এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০১ মে ২০১৭ ১০:৫০378030
  • টুং এর পাশেই একটা গ্রাম আছে, সেটার নাম অতো ভালো না। টাং।
  • pi | ০১ মে ২০১৭ ১০:২২378029
  • অ, পতঞ্জলির কৈবল্যবাদ কিম্বা উত্তরমীমাংসার সমাধি বা সুষুপ্তি নিয়েও একটু শুনি।
  • Arpan | ০১ মে ২০১৭ ১০:১৮378027
  • অভির লেখাটা খুব এনজয় করলাম। দুদিন আগেই বাইশখানা পাকদণ্ডী পেরিয়ে পাহাড়ের উপর এসে উঠেছি। চারদিকে সবুজই সবুজ।
  • pi | ০১ মে ২০১৭ ১০:১৮378028
  • জব্বলপুর।
  • Pi | ০১ মে ২০১৭ ১০:১৭378026
  • উত্তরবঙ্গ পুরো আনএক্সপ্লোরড।

    আচ্ছা, এখানে কেউ বা কারুর চেনাশোনা যবল্পুর থেকেছেন বা থাকেন ?
  • সিকি | ০১ মে ২০১৭ ১০:১৩378025
  • টুং শোনো নি আগে?

    টুং সোনাদা ঘুম পেরিয়ে
    আঁকাবাঁকা রাস্তা দিয়ে
    যখন তখন পৌঁছে যাওয়া যায়।

    ঘুমের পথে টুং পড়ে।
  • Pi | ০১ মে ২০১৭ ১০:০৮378024
  • কী সুন্দর নাম, টুং ! অভির ওখানে তো বেড়াতে যেতে হবে দেখছি !
  • সিকি | ০১ মে ২০১৭ ১০:০৬378023
  • k-দা,

    উত্তর থেকে একটু পূবের দিকে নজর দেবো ভাবছি। তবে গুরুদোংমার নয়, অন্যত্র। পরম করুণাময় মর্মপীড় একটু মুখ তুলে চাইলেই এ বছর ... অক্টোবরের শেষাশেষি। দ্যাট উইল বি মাদার অফ অল সর্ষে। গুরুদোংমার তথা পুরো সিকিমটা পরের বছরের জন্য রাখছি।
  • সিংগল k | ০১ মে ২০১৭ ০৯:৩৯378022
  • অভিদা কে অভিনন্দন।
    কিন্তু সিকিদার জন্যে দুঃখ হয়। সিকিদাটা খালিখালি লাদাক যায় আর সর্ষে লেখে। প্রতিভার কি অপচয়।
    লাদাক হচ্ছে নভিস আর বিগিনারদের রুট। ভেটেরানদের জন্য হচ্ছে গুরুদোংমার। অভিদার ওখানে হয়ে একবার মেরে দিন না সিকিদা। আপনি গেলে। ভাল একটা সর্ষে পড়তে পাই.....
  • T | ০১ মে ২০১৭ ০৯:০১378021
  • সমস্যাটা উচ্চারণের। 'আপ' না বলে যদি উচ্চারণ করেন 'অপ' তাহলেই দেখুন জলের সাথে ক্যামন কানেকশন বেরোচ্চে।
  • | ০১ মে ২০১৭ ০৮:৫৮378020
  • মানে যদিও বিজেপি দশ বছর দিল্লি মিউনিসিপালিটি চালাচ্ছে, তবুও ঐ কোনসব রাস্তায় বেদম জল জমত, আর ন্যাশনাল ক্যাপিটালের রাস্তার কি হাল করে রেখেছিল? এই তৃতীয় দফায় এসেই ঝাঁ ঝাঁ করে সব জল নামিয়ে ন্যাশনাল ক্যাপিটাল কা মাফিক রাস্তা বানিয়ে দেবে? কিম্বা ইতিমধ্যেই দিচ্ছে?

    তো, গত দশ বছরে করেনি কেন? আর মিউনিসিপালিটিতে যখন আপ ছিলও না, আসেও নি, তখন রাস্তা জল জমায় আপের ভূমিকা ঠিক কী?
  • Aap | ০১ মে ২০১৭ ০২:২৮378019
  • পালাই নি, তবে আমি এখানে নিয়মিত আসি না। সত্যি বলতে কি, এখানে আমি জ্ঞান আহরণ করতেই আসি, এবং অনেক উপকারও পেয়েছি।তবে মাঝে মাঝে তথ্যের ভুল চোখে পড়ে, এবং সেটা আবার আমার ঠিক সহ্য হয় না।
    ভুল আমারও হতে পারে, তবে কেউ যদি আমাকে লিংক সহ দেখিয়ে দেন যে আউটার রিং রোড আর ওখলা আন্ডার পাস, জিকের মেন রোড (একটা নামও আছে তার) এসব এমসিডির রাস্তা তহলে আমি মেনে নেবো। আর দিল্লী সরকারের রাস্তা কোনগুলো সেটাও জানানো দরকার।

    এমসিডির রাস্তা মানে পাড়ার রাস্তা নিয়ে একেবারেই অভিযোগ নেই তা নয়, তবে গত ছ মাসে অনেক উন্নতি হয়েছে এবং এখনও হয়ে চলেছে। পাড়ার পার্কগুলোর প্রচুর উন্নতি হয়েছে, আমি যেখানে থাকি সেখানে জঞ্জালও ঠিকমত তোলা হয়, এই আর কী! সব জায়্গায় অবশ্যই হত না, ভোটের পরে সেই সব জায়গায় যাওয়া হয়নি।
    বিজেপি-র সব প্রার্থীও নতুন ছিল। তবে এসব তো মিডিয়াতে এখন লেখা হয়েও চলেছে, এমনকী আপনাদের যুগপুরুষ দিল্লীবাসীর কাছে নিজেদের ভুল স্বীকারও করেছেন।
    তবে ঐ প্রশ্ন তোলাই জ্ঞানীর লক্ষণ আর আমি আবার এই জ্ঞানের খোঁজেই মাঝে মাঝে এপাড়ায় ঘুরতে আসি ...
  • Atoz | ০১ মে ২০১৭ ০১:৫১378018
  • অভি,
    এভারেস্টের এক-পঞ্চমাংশ একবেলায় কেল্লাফতে করে দিয়েছ। অভিনন্দন, অভিনন্দন অভিনন্দন। ঃ-)
  • Pi | ৩০ এপ্রিল ২০১৭ ২২:২৯378017
  • বাহুবলী ভালৈ এন্টারটেইনিঙ্গ। চোখ সরানো যায়না।ভিশ্যুয়াল ট্রিট পুরো।তবে আগেরটার মিউজিক বেশি ভাল লেগেছিল। ঐ সেই বাজারের গানটা, বিটটা খুব অন্যরকম ছিল।আড়ে আড়ে মনে হয়।
  • kiki | ৩০ এপ্রিল ২০১৭ ২১:৫৬378016
  • অভি, বুনু, এদের কষ কষ করে কান মুলে এক পায়ে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেওয়া হোক।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৭ ২১:৫০378015
  • বাইরে বিষ্টি হচ্ছে। ঘরে বসে কিচ্ছু বোঝা যাচ্ছে না।
  • de | ৩০ এপ্রিল ২০১৭ ২১:০৩378014
  • ঝুড়ি ঝুড়ি হিংসে!!

    পুউরো সবুজ হয়ে যাচ্চি!
  • avi | ৩০ এপ্রিল ২০১৭ ২০:৪৯378013
  • ডিপার্টমেন্টাল হেড কাল রাত্তিরে ফোন করে বললেন রবিবার যদি ফাঁকা থাকি, ওঁর সাথে পাহাড়ে ঘুরে বেড়াতে চাই কিনা। উত্তর বলাই বাহুল্য, আজ সক্কাল সক্কাল বস গাড়ি, ক্যামেরা, পাখির বই নিয়ে এসে হাজির। সাথে আরো দুজন। পাংখাবাড়ি শর্টকাট ধরে এক ঘন্টায় কার্সিয়ং, তারপর হিলকার্ট রোড ধরে টুং। টুং পেরিয়েই ডানদিকে বেঁকে গিয়ে একদম পাহাড়ের ওপরে পৌঁছে গেলাম। সেখানে নাকি হিলটপ ধরে চলে গেছে কার্সিয়ং থেকে ডাউহিল হয়ে দার্জিলিং যাওয়ার প্রাচীন মিলিটারি রাস্তা, যা কিনা হিলকার্ট রোডের অনেক আগে বানানো। বাগোরা বনবাংলোয় গিয়ে একটু দাঁড়ানো হল, তারপর বিকেলে ডাউহিল হয়ে ফেরা। পুরো রাস্তা ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে, জনপ্রাণী নেই বললেই চলে, মাঝে মাঝেই মেঘ ঢুকছে, তাপমাত্রা ১৫-১৬ মতো। মাঝে মাঝেই গাড়ি ছেড়ে দিয়ে এক দু কিলোমিটার করে হেঁটে নিচ্ছিলাম, কখনো ঢাল বেয়ে নিচে নেমে কাকর হরিণ দেখার চেষ্টা। পাইন পাতার পুরু গালিচা সর্বত্র। সবকিছুর পর বিকেল পাঁচটায় যখন দেখলাম নিজে আরামে বারান্দায় হ্যামকের ভেতর দুলছি, বিশ্বাস করাই দায় হচ্ছিল পাঁচ ছয় ঘন্টার মধ্যেই হি হি করে ঠাণ্ডায় কেঁপে, ৬০০০ ফিটের বেশীতে উঠে আবার ফিরেও চলে এলাম।
  • | ৩০ এপ্রিল ২০১৭ ১১:৫২378012
  • আরও খুঁটিয়ে বললে,বরজাখকে যদি বলি মৃত্যু এবং মৃত্যু পরবর্তী অস্তিত্বের মধ্যে থাকা পাঁচিল তাহলে আরাফ হলো মৃত্যু এবং তার পরের অস্তিত্বের মধ্যবর্তী অস্তিত্ব।

    বরজাখ বা আরাফ যাই বলুন এদের পরিভাষা নিয়ে বহু দ্বিমত আছে। কড়া ইসলামি, শব্দতাত্ত্বিক, সুফিবাদি, যুক্তিবাদি মুতাজিলা স্কুল প্রত্যেকেই বহু মত এবং ভাবের দ্যোতনা তৈরি করেছেন এই সব পরিভাষা নিয়ে।
    তিব্বতী বৌদ্ধতন্ত্রে আমরা যে বার্ডোর উল্লেখ পাই তা একটু ভিন্ন প্রকারের। সেখানেও এর মানে অনেকটা ওই মধ্যবর্তী অবস্থান, তবে মৃত্যু এবং শেষ বিচারের নয় বরং মৃত্যু এবং পরের জন্মের।
    মানে দেহহীন চেতনসত্ত্বার বোধাতীত অবস্থান। তবে কিনা বৌদ্ধ এও মতের মূল আসে সর্বাস্তিবাদি দর্শনধারা থেকে, যেখানে প্রতীত্যসমুৎপাদ বা ক্ষণিকবাদ বোঝায় যে এই চেতন সত্ত্বাও সদা পরিবর্তনশীল। কাজেই পতঞ্জলির কৈবল্যবাদ কিম্বা উত্তরমীমাংসার সমাধি বা সুষুপ্তির সাথে এই বৌদ্ধ বার্ডো হুবহু এক নয়। চাচাতো ভাই বলতে পারেন :-)
  • pi | ৩০ এপ্রিল ২০১৭ ১১:১৪378011
  • আরেকটু শুনি।
  • | ৩০ এপ্রিল ২০১৭ ১১:০৪378010
  • ইসলামি পরলোকবাদে এই অবস্থানকে( মৃত্যু থেকে হাশরের বিচার) বলা হয় বরজাখ। আর বার্ডো বোধহয় তিব্বতি ভাবধারা,মিশরীয় নয়।
  • pi | ৩০ এপ্রিল ২০১৭ ১১:০২378009
  • ধুস্স। এখানে অন্ততঃ একটা ভাল বাজেনাম আসবে ভেবেছিলাম। কী, না এত খারাপ একটা নাম এল ! এক্সিস্টিং ডাকনামের চেয়েও বাজে ঃ(

    বাকিদের কী কী আসছে ?

    https://www.buzzfeed.com/shayanroy/rimo?utm_term=.nu1RAX7gKL&ref=mobile_share#.gvXMNXJ0L2
  • S | ৩০ এপ্রিল ২০১৭ ০১:০২378008
  • আদার্স ভালো সিনেমা। ভুতের সিনেমা, অথচ ভয়ের না।
  • kaushik | ২৯ এপ্রিল ২০১৭ ১৬:১৯378007
  • নিকোল কিডম্যানের একটা সিনেমা ছিলো - দ্য আদার্স।

    খাদ ভালো লেগে থাকলে দেখতে পারেন কুমুদি!
  • kumu | ২৯ এপ্রিল ২০১৭ ১৫:৫৬378006
  • খাদ দেখে ফেল্লাম।ভাল লাগলো।
    দে পসিবিলিটি ১।
  • S | ২৯ এপ্রিল ২০১৭ ১০:২৭378005
  • আমি তো সার্চিয়ে পেয়ে গেলাম।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৭ ১০:২৫378004
  • কিন্তু "খাদ" অনলাইনে পেলাম না।
  • S | ২৯ এপ্রিল ২০১৭ ১০:২১378003
  • আচ্ছা আমাকে কেউ বিগত পাঁচ সাত বছরের মধ্যে হওয়া বাঙ্গলা থ্রীলার সিনেমার নাম বলতে পারবেন?
  • S | ২৯ এপ্রিল ২০১৭ ১০:১৯378002
  • গানটা সত্যিই অসাধারণ।

    খাদের আইডিয়াটাতো অনেক ইঙ্গরাজী সিনেমাতে দেখেছি। লস্টএও ছিলো - লাস্ট সিজনে। purgatorial existence। আবার অনেকে মিশরীয় বার্ডো না কি একটা বলে। মানে ঐ জীবন আর মৃত্যুর মধ্যেকার লিম্বো স্টেট ইত্যাদি।
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৭ ০৩:০৮378001
  • হুঁ, দু দি, তোমার ভালো লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত