এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ১৯ আগস্ট ২০১২ ২০:৩৪37739
  • ওহে, তোমরা রেসিপি গুলো সর্ষেবাটায় না দিয়ে ভাটে দিচ্ছো কেন? সব হারিয়ে যাবে তো!
    বেগুন দিয়ে মাছের ভর্তাও খুব ভালো হয়, আর কিমা আর বেগুন দিয়ে মুসাকা।
  • maximin | ১৯ আগস্ট ২০১২ ২০:৩৪37740
  • পালং শাকের ঝোলে বেগুন পড়ে, শুক্তোতে পড়ে।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২০:৩২37738
  • চিনতুবাবু বেগুন আমোদিনী খাননি? কুচো মাছ( পুঁটি, আমুদী, মৌরলা) এইসব এর সঙ্গে সরু সরু বেগুন থাকে, টক টক শুকনো প্রেপ।
    আহা এটা বাঙাল রেসিপি। সাক্ষাত বরিশালের।
    ব্ল্যাঙ্ক।
    কিমা বেগুন-কিমা পুর দেওয়া ছোট ছোট বেগুন।

    তবে আপ রুচি খানা।
  • বেগুন | ১৯ আগস্ট ২০১২ ২০:৩১37737
  • তেলে ভাজুন, ছাল ছাড়ান, ভর্তা বানান কি সিম্পলি কিমা মিশিয়ে আমার জাতি-ধর্ম পালটে ফেলুন, আমি - নহি অবলা ঢ্যাঁড়স, নহি সিড়িঙ্গে বরবটি - আমি বিটি বেগুন।
  • aka | ১৯ আগস্ট ২০১২ ২০:৩০37736
  • হ্যাঁ ওটা বহুৎ বাজে খেতে।
  • | ১৯ আগস্ট ২০১২ ২০:২৯37735
  • খুব বেশি ক্রেভিং হলে প্যাকেটের সেই শুকতলামার্কা পারোয়াল না পরোয়াল খেয়ে দেখতে পারো-
    অতি কুৎসিত যদিওঃ(
  • maximin | ১৯ আগস্ট ২০১২ ২০:২৮37733
  • বুঝলাম সোসেন। শব্দহরিণের কথা জানি। সেখানে ছাপা হয়েছে শুনে খুব খুশি হলাম।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:২৮37734
  • ইলিশের পাতলা ঝোল ও আমি খাই না,এমনকি কোনো কিছুর পাতলা ঝোল খেতে আমার আপত্তি আছে। হট এন সাওয়ার স্যুপ ছারা।
  • achintyarup | ১৯ আগস্ট ২০১২ ২০:২৭37731
  • বেগুন অমোদিনী কেসটা কি?

    সাঁতার কাটার সময় গামছা-টামছা আমার মোট্টে পছন্দ না
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:২৭37732
  • কদ্দিন পটল খাই না :-D
  • | ১৯ আগস্ট ২০১২ ২০:২৬37729
  • বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল।
    বেগুন সর্ষে
    চাক চাক বেগুন ভাজা
    ইলিশের মাথা দিয়ে বেগুনের তরতরা
    আর সর্বোপরি বেগুনপোড়া।

    ছোটবেলায় অ্যালার্জিজনিত কারণে বেগুন খাওয়া বারণ ছিলো। এখন সুদেআসলে/ গাছ লাগিয়ে সেই ক্ষতি পূরণ করে নিচ্ছিঃ)
  • aka | ১৯ আগস্ট ২০১২ ২০:২৬37730
  • কদ্দিন পটল খাই না। ঃ(
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:২৪37728
  • কিমা বেগুন কভু খাই নি। কিন্তু আর কিস্যু আমার ভাল্লাগে না। খালি ঝাল খাল করে মাখা পোড়া ভাল্লাগে। আর কিমা টিমা দিলে এমনকি আমি পটলও খেয়ে ফেলবো
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২০:২৩37727
  • ব্ল্যাঙ্ক কে বলছি
    দই বেগুন, সর্ষে বেগুন, বেগুন আমোদিনী, কিমা-বেগুন, এসব ভালো লাগে না?
    ভাজা আর ঝোলের কথা তো কৈলুম ই না।
  • aka | ১৯ আগস্ট ২০১২ ২০:২২37725
  • যারা ডিম পারে তারাই ডিমগাছ। ঝালেঝোলে খেতেও মন্দ না।
  • পেলাস্টিকের না। | ১৯ আগস্ট ২০১২ ২০:২২37726
  • ...
    শীতের র‍্যাপার নক্সা কাটা
    ঝাঁঝরি কড়া বেড়ি হাতা
    শহর থেকে শস্তা ছাতা
    কলসি ভরা এঁখো গুড়ে
    মাছি যত বেড়ায় উড়ে
    অচিন্ত্যরূপ স্নানের ঘাটে
    গামছা ফেলে সাঁতার কাটে
  • aka | ১৯ আগস্ট ২০১২ ২০:২১37723
  • বেগুনে মাংস দেওয়া মানে মাংসের গুনও চলে গেল।
  • | ১৯ আগস্ট ২০১২ ২০:২১37724
  • ডিমগাছ!!
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২০:২০37722
  • ডিম গাছ খালি পোড়া খেতে ভাল্লাগে
  • aka | ১৯ আগস্ট ২০১২ ২০:১৯37720
  • মাত্রোয়েশকার ব্যপক দাম।
  • | ১৯ আগস্ট ২০১২ ২০:১৯37721
  • বেগুনের এইসব বাজে কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠলাম। এইবার আমি অবশ্য কাঁটাহীন বেগুন লাগিয়েছি- দেখেই মনে হয় বলিপ্রদত্তঃ)
  • a x | ১৯ আগস্ট ২০১২ ২০:১৮37719
  • ঐ রাশিয়ান পুতুলগুলোর নাম মাত্রোয়েশকা। কদিন আগে এখানের শনিবারের একটা হাটে দেখলাম। ভাবলাম কিনি, কিন্তু প্রচুর দাম চাইল।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২০:১৬37718
  • আমি প্লেট মোড়ার সময় সাইড দিয়ে একটু ফাঁকা রাখি। তা সে যাই মাইক্রো তে দি না কেন।
    ছ্যাঁদা কল্লেও পারেন। তবে ওই, অনেক ছ্যাঁদা করতে হবে তো, নয়তো ফুলে যাবে। তারচে একটু খুলে রাখলেই চলে।
  • a x | ১৯ আগস্ট ২০১২ ২০:১৫37717
  • মিঠু, রসুন আমি কখনও দিই, কখনও দিইনা। যেমন পাঁঠার কিমা এখানে একদম গন্ধ পাইনা, রসুনও দিইনা। কিন্তু টার্কি কিমা হলে দিই। আর মাছটা দেশে রুইমাছ দিয়ে হত, তাতে তো গন্ধ নেই। এখানের মাছ দিলে অল্প রসুন দিও। হলুদও চাইলে দিতে পার। আমি নিজে হলুদ খুব একটা পছন্দ করিনা।
  • achintyarup | ১৯ আগস্ট ২০১২ ২০:১১37716
  • পেলাস্টিকের র‌্যাপার তো? ছ্যাঁদা করে দিতে হবে নাকি?
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২০:০৪37713
  • দূর ছাই- ক্লিন wrap।
    বেগুনকে বললাম।

    দু:খিত ভাই বেগুন। আমি এমনি ই আপনাকে কম ই খাই। জিভ চুলকোয়।
    মাঝে সাঝে।
  • achintyarup | ১৯ আগস্ট ২০১২ ২০:০৪37714
  • খিদে পেয়ে গেল
  • বেগুন | ১৯ আগস্ট ২০১২ ২০:০৪37715
  • ম, ৭ঃ৫০, আমাকে পুড়িয়ে ছাল ছাড়িয়ে তারপর আবার ঐসব করে খাবেন? আমার বেশ কিছু জ্ঞাতি-গুষ্টি আছে তারা বেশ চুলকুনিময়। ডাকছি তাদের। আপনার বাগানে গজাবে।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২০:০২37712
  • আর দেখলাম ৩ আর ৪ নং বলে আসলে কিছু নেই- মানে ৩ থেকে শেষ একটাই চ্যাপ্টার হওয়া উচিত। ওটাই একটা নোট ছিল।

    মিসটেক। গুরুতে তো সেটা ঠিক করা যায়না। এডিট অপশন নেই।
    এত ভালো করে পড়েছেন দেখে সত্যি ই ভালো লাগলো।
  • বেগুন | ১৯ আগস্ট ২০১২ ২০:০০37711
  • সুষেণ, ৭ঃ৩৪এ আমাকে ওটা কী দিয়ে মুড়বে বললেন?

    আর বলিহারি আপনাদের, আমাকে নিয়ে এমন বিভীষিকাময় রান্নাবান্না কেন! একটু সহজ করে রাঁদতে নেই? ঃ-((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত