এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১২ এপ্রিল ২০১৭ ১৬:৫৬377580
  • অভয় দেওল তো বলিউড পীয়ারদের মোটামুটি ছিঁড়ে খেয়েছে দেখলাম।
  • robu | ১২ এপ্রিল ২০১৭ ১৫:৫৫377579
  • আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
    ৫৬ ছাতি নিয়ে ভি-শেপ হবে?
    আমাদের দেশে হবে সেই মেয়ে কবে?
    তিনছয় দুইচার তিনছয় হবে?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১২ এপ্রিল ২০১৭ ১৫:০৬377577
  • মূলো ডাঁটা। থুড়ি, ডেটা।
  • b | ১২ এপ্রিল ২০১৭ ১৫:০৩377576
  • সজনে ডেটা না নাজনে ডেটা?
  • Ekak | ১২ এপ্রিল ২০১৭ ১৩:৫৫377575
  • তাইওয়ান কুকুর খাওয়া ব্যান করলো। কী শুরু হয়েছে পৃথিবী জুড়ে, ব্যান ব্যান চাদ্দিকে।

    http://www.bbc.com/news/world-asia-39573426
  • dc | ১২ এপ্রিল ২০১৭ ১০:৫৬377574
  • একদম! ঃ(
  • cm | ১২ এপ্রিল ২০১৭ ১০:৩৫377573
  • ডেটার নেশা সর্বনাশা!
  • dc | ১২ এপ্রিল ২০১৭ ১০:১৬377572
  • ফ্রিতে বোধায় ১৫ তারিখ অবধি চলবে, মানে যদ্দিন অবধি "অপারেশনালি ফিসিবল" থাকে। চেন্নাই আর কলকাতায় জিওর নেটোয়ার্ক ভালো, এখনো অবধি নেটওয়ার্ক ফেলিওর পাইনি। কল কোয়ালিটি প্রথমদিকে মোটামুটি ছিল, এখন অনেকটা ইমপ্রুভ করেছে। লাস্ট ছ মাস গাদাগুচ্ছের কল করেছি, ভয়েস কল, হোআটসঅ্যাপ, ডুও সবেতেই টেস্ট করেছি। অনেকবার কাউকে ভয়েস কল করে কলটা না কেটে ফোনটা এমনি রেখে দিয়েছি, আধ ঘন্টা কি তারও পরে ফোন তুলে দেখেছি কানেকশান কাটেনি, আবার কথা বলেছি। অনেক কোম্পানিতেও ফোন করেছি, কনকলও করেছি। এছাড়া আমার চারটে সিমে প্রায় রোজই পালা করে চার জিবির ডেটা নামাই। কখনো কখনো ডেটা চুরি করে, তবে খুব বেশী না। জিওর পারফর্ম্যান্স বেশ স্যাটিসফ্যাক্টরি। চারটে সিমে এখনো অবধি ১৪৫০ টাকা খরচ করেছি।
  • সিকি | ১২ এপ্রিল ২০১৭ ০৯:৪২377571
  • হ্যাঁ, জিও নিয়ে কথা হচ্ছে তো? মানে জিও সিম?

    একটা নিয়েছিলাম। সব জায়গায় নেটোয়ার্ক পাওয়া যায় না, তবে পেলে ভালোই চলে। এক্সটেন্ড করব না, কোনও প্ল্যানই নেব না, ফ্রিতে যদ্দিন পারে চলুক ভেবে নিয়েছিলাম।

    ৩১ মার্চ পেরিয়ে গেছে, এখনও চালু আছে। কোথাও এক পয়সাও দিই নি। এই সকালেই এক ঘন্টা মোবাইল হটস্পট অন করে এক ঘন্টা ল্যাপটপ থেকে ওয়েবেক্স করলাম, দিব্য চলছে এখনও।

    কল করি নি একটাও আজ পর্যন্ত।
  • S | ১২ এপ্রিল ২০১৭ ০৮:৩১377570
  • লসাগুদা, মেইল চেকাবেন পিলিজ। এই দুদিন বড্ড ব্যস্ত ছিলাম।
  • T | ১২ এপ্রিল ২০১৭ ০৮:২৪377569
  • আর কী! বার্সা হেরেচে কালকে। মুষড়ে পড়িচি। তাও আবার ইতালিয়ান ক্লাবের কাছে, যেগুলোকে দুচক্ষে দেখতে পারি না।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০৮:০৪377568
  • থার্মাল ইকুইলিব্রিয়াম। ঃ-)
  • সিংগল k | ১২ এপ্রিল ২০১৭ ০৮:০১377567
  • হ্যাঁ ডিসিদা। Date:12 Apr 2017 -- 07:18 AM তে একমত। দামটা রিজনেবল দেখেই নিলাম। দাম না জেনে ফ্রি তে নেইনি। দাম খুব একটা বাড়বে না বলেই মনে হয়। ঢনঢনাঢন ই তার প্রমান।
  • dc | ১২ এপ্রিল ২০১৭ ০৭:৫৯377566
  • গরমে পাউডার মাখার থেকে বেশী কাজে দেয় গরম গরম রসম খাওয়া। দুপুর বারোটার সময়ে এক বাটি ঝাঁজালো রসম খেয়ে নিলে শরীরের ভেতরের আর বাইরের তাপমাত্রা ব্যালেন্স হয়ে যাবে, তখন আর গরম টের পাবেন না।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০৭:৫২377565
  • বাহ, বেশ পাউডারের কাজও হয়ে যায়। যা গরম! ঃ-)
  • dc | ১২ এপ্রিল ২০১৭ ০৭:৩৬377564
  • হ্যাঁ কেউ কেউ মাখে তো।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০৭:৩৩377563
  • দক্ষিণের বিজ্ঞানীরা কপালে ভস্ম মাখে নাকি? ঃ-)
  • dc | ১২ এপ্রিল ২০১৭ ০৭:১৮377562
  • সিংগল কে, আমি আসলে অন্য কারনে লিখেছিলাম :d

    এমনিতে আপনার সাথে একমত, রিলায়েন্স অতো চোর আর নচ্ছার টাইপের কোম্পানি। এই ট্রাই অ্যাডভাইসরির সুযোগ নিয়ে উল্টে আরো কিছু সাবস্ক্রিপশান করিয়ে নিল। তবে আমার মনে হয়েছে এই অফারটা (মানে আগে সামার সারপ্রাইস আর এখন ধনা ধন) ভালো। চারশো টাকা দিলে আপনি চার মাস অল ইন্ডিয়া কল ফ্রি পাচ্ছেন, আর রোজ এক জিবি করে ডেটা পাচ্ছেন, হুইচ ইজ নট ব্যাড। এয়ারটেল আর ভোডাতেও বোধায় এরকম দামের কোন অফার নেই।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০৭:০৫377561
  • আগের
    জঙ্গল
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০৭:০৩377560
  • হুঁ ছোটাই দু'র ওই পোস্টটা পড়ে আমার আবার অনেকদিন আগে সেই হাল্কা জঙ্গাল ঘন জঙ্গল চাবি জলের গেলাস আর সাদা ঘর খেলাটা মনে পড়ছিল। ঃ-)
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০৬:৫৮377559
  • ছোটাই, তারে কইয়া দিলাম। হ্যায় তোমার শুভেচ্ছা মাথা পাইতা লইল। তোমারে অনেক ধন্যবাদ আর প্রণাম দিল। ঃ-)
  • i | ১২ এপ্রিল ২০১৭ ০৬:৫৬377558
  • দু র গতকালের ৯ঃ৫৯ পি এম এর পোস্ট দিয়ে একটা গল্প লেখা শুরু করা যেতে পারে। দু নিজে না লিখলে হয়তো আমি ধার নিতে পারি।
  • i | ১২ এপ্রিল ২০১৭ ০৬:৫৪377557
  • আমার এখানে তো ১২ই এপ্রিলের দুপুর হয়ে এল প্রায়। ভারতেও সকাল হয়ে গেছে।এ টু জেড আছ নাকি? হ্যারে কইও-শুভ জন্মদিন। কইও-ভালো থাকুক, ভালো লিখুক। অনেক ভালোবাসা-
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০৬:৪৪377556
  • ঘোড়ায় চড়ে চলেছেন লেনিন, এরকম কোনো ছবি আছে? অথবা কোনো সিনেমায় এরকম কিছু আছে?
  • Ishan | ১২ এপ্রিল ২০১৭ ০৬:১০377555
  • কে হেরেছে? ইন্ডিয়া না ইস্টবেঙ্গল? (দুইই সমান)
  • T | ১২ এপ্রিল ২০১৭ ০৪:৩২377554
  • ধেত্তেরি এই রকম ডিফেন্স নিয়ে হয়। প্রতিম্যাচেই এক কেস।
  • Ekak | ১২ এপ্রিল ২০১৭ ০২:২১377553
  • চলবে আবার কী পুরোদমে চলছে।
  • Du | ১২ এপ্রিল ২০১৭ ০১:১৩377552
  • শস্তা ডেটা দিয়ে কি যে বিষ প্রচার চলবে ভাবতেই ভয় লাগছে।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৭ ০১:০৭377551
  • ভান্ডারীবাবুর কবিতা পড়লেন? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত