দেবী)দের কথা থেকে শুরু করি। দুজনেই একই সত্তার আলাদা ফর্ম। প্রজনন,শক্তি,গাঢ়,তীব্র ইচ্ছা,আবেগ, ভালোবাসার মূর্ত রূপ। এরই আর এক ফর্ম পূবের দিকে এসে দুর্গা,শেরাওয়ালি এই সব। এবারে এনার উপাসনা প্রাচীন মানুষ মূলত করতেন সেটা বোঝা যায় প্রত্নবস্তু থেকে, কিন্তু কখন? সেইটা বেশ মজার ব্যাপার। এবং যুক্তিসিদ্ধও বটে। কন্যা রাশি যখন আকাশে সবচেয়ে প্রকট!! (শারদীয়া বিষুবে আবার কন্যারাশির নিচে সিংহরাশি আর তার কিছুটা নিচে বৃষরাশীকেও দ্যাখা যায় বইকি) কন্যা ওমুলুকে Virgo যার থেকে Virgin ( কাজেই ভার্জিন মেরীও এই পুরোনো দেবীরই প্রস্বর তাতে সন্দেহ নেই)। কন্যা প্রকটতম দুই বিষুবদিনে( ইকুইনক্স)। বাসন্তী এবং শারদীয়া শক্তি পুজোর এই তো গ্যালো এ মুলুকের ব্যাকগ্রাউন্ড। কালে কালে এই জাতীয় প্রাচীন কৌম উদযাপনে পৌরাণিক রঙের ছোঁয়াচ লেগেছে। রাম জুড়েছে দুই শাক্ত নবরাত্রীতেই। একদিকে দশেরায় তার জয়ের বিক্রম এবং অন্যদিকে রামনবমীতে তার জন্ম। একদম বৃত্ত সম্পূর্ণ যাকে বলে।
  • বসন্ত এসে গ্যাছে | ০৫ এপ্রিল ২০১৭ ০০:১৬377323
  • রাম শুধু বসন্তেই নেই।

    ইনানা ( সুমেরীয় দেবী) আর ইশতার( মিশরীয় দেবী)দের কথা থেকে শুরু করি। দুজনেই একই সত্তার আলাদা ফর্ম। প্রজনন,শক্তি,গাঢ়,তীব্র ইচ্ছা,আবেগ, ভালোবাসার মূর্ত রূপ। এরই আর এক ফর্ম পূবের দিকে এসে দুর্গা,শেরাওয়ালি এই সব। এবারে এনার উপাসনা প্রাচীন মানুষ মূলত করতেন সেটা বোঝা যায় প্রত্নবস্তু থেকে, কিন্তু কখন? সেইটা বেশ মজার ব্যাপার। এবং যুক্তিসিদ্ধও বটে। কন্যা রাশি যখন আকাশে সবচেয়ে প্রকট!! (শারদীয়া বিষুবে আবার কন্যারাশির নিচে সিংহরাশি আর তার কিছুটা নিচে বৃষরাশীকেও দ্যাখা যায় বইকি) কন্যা ওমুলুকে Virgo যার থেকে Virgin ( কাজেই ভার্জিন মেরীও এই পুরোনো দেবীরই প্রস্বর তাতে সন্দেহ নেই)। কন্যা প্রকটতম দুই বিষুবদিনে( ইকুইনক্স)। বাসন্তী এবং শারদীয়া শক্তি পুজোর এই তো গ্যালো এ মুলুকের ব্যাকগ্রাউন্ড। কালে কালে এই জাতীয় প্রাচীন কৌম উদযাপনে পৌরাণিক রঙের ছোঁয়াচ লেগেছে। রাম জুড়েছে দুই শাক্ত নবরাত্রীতেই। একদিকে দশেরায় তার জয়ের বিক্রম এবং অন্যদিকে রামনবমীতে তার জন্ম। একদম বৃত্ত সম্পূর্ণ যাকে বলে।
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৭ ০০:১৪377321
  • ঠিকঠাক রোমান্স করা হল না বলেই না আবার কানহাইয়া হয়ে এলেন, আশ মিটিয়ে বৃন্দাবন লীলা করে গেলেন।
    ঃ-)
    যদিও এই কথা বলে ফেলে কে জানি ফেঁসেছেন দেখলাম।
  • Du | ০৫ এপ্রিল ২০১৭ ০০:১৩377320
  • বাঙালেরা বাসন্তী বলে একটা পুজো করতো। সেই সময় এই মিশন রামনবমী পালন করতো। প্রসাদে লাড্ডু এবং শুদ্ধ ব্রহ্মপরাৎপর রাম গোছের গান একক যেমন বল্লো। আবার লোকে ব্রহ্মপুত্রে যেত দল বেঁধে কি একটা করতে।
  • pi | ০৫ এপ্রিল ২০১৭ ০০:০৯377319
  • কিন্তু রাম আর বসন্ত ? ঃ(

    রোমান্টিক রাম ভাবার এমনিও তেমন উপায় ছিল না, তার উপর ঐ অরুণ গোভিলের চুড়ো বাঁধা মুখ মনে পড়লে তো আরই নেই !
  • Atoz | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:৩৮377318
  • আর বাকী তিন ভাই?
  • Ishan | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:৩৩377317
  • এ তো সোজা।

    শ্রাবণের গগনের গায়
    বিদ্যুৎ চমকিয়া যায়
    রামনব্মীর নিশি ঘোর
    দাদুরিরা লাফিয়ে পালায়।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:১৯377316
  • তারপর?
  • সিকি | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:১৮377315
  • এদিকে দিল্লিতে আজ পুউরো আবগারী ওয়েদার। রিমঝিম বিষ্টিতে ভিজে ভিজে আপিস থেকে বাড়ি ফিরলাম। গুড়ুম গাড়ুম মেঘ ডাকছে। শ্রাবণের গগনের গায়ে বিদ্যুৎ চমকিয়া যায় টাইপের ব্যাপারস্যাপার ঘটছে।
  • Ekak | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:১৪377314
  • রামনবমীতে আমরা গানটান গাইতুম। তুলসীদাস থেকে পাঠ হতো। সুরেলা পরিবেশ। একটু পাখোয়াজ -খঞ্জনি। কিছু শ্রমিক মশা। ব্যাস।
  • | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:১০377312
  • রামের হ্যাপিবাড্ডে এই রামনবমী। চৈত্র শুক্লা নবমী তিথি।বসন্ত উদযাপনের প্রাচীন গণউৎসবের স্মারকচিহ্ন বলতে পারেন।
  • | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:১০377313
  • রামের হ্যাপিবাড্ডে এই রামনবমী। চৈত্র শুক্লা নবমী তিথি।বসন্ত উদযাপনের প্রাচীন গণউৎসবের স্মারকচিহ্ন বলতে পারেন।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১৭ ২৩:০৮377311
  • পব হল ওঁয়াদের ফাইনাল ফ্রন্টিয়ার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত