এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ১৩:৪০377400
  • এইযে একটা। এই নিয়ে বই ও আছে। এরা একচুয়ালি লায়নের এডাপ্টেশন এন্ড বিহেভিয়ার চেঞ্জ নিয়ে গবেষণা করছিলো। হিউম্যান-লায়ন কনফ্লিক্ট নিয়ে গোটা তাঞ্জানিয়াতে কাজ চলছে। বাকি ডকু গুলো খুঁজে দিচ্ছি পরে।

    "পিপল ট্রাই টু বিলিভ দ্যাট লায়ন আন্ডার কাস্ট অফ সাম স্পিরিট কিল পিপল। 'নরম্যাল ; লায়ন্স ডোন্ট কিল"

    এইটাই ইন্টারেস্টিং। এই নরম্যাল লায়ন ডোন্ট কিল লজিকটা আমরা আরও অন্যত্র এপ্লাই করি :)

  • T | ০৬ এপ্রিল ২০১৭ ১২:৪০377399
  • কই ন্যাট জিওর লিঙ্ক দাও দেখি।
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ১১:২৬377398
  • আবেদন করতে দোষ নেই।

    কিন্তু মমতা, হাসিনা ক্ষমতায় থাকাকালীন আদৌ কোনো স্টেপ নেবে কিনা সন্দেহ আছে। খালেদা -হাসিনা দুদিকেই খেলাচ্ছে, গত বাংলাদেশের সফরের সময় ওদিকের কাগজে কিছু প্রতিবেদন বেরিয়েছিল এই নিয়ে।
  • | ০৬ এপ্রিল ২০১৭ ১০:০৬377396
  • যে যুগে পূজিত মাতৃকাসত্তারা অবয়ব পাচ্ছেন - তখনও আধুনিক প্রাতিষ্ঠানিক সম্প্রদায়গুলোর জন্ম হয়নি। তাই সুমেরীয় বণিক যিনি ইশতারের জন্যে ছাগল বলি দিয়ে আর বাসন্তী বিষুবে সমুদ্র যাত্রা শুরু করলেন তিনি যদি বর্ষাকালে সিন্ধু উপতক্যায় এসে ব্যবসা করতে গিয়ে দ্যাখেন যে বৃক্ষযক্ষিণীর উপাসনা হচ্ছে তাহলে খুব একটা বিবমিষা কি হওয়ার কথা! মনে হয় না। নামের অমিল থাকলেও ভাবনার একটা কমন সূত্র তো মানুষের থাকবেই।
    এশিয়া-ইউরোপ জুড়ে মাতৃকারা ছিলেন আরও বহু কমন ঐশী মূর্তকল্পনার সাথেই - এর সবটা প্রভাবজাত এমনটাও মনে করিনা। মামুষের কমন কিছু ভাবনা এবং ভাববাদ তো আছেই। কমন কিছু প্রয়োজনও।
    তবে এসব চর্চার বিপদ কি জানেন তো! একদিন দেখবেন বড়দিনকে শোক উৎসবে রূপান্তর করার আহ্বান উঠে যাবে।উত্তরায়ণ আদতে ভীষ্মের মৃত্যুদিন বলে কথা। বড়দিন বরং রোমানদের ঝাপা ক্রীশ্চান উৎসব!!
  • dc | ০৬ এপ্রিল ২০১৭ ০৮:০৬377395
  • কন টিকি তো বটেই। তা ছাড়াও কম্পিউটার সিমুলেশান করেও দেখা গেছে যে পলিনেশিয়া আর সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন আইল্যান্ডের সেটলমেন্টগুলোর মধ্যে বহু জেনারেশান ধরে আদান প্রদান ছিল।
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৮:০২377394
  • কনটিকি অভিযান। ঃ-)
  • dc | ০৬ এপ্রিল ২০১৭ ০৮:০০377393
  • "তাদের কালচার, চিন্তাভাবনা, এমনকি জ্যোতিষ/জ্যোতির্বিদ্যা কেমন মিলে মিশে গ্যাছে। তবে কি সেইকালেও মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ছিলো? কি করে ছিলো?"

    S, আমি একটা বই পড়েছিলাম কিভাবে হাজার হাজার বছর ধরে বিভিন্ন দেশের মানুষদের মধ্যে জ্যোতির্বিদ্যার আদান প্রদান হয়েছে। বইটায় দেখিয়েছিল প্যাসিফিক রিম আর সাউথ ইস্ট এশিয়ার নাবিকরা ছোট ছোট নৌকোয় চড়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপ পাড়ি দিতেন, আর বিভিন্ন দ্বীপে তাঁদের কলোনি বানাতেন। আকাশের বিভিন্ন কনস্টেলেশান, প্রিসিশান, বছরের বিভিন্ন সময়ে চাঁদ-সূর্য্য-তারাদের অবস্থান, ওশান কারেন্টস, জলের তাপমাত্রা, হাওয়ার দিশা, এই সমস্ত কিছুর নিখুঁত হিসেব করে তাঁরা হাজার হাজার মাইল সমুদ্রযাত্রা করতেন। আর এই জ্যোতির্বিদ্যার চর্চা তাঁদের ওরাল ট্রাডিশানের মাধ্যমে এক জেনারেশান থেকে পরের জেনারেশানে চলে যেত।
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৭:২১377392
  • ইউনাইটেড স্টার ফেডারেশন হলো তো, আর্থ হিউম্যানেরা সবচেয়ে ফ্লেক্সিবল বলেই মনে হয় ওদের নিল সব জায়্গায়। ভাল্কানেরা উইলিংলি ইমোশন কাটিয়ে দিয়েছে, সামাজিক নানা ব্যাপারে খুব কড়া, ওদিকে ক্লিঙ্গনেরা ঘোরতর অনারের ব্যাপারে স্টিফ, বেটাজয়েডেরা আবার বলে "ইশ, মন না পড়ে তোরা থাকিস কী করে? হলোগ্রাম বলে মনে হয় না লোকগুলোকে? " এইরকম নানা জাতি নিয়ে ইউনাইটেড স্টার ফেডারেশন।
    দূরের নন-মেম্বার গ্রহের কেউ কেউ আবার বলে ইউনাইটেড স্টার ফ্লীট। ঃ-)
    হরে দরে সেই একই দাঁড়াচ্ছে। ঃ-)
  • Du | ০৬ এপ্রিল ২০১৭ ০৬:৫২377391
  • আমার রামনবমীর গান

    রামচন্দ্র কহ গয়ে সিয়াসে এইসা কল্যুগ আয়েগা হন্স চুগেগা দানা গুন্কা কাউয়া মোতি খায়েগা।
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৬:৪০377390
  • খুবএকটা অন্যরকম হবে কী? বেটাজাযেড দের এগ্রেসিভ লজিক আর প্রচুর জাজমেন্টে ভরা। ভালক্যানরা লিবারাল কিন্তু আবার সেই কারণেই তারা যেটা রীড করে অনুমতিস্বাপেক্ষে সেটা ক্রাফ্টেড ডেটা হওয়ার সম্ভাবনা বেশি। হরেদরে একটা থার্ড প্ল্যাটফর্ম দরকার যে একটা সায়েন্স লাইক এপিস্টেমলজি দেবে, এস ইফ কোনোদিকে বায়াসড নয়। কিন্তু আদতে তেমন কিছু সম্ভব না।

    কাজেই,

    আল্টিমেটলি সবাই মিলে এম্পিরিসিজম এর তপস্যা করবে, ফলত ফ্যাক্ট রিভিশন হবে এবং মন্দির ওহী বানায়েঙ্গে :):)
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৬:০৮377389
  • টিএনজি এর একটা এপিসোডে এরকম একটা ইন্ভেস্টিগেশন হচ্ছিল, তো তখনকার সমাজে হিউম্যান, ভাল্কান, বেটাজয়েড, ক্লিঙ্গন ইত্যাদিরা সবাই পাশেপাশে কাজ করে। বেটাজয়েডরা টেলিপ্যাথিক ক্ষমতাসম্পন্ন, মন পড়ে নিতে পারে (ভাল্কানরাও পারে তবে অনেক কসরৎ করে, পারস্পরিক অনুমতি ইত্যাদি থাকলে তবে পরে, খুব লিমিটেড কেস এ। কিন্তু বেটাজয়েডদের কাছে ব্যাপারটা একেবারে শ্বাসপ্রশ্বাসের মতন স্বাভাবিক )। কিন্তু তাও দেখা গেল, অনুসন্ধান আর বিচারকার্য্যের সময় মন পড়ার ক্ষমতা ওরা ব্যবহার করলেও সেটা বিচারপ্রক্রিয়ায় আসতে পারল না। বিচারাধীন প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রইল সে কী স্বীকার করবে কতটা করবে ইত্যাদির। সত্যটা বার করতে হবে বস্তুগত এভিডেন্স আর বিশ্লেষণ থেকেই,মন পড়ে করা চলবে না।
    ঐ এপিসোড দেখতে দেখতে ভাবছিলাম, ওদের গ্রহে মানে বেটাজেডে, যেখানে সবাই ঐ ক্ষমতাসম্পন্ন, সেখানে অনুসন্ধান আর বিচারের ব্যাপারটা কতটাই না অন্যরকম! হয়তো সেখানে ক্রাইম পানিশমেন্ট ইত্যাদি পুরো ব্যাপারটাই অন্যরকম।
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:৫১377388
  • সশ্রম দন্ড হলে তো কাজ করতে বেরোতে হবে। অবশ্য ট্র্যাকার থাকলে অসুবিধা নেই।

    তবে ঐ টেলিপ্যাথি কাজে লাগিয়ে দলকে দল তুলে আনা জিনিসটা অত্যন্ত চমৎকার। এইসব টেররিজম ইত্যাদি দু'দিনে ভ্যানিশ।
    ঃ-)
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:৪৭377387
  • হ্যাঁ মাইরি আমরা কীসব মানডেন জিনিস নিয়ে হ্যাজাই, উনি টেলিপ্যাথি দিয়ে ইনভেস্টিগেশন করছেন !!!

    আর হাউস এরেস্টের কনসেপ্ট টা কিন্তু একদম ঠিকঠাক। বাইরে আছে। একটা জিপিএস ট্র্যাকার আর এলার্ম বেঁধে দেয়। বাড়ির বাইরে বেরোলেই প্যাঁ প্যাঁ। আর মাঝে মাঝে কাউন্সিলর এসে জ্ঞান দিয়ে যায়। উনি ওটাই চাইছেন একটু মানসীও ভাষায় :):)
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:৪৩377386
  • "আর মিশরীয়, ব্যাবইলোনীয় দেবীকে যদি হিন্দুরা মেনে নেয় সেইকালে"

    আমি এই লাইনটার রেস্পেক্টে মন্তব্য করেছিলুম যে, মেনে "নেয়" নি। মানানো হতো। আবার কোনোক্ষেত্রে আদৌ বাইরে থেকে আসা দেবদেবী নয়, কমন এনসেস্ট্রির কারণে একরকম বলেভ্রম হয়। এগুলো তো আধুনিক যুগের অংশ নয়। গত কয়েকশো বছর নিয়ে আমার কোনো মন্তব্য নেই :) লাস্ট ফিউ হান্ড্রেড ইয়ার্স পৃথিবী অনেক স্টেবল ইন দ্যাট সেন্স।
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:৪২377385
  • ওহ্হ্হ্হ, নন্দীবাবুর শেষ পোস্ট পড়ে অনেকদিন পরে খুব হাসলাম। টেলিপ্যাথিক পদ্ধতিতে ইনভেস্টিগেশন, বিচার ও শাস্তি। উফ্ফ্ফ।
    ঃ-)
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:২৮377384
  • কৃষ্ণ আর খ্রীষ্ট বলছেন কি? ঃ-)
  • S | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:২১377383
  • আধুনিক সভ্যতায় (মানে বিগত কয়েকশ বছর) খুব কম উদাহরণ পাবেন যেখানে রাজা/রাষ্ট্রপ্রধান সফল ভাবে কোনো ধর্মকে জনগণের উপরে জোড় করে চাপিয়ে দিতে পেরেছে। রাশিয়ার মতন সামান্য কয়েকটা কেস একসেপশন। তার থেকে অনেক বেশি উদাহরণ আছে যেখানে একজিস্টিঙ্গ মেজরিটির ধর্মকে রাজা/রাষ্ট্রপ্রধান নিজের কাজে ব্যবহার করেছে। খুব কম দেখবেন মেজরিটির ধর্মকে অ্যাটাক করেছে বা পরিবর্তন করেছে তারা। বরন্চ, উল্টে মাইনরিটিদের দিকে আঙ্গুল তুলে মেজরিটিকে একটা ভিক্টিম ফিলিঙ্গ দেওয়া হয়েছে পোলারাইজেশনের জন্য। এখনো চলছে - চারিদিকে দেখতে পাচ্ছি।

    আজকে যদি কেউ বলেন যে হিন্দুদের অমুক দেবতা আর অন্য কোনো ধর্মের (বৌদ্ধ বা জৈন নয়) দেবতা বা দেবপুত্র আসলে একই, তাহলে কি অবস্থা হবে ভেবে দেখুন।
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:১০377382
  • এস

    হতে পারে। আমি যেটা বলছি সেটার বাইরেও অনেক কেস আছে। যেমন, জীববিবর্তনের মতই কমন এনসেস্টর থেকে দেবদেবী ভাগ হয়ে যায় দু জায়গায়। পরে দেখলে ধ্বন্দ হয় ডিরেক্ট ট্রান্সিশন নাকি। অনেকরকম কেস হয়। ইন্টারেস্টিং বেশ।
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:০৫377380
  • এসবেস্টসের বৌ নাকি ! ফ্যাটাল এক্সপেরিমেন্ট নিজের ওপর দিয়ে করাই ভালো /
  • S | ০৬ এপ্রিল ২০১৭ ০৫:০৫377381
  • একক, আমি যেটা বলছি আর আপনি যেটা লিখছেন - দুটো এক নয়।
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৪:৪৭377379
  • বৌকে আগুনে দিতে গিয়েছেন দুইবার। উনি হয়তো পাইরোম্যানিয়াক অথবা আর্সোনিস্ট অথবা ওইরকম কিছু ছিলেন। কিংবা হয়তো এসব কিছুই না, কোনো এক্সপেরিমেন্ট করছিলেন। ঃ-)
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৪:৩৮377378
  • তবে খুব রিলেটেড।
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৪:৩৬377377
  • না মনে হয়। আপনি যেটা বলছেন ওটা আর্সোনিস্ট। পাইরোম্যানিয়াতে ওরকম সার্বিক ধ্বংস প্রবৃত্তি নেই। দ্যাট ইস মাছ মোর যেন অবসেশন। একটা ইউটিউব চ্যানেল আছে তারা কাঠের পালঙ্ক থেকে আলমারি -বোতল -মূর্তি সব কিছু তে আগুন লাগিয়ে ভিডিও তোলে। পুরো কনভার্সন প্রসেসটা দেখায়। ওটা পাইরোম্যানিয়া।
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৭ ০৪:৩০377376
  • আচ্ছা, পাইরোম্যানিয়াক কারা? যারা জিনিসপত্র, শত্রুপক্ষের লোক, মিত্রপক্ষের লোক- সব আগুনে দেয়?
  • Ekak | ০৬ এপ্রিল ২০১৭ ০৪:১৭377375
  • আজকেও যদি রাজধর্মকে শূলের ডগায় রেখে প্রতিষ্ঠা করা হয়, সুদূর কোনো ভবিষ্যতে ছবি ছাবা দেখে মনে হবে আহা কীরকম সব মেনে নিয়েছিল :)

    মেনে নেয়া চিরকালই বাইরে থেকে দেখতে সুন্দর। ওটা অনেকটা আইডিয়াল সংসার এর মতো। যে ওই টাইম এন্ড স্পেসে আছে সে জানে কতটা ভায়োলেন্স।
  • Du | ০৬ এপ্রিল ২০১৭ ০৪:১২377374
  • রামায়ন গল্প তো ভালোই ছিল নিজের দেশের মহাকাব্যকে হেয় করারও কিছু নেই কিন্তু মর্যাদা পুরুষোত্তম এইসব বলে পুজো হওয়াটা প্রচন্ড চাপের। রামায়নের চরিত্রদের পুজো হওয়াটাই ভারতবর্ষে পরিবার ' পুত্রসন্তানের কর্তব্য এইসব ডিফাইন করে দেয়। যত এই রামগিরি ততই ঐ জগদ্দল চেপেই থাকবে।
  • S | ০৬ এপ্রিল ২০১৭ ০৩:৪৯377373
  • কালকে বসন্ত এসে গ্যাছের একটি লেখার পরিপ্রেক্ষিতে অনেকে ভাগ্যগণনা, জ্যোতিষচর্চা ইত্যাদি লিখেছেন দেখলাম। আমি কিন্তু ফ্যাসিনেটেড হয়েছিলাম এই ভেবে যে বহুযুগ আগে কেমন বিভিন্ন জায়্গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন সভ্যতায় লোকে একইভাবে ইম্যাজিনেশন করেছে, নারী শক্তির পুজো করেছে। তাদের কালচার, চিন্তাভাবনা, এমনকি জ্যোতিষ/জ্যোতির্বিদ্যা কেমন মিলে মিশে গ্যাছে। তবে কি সেইকালেও মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ছিলো? কি করে ছিলো? আর মিশরীয়, ব্যাবইলোনীয় দেবীকে যদি হিন্দুরা মেনে নেয় সেইকালে, তাহলে আজকের এই বিভেদ তৈরী হলো কোথা থেকে, কবে থেকে? আর কি করলেই বা এই বিভেদ থেকে মুক্ত করা যাবে মানবজাতিকে। এই ধর্ম নিয়ে গোঁড়ামো, মাতামাতি, রক্ষনশীলতা - এগুলো নিস্চই মানুষের একেবারেই বেসিক ইন্সটিন্কট নয়। এগুলো নিস্চই পরবর্তীকালে আরোপিত।
  • aka | ০৫ এপ্রিল ২০১৭ ২২:৩৮377372
  • এখানে কোন বলের কথা বলা হচ্ছে?
  • dc | ০৫ এপ্রিল ২০১৭ ২২:০৪377371
  • কে এই মোহন স্যার?

    কিন্তু যাই বলো, ঘরে বসে বলে দাগ কেটে অ্যাক্সিস এর প্রিসিশান বোঝা, আবার ছাদে গিয়ে আকাশ দেখে প্রিসিশান বোঝা, গরমকালে জানলা দিয়ে সূর্য্যের আলো যেখানে এসে পড়ে শীতকালে আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে যাওয়া, এগুলো খুব ইন্টারেস্টিং ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত