এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৭519855
  • অনেক অনেক আগের? মহম্মদ বিন তুঘলক ?
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৭519854
  • কে? কে সে?
  • kc | 204.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০১519857
  • ন্যাদোশদা, না না অত আগের নয়।
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০১519856
  • ল্যাদোষদার কাছে চ্যাপলিনের কালেকশনটা নাই?
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২519859
  • না, না, হিটলার হতে অনেক ক্যালি লাগে। ইতিহাসে একজনই। অত সোজা না।
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২519858
  • কে? হিটলার?
  • quark | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৫519860
  • মাঝামাঝি, মানে বিন তুঘলক আর তাঁর বোনের মাঝখানে
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১১519861
  • সিপিএমবিদ্বেষটা এখনো ইহুদীবিদ্বেষের জায়গায় যায়নি - যে কোনোদিন চলে যাবে, তবে বাদবাকি ব্যাপারে প্রচুর মিল। এমনকি ইলেকশনটা অবধি।
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৫519863
  • দেখো, মমতা ব্যানার্জি-র আচার আচরণ মধ্যবিত্ত বাঙালীদের একটা বড় সেকশনকে ঠিকঠাক রিপ্রেজেন্ট করে।
  • | 192.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২০519864
  • সিকি, ওফ কাঁপিয়ে দিয়েছো গুরু। সবাই একেবারে স্পিকটি নট। ঃ))
  • | 192.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২২519865
  • এলসিএম দা, তুমি না স্ট্যাটের লোক? জানো না জগতে তিন রকমের মিথ্যাঃ

    মিথ্যা, নির্জলা মিথ্যা আর স্ট্যাটিসটিক্স। ঃ))

    ডেটা অনেক রকম হতে পারে। তার থেকে ইন্টারপ্রিটেসন টাই আসল।
  • কল্লোল | 111.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩০519866
  • টি।
    কৃষিতে সমবায় করলে কৃষি লাভজনক হয়ে উঠবে। জমির আলে যে পরিমান জমি নষ্ট হয় সেটাও কম নয়। মহকুমা ভিত্তিক ছোট ছোট শিল্প গড়ে উঠতে পারে কৃষিকে কেন্দ্র করে। এতে, আপনার মতে, ৭০% মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। তাতে অন্য পণ্যের চাহিদা বাড়বে। ব্যাবসা বাড়বে।
    গাড়ি/ট্রাকটার বড় শিল্প হোক না ঝাড়খন্ডে। এই তো পাশের রাজ্যই তো। আমরা যারা চাষ করবো না, সেখানেই যাবো নাহয়। ওখানকার খনিজ সম্পদ, অকৃষি জমির পরিমান অনেক বেশী। ওখানে হোক না শিল্প।

    আর শিল্প শিল্প করে চেঁচিয়ে কি হচ্ছে? কর্ণাটক "শিল্পে" খুব উন্নত। এই নিয়ে তক্কো নেই মনে হয়।
    কলকাতায় যারা থাকেন তারা বলুন,
    ১) কার কার বাড়ির সামনের রাস্তা মাটির ও এবরো-খেবরো?
    ২) কাকে কাকে ট্যাঙ্কারে জল কিনতে হয়? খাওয়ার জন্য নয়, দৈনন্দিন কাজের জন্য।
    ব্যাঙ্গালোরের বড় রাস্তাগুলো বেশ চকচকে। পুরোনো ব্যাঙ্গালোরের বাইরে, একটু ভিতরে ঢুকলেই কাঁচা রাস্তা।
    ব্যাঙ্গালোরের পুরোনো শহরে যারা থাকেন তারা ছাড়া প্রায় সকলকেই ট্যাঙ্কারে জল কিনতে হয়।
    পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম কলকাতার তুলনায় (মেট্রো বাদ দিয়েও) বেশ অপ্রতুল।
    ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যাম নিয়ে ভুক্তভোগী জানে কি যন্ত্রনা। কলকাতায় এখন আর এরকম ট্রাফিক জ্যাম দেখা যায় না।
    তো শিল্পোন্নত হয়ে কি তীর মেরেছে ব্যাঙ্গালোর?

    ৮৫ সাল থেকে, যখন মমতা কোন বিষয়ই ছিলো না, আসুন বসুন তামাক খান করে কটা শিল্প এসেছে? তখন সদিচ্ছা ছিলোনা, তাতো বলা যাবে না।
    রাজ্য চাইলেই শিল্প আসবে না। কেন্দ্রীয় সরকার বলে একটা ব্যাগড়া মারার কল আছে। তাদের পোঁ ধরা না হলে নতুন শিল্প আসা বেশ চাপের।
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩২519867
  • সেই জন্যেই তো বলছি। ল্যাদোষদা - তিরিশের দশকে জার্মান ইলেকশনের রান-আপ, ইলেকশন আর ২০০৯-২০১১ - এই সময়ের পঃবঙ্গের ঘটনাক্রম মিলিয়ে দেখুন। ইভেন জ্ঞানেশ্বরী আর রাইখস্ট্যাগ। একটু পড়তে বললেই তো অনেকে চটে যাবে;-)
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৩519868
  • এই মেরেচে। লুরুবাসীরা মোমবাতি নিয়ে নামলো বলে;-)
  • | 192.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৪519869
  • ওফ তোমাদের ঝগড়া শুনে শুনে (এবং করে করে) আর পারি না। আমাকে সামারি করে দাও দিকিনি অনধিক ১০০ শব্দে।
  • PT | 213.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৫519870
  • "তৃণমূল বেটার অল্টার্নেটিভ নয়ঃ"
    siki- লিখিত এই তত্বকথাটি ভোটের আগে বাম-বিরোধীরা কেউই বলেনি-বিশেষতঃ মমতাকে তোল্লাই দিচ্ছিল যে সকল বুজী তারা তো বলেইনি। গত একবছরে এই তত্বের ব্যাপক প্রসার হয়েছে সেই সব মানুষদেরই মুখে মুখে যারা আর মমতার উদ্ভট কাজকর্মের দায়িত্ব নিতে রাজী নয় এবং নিজেদের রাজনৈতিক বালখিল্যতাও প্রকাশ্যে স্বীকার করতে পারছে না। আমার মত অনেকেই এই তত্বে বিশ্বাস করার করণে সিপিএমের "সমর্থক" থেকে "দালাল" হিসেবে সব রকমের কটুক্তিই হজম করেছে। যার নেতৃত্বে বিধানসভায় ঐ কদর্য ভাঙ্গচুড় চালানো হয় তার কাছ থেকে একমাত্র রাজনৈতিক-বোধহীনেরাই গণতান্ত্রিক ব্যবস্থার বা আইনের শাসনের পুনস্থাপনের প্রত্যাশা করতে পারে।
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫০519872
  • তাই, হিটলার-এর ইলেকশন নিয়ে কিস্যু জানি না।
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৭519874
  • ন্যাশনালিস্টরা ছাড়া বাকি সব পার্টি পুরো ছন্নছাড়া অবস্থায়, কমুনিস্ট পার্টিকে কেউ বিশ্বাস করতে পারছে না - এই ছিলো সিচুয়েশন, জার্মান জাতির পরিত্রাতা হিসেবে মাসিভ ভোটে জিতে ক্ষমতায় এসেছিলো ন্যাশনালিস্ট পার্টি। এই অবধি তো খাপে খাপ। অতঃপর... - এখানেও অনেক অনেক মিল। ব্যক্তিগত এবং সরকারি বিষয়ে।
  • T | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০২519875
  • @কল্লোলবাবু,

    ১) যেখানে খনিজ সম্পদ বেশী সেখানে ভারী শিল্পের প্রস্তাব থাকতেই পারে, লাভজনক। কিন্তু ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, কম্যুনিকেশন, আইটি, পেট্রোলিয়াম, পরিষেবা ইত্যাদি ইন্ডাস্ট্রীর জন্য কি পাশের রাজ্যে যেতে হবে?

    ২) ৭০% শতাংশটা 'আমার মত' নয়,:), ওটা ফ্যাক্ট। শহরাঞ্চলের বাকী ৩০% এর জন্য আপনার নিদান কি? মানে তারা আহার নিদ্রা মৈথুন ছাড়া আর কি করবে? কৌতুহল জাগছে।

    ৩) সদিচ্ছা থাকলে, ২০০০ সাল পরবর্তী সময়ে শিল্প আসা যে সম্ভব সে তো বামফ্রন্ট জমানায় দেখা গেছে।

    ৪) ব্যাঙ্গালোরের জলের সমস্যার উৎস প্রাকৃতিক। মানে যেমন ধরুন, চাইলেই আপনি অ্যান্টার্কটিকাতে রাইস ইডাস্ট্রী গড়তে পারবেন না, সে যতই শিল্পে উন্নত হোন না কেন। তাছাড়া ব্যাংগালোর এই সেদিনের শহর। এখনো গাদা গুচ্ছের জায়গায় কন্সট্রাকশন চলছে। মূল সিটিতে কারো বাড়ীর সামনে মেঠো রাস্তা আছে বলে তো জানিনা। সে তো কলকাতা ছাড়িয়ে শহরতলির দিকে গেলে ঐ মাটির এবড়োখেবড়ো রাস্তা দেখতে পাবেন। হাওড়াতেই আসুন না, দেখিয়ে দেবো। ব্যাংগালোরের পাবলিক ট্রান্সপোর্ট খুব অপ্রতুল, কিন্তু রাস্তাঘাটের পরিমাণ অনেক বেশী। ভবিষ্যতে ট্র্যাফিক বাড়লেও অসুবিধে হওয়ার কথা নয়। ট্র্যাফিক জ্যাম ম্যানেজমেন্টের কারণেও হতে পারে। অবশ্য স্ট্র্যান্ড রোডের জ্যাম যদি ফেস করে থাকেন তো তার তুলনায় এ তো শিশু।
  • কল্লোল | 111.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৩519876
  • Name: kallol Mail: Country:

    IP Address : 124.124.93.202 Date:04 Jan 2010 -- 12:33 PM

    অমর্ত্যবাবু গুরুজন তায় নোবেল-পাওয়া। উনি বকা দিতেই পারেন। তবে কি না উনি যাঁর পাঠশালায় পড়ে মুরুব্বি হয়েছেন তিনি কিন্তু পথের মুক্তি চেয়েছিলেন গন্তব্যের থেকে।
    পরিবর্তন চাইলেই ""ওনার"" মতে প্রগতির পথে পরিবর্তন চাইতে হবে তার কি মানে আছে? উনি মনে করছেন শিল্পায়ন, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বামফ্রন্টের থেকে অন্যদের কাজ করার ক্ষমতা/ইচ্ছে এগুলো কম। ওঁর কাছে ওটাই প্রগতির মাপকাঠি। কারুর কাছে পার্টি শাসনের বাইরে শ্বাস নেওয়াটাও সমান বা বেশী জরুরী। কেউ সিপিএমের সমর্থক বলে তৃণমূল পাত্রের সাথে তার মেয়ের বিয়ে দিতে পারবে না - এর থেকে মুক্তি চাওয়াটাও দরকারী বলে মনে হতে পারে।
    আর আমি মনে করি অন্য সম্ভাবনাও আছে। যেভাবে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, স্যোসালিস্ট পার্টি - নানান বিষয়ে সিপিএমএর বিরুদ্ধে কামান দাগছে, তাতে এরা যে সিপিএমএর সাথে খুব সুখে নেই এটা পরিস্কার। এদের সাথে এসইউসি, এবং, আমি আশ্চর্য্য হবো না যদি কংগ্রেসও যোগ দেয়, তবে অন্য সম্ভাবনা জোরদার হবে। পার্লামেন্টে কংগ্রেস তৃণমূলের ওপর নির্ভর করে নেই। তাই জোট ভাঙ্গতে খুব অসুবিধা নেই। বরং এই তৃতীয় জোট সিপিএম ও তৃণমূল ঔদ্ধ্বত্যের পাল্টা জবাব হিসাবে অনেক বেশী বিশ্বাসযোগ্য। এরা হয়তো জোট হিসাবে ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু যেই সরকার গড়ুক তার ওপর নিয়ন্ত্রন রাখতে পারবে।
    Name: kallol Mail: Country:

    IP Address : 124.124.93.202 Date:05 Jan 2010 -- 07:02 PM

    রাজদীপ - পঃবঃতে এখন কি পরিস্থিতি সেটা নন্দীগ্রাম আর সিঙ্গুরের পরেও বলে বোঝাতে হবে?? হ্যাঁ, আপাতত মমতা ছাড়া কোন বিকল্প দেখা যচ্ছে না। বলুন তো কেন লোকে সিপিএমএর বিরুদ্ধে ভোট দিয়ে যাচ্ছে? তাও তৃণমূলকে!! শুধু মিডিয়া?? মানুষ এতো বোকা**?? যারা এতোদিন ধরে সিপিএমকে ভোট দিলো তারা কেন এরকম হয়ে গেলো?? নিমকহারামী, বোকা এসব বলবেন না। বলছিনা সাধারন মানুষ কখনো ভুল করে না - দাঙ্গা দুষ্কৃতিরা লাগায় - মানুষে করে। কিন্তু সে পরিস্থিতি আলাদা। আবেগ তখন শুভবুদ্ধিকে ঢেকে দেয়। কিন্তু বলুন - এই লোকসভা নির্বাচনে, উপনির্বাচনগুলোতে ওরকম কোন আবেগ ছিলো কি?
    মানুষ আর দম্ভ সহ্য করতে পারছে না।
    আমি বারবার বলছি ২০১১তে অন্য কোন সমীকরণ হতেই পারে, কারন তৃণমূলও সেই দম্ভের ফাঁদে পড়ে গেছে। সরকার না গড়েও প্রভাব রাখা যায়।

    Name: kallol Mail: Country:

    IP Address : 124.124.93.202 Date:05 Jan 2010 -- 03:52 PM

    অবস্থান আর যুক্তি কবে থেকে এক হলো? আমি তো আমার অবস্থান পোস্টে কোন যুক্তি দেই নি। আমি কি চাই তা লিখেছি। কেন চাই, তা আগে বহুবার লিখেছি।
    হ্যাঁ, ব্ল্যাংকি - হাসা ভালো। বিনা কারনে হাসাও ভালো। ভুল কারনে হাসাও ভালো। স্বাস্থ্য ভালো থাকে।
    অরিজিত - তোমার উদাহরনেই আসি।
    তোমার যুক্তিবোধে ঃ
    ১) দুতলা বাড়ি থেকে সত্তরতলায় যাওয়া ""ভালো"" পরিবর্তন।
    ২) দুতলা বাড়ি থেকে বস্তিতে যাওয়া খারাপ পরিবর্তন।
    ৩) দুতলা বাড়ি থেকে গ্রামের মাটির বড়িতে যাওয়া - কি পরিবর্তন ?
    এবার
    ১) দুতলা বাড়ি থেকে সত্তরতলায় যাওয়া ঘুসের পয়সায় - ""ভালো"" পরিবর্তন???
    ২) দুতলা বাড়ি থেকে বস্তিতে যাওয়া পরিবারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে - খারাপ পরিবর্তন???
    ৩ক) দুতলা বাড়ি থেকে গ্রামের মাটির বড়িতে যাওয়া - পরিবেশ দূষণ থেকে বাঁচতে - কেমন পরিবর্তন?
    ৩খ) দুতলা বাড়ি থেকে গ্রামের মাটির বড়িতে যাওয়া - অন্যায়ভাবে পরিবারের অন্যদের বঞ্চিত করে বাড়িটার দখল নেওয়ার জন্য - কেমন পরিবর্তন?

    বাড়ি বদলের মত absolute terms এ ভাবলে কোন যুক্তিই দাঁড়ায় না। সিম্পল হলেও না।

    আবারও বলি ফব+আরএসপি+এসইউসি+কং+ছুটকো ছাটকা নকসাল এটাও বিকল্প হতে পারে এরা সরকার না গড়লেও। কেন পারে তার যুক্তি আগেই দিয়েছি - পড়ে নাও।
    তুমি মানবে না যে, যেই আসুক না কেন একটা আপেক্ষিক গণতান্ত্রিক পরিসর কিছু সময়ের জন্য পাওয়া যাবে। এটা পরিবর্তনের একটা considaretion হতে পারে। এটা কারন হিসাবে না মানা, সেটা তোমার সমস্যা। আমি মনে করি এটা খুব বড়ো একটা কারন।

    আর একটা কথা। আমি ঐ পোস্টে উঃপ্রঃর একটা ঘটনার উল্লেখ করেছিলাম। সেটা নিয়ে কোন ঊচ্চবাচ্য দেখছি না তো?
    ওটা পড়ে কার কেমন হাসি পেলো? যুক্তি-অযুক্তি-কুযুক্তি পেলো?
    ========================================
    আমার আর রঞ্জনের এরকম কতো যে পোস্ট আছে পিটি ভায়া, ভুলে গেলে চলবে?
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৩519877
  • আরো একটা ব্যাপার আছে।
    ম্যাকিনসে-র একটা রিপোর্ট অনুযায়ী, পরবর্তী ১৫-২০ বছর ধরে ভারতের প্রচুর মানুষ, গ্রাম ছেড়ে শহর এলাকায় আসবে, আরবান মাইগ্রেশন হবে। ২০৩০ সালের মধ্যে প্রায় ৬০ কোটি মানুষ থাকবে শহর এলাকায়। এখন থাকে ৩৬-৩৭ কোটির মতন।
    সারা পৃথিবী জুড়েই অবশ্য আর্বান মাইগ্রেশন চলছে, চায়না-তে বোধহয় হাইয়েস্ট স্পিডে।
    যাই হোক, এখন পশ্চিমবঙ্গেও শহর ও শহরতলিতে ভীড় বাড়বে। চাগ্রি লাগবে।
  • T | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫519878
  • তখন ছাদে চাষ হবে, একতলায় কৃষিভিত্তিক শিল্প।
  • siki | 132.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৭519879
  • পিটি ভোটের আগে পড়া করতেন না। বোঝা যাচ্ছে।
  • কল্লোল | 111.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২২519880
  • টি।
    অপ্পন, ব এরা ব্যাঙ্গালোরেই থাকে। এদের জিগান। বেশ সুন্দর মতো ফ্ল্যাট। আরও পচ্চুর উদা দিতে পারি। তার চে বরম, একবার ব্যাঙ্গালোর ঘুরে যান। থাকা খাওয়া ইঃ নিয়ে ভাববেন না।
    আমরা যারা পুরোনো ব্যাঙ্গালোরে থাকি (মূল ব্যাঙ্গালোর এখন অনেক অনেক বড়ো) তারা কাবেরী নদীর জল পাই। জলের মিটার আছে। অন্যেরা কিস্যু পায় না। তারা ট্যাঙ্কারের জল কেনে। কলকাতায় ট্যাঙ্কারের জল জল কিনতে হয় না।
    আমি কলকাতাতেই ছিলাম ৫০ বছর। কলকাতায় এক স্ট্রান্ড রোড ছাড়া কোথাও এরকম বিটকেলে জ্যাম হয় না।

    "কিন্তু ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, কম্যুনিকেশন, আইটি, পেট্রোলিয়াম, পরিষেবা ইত্যাদি ইন্ডাস্ট্রীর জন্য কি পাশের রাজ্যে যেতে হবে?" - সে তো হয়ই। পাশের রাজ্য কেন, দূরের রাজ্যেও যেতে হয়। সব কিছু একটা রাজ্যের মধ্যেই থাকবে তার কোন যুক্তি আছে কি?

    ৭০%এর উন্নতি হলে ৩০%এরও কিছু হিল্লে হয়। ব্যাবসা বাড়ে। সার্ভিস সেক্টর বাড়ে। কিছু তো ভিন রাজ্য ভি দেশে যাবেই।
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৬519881
  • ""কিন্তু ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, কম্যুনিকেশন, আইটি, পেট্রোলিয়াম, পরিষেবা ইত্যাদি ইন্ডাস্ট্রীর জন্য কি পাশের রাজ্যে যেতে হবে?" - সে তো হয়ই। পাশের রাজ্য কেন, দূরের রাজ্যেও যেতে হয়। সব কিছু একটা রাজ্যের মধ্যেই থাকবে তার কোন যুক্তি আছে কি?"

    এটা নতুন কথা শুনলুম। এদ্দিন তো সবাই বলতো হেলথ্‌ কেয়ারের জন্যে ভেলোরে যাওয়াটা খুব খারাপ ব্যাপার!
  • T | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৩519882
  • কল্লোলবাবুর জ্ঞাতার্থে জানাই, আমি ব্যাঙ্গালোরেই থাকি, গত কয়েক বছর ধরে। ইন্ডিয়ান ইন্সটিট্যুট অভ সায়েন্স ক্যাম্পাসে। যেখানে জলের সমস্যা প্রচুর। আশেপাশের এলাকা যেমন মালেশ্বরম, যশবন্তপুর ইত্যাদি জায়গায় দেখেছি, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কাবেরীর জল আসে। প্রচুর বাড়িতে ডিপ টিউব ও রয়েছে। কাবেরীর জল না পাওয়া গেলে ট্যাঙ্কার থাকে। মূল সমস্যাটা জলের অপ্রতুলতার। সেখানে শিল্প কি করবে?

    আমি কলকাতা সংলগ্ন এলাকাতে ছিলাম প্রায় ২৭ বছর। বড়বাজার ধরে কলেজস্ট্রীটের দিকে যেতে যে জ্যামটি ফেস করতে হয় সেটি কি মনে পড়ছে না? গড়িয়াহাট মোড়? হাওড়া ব্রিজ পেরিয়ে পোস্তা দিয়ে শোভাবাজার? ৮বি বাসস্ট্যান্ড থেকে যাদবপুর থানার মোড়? শিয়ালদা থেকে ধর্মতলা আসার পথে লেনিন সরণী (যদ্দুর মনে পড়ছে)?
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০০519883
  • নেট থেকে ---

    Q: Why do Indians migrate to cities in such numbers?
    A: Large numbers of young people are migrating because rural India is saturated and cannot provide employment opportunities for a growing population.

    Q: Why aren’t there enough jobs in rural areas? A: Youngsters are not able to get enough land to cultivate. All children get a share in their father’s property. That leads to division of landholdings.
    During the post-independence period the population has grown threefold and many landholdings have become so small that they are uneconomical.

    মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসেছে - আরো আসবে।
  • de | 190.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০১519885
  • বাপরে -- কলকাতায় নাকি জ্যাম হয়না! কলকাতায় আমার থাকাকালীন বাইশ বচ্ছরের অন্ততঃ এগারো বচ্ছর জ্যামে কেটে গেছে --

    তার মধ্যে শেষের দুটো বছর সবচে' বীভৎস-- বেহালা সোদপুর থেকে রোজ রাজাবাজার সায়েন্স কলেজ আসতাম তিন খান বাস পাল্টে, এগারোটার ক্লাসের জন্য আটটায় বাড়ি থেকে বেরোতাম -- তাতেও সব পেরিয়ে এজেসি বোসে এসে বাস এক সেমি/১০ মিনিট করে এগোতো!
  • cb | 47.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৪519886
  • এত ইনসিকিউরিটি কিসের ? একটা টিভিতে ইন্টারভিউ হয়েছে, তেনোরা এমন ভাব করছে যেন দলটাকে ৫০% শুইয়ে দিয়েছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন