এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১০:২৬661285
  • 2009-13 টা মনে হয় টাইপো, 2009-10 হওয়া উচিত।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:২৭661286
  • হুঁ, আজকাল হাওয়া বুঝে টাল খেয়ে গেছে, সেসব লেখা আর বেরোয় না ঃ-( আবার কে ডি সিং (নামটা ঠিক মনে পড়ছে না) নানান রাজ্য থেকে লেখা পাঠাতেন, প্রতিটা রাজ্যে বামপন্থী প্রার্থীরা ইলেকশনে জিতল বলে! :d আরো সব ফাটাফাটি লেখক ছিলেন, তারা এখন বসে গেছেন।
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:২৯661287
  • জয়দেব বসু-র লেখাও দারুণ লাগত। খুব অল্প বয়সে মারা গেলেন ভদ্রলোক
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৩২661288
  • খুবই প্রিয় কবি ছিলেন, জয়দেব
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৩৩661289
  • "...এখন পবর যা হাল আর রাজনৈতিক দিক থেকে যেরকম আনস্টেবল..." -
    ক্যানো আনস্টেব্‌ল কি হল আবার? সরকার কি পরে গেল? আবার ভোট হবে নাকি?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৪৫661290
  • pi, lcm ২০০৯-১০ এর একটা হিসেব দিয়েছিলেন উইকি থেকেঃ

    http://en.wikipedia.org/wiki/Indian_states_ranked_by_unemployment

    আর ২০১২-১৩র একটা হিসেব এখানে আছেঃ

    http://labourbureau.nic.in/Youth%20Report%20Final.pdf

    এটার ৭নং পাতা থেকে কিছু আনএমপ্লয়মেন্ট ডাটা আছে। সেখানেও দেখছি পবর রেট তামিল নাড়ু-কর্নাটকা-মহারাষ্ট্র-পান্জাব ইত্যাদিদের থেকে বেশী। এই রিপোর্টে নানান রকম সেগমেন্ট করে দেওয়া হয়েছে, যতোটুকু দেখলাম প্রায় প্রত্যেক সেগমেন্টেই পব পিছিয়ে।
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৪৭661291
  • 'সরকার কি পরে গেল?' - এলসিএম রকস :-)
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৪৮661292
  • কিন্তু প্রাক্তণীরা কেউ deja vu টা খ্যাল করে দেখলোও না? ছি ছি। ইতিহাসের কি কোনো দামই নেই?

    :-p
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৫০661293
  • ডিসি, উপরের রিপোর্টে কি তাই বলেছে ? ওখানে ২০০৯ এর থেকে এখনকার তুলনা দেখিয়েছে। সেটা ঠিক আছে কিনা একটু দেখুন না।
  • | ০২ মে ২০১৫ ১০:৫২661295
  • হ্যাঁ দেখেছি তো। ও আর বলার আছে কি, তখনও ঐ লাইনেই ছিল, তুমি বরং মনে করে দেখো ঠিক করে
    ;-)
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৫৫661296
  • pi উপরের রিপোর্ট মানে তৃনমূলের ওয়েবসাইটের রিপোর্ট? ওরা কি ঐ রিপোর্টের কোন লিংক দিয়েছে? মানে তৃনমূল কি বল্লো না দেখে সরাসরি রিপোর্টটা দেখতে পেলে ভালো হয়, ক্লেম টাও ভেরিফাই হয়ে যায়। আমি যে রিপোর্টের লিংক দিলাম সেটা ভারতীয় লেবার ব্যূরোর। কোন ক্লেম নেই, স্রেফ ডেটা আছে। ডেটাটা দেখে মনে হলো পব অন্য কিছু রাজ্য, যেগুলো নিয়ে সাধারনত আলোচনা হয়, সেগুলোর থেকে পিছিয়েই আছে।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৫৬661297
  • সরকার কি পরে গেছে, স্যুট বুট নাকি গামছা, সেটাই হলো প্রশ্ন :d
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৫৯661299
  • aranya
    আপনার সঙ্গে মিনিময় হচ্ছিল "স্বতঃস্ফুর্ত"-তা নিয়ে। এখন সেখানে মাওদের সমর্থনে BUPC সন্ত্রাস চালাত কিনা তাই বা কে জানে? সাধুচরণকে কেটে ভাসিয়ে দেওয়া, তার পরে একটি মেয়েকে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া এসব তো ১৪-ই মার্চের অনেক আগের ঘটনা। Between January and November the armed BUPC militia blocked all road access to Nandigram. They were helped in large measure by the tactical support given by the presence of one tactical unit of the People’s Guerilla Army of the Communist Party of India (Maoists). Intelligence officers told this writer that the alleged presence of Ranjit Lal and his team of sabotage specialists and guerilla warfare trainers bolstered the armed cadres of BUPC..........But the recovery of mines, Maoist literature, training manuals in Telegu language and other arms and ammunition definitely indicate their presence in the region,” said Alok Raj, DIG, CRPF. http://www.indiandefencereview.com/news/operation-nandigram-the-inside-story/

    প্রমাণ তো অনেক কিছুই করা যায় না। কিন্তু পাতি পাবলিক "স্বতঃস্ফুর্ত" ভাবে "মাইন" নিয়ে আন্দোলন করতে নামে নাকি? আপনি প্রশ্ন করতে থাকুন আর আমিও নন্দীগ্রামের সশস্ত্র "স্বতঃস্ফুর্ত আন্দোলনের" সমর্থনে খবর খুঁজে থাকি।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ০২ মে ২০১৫ ১০:৫৯661298
  • উঁহু, এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না-তে হওয়ার কথা। ক-এ দীর্ঘ ঈ হলে তখন না হয় কোট-প্যান্ট-গামছার কথা উঠতে পারতো।

    সরকার কি পরে গেছে? হ্যাঁ বা না। এর উত্তর তো নীরেনবাবু দিয়েই গেছেন।
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১১:০০661300
  • ধুর ! আপনি ভাল করে পড়েন না ঃ(

    ওখানে ভারতীয় লেবার ব্যুরোর fourth Annual Employment-Unemployment Survey Report র কথা বলা হয়েছে।
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১১:০২661302
  • আর আপনি পোস্টটা কিছু পড়েননি দেখছি ঃ(
    ওখানে অন্য রাজ্যের সাথে তুলনা করেনি, পব র গত কয়েকবছরের ডাটা দিয়েছে।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:০২661301
  • ডিসি-র দেওয়া লিংকটা দেখলাম, খুব বড় রিপোর্ট ডিটেইল্‌স-এ।

    একটা ডেটা দেখ্লাম (১৪৮-১৫০ পাতায়), ৩০-এর নীচের বয়েসী বেকার গ্র্যাজুয়েট ৩.২৭% (প্রতি একশ জন গ্র্যাজুয়েটের মধ্যে ৩ জন বেকার), রুরাল এলাকায় একটু বেশি ৪% এর মতন, আর্বান এলাকায় ২% এর একটু বেশি।

    তার মানে আনএম্প্লয়েড গ্র্যাড ৩% এর মতন - নট ব্যাড অ্যাকচুয়ালি।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:০৩661303
  • নট ব্যাড, বলতে পশ্চিমবঙ্গের বেকার স্নাতকের পার্সেন্টেজ আর একটু বেশি বলে আমার ধারণা ছিল। তবে, ভুলও হতে পারে, কোন ডেটা কবে দেখেছিলাম মনে নাই।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:০৮661304
  • আরে চলছে তো, সরকার তো পরে যায় নি।
    আর পশ্চিমবঙ্গে ভোটে একটু গন্ডগোল হয়, কবে থেকে হয়ে আসছে, মারপিট খুনখারাবি - ভোটের আগে বা ভোটের সময়। অন্য রাজ্যেও হয়। সেও সেই কবে থেকে হয়ে আসছে।
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ১১:০৯661307
  • আমি আজিজুলের কয়েকটা পি ডি এফ করে esnips এ তুলেছিলাম। কিন্তু সেই সাইট তাই নেই মনেহয় এখন।
    এইখানে কয়েকটা আছে দেখলাম। আজকালের নয় মনেহয়, কিন্তু সেই সময়ের লেখা:
    http://haqueazizul.blogspot.com/

    এটা জাস্ট তুমুল!
    http://haqueazizul.blogspot.com/2010/08/blog-post_28.html

    প্রশ্ন- আপনি তো বোধহয় শেষ ব্যক্তি যিনি আজও মনে করেন “চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান”।

    উত্তর:- ক’রতাম। এখন সে চিনও নেই, সেই চেয়ারম্যানও নেই। সুতরাং...

    প্রশ্ন- বুঝেছি।

    উত্তর:- কিস্যু বোঝোনি মা জননী, বোঝা তোমার পক্ষে সম্ভবও নয়। সেই যুগটাকে না বুঝলে ওই স্লোগানটা বুঝতে পারবে না। ক্ষুদ্র দেশাভিমানী, সংকীর্ণ চিন্তার বিরুদ্ধে ওটা ছিল বিশ্বভাতৃত্বের স্লোগান। ‘চেয়ারম্যান’ কথাটা আদৌ পার্টিবাদ নয়। একটা কনসেপ্ট।

    ইত্যাদি ইত্যাদি।।।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:০৯661306
  • ২০১২-১৩ লেবার ব্যুরোর রিপোর্টে ৭ পাতার ডেটা এরকমঃ

    আনএম্প্লয়মেন্ট রেট, রুরাল+আর্বান, ১৫-২৯ এজ গ্রুপ

    পবঃ মেল ১৮১, ফিমেল ৩২৪
    কর্নাটকঃ ৪৩, ৭৬
    মহাঃ ১১২, ১৩৯
    তামিল নাড়ুঃ ১২৩, ১০৫

    আরো প্রচুর ডেটা আছে। আমি সবসময়েই পবকে চার-পাঁচটা রাজ্যের সাথে তুলনা করি।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১১661311
  • উফ চেয়ারম্যান একটা কনসেপ্ট :d
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১১661310
  • ডিসি,
    ঠিক কথা। তবে তোমার ঐ চার-পাঁচটা রাজ্যের সঙ্গে গ্যাপটা বহুদিন ধরেই আছে।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১১661309
  • পরে যায়নি তো জানা কথাই, নীরেন চক্কোত্তি লিখেই গেছেন - ইসে রাজা:-p
  • SC | 34.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১১661308
  • ডেটা নিয়ে পরে বলছি বিশদে।
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১৩661313
  • ওখানে বলেছে আনএমপ্লয়মেন্ট রেট ( প্রতি ১০০০ এ ), ৭৮ ছিলো ২০১১-১২। আর র‌্যাংকে অনেক পিছিয়ে ছিল। ২৫। এখন সংখ্যাটা ৫২ ও র‌্যাঙ্ক ১২।
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১৩661312
  • "অবশ্য এসবই পিটিসুলভ খেলাধূলা। চালিয়ে যাও ভাই। বিজেপি ভালো ফল করছে না, বরং সিপুয়েম সেগেন্ড হয়ে যাচ্ছে - এমত অবস্থায় বিজেপিটি আরও যুক্তিহীণভাবে সিপুয়েম সমর্থন করলেই ইচ্ছে পুরণ হয়ে যাবে।"

    বেশ লাগে কল্লোলদার ছেলেমানুষী!!
    শুধু ঐতিহাসিক সিপিএম বিদ্বেষ নিয়ে শুধু পব-র দিকে তাকিয়ে বাক্যচয়ন করতে থাকলে শুধু জ্যোতিবাবু আর সিটুই চোখে পড়ে। কিন্তু ঐ একই সময়ে তো তাহলে পব-ছাড়া অন্য সব রাজ্যে কম্পু দিয়ে মাখামাখি চলার কথা। উৎপাদন ও ব্যবহারের দিক থেকে। কিন্তু ৯০-এর দশকে সেটা যে মহারাষ্ট্রে হয়নি সেটাই দেখানো আমার উদ্দেশ্য ছিল।
    আসলে এটাও সেই নেতাজীর কেসের মত। যারা নেতাজীকে বহিষ্কারের সমস্ত ব্যবস্থা করল তাদের বাদ দিয়ে কারা নেতাজীর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছে তাদের নিয়ে সময় কাটিয়ে আসল ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া।

    আর কল্লোলদার বক্তব্যে ঠিক তার প্রিয় দিদির ইচ্ছে করে ঘেঁটে দেওয়া বক্তব্য প্রতিফলিত হচ্ছে বিজেপি আর সিপিএমকে জড়িয়ে!! অথচ পুরোভোটের ফলই দেখাচ্ছে যে কিভাবে বিজেপি অধিকাংশ জায়গাতে তিনোর লক্ষীপ্যাঁচা হয়ে কাজ করেছে। আমার ওয়ার্ডে বাম সমর্থিত প্রার্থী ২২ ভোটে হেরেছে। বেশ কিছু ভোট বিজেপি কেটে নেওয়ার কারণে!!
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১৬661314
  • উলঙ্গ রাজা !

    না না, ন্যাংটো হবে কেন। এই তো ডিসি-র ডেটা বলে দিচ্ছে ৯৭% গ্র্যাজুয়েট এম্‌প্লয়েড।

    নো হতাশা, নো পেসিমিজ্‌ম। হতাশা হু হা করে বাড়তে থাকে, বাড়তে দেওয়া ঠিক নয়।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১৭661317
  • আচ্ছা, ফোর্থ রিপোর্ট এখানে আছেঃ

    http://labourbureau.nic.in/Report%20%20Vol%201%20final.pdf

    পবঃ মেল ৩৪ ফিমেল ৭৭
    তামিল নাড়ুঃ ২৬, ৪৮
    মহাঃ ২১, ২৩
    কর্নাটকঃ ১৪, ২৩
    অন্ধ্রঃ ২৬, ৩৪

    পাই, আনএমপ্লয়্মেন্টের দিক থেকে পব অন্য রাজয়্গুলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, পিছিয়ে আছে। অ্যানেকডোটাল এভিডেন্স এক্ষেত্রে মোটামুটি রিয়েলিটির সাথে মিলে যাচ্ছে।
  • Abbe Plumpness Calm | 125.*.*.* | ০২ মে ২০১৫ ১১:১৭661315
  • ধুর, কী টিউবলাইট মাইরি।

    সরকার "পরে" না গিয়ে থাকলে তো ইয়েই হবে, তাই না?

    আর আপনি যা বলছেন সেগুলো সরকার "পড়ে" না গিয়ে থাকলে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন