এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ০৭ এপ্রিল ২০১৭ ১০:১৬377430
  • ফ্লাইটের ভিতর আনাউন্সমেন্ট চলছিল এমুখ্যমন্ত্রে যাবেন আমরা অপেক্ষা করছি।উনি এখন উনি বাড়ি থেকে বেরোলেñ ইত্যাদি।
    ভাবলাম লেট হবে। নাঃ, একেবারে ঠিক সময়ে ছাড়ল।
  • Pi | ০৭ এপ্রিল ২০১৭ ০৯:৫৯377429
  • আমার তানা যাত্রার দিনে এইসব বলছে ! যগ্গে।ডিম আর মেটেকে ভেজ বানিয়ে দিক, আর কিছু লাগবে না।
    ভেলোরে বাঙ্গালি হোটেলগুলো নাকি অনম তেলে রান্না করে !
  • dc | ০৭ এপ্রিল ২০১৭ ০৯:৫৬377428
  • না খেয়ে মরতে হবে তাহলে ঃ(
  • T | ০৭ এপ্রিল ২০১৭ ০৯:৩১377427
  • বেশ হয়েচে, পীড় যেন গোটা তামিলনাড়ুকেই পিওর ভ্যাজ বানান। :)
  • Ekak | ০৭ এপ্রিল ২০১৭ ০৮:৪৬377426
  • বাজিল লিভস দিয়ে ভালো চিকেন আর ল্যাম্ব হয় তো ! অসুবিধে কী ? মুঠো মুঠো বাজিল লিভস গাছসুধ্ধু খেয়ে নেবো, চাড্ডিরাও পারবে না :) আর ধরতে এলে বলবো ইন্ডিয়ান তুলসী তুলসিপিতা, আমি থাই তুলসী খাচ্চি :)
  • Atoz | ০৭ এপ্রিল ২০১৭ ০৮:১০377425
  • হাতে তুলসীপাতা নিয়ে কপালে ঠেকিয়ে খেয়ে নেবার বিধান হয়তো দিল। না মানলে হয়তো হাড্ডি চুরিয়ে দেবে। তখন?
  • dc | ০৭ এপ্রিল ২০১৭ ০৭:২২377424
  • সেরকম করলে ওদের মাথায় নারকেল ভাঙ্গব।
  • Atoz | ০৭ এপ্রিল ২০১৭ ০৭:০৪377423
  • তবু তো নারকেল তেলে আলুভাজা সবার জন্য মাস্ট করে দেয় নি এখনও। ঃ-)
  • dc | ০৭ এপ্রিল ২০১৭ ০৬:৫১377422
  • খাওয়াদাওয়া নিয়ে বাওয়াল দিলে তো আমিও খচে যাই। আমার মতো যারা খওয়ার জন্যই বাঁচে তারা সবাই খচে যাবে। তার ওপর মদ আর মাংস নিয়ে বাওয়াল শুরু করেছে। রাগে গা জ্বলে যাচ্ছে!
  • T | ০৭ এপ্রিল ২০১৭ ০৫:৫৬377421
  • পাইদি, ফেবু মেসেজ চেক করো।
  • S | ০৭ এপ্রিল ২০১৭ ০৩:২০377420
  • ভালো অ্যাডের একটা টই ছিলো। এইটা কেউ প্লিজ ওখানে দিয়ে দেবেন। অনেক দিন পরে এরকম একটা পাওয়ারফুল অ্যাড দেখলাম। কুডোস টু ভিকস।

  • একক | ০৭ এপ্রিল ২০১৭ ০০:৫২377419
  • আর এখন হাইলি রিফায়ন্দ নাক্কল তেল পাওয়া যায়, প্রায় গন্ধহীন। নাক্কল তেল ছাড়া তো আবার চকোলেট হবেনা।
  • একক | ০৭ এপ্রিল ২০১৭ ০০:৪৬377418
  • খাবারে নাক্কল তেলের গন্ধটা প্রথমদিকে বেশ নাকে লাগে। এখন যদিও কোনো রেস্তরান্ট আর ইউস করেনা। রোডসাইড থেকে মেদুবড়া খেতে গিয়ে গন্ধটা পাই। অভ্যেস হয়ে গ্যাছে।
  • Atoz | ০৭ এপ্রিল ২০১৭ ০০:৩৬377417
  • রামের জন্মদিন পালন যদি হয় তবে সীতার জন্মদিনই বা পালন করবে না কেন? সীতার জন্মদিন খুঁজে পাওয়া তো সোজা, ঐ যেদিন জনকরাজা হলকর্ষণ অনুষ্ঠানে জমিতে আনুষ্ঠানিক লাঙল চালিয়েছিলেন। ঃ-)
  • Ishan | ০৭ এপ্রিল ২০১৭ ০০:৩৪377416
  • সে গল্প কি আমি আরও একবার বলব?

    দিন পনেরো-কুড়ি কৌশানি, আলমোড়া-বদ্রী, আরও কী কী অস্থানে কুস্থানে ঘোরার পর পৌঁছলাম নৈনিতাল। লেকের পাড়ে কেতার মাদুরে ঢাকা এক রেস্তোরায় দেখি পরিষ্কার বাংলায় লেখা আলুপোস্ত। আর যায় কোথায়, বাঙালি সত্ত্বা জেগে উঠল। আজকেই খেতে হবে আলুপোস্ত।

    দুপুরে খেতে গেলাম। কিন্তু মুখে আর দিতে পারিনা। মিথ্যে কথা লেখেনি বিজ্ঞাপনে। তরকারিতে আলু ও আছে পোস্তও আছে, ১০০%। কোয়ালিটিও ভালো, বিশেষ করে আলু তো মুখে দিলেই গলে যায়। কিন্তু তারপরেও খাওয়া গেলনা।

    খোঁজ নিয়ে নাকি আন্দাজে জেনেছিলাম মনে নেই, পোস্তর ঘ্যাঁটে মাংসের আলু দিয়ে আলুপোস্ত বানিয়েছিল।

    এ জিনিস আরও একবার হয়েছিল ব্যাঙ্গালোরে। ঝকঝকে ঝুরঝুরে কুড়মুড়ে আলুভাজা দেখে অর্ডার দিলাম। কিন্তু মুখে দেওয়া গেলনা। নারকেল তেলে ভেজে এনেছিল। তখনও ব্যাঙ্গালোর এরম কসমোপলিটান স্বর্গের আগের স্টেশন হয়নি।
  • Atoz | ০৭ এপ্রিল ২০১৭ ০০:৩২377415
  • করবেট একবার একটা বাঘকে কালের হাতে ছেড়ে দিয়েছিলেন কিছুতেই না মারতে পেরে। অর্থাৎ কালে কালে বৃদ্ধ হয়ে একসময় এমনিই মরে যাবে। ঃ-)
  • একক | ০৭ এপ্রিল ২০১৭ ০০:২০377414
  • আমার ভুটানের প্রাক্তন কলীগরা দেকচি উতসাহ নিয়ে ইলাহাবাদ হাইকোর্ট এর নির্দেশ শেয়ার করছে। ওরা এমনিতে খেলাধুলো-হইচই ছাড়া কিছুতে মাথা ঘামায়না। কিন্তু খাওয়াদাওয়া নিয়ে বাওয়াল দিলে হেব্বি খচে যায় :):):)
  • সৈকত | ০৭ এপ্রিল ২০১৭ ০০:০৬377413
  • নৈনিতাল বলে নয় আলু বুঝলাম, সুমনও নয় গেয়েছে, কিন্তু তা বলে পোস্তও !!
  • একক | ০৭ এপ্রিল ২০১৭ ০০:০৪377412
  • নৈনিতালে প্রচুর বাঁদর এইটুকু মনে আচে, আর পিলপিল কোচ্চে বেঙ্গালি :|
  • একক | ০৭ এপ্রিল ২০১৭ ০০:০২377411
  • অমিতবাবু, তারিখটা খেয়াল রইলো। দুপুরের দিকে একবার চলে যাবো :)
  • Ishan | ০৬ এপ্রিল ২০১৭ ২৩:৫৮377410
  • এই বইয়ের দোকানটার কথাই মনে হচ্ছে পরিমলবাবুর বইতে আছে।

    আমি অবশ্য নৈনিতালে গিয়ে শুধু আলুপোস্ত খেয়েছি। বইয়ের দোকান টোকান দেখিনি।
  • সৈকত | ০৬ এপ্রিল ২০১৭ ২৩:৪৬377409
  • Man eaters of Tsavo, সেটা তো একটা বিখ্যাত বইই ছিল, মনে আছে, বইটা কিনেছিলাম, নৈনিতালের ম্যালের ওপরে যে বইয়ের দোকানটা, সেখান থেকে। সে বইয়ের দোকানেরও এক ইতিহাস আছে, Narayan's মনে হয় দোকানটার নাম, সে বহু পুরোন, ইংরেজ আমলের সময়ে থেকে। তো, বইটা প্যাটারসন বলে একজনের লেখা, একশ বছরেরও আগের ঘটনা, রেললাইন পাতা হচ্ছিল, আর দুই সিংহের দৌরাত্ম। পড়তে গিয়ে মনে হয়েছিল এই বইটা সত্যি ঘটনা, আর বিভূতিবাবুর চাঁদের পাহাড়ে, শঙ্করও যে সিংহের মুখোমুখি হয়, সেও ঐ একই সময়এর গল্প এবং শঙ্করও রেলের কাজ করতেই গিয়েছিল আফ্রিকা। বিভূতিবাবু তো বইটই কম পড়তেন না, হয় পড়েছিলেন এই বইটাও !!
  • dc | ০৬ এপ্রিল ২০১৭ ২২:৫৬377408
  • কি যাচ্ছেতাই কান্ড! হঠত করে ট্রাইএর গুঁতো খেয়ে জিও তিন মাসের ফ্রি সার্ভিস অফারটা বন্ধ করে দিল! আমি তিনটে সিমে অফার নিইনি, ১৫ তারিখ অবধি অপেক্ষা করেছিলাম, যদি ১৫ তারিখ আবার ফ্রি সার্ভিস এক্সটেন্ড করে এই ভেবে। খানিক আগে খবরটা পড়ে বাকি তিনটে সিমেও চারশো টাকা করে বরে নিলাম। মেসেজ পাঠালো ১৬ এপ্রিলের পর তিন মাস ফ্রি, তারপর এক মাস চলবে। কিন্তু অরিজিনাল ফ্রি অফারটা আর এক্সটেন্ড করতে পারলো না ঃ(
  • pi | ০৬ এপ্রিল ২০১৭ ২২:২৯377407
  • কাল। রুবিতে মনোবিকাশ কেন্দ্রের পাশেই। ১২ঃ০০-৬ঃ০০। যে যে পারবেন, চলে আসুন। অন্যদের জানান।




    তিনতলায় না, এক ও দোতলায় হবে।
  • Amit Sengupta | ০৬ এপ্রিল ২০১৭ ২২:১১377406
  • ব্যাঙ্গালোরের প্রথম বাংলা বইয়ের ঠেক "BoiTHEK বইঠেক" শুভ উদ্বোধন ১৫ই এপ্রিল ২০১৭। চলে আসুন সকাল ১১টা থেকে যে কোন সময়ে। বিকেলের দিকে আড্ডা।
    ব্যাঙ্গালোরের সকল গুরু ও চণ্ডালদের সাদর আমন্ত্রণ। একক, শান্তনু দেবনাথ, শহরে থাকলে চলে আসুন।

    Unit G3 & G4 San Diego, 357 6th Main, 1st Block Koramangala, Bangalore, India 560034 Beside WIPRO Park.
    Google map search - BoiTHEK for direction.
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৬ এপ্রিল ২০১৭ ২১:৪৪377405
  • সিনিমা দেখবেন? টুঁ শব্দ না করে ফিল্লৌরি দেখে দেখান দিকি, কেমন পারেন।
  • aka | ০৬ এপ্রিল ২০১৭ ১৯:১২377404
  • ঃ))
  • r2h | ০৬ এপ্রিল ২০১৭ ১৮:৪২377403
  • এই সিনেমাটা দেখেছি। একসময় উদ্বেগ সহ্য করতে না পেরে রাজাদা বলেছিল, দুর্দুর, কাদের সব সিনেমায় নেয়, অমিতাভ বচ্চনকে পাঠালে এতক্ষণে আরো চারটে সিংহ একস্ট্রা মেরে দিত।
  • aka | ০৬ এপ্রিল ২০১৭ ১৮:২২377402
  • একটা সিনেমা দেখেছিলাম ঘোস্ট অ্যাণ্ড দা ডার্কনেস। এই নিয়ে, থ্রিলার। সিংহ মারার থ্রিলার।
  • b | ০৬ এপ্রিল ২০১৭ ১৫:২০377401
  • রুদ্রপ্রয়াগের চিতাকে মারার সময়েও বার বার ব্যর্থ হতে হতে করবেটের বিশ্বাস হয়েছিলো, চিতাটি একটি পিশাচ। আর লোকাল জনগণ "দুষ্ট আত্মা' ইত্যাদি বলত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত