এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৯ এপ্রিল ২০১৭ ১১:০৯377730
  • আহা! ক্ষী ছবি!

    শ্যামলদার জন্য ক্ষীরের পাটিসাপটা,

    কুমুদির লুচি, বেগুনভাজা আর মাছের চপ --

    একটা মোমবাতি আর মাধবীলতার গুচ্ছ!

    বার বার দিন ইয়ে আয়ে -- ইঃ!

    কুমুদি, তুমি বড্ড রোগা হয়ে গেছো-
  • pi | ১৯ এপ্রিল ২০১৭ ১০:৫১377729
  • যাহোক, এই সেই ছবি !

  • pi | ১৯ এপ্রিল ২০১৭ ১০:৪৯377728
  • স্কারিং সারেনা কুমুদি। ডাক্তার তাই বললেন। সিস্ট হয়তো অপারেশন করলে ঠিক হয়ে যাবে। সেও নিশ্চিত নই।

    আরো যাতে স্কার না হয়, সেই জন্য থেরাপি, রেস্ট্রিকশন ইত্যাদি।

    গান গাইতে পারব কিনা, সেই নিয়ে ডাক্তারকে স্পেসিফিকালি জিগেশ করেছিলাম, সোজা বলে দিলেন, খামোখা আশা দিতে চান না, সম্ভাবনা খুব কম, যেরকম স্কারিং হয়েছে, তাতে।
  • সিকি | ১৯ এপ্রিল ২০১৭ ১০:৪৮377727
  • এটা শ্যামলদা লেখে নি। হতেই পারে না। পম্যা লিখে দিয়েচে।
  • kumu | ১৯ এপ্রিল ২০১৭ ১০:৩৯377726
  • পাই,আর ঠিক হবেইনা ভাবার কারণ কী? সাইটে পড়ে যা দেখলাম তাতে তো মনে হচ্ছে সেরে যাবে,অন্তত সিংহভাগটাই।
    তবে হ্যাঁ,ছুটি নিয়ে ঘরে বসে ডাক্তারের সমস্ত উপদেশ মেনে চলো।
  • pi | ১৯ এপ্রিল ২০১৭ ১০:৩২377725
  • আরে শ্যামলদা অবশেষে এলেন ! আর একেবারে এই দারুণ দিনে ! খুব খুব ভাল থাকুন আপনারা। দিল্লিমেলার স্টলে কুমুদি শ্যামলদার সেই ক্লাসিক ফোটোটা কার কাছে আছে ? দেবে ?

    আর সবাইকে, দেখছি। চেষ্টা করব। আর ঠিক হবেইনা ভাবলে মাঝেমাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে, আবার মধ্যেমধ্যে মনে হচ্ছে, দেখি একবার শেষ চেষ্টা করে। বৃথা আশা মরিতে মরিতে ইঃ।
  • T | ১৯ এপ্রিল ২০১৭ ১০:২৭377724
  • আরে দারুণ ব্যাপার তো। অভিনন্দন। :)
  • শ্যামল | ১৯ এপ্রিল ২০১৭ ১০:২০377723
  • লজ্জা লজ্জা মুখ করিয়া ও ৩ বার কাশিয়া-

    সুখে দুঃখে, হাসি কান্নায় আমি ও কুমু ৩৬ বচ্ছর পার করিয়া দিলাম।
  • Du | ১৯ এপ্রিল ২০১৭ ০৩:২১377722
  • তিনমাস ছুটি নিয়ে বাড়ি চলে যাও। কিছুতেই নেগলেক্ট করো না।
  • dd | ১৮ এপ্রিল ২০১৭ ২২:৪৯377721
  • পাইদির কথা শুনে বড়ো দুঃখ পেলাম।

    আমার মায়েরও ওরম একটা কিছু হয়েছিল। সেও ৫০+ বছর আগেকার কথা। তখন আর অতো মেডিসিন কোথায়। ডাক্তার বলেছিলো একেবারে নিঃশব্দে থাকতে। একটাও কথা নয়। এন্ডী গেন্ডী প্লাস অসুস্থ বৃদ্ধজনে ভরা সংসারে সেটা খুব সহজ ছিলো না। কিন্তু মা খুব মনোযোগ দিয়ে ডাক্তারের নির্দেশ মেনে মাস তিনেক প্রায় ১০০% মৌনব্রত করে কিন্তু একেবারে ঠিক হয়ে গেছিলেন। আর ভুগতে হয় নি।
  • cb | ১৮ এপ্রিল ২০১৭ ২১:৫৯377720
  • পাইদিদিকে এটাই বলার ছিল যে এবার একটু টোন ডাউন করুন - নিজের শরীরের পিছনে সময় দিন - নেগলিজেন্সটা সর্বদা নিজের ক্ষেত্রেই হয়। :(
  • kumu | ১৮ এপ্রিল ২০১৭ ২১:১৯377719
  • পাই,আমার বিবেচনায় লম্বা ছুটি নাও।ভাল ডাক্তার খোঁজা হোক সকলে মিলে।
    তোমার মনের জোর তো অসাধারণ,তাই বলি শান্ত থাকো,একেবারে কাঁটায় কাঁটায় ডাক্তারের কথা শুনে চলো।
  • kumu | ১৮ এপ্রিল ২০১৭ ২১:১২377718
  • "১।এর পরেও কুমুদি সিকিদা এঁরা বললেন কেন যে চার ল্যাবারুর চতুর্থজন পাইদিদি নয়!!-"এটি বুঝলাম না। চার্ল্যাবারু যখন লেখা হয় তখন পাইএর কোন গলার সমস্যা ছিল না।আর ৪ নং তো এমনিতেই কম কথা বলে,কোন সমস্যার জন্য না।

    ২।না, চতুর্থজন পাই নয়,আমার পরিচিত অন্য একজন।
  • | ১৮ এপ্রিল ২০১৭ ১৯:৪৩377717
  • আরে কেলোদা ওরাও বলল আর আপনিও মানলেন। আমি তো মানি নাই। যা বুঝেছি ঠিক বুঝেছি।
  • সিংগল k | ১৮ এপ্রিল ২০১৭ ১৮:৪৭377716
  • এর পরেও কুমুদি সিকিদা এঁরা বললেন কেন যে চার ল্যাবারুর চতুর্থজন পাইদিদি নয়!!
    সেদিন কলেজস্কোয়ার বইম্যালায় কল্লোলদার কাছ থেকে সব শুনে এবং পরে পাইদিদির সঙ্গে দেখা হয়ে আমার যে কি অবস্থা হয়েছিল সে আর কি বলব। শুধু ভ্যাঁ করে কাঁদতে বাকি রেখেছি।
    অথচ কুমুদির লেখা না পড়লে কিছুতেই এত শকড হতাম না। আর পাঁচজনের মত বলে দিতাম যে "আপনি এক্কেবারে ঠিক হয়ে যাবেন"। পাইদিদি সত্যিই একেবারে ঠিক হয়ে যাবেন তাতে কোন সন্দেহ নেই। আজ যেটা পুরোপুরি সারে না বলছেন সেটা কালও যে সারবে না তা তো নয়, সারা দুনিয়ার সব ল্যাবারু তো কুমুদির এক আর দুই নম্বরের মত নয়, তারা ঠিক চেষ্টা করে একটা না একটা কিছু বের করে ফেলবে। ফেলবেই....
    কিন্তু আমি আর কিছুতেই কুমুদির লেখা পড়ব না। চার নম্বর অন্য কেউ হলেও না।
  • 4z | ১৮ এপ্রিল ২০১৭ ১৭:৩৮377715
  • পাই, খারাপ লাগল শুনে। টেক কেয়ার আর ডাক্তারের কথা শোনো।
  • dc | ১৮ এপ্রিল ২০১৭ ১৬:২১377714
  • পানকৌড়ির সাথে একদম একমত। আগে নিজের শরীর ঠিক রাখুন, তবে না ফিল্ড ওয়ার্ক ইত্যাদি! তাছাড়া আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি থাকে আমাদের পরিবারের প্রতি, নিজেকে ঠিক রাখা সেজন্যও জরুরি। চেন্নাইতে ভালো, রিলায়েবল ইএনটি কারা আছেন খোঁজ করে দেখছি, পেলে আপনাকে জানাব।
  • de | ১৮ এপ্রিল ২০১৭ ১৬:১০377713
  • পাই, বাক্‌শক্তিহীন মানুষদের কথা ভাবো। তাঁরা কি আপিস, কাছাড়ি, ফিল্ড ওয়র্ক করেন না? আমাদের আপিসে এমন বেশ কিছু মানুষ আছেন। এমনকি এঁদের কয়েকজন অ্যাকাউন্টসের কাউন্টারেও বসেন। সব কিছু স্ক্রীনে লিখে চালান। তুমিও ঠিকই পারবে। আরো আগেই এটা করা উচিত ছিলো। আমাদের সমস্ত শারীরিক ক্ষমতাই বড়ো দূর্মূল্য, দুঃখের বিষয়, যতক্ষণ না ক্ষতিগ্রস্ত হয়, ততক্ষণ আমরা সেটা বুঝতে পারি না।
  • T | ১৮ এপ্রিল ২০১৭ ১৬:০৭377712
  • পাইদির কথা শুনে খারাপ লাগছে।
  • PM | ১৮ এপ্রিল ২০১৭ ১৫:১০377711
  • আমার মায়ের সম্ভবত এই অসুখটাই হয়েছিলো। দারুন ভালো গান গাইতেন, সুমিত্রাসেন এর ছাত্রী, রবিন্দ্রসংগিত দীজেন্দ্রগীতি, অতুলপ্রাসাদী সব-ই দারুন গাইতো।--- এখন মা গান শোনেও না ঃ(। আমাদের বাড়ির সব থেকে বড় দুঃখ মায়ের গান গাইতে না পারা। সেই পুরোনো দিনের গ্রুন্ডিগ এর স্পুল টেপ রেকর্ডারে রেকর্ড করা গান শুনে এখোনো আমরা মুগ্ধ হই--- মা শোনে না যদিও ঃ( ঃ(
  • d | ১৮ এপ্রিল ২০১৭ ১৪:৪৬377710
  • অ্যাই দেকেচো! আমি বলি কলকাতার কথা আর লোকজন খালি রাগ করে। খুব সাবধানে থাকো পাই, আর কি বলব!
  • umesh | ১৮ এপ্রিল ২০১৭ ১৪:৩৩377709
  • স্কারিঙ্গ পুরোপুরি সারে না এটা ইউকের ডাক্তার রাও আমার বউ কে বলেছিলো। প্রচুর restrictions করতে দেয়। ফোনে কথা বলা মানা, অ্যালকোহল মানা, চেচামেচি মানা আরো অনেক কিছু। আর স্পিচ থেরাপি করতে বলেছিলো, তাতে অনেক উন্ন্তি হয়।
  • PM | ১৮ এপ্রিল ২০১৭ ১৩:৫৩377708
  • পাই এর গলার সমস্যা শুনে খুব খারাপ লাগল। গান গাইবেন না ভাবতেই পারছি না, অতো চমৎকার গলা !!

    চিন্তা করবেন না-- নিশ্চাই ঠিক হয়ে যাবে সব। ট্রিটমেন্টাতে ফাঁকি দেবেন না ঃ(। ধৈর্য্য ধরে করান।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৮ এপ্রিল ২০১৭ ১৩:৪০377707
  • দিতে হবে। না দিলে অফিস কাছারি ফিল্ড করবে কী করে?
  • pi | ১৮ এপ্রিল ২০১৭ ১৩:৩৬377706
  • আর এই অফিস কাছারি ফিল্ড করে ভয়েস রেস্ট দেব কী করে ?
  • pi | ১৮ এপ্রিল ২০১৭ ১৩:৩৪377705
  • ভালো ডাক্তারের সন্ধান চাই। ভাল বলে ডিসে কোলকাতার যাঁকে দেখালাম, তখনি তিনি এসব নিয়ে সাবধান করলে হয়তো এতটা ড্যামেজ হত না। যদিও ভয়েস রেস্ট, থেরাপি সব করতে হবে লিখেদিয়েছিলেন আর কোনোটাই করা হয়ে ওঠেনি, ভয়েস থেরাপিস্ট তো এখানে পেলামই না, তারপর এত চাপ এসে গেল নানাদিকে আর মাথাও ঘামাতে পারিনি। কিন্তু এত সিরিয়াস কিছু হতে পারে, বলেওনি। ভোকাল কর্ড দুর্বল লিখে দিয়েছিল, রিপোর্টে। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এটাও তো মাকে দেখাতে গিয়ে মা আর দাদার কথায় একটা ফাঁকে দেখিয়ে নেওয়া ছিল। মায়ের এত টেস্ট আর ডাক্তার ছিল যে এটা হবে নাই ভেবেছিলাম। কোনো রকমে হল। তাতে এইসব বিপত্তি বেরোলো। ওরা কিন্তু ডিসে কোলকাতায় করা স্ট্রোবোস্কোপির রিপোর্ট থেকেই খুব সিরিয়াসলি নিয়ে নিজেরাই অন্য বড় ডাক্তার দেখানোর ব্যব্স্থা করালো, আর্জেন্ট বেসিসে। বড় ডাক্তার নিজে ভাইব্রো স্ট্রোবোস্কোপি করলেন। অনেক সন্ধে অব্দি থেকে গেলেন। ভেলোর নিয়ে আমি সত্যি ইম্প্রেসদ। কোলকাতায় এই টেস্ট টেকনিশিয়ান করলেন। আমি কত কিছু আওয়াজ ঠিক করে বের করতেই পারছিলাম না। সেগুলো ছেড়ে দিলেন। ভেলোরে ডাক্তার নিজে আরো কত অল্টার্নেটিভ উপায়ে কত কিছু করলেন, ঠিকঠাক ছবির জন্য। জানিনা, ঠিকঠাক করলে তখনি যদি স্কার আর সিস্ট ধরা পড়ত, এই তিনমাস যদি গলার যত্ন নিতাম ( বইমেলার সময়ে গলার উপরে একটা প্রচণ্ড চাপ গেছে) হয়তো ইর্রিভার্সেবল ড্যামেজ হতনা। প্রচণ্ড ডিপ্রেসড লাগছে, প্রচণ্ড আফশোষও হচ্ছে, রাগও হচ্ছে নিজের উপর, এখানকার আর কোলকাতার সিস্টেমের উপর।

    আমাকে ভয়েস থেরাপি দিয়েছে। কিন্তু আমি এখানেও কাউকে চাইছিলাম। কারণ সেদিন গলার অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে অনেক কিছুই পারছিলাম না করতে, অবস্থা দেখে ওরা বেশি কিছু দেয়নি। কিন্তু আস্তে আস্তে সেগুলো অনেকটা পারছি। আমার মনে হয় আমি আরো কিছু থেরাপি নিতে পারবো। কোথায় যে ভাল কাকে পাই ! খুব ভাল কেউ ছাড়া আমি আর ভরসা পাচ্ছিনা, কারণ নইলে হিতে বিপরীত হতে পারে। যেটুকু সামান্য সম্ভাবনা আছে, সেটুকুও যদি চলে যায় ? এখন সত্যিই ভয় পেয়ে গেছি।
  • avi | ১৮ এপ্রিল ২০১৭ ১৩:২২377704
  • বাজে খবর।
  • de | ১৮ এপ্রিল ২০১৭ ১৩:১৫377703
  • আরো কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলো - শুধু একজনের ওপিনিয়নই যথেষ্ট নয়। আর ভরসা রাখো - সময়সাপেক্ষ হলেও সারে সেরকমই তো পড়লাম।
  • dc | ১৮ এপ্রিল ২০১৭ ১৩:১৩377702
  • পাই ম্যাডামের খবরটা পড়ে খারাপ লাগলো। আশা করি সুস্থ হয়ে উঠবেন। একটা কথা, ভেলোর যদিও খুবই ভালো, আরো দুয়েকজন ভালো ইএনটি ডাক্তারের সাথে কথা বলেছেন কি?
  • Pi | ১৮ এপ্রিল ২০১৭ ১২:৫৯377701
  • স্কারিঙ্গ সারেনা নাকি। ভেলোরের ডাক্তার তাই বললেন। প্রচুর রেস্ট্রিকশনস, থেরাপি ই দিয়েছে।সেসব না করলে কথা বলাও যাবে। দুমাস বাদে সবচে বড় ডাক্তার আপো নিয়ে সময় নিয়ে যেতে বলল।তখন সিস্ট নিয়ে ডিসাইড করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত