এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১০ এপ্রিল ২০১৭ ১৯:০৪377520
  • এই গরমকালটা সহ্য করে নিই - সে কেবল ওই আমেরি জন্য। এখন আমার বাড়িতে বাক্সে বাক্সে আম - লালবাগ, আলফানসো, কেসর, পাইরি - হিমসাগরের দুক্কু এই দিয়েই মেটাই -

    ডিসি, একটু ডাক্তারের সঙ্গে কথা বলে আম খান - আপনার কথা ভেবেই কষ্ট হচ্চে - ভালো করে সকাল সকাল হেঁটে আর নিমপাতা-করলা খেয়ে সুগার নামিয়ে ফেলুন দিকি!
  • de | ১০ এপ্রিল ২০১৭ ১৮:৪৫377519
  • বম্বের সমস্ত লোক্যাল ট্রেনের জানালায় জালি বসানো - লোক্যাল ট্রেনে ঢিল ছোঁড়া খুবই কমন প্রাক্টিস। চারপাশের বস্তির ছেলেপুলেরা ছুঁড়ে থাকে। মাঝখানে মহিলা কামরা লক্ষ্য করে বহুরকমের নোংরাও ছুড়ে মারা হোতো। মুম্বই মিররের আর্টিকেলে খুঁজলেই পাবেন। ধরপাকড় শুরু হতে একটু কমেচে -
  • T | ১০ এপ্রিল ২০১৭ ১৮:২৪377517
  • সিরিজ।
  • T | ১০ এপ্রিল ২০১৭ ১৮:২৩377516
  • দেবো দেবো, কিন্তু বহুদিন পর শাক্যর এই লেখাটা পড়ে খুব ভালো লাগল। তোমরা এরকম লেখার একটা সিরিজি বার করো।
  • Pi | ১০ এপ্রিল ২০১৭ ১৭:৫১377515
  • টি। অন্কটা এখানেও একটু দিস।
  • Pi | ১০ এপ্রিল ২০১৭ ১৬:২২377514
  • টি। অন্কটা এখানেও একটু দিস।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১৫:৪৭377513
  • সেরকম তো বাথ্রুমে গিয়ে খেতে হয়। পরশুরাম লিখেছিলেন।
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ১৫:৩১377512
  • আহা আম! :p কিন্তু হায়! ঃ(
  • Ekak | ১০ এপ্রিল ২০১৭ ১৫:২৫377511
  • এহ আম ! মাছি ভনভন মাথা ঝনঝন কুনুই বেয়ে ঝোল গোড়াচ্চে ঘামে ময়লায় আমের ঝোলে মাকামাকি তাই চেটে খাচ্চে লোকজন এহ এহ :|
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ১৪:২৩377510
  • দিনে এক স্লাইস! তার মানে আমের সিজিনে দুতিনটে করে আম খাওয়াও গেল। ঃ( হে গৌমাতা, এ কি করলে!
  • পুপে | ১০ এপ্রিল ২০১৭ ১৩:৫৩377509
  • টি-দা, প্রমানটা এখানে ছেপে দিও। অনেকেরই কাজে লাগবে। ঃ)
  • পুপে | ১০ এপ্রিল ২০১৭ ১৩:৪৭377508
  • একেবারে বারণ তো কোনকিছুই না। তবে সুগার লেভেল অনুযায়ী রয়েসয়ে খাওয়া আর কি! দিনে এক স্লাইস খেতেই পারেন। আমার মা-কে তাই করতে দেখি।
  • dc | ১০ এপ্রিল ২০১৭ ১৩:১৫377507
  • আচ্ছা ডায়বেটিস হলে কি আম খাওয়া বারন?
  • Ekak | ১০ এপ্রিল ২০১৭ ১২:৩৯377506
  • * আম
  • Ekak | ১০ এপ্রিল ২০১৭ ১২:৩৮377505
  • এটা ভোটের আগের জিনিস। এরকম আরও আছে। দেখলুম লোকজন রাম-কে-নামের ক্লিপিং শেয়ার কোচ্চে আমি পাবলিকের দিল বদলাবার আশায়। তো আম পাবলিক এর দিল বহেলাচ্ছে এখন রামলালা। জায়সী জলিতি ওয়াইসি পাকিস্তান জ্বালানা হায় ....... ! :):)
  • Ekak | ১০ এপ্রিল ২০১৭ ১২:৩৪377504
  • গান শোনো হে .। কথা গুলো খ্যাল করো :

    আমি তো খানিকটা নেচেও নিলুম গানের সঙ্গে :):):)

  • T | ১০ এপ্রিল ২০১৭ ১২:২২377503
  • আজকে আমি স্বাস্থ্যচাড্ডিকে একেবারে অঙ্ক কষে প্রমাণ করে দিয়েছি যে ইসলামোফোবিয়া, মোসলারা সব দখল করে নিল, হিন্দুরা সংখ্যালঘু, ইসলামীকরণ ইত্যাদি সম্পর্কে যা যা তার 'ধারণা' বা 'আশংকা' তার কোনোটাই কোনো অবজার্ভেশন (তথ্যের 'ভ্যালিডেশন' নয় কিন্তু) ছাড়াই মনগড়া তৈরী হয়েছে। ইনফ্যাক্ট ওর মুন্ডুতে যতকিছু যা যা ধারণা রয়েছে তার কোনোটার এগজিস্টেন্সের জন্যই কোনো অবজার্ভেশন দরকার হয় না। বিল্ডীং ক্যাসল ইন দ্য এয়ার। মু হা হা হা, সকালের বেশ কিছুটা সময় গ্যালো কিন্তু সে শেষমেশ নিজে থেকেই স্বীকার করে নিল এগুলো তার ভাবতে ভালো লাগে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১১:৩৯377502
  • অদ্ভুত তো, পরিষ্কার দেখাচ্ছে আপডেটে অসমর্থ!
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১১:৩৮377500
  • টেস্টিং
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১১:৩৮377501
  • টেস্টিং
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১১:২৭377499
  • এনএইচ ৫ এ গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়তে দেখেছি।
  • pi | ১০ এপ্রিল ২০১৭ ১১:০০377498
  • দমদি, এটা দক্ষিণে একজনের অভিজ্ঞতা।লিখেছে এখন এটা নাকি দক্ষিণেও হয়েই থাকে।

    'এই জিনিস বেশ কিছু বছর ধরে চলছে। বাইরে থেকে চলন্ত ট্রেনে ঢিল মারাও যেমন মজা! আর এটা অন্য রাজ্যেও হয়। তামিলনাড়ুতে একটি স্টেশনে উপর দিয়ে কম বেগে এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় কয়েকটি ছেলে এসি কামরার খোলা দরজার মধ্যে গাছের মোটা ডাল ছোঁড়ে। দরজার পাশে ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে ছিলাম আমি। চশমা ভেঙ্গে যায়, চোখের ১ ইঞ্চি তলায় কেটে যায়।'
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১০:২৫377497
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু। এখন আবার পাচ্ছি।
  • quark | ১০ এপ্রিল ২০১৭ ১০:১৯377495
  • অদ্ভুত ব্যাপার! এখানে তেসরা এপ্রিল একটা পোস্ট করেছিলাম, একটা পুরানো ক্যাসেটের শোক ক'রে। পরশু হঠাৎ আবার খুঁজে দেখি পয়লা এপ্রিল কেউ একটা ইউটিউবে দিয়েছেন। প্রথমে ভাবলাম এখানকারই কেউ হবেন। পরে তারিখ মিলিয়ে অত্যাশ্চর্য্যম্‌ অতঃপরম্‌!
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১০ এপ্রিল ২০১৭ ১০:১২377494
  • টেলিগ্রাফের পুরনো সংখ্যা কী করে বের করে? কালকের টেলিগ্রাফ দরকার, কালকের ডেট সিলেক্ট করলে বলছে আর্কাইভে নাই।
  • lcm | ১০ এপ্রিল ২০১৭ ০৯:১৫377493
  • আর একটা জিনিস হত, গরীব হকারদের জিনিস তুলে নেওয়া, মাথায় ধরা ঝাঁকা থেকে লেবু তুলে নিল - - হয়ত সারা দিনের যা কিছু লাভ হয়েছিল।
  • lcm | ১০ এপ্রিল ২০১৭ ০৯:১৩377492
  • হাওড়ার লোকাল ট্রেন লাইনের জনগণ বোধহয় শিয়ালদার থেকে একটু বেটার।
  • i | ১০ এপ্রিল ২০১৭ ০৯:১২377491
  • মহিলা কামরায় দরজায় ঝুলে যাচ্ছি। পাশের সমান্তরাল লাইনে অন্য একটি ট্রেন থেকে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারা হ'ল। সঙ্গে অশ্লীল উল্লাস। আমার গালে লেগে কাঁধে ঠোক্কর খেয়ে সিগারেট মাটিতে পড়ল। গালে ছ্যঁআকার দাগ, কুর্তায় ফুটো নিয়ে গন্তব্যে নামলাম।
    ঢিল ও মারা হ'ত। কমপেন্সেট করতে কখনও উড়ে এসেছে বাসি মালা। নব্বইএর দশক। বনগাঁ লাইন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত