এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ এপ্রিল ২০১৭ ০৯:৪৮377820
  • শাওমি জিন্দাবাদ!!
    আশা করা যায় এই ফোনগুলো ৩-৪ বছর চলতে চলতে ওরা ৪ কিম্বা ৫ দিন চলার মত ব্যাটারি নিয়ে আসবে। কাজেই পরবর্তী ফোন কেনার সময় আরো সুবিধে পাওয়া যাবে।

    আমার রেডমি নোট-থ্রি প্রায় একবছর হতে চলল (আর দিন ১৬ বাকী) এখনও দিব্বি ২ দিন মত চলে মডারেট নেট ইউজ করলে।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৭ ০৪:৫৮377819
  • খাইসে!

    (এইখানে বিভিন্ন প্রকার বাঁশ উত্তমরূপে দেওয়া হইয়া থাকে)
  • k | ২৩ এপ্রিল ২০১৭ ০৩:৫৪377818
  • কিন্তু ফোর্জিদি কেলোকে সাঙ্ঘাতিক লোক বললেন ক্যানো??
    যাকগে - যা বলেছেন তা ভালবেসেই বলেছেন নিশ্চয়ই। :)
  • k | ২৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৯377817
  • অপ্পনদা, উনি আধার ছাড়া একাউন্ট খোলেন নি। আধার দিয়েই একাউন্ট খুলেছিলেন। ওনার অন্য সব ব্যাঙ্কে আধার দেওয়া এবং প্যানও আধারে লিঙ্ক করানো। তা স্বত্বেও এই ফর্মাঘাত....
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৪377816
  • কেলোদা আমি যদ্দূর জানি ২০১৪ এর পর থেকে কোন ব্যাঙ্কেই আধার ছাড়া আর নতুন অ্যাকাউন্ট খুলতে দেয় না। মানে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে। তবে ধরে নিচ্ছি আপনার বন্ধু পঃ বঙ্গে অ্যাকাউন্ট খুলেছিলেন, আর সেখানে মনে হয় এসবের কড়াকাড়ি ছিল না। প্রচুর লোকের আধার এমনিতেও হয়নি ওখানে সময়মত।
  • 4z | ২৩ এপ্রিল ২০১৭ ০৩:১৯377815
  • কেলোদা মানে খুব খুবই সাংঘাতিক লোক যাকে বলে।
  • k | ২৩ এপ্রিল ২০১৭ ০৩:০৮377814
  • অপ্পনদা উনি একাউন্টখানা ষোলোর ফেব্রুয়ারীতে খুলেছেন মনে হয়।
  • সিংগল k | ২৩ এপ্রিল ২০১৭ ০৩:০৬377813
  • ফোর্জিদি আছেন দেখচি। টেলিফোনের ব্যাপারে উনি একজন বিশেষজ্ঞ। এই সুযোগে জানিয়ে যাই- দমদির কথা মেনে আমি একটি রেডমি নোট ফোর কিনে ফেলেছি। ফলে আমার চার বছরের পুরোনো প্রথম জেনারেশনের মোটো জি টি বাতিল হয়ে গেল। যখন মোটো জি টা কিনেছিলাম তখন মোটোরোলা গুগুলের হাতে ছিল, খুললেই স্ক্রীনে লিখে দিত "মোটোরোলা এ গুগল কম্পানী"। চার বছর দারুন ব্যাবহার করলাম, একেবারে কোন সমস্যা ছাড়া, একদি দিনের জন্যও ভোগায় নি। ইদানীং শুধু ব্যাটারী ব্যাকাপ টা কমে গিয়েছিল, দিনে দুবার করে চার্জ দিতে হত। তাও পাওয়ার ব্যাঙ্ক ট্যাঙ্ক দিয়ে পুষিয়ে নিচ্ছিলাম একরকম। পাইদিদি যতই মোটোজি নিয়ে ভুতের গল্প লিখুন মোটোজি অতি অপূর্ব টেলিফোন।

    নতুন রেডমি নোট ফোরটি চারজিবি-চোষট্টিজিবি-কালো গোত্রের। চোহারা ছবি চলন বলন অতি অপূর্ব। জিও ফোর জি নেটের সঙ্গে পার্ফমেন্স একেবারে ফেটে পড়ছে। গুগুল আর্থ এমনভাবে চলছে যেন পুরো গ্লোবের ডাটা ফোনের মেমরিতে লোক্যালি রাখা আছে। বিন্দুমাত্র টাইমল্যাগ নেই। জিওতে পাঁচ থেকে দশ এমবিপিএস স্পীড পাই কলকাতায়। নোট ফোরের হার্ডওয়্যার, বিশেষতঃ সেন্সরগুলো অতি উচ্চমানের। কম্পাস এবং জাইরোস্কোপ বিশেষ উল্লেখের দাবী রাখে। গুগুল স্কাই এবং গুগুল কার্ডবোর্ডে ঐ দুটি যন্ত্রাংশের কার্যকুশলতার পরিচয় পাওয়া যাচ্ছে। টাচ্ স্ক্রীনের স্পর্শের ফিলিং অতি চমত্কার। আইফোন বা গুগুল নেক্সাস ছাড়া এত সুন্দর ফিলিং আর কোন ফোনে পাই নি। অবশ্য অনেক বাঘা বাঘা টেলিফোনই আমি ঘেঁটে দেখি নি। এছাড়া বাকি জিনিসপত্র মোটামুটি ভাল। অন্তত দামের তুলনায় নিঃসন্দেহে ভাল।

    মোটোজি ফাইভ প্লাস কিনলাম না কারন তার দামটা খুবই বেশী। যদিও মোটোজিফাইভে দুটি সিমই ফোর্জি-ভোল্টে এবং ডুয়াল স্ট্যান্ডবাই। রেডমি নোট ফোরে সেখানে শুধু প্রথম সিমটা ফোর্জি ভোল্টে দ্বিতীয়টা ঢোকালে সেটা থ্রিজিতে কাজ করে। মোটোজিতে ডেডিকেটেড মেমরী কার্ড আর রেডমিতে হাইব্রীড। কিন্তু এতদিন ষোলো জিবির ফার্স্ট জেনারেশন মোটোজি তো কোনরকম মেমরী কার্ড স্লট ছাড়াই চালিয়ে দিলাম, তাই মেমরী কার্ড ছাড়া অভ্যাস হয়ে গেছে। মোটোজি ফাইবে শুনলাম নোটিফিকেশনের ইন্ডিকেটর লাইট নেই। তাহলে আমার চলবে কি করে। সেই নোকিয়া 5140 র আমল থেকে আমার ইন্ডিকেটরের ওপর একটা দুর্বলতা তৈরী হয়ে গেছে। ওটা ছাড়া চলবেই না। নোটিফিকেশনে সাউন্ড বাজুক না বাজুক ইন্ডিকেটরের আলো আমার চাইই। রেডমিতে সুন্দর পুঁচকেমত একটা ইন্ডিকেটর রয়েছে, তার আবার বিভিন্ন নোটিফিকেশনের জন্য রং পাল্টানো যায়। ধরুন ইমেলের জন্য লাল, এসেমেসের জন্য নীল, গুগুল প্লাস নোটিফিকেশনে হলুদ, টুইটের জন্য সবুজ ইত্যাদি। ভারী সুবিধেজনক। জাওমির নিজের অ্যান্ড্রয়েড ভার্সনটাও ভাল বলে শুনতাম, কদিন ইউজ করে বুঝলাম সত্যি ভাল। এমনিতে সহজ সরল দেখতে কিন্তু ভেতরে ভেতরে কাস্টমাইজেশনের/পার্সোনালাইজেশনের চূড়ান্ত অপশন রয়েছে। মোটোজির স্টক অ্যান্ড্রয়েড থেকে চার বছর পরে সরে আসতে ভেবেছিলাম খুব অসুবিধা হবে, কিন্তু চারদিনের মধ্যে নতুন ফোনটাকে এমন গড়েপিটে নিয়েছি যে কিচ্ছু অসুবিধা তো হচ্ছেই না উল্টে অনেক সুবিধাই বেশী পাচ্ছি। রেডমি টার সঙ্গে ফেসবুক, আমাজন, ফ্লিপকার্ট প্রভৃতি কয়েকটা আজেবাজে অপ্রয়োজনীয় অ্যাপ এসেছিল বটে, সেগুলো টেলিফোনটা চালু হওয়া মাত্র উড়িয়ে দিয়েছি। আর গুগুল প্লাস সহ গুগুলের বেশীভাগ অ্যাপই ছিল না, সেগুলো প্লেস্টোরে নিজের লিস্ট ধরে ইন্স্টল করে নিতে হয়েছে। মোটোজিও ইদানীং আর গুগুলের নেই, লেনোভোর হাতে, তারা আমাজন টামাজন সহ গুচ্ছের আজেবাজে অ্যাপ প্রি ইনস্টল করেই পাঠায়। আমার পুরোনো মোটোজি টায় এসব কিচ্ছু ছিল না। একটিও ফেলার মত অ্যাপ ছিল না। ভেবেছিলাম জাওমির ওএস না পোষালে সায়নোজেন বা অন্য ভাল কোন রম পরিয়ে নেব, কিন্তু এখনই তার কোন দরকার নেই দেখছি। সে অবশ্য যে কোন সময় চাইলেই করা যাবে কারন চারজিবি চৌষট্টি জিবি, যে কোন থার্ড পার্টি রমের পক্ষে প্রচুর জায়গা। বছরখানেক পরে ওয়ারেন্টি ফুরুলে সেসব করা যাবে খন।
    এর বেশী আর রেডমির গান না গাওয়াই ভাল, কারন ওরা আমায় পয়সা দেবে না। দমদি এবং অন্যা যাঁরা যাঁরা আমাকে এটা কিনতে সাজেস্ট করেছিলেন তাঁদের মূল্যবান উপদেশের জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে গেলাম।

    পুনশ্চ-
    * ব্যাটারী ব্যাকাপ সাঙ্ঘাতিক ভাল। দুদিন মানে আটচল্লিশ ঘন্টা হেসেখেলে ব্যাকাপ পাচ্ছি ওয়াইফাই অন রেখে, জিওতে প্রচুর কথা বলে, এবং প্রচুর সময় স্ক্রীন অন রেখে। নতুন ফোন তো একটু বেশী ব্যাবহার হয়েই থাকে। সাধারন ব্যাবহারে তিন সাড়ে তিন দিন ব্যাটারী চলবে বলে মনে হচ্ছে। সারাদিন টানা ব্যবহার করলেও ফীল করার মত গরম হচ্ছে না। চার্জ করতেও গরম হচ্ছে না। তবে চার্জিং এর সময়টা প্রায় দু ঘন্টার একটু বেশী।
    * অ্যাপ এবং তার পারমিশন কাটছাঁট করে নেওয়ায় ব্যাকগ্রাউন্ডে একেবারেই ডাটা খরচ করছে না। একটুও না। ব্যবহার না করলে শুধু নোটিফিকেশনের জন্য কয়েক কেবি খরচ হচ্ছে মাত্র। নোটিফিকেশন না চাইলে বা ফটো এবং অন্যান্য সিংক্রোনাইজেন বন্ধ করলে সেটুকুও হবে না মনে হয়।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৭ ০২:২২377812
  • কেলোদা, থ্যাংকু। একটু জেনে বলবেন উনি এই অ্যাকাউন্টটা ২০১৪ বা তার পরে খুলে ছিলেন কিনা? তাই যদি হয় একখান কথা ছিল।
  • সিংগল k | ২৩ এপ্রিল ২০১৭ ০২:০৬377811
  • সেদিন অপ্পনদা ডিসিদা আর যাঁরা যাঁরা FATCA নিয়ে চিন্তা করছিলেন, তাঁদের জানিয়ে যাই- যে ভ্দ্রলোকের জন্য খোঁজ করতে গিয়েছিলাম এবং সেদিন ব্যাঙ্ক দুদ্দুর করে তাড়িয়ে দিল, সেই ভ্দ্রলোক ব্যাঙ্ক থেকে একটি এসেমেস পেয়েছেন। এই মর্মে-
    Message from <BANKNAME><BRACHNAME>.You <YOURNAME> are requested to submit your Adhaar number at your branch to continue smooth banking service.
    পেয়ে আধার কার্ড নিয়ে ব্যাঙ্কে যাবার পর ব্যাঙ্ক একটি ফর্ম তাঁর হাতে ধরিয়েছে। ফর্মটি নিম্নরূপ-


    এর মধ্যে আমার দু নম্বর পয়েন্টটা কেমন যেন লাগল। ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার তো আমি আমার অন্য কোন ব্যাঙ্কের একাউন্টেও করতে পারি, এদেরকে খামোকা মুচলেকা দিতে যাব কেন। দিলে তো এদের ব্যাঙ্কেই আমার বেনিফিটের টাকা এসে ঢুকবে। আমি তো তা নাও চাইতে পারি। বাকি পয়েন্টগুলো ব্যাঙ্ক চাইতেই পারে আমার দিতে আপত্তি নাও থাকতে পারে।

    সেদিন জানিয়ে গিয়েছিলাম যে এই বিষয়ে বেশি কিছু জানতে পারলে আপনাদের জানাব, তাই জানিয়ে গেলাম।
  • 4z | ২৩ এপ্রিল ২০১৭ ০১:৪১377810
  • আমারবই তেও কিছু আছে।
  • 4z | ২৩ এপ্রিল ২০১৭ ০১:৪০377809
  • http://www.shishukishor.org/?m=0 এখানে বেশ কিছু বাংলা ইবুক আছে (ছোটদের বই মেনলি)।
  • Knowledge | ২২ এপ্রিল ২০১৭ ২৩:৩৯377808
  • আমাজনের সাইটে গিয়ে bengali/bangla/indian language kindle ই-বুক খুঁজতে বলবেন। ফেলুদা, শরতচন্দ্র, কিরীটি এইসব বইপত্র পাবেন।
  • de | ২২ এপ্রিল ২০১৭ ২২:৫৪377807
  • সাহেব বিবি গোলাম ভাল্লাগেনি পাই - মাঝের ওই ঋত্বিক আর পার্নোর রোম্যান্স বাদ্দিয়ে। অঞ্জন দত্ত সুপারী কিলার - খুন করে এসে চেলো বাজায় আর ফরাসী কেতায় রান্না করে, রেড ওয়াইন খায় তন্ময় হয়ে। হাউসওয়াইফরা সব পার্ট্টাইম কলগার্লের কাজ করে জীবনে বৈচিত্র আনতে। স্বস্তিকা এঁদেরই অন্যতম। এরি মধ্যে একটা মোটা লোক খুন হয়, কেন হয় বোঝা যায় না - পরে বুইলাম ওটা ঝুড়ি-কোদাল - সুপারী কিলারের পেশা বোঝানোর জন্য। রেপড হয়ে মেয়ে মারা গেলে শীলবাবু পুলিশে আস্থা না রেখে অঞ্জনে আস্থা রাখেন - তিনি আবার ভুল করে টেলিস্কোপিক রাইফেল দিয়ে অতো দেকে-টেকেও ঋত্বিককে মারেন, তারপরে তাকে কোলে করে হাস্পাতালেও নিয়ে যান প্রাচিত্তির করতে। পরে স্বস্তিকার সাহায্যে আসল লোককে মারা হয় - এতো ঘেঁটে ঘ এর মধ্যে অবিশ্যি বিডিএমএস টার্মটা আমি ওই মুভি থেকেই জেনেচি -
  • সিকি | ২২ এপ্রিল ২০১৭ ২০:৪১377806
  • হাজারো জায়গা থেকে ডাউনলোড করা যায়, কিন্তু পিডিএফ হিসেবে। কিন্ডলের উপযুক্ত "ইবুক" ফর্ম্যাটের বাংলা বই এখনও জন্মায় নি।
  • kumu | ২২ এপ্রিল ২০১৭ ২০:২১377805
  • আচ্ছা একটি প্রশ্ন-
    আমার পরিচিত একজন কিন্ডল কিনেছেন,এখন জিগাচ্ছেন বাংলা বই কোত্থেকে ডাউনলোডাবেন?
    আমারবই,বইপোকা ইত্যাদি সাইট থেকে করা যাবে?

    হাসির কিছু নাই,আমার কিন্ডল নাই,তাই জানিনা।
  • S | ২২ এপ্রিল ২০১৭ ১২:৫৫377804
  • ভুতের গল্পের একটা টই ছিলো না?
  • pi | ২২ এপ্রিল ২০১৭ ১২:২২377803
  • সেতো প্রোগ্রামে তো আপনিই ফোন করে জিগেশ করতে পারতেন ! কতজন তো প্রশ্ন করলেন! ঃ)।

    সাইটে লিখেও আসতে পারেন বা সাইটে দেওয়া নং এ পরেও ফোন করতে পারেন বলে জানালেন।

    শুনলাম, এখন এন ডি টি ভি তে রভিশ কুমারও স্কুলগুলো নিয়ে পড়েছেন। বই বিক্রি স্ক্যাম নিয়ে স্কুলের পর স্কুল তুলে তুলোধোনা চলছে। এখানে কেবল নেই, চোখ বন্ধ করে ডিডির উপর ভরসা করা ছাড়া উপায় নেই।
  • dc | ২২ এপ্রিল ২০১৭ ১১:৩৩377802
  • আচ্ছা ওনাকে জিগ্যেস করা হোক, চেন্নাইয়ের সিবিএসি স্কুলগুলোর একটাও যে আরটিই মানে না আর সে নিয়ে যে ভুরি ভুরি অভিযোগ আছে, সে ব্যপারে উনি কিছু জানেন কিনা। আর জানলে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা।
  • pi | ২২ এপ্রিল ২০১৭ ১১:০২377801
  • উনি বারবার বললেন, ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে। অভিযোগ না জানালে কিছু করা যাবেনা, এও বললেন, এবং জানালে করা হবে, সেটাও। ফোন নং আছে বললেন, তাই কনফিডেন্শিয়ালিটি নিশ্চয় রাখা যাবে। লোকজন জানিয়ে তো দেখতে পারেন।
  • Arpan | ২২ এপ্রিল ২০১৭ ১১:০১377800
  • ডিসি ঃ))))
  • dc | ২২ এপ্রিল ২০১৭ ১০:৩৮377799
  • গতকাল আবাপ লিখেছিল যে সিবিআই তদন্ত করে জানতে পেরেছে পবতে সরকারি কাজ হয় ঘুষ দিয়ে।

    আর সিবিএসই বলেছে স্কুলগুলোকে বিজনেস হিসেবে না দেখতে।

    রামরাজ্য এবার এসেই গেল :p
  • dc | ২২ এপ্রিল ২০১৭ ১০:৩৪377798
  • খাতায় আর কলমে শুনতে তো ভালোই লাগে। যতো মুশকিল হয় বেড়ালের গলায় ঘন্টা বাঁধার সময়ে।
  • pi | ২২ এপ্রিল ২০১৭ ১০:২৬377797
  • ডিডি তে একটা প্রোগ্রাম হচ্ছে, সি বি এস ই র কোন কর্মকর্তা এসেছেন, বলছেন, সি বি এস ই অধীনে কোন স্কুলে নাকি স্কুলের কোন দোকান থেকে ইউনিফর্ম কেনার নিয়ম নেই। মানে, ওদের নিজেদের বলা যা ইউনিফর্ম আছে, তার বাইরে স্কুল এসব নিয়ে কোনরকম কমার্শিয়াল আক্টিভিটি করতে পারেনা। আরো অনেক কিছু বলছেন। লোকজন ফোনে নানা অভিযোগ জানাচ্ছেন। ওঁরা বলছেন, সব কিছু সি বি এস ই গাইডলাইন আছে। এমনকি স্কুলবাসের জন্যও আছে, ছাত্রছাত্রী কোন স্কুলবাস নিতে পারবে, কোন রুট তার জন্য সবচে সুবিধাজনক ইঃ। এইসব গাইডলাইনের বাইরে কিছু করতে কেউ বাধ্য হলে সঙ্গে সঙ্গে তাকে সি বি এস ই র সাইটে অভিযোগ করতে, ওখানে ফোন নং,, ই মেইল আছে।
    এগুলো স্কুলগুলো মেনে চলে ? অন্য বোর্ডে এমন নিয়মকানুন আছে ? বেশ ভাল নিয়মকানুন মনে হল, অন্ততঃ খাতায় কলমে যা আছে, শুনতে তো ভালই লাগল।
  • Atoz | ২২ এপ্রিল ২০১৭ ০৬:১৫377796
  • সিরিয়াস সিনেমা, কিন্তু দেখবো কি, জয়াকে দেখামাত্র উড়ালপুল মনে পড়ছে। এ কী সর্বনাশ হল ! ঃ-)
    যাই হোক, ট্রেইলার আর ছোটো ছোটো ক্লিপ দেখে হবে না, পুরোটা আসুক, দেখবো।
  • Atoz | ২২ এপ্রিল ২০১৭ ০১:১০377795
  • আচ্ছা, বাবুলাল নতুন কিছু পরিচালনা করলেন? ঃ-)
  • S | ২২ এপ্রিল ২০১৭ ০০:৫০377794
  • রন্জন বাবুর লেখায় শুড়শুড়ি ছাড়া আর কিছু থাকেনা। ইস্কুলে থাকতেই সেটা জেনে গেছিলাম। তাই আর পড়িনা। উনি আর কিছুই লিখতে পারেন না।

    সাহেব বিবি গোলাম না দেখার মতনই সিনেমা। অন্জন দত্ত রিসেন্ট বছরে অসাধারণ পরিচালনা আর অভিনয় করে নিজেকে এমন খোরাকে কেন পরিণত করলেন সেইটাই আসল রহস্যের। আর স্বস্তিকার কথা লেখার জন্য রন্জন বাবুকে দরকার হবে।
  • Arpan | ২২ এপ্রিল ২০১৭ ০০:১৪377793
  • সাহেব বিবি গোলাম তো পাওয়ার প্যাকড মুভি। প্রতীম ডি গুপ্তর ফার্স্ট ডিরেকশন। পরেরটা দেখতে হবে।
  • Du | ২১ এপ্রিল ২০১৭ ২৩:৩৫377792
  • ঊড়ান দেখতে শুরু করেছি
  • Kumu | ২১ এপ্রিল ২০১৭ ২০:২৭377791
  • উড়ালপুলের ব্যাপারটা সাংঘাতিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত