এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০২ মে ২০১৭ ১১:০৬378090
  • আর আপনার সাজেশন অনুযায়ী ঘরে ঘরে টিবির বিনামূল্যে চিকিৎসা দিয়ে কীভাবে এই জাতপাতের বৈষম্য ওঠানো যাবে, সেটাও একটু বুঝিয়ে দেবেন। তারপর বরং বুঝিয়ে দেবেন, আপনার সাজেশন দেওয়া প্রস্তাব অলরেডি থাকা সত্ত্বেও কেন বৈষম্য রয়ে গেল।
  • রোবু | ০২ মে ২০১৭ ১০:৫৮378089
  • হানুদাকে ক দিলাম।
  • pi | ০২ মে ২০১৭ ১০:৫৭378088
  • যাচ্চলে, আপনরই যুক্তি অনুযায়ী, এরকম ধারণা বললে, আমিও বলব, আমার ধারণা, রিজার্ভেশন না থাকলে এরকম ঘটনা আরো বেশি, আরো ভয়াবহ ভাবে হত। পুরো বন্ধ হয়নি, কারণ ঠিকঠাক ইম্প্লিমেন্টেশন হয়নি, ফাঁক ছিল। সেগুলো ঠিকঠাক ভাবে করে আরো কিছুদিন রিজার্ভেশন চালিয়ে যাওয়া এই জন্যেই দরকার আছে।

    আর যদি এতই জানেন, তো যুক্তিতে এরকম চালুনির মত ফাঁক রাখবেননা। ঃ)
  • sm | ০২ মে ২০১৭ ১০:৫২378087
  • আমি এরকম উত্তর ই আশা করে ছিলাম। আমার প্রশ্নের উত্তরে আগেই আলোচনা হয়ে গেছে বলে কোনো গুরুর লিংক দেবেন বা ফালতু তর্ক করার টাইম নেই বলে চলে জানেন বা পাল্টা প্রশ্ন করবেন। আমার প্রশ্ন ছিল আপনার কি বিশ্লেষণ সেটা নিজের মতন লিখুন বা পাল্টা কোনো সল্যুশন বাতলে দিন।
    আপনার কোশ্চেন এর উত্তরে একটুকু বলতে পারি এতে বিদ্বেষ কমে নি। ইটা নিজের ধারণা। কোনো লিংক দিতে পারবো না।
    আপনি বরঞ্চ বলুন কোটা ৯০ -১০০ শতাংশ করলে,বিদ্বেষ কমবে?
  • Pi | ০২ মে ২০১৭ ১০:৩৫378086
  • অবশ্যই ইম্প্লিমেন্টেশনে অনেক গলতা আছে তো সী তো ফ্রি টিবি চিকিত্সাতেও আছে ( পলিসি ওয়াইজ এটা অলরেডি আছে আর চলছেও সেটা মনে হয় জানেন। ডট্স প্রোগ্রম সার্চ করে দেখুন )।
    এবার আপনি বলুন তো, ভুলভাল ইম্প্লিমেন্টেশনের পরেও, এই রিজার্ভেস্গন না থাকলে অবস্থা আরো খারাপ হত না, এই ধরণের ঘটনার ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি আরো বেশি হতনা, সেটা জানলেন কীকরে ?
  • sm | ০২ মে ২০১৭ ১০:০২378085
  • এই গাজর না ঝুলিয়ে যদি প্রান্তিক লোকজনের হাতের কাছে পুষ্টিকর দুবেলার কাবার,ওষুধ-নিদেন টিবি রোগ ধরার বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করতে পারতো ;তাহলে বেটার হতো।
    লক্ষ কোটি টাকার অনুদান দেব শিল্পপতি দের আর ভোট ব্যাংকের জন্য ঝোলানো থাকবে গাজর আর দোষ চাপিয়ে দেব মধ্য বিত্তের ওপর।
    এর থেকে কোনো রাজনৈতিক দল বা তাত্বিক নেতা বেরিয়ে আস্তে পেরেছে আজ অবধি?
  • cm | ০২ মে ২০১৭ ০৯:৪৭378084
  • অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে সংরক্ষণের বদলে যদি জাতপাতের ভিত্তিতে হয় তাহলে গরীবের সাথে গরীবের মারামারি লাগে বোধহয়। ধর্মের ভিত্তিতে বিদ্বেষের ক্ষেত্রেও সেটাই আসল এজেন্ডা, গরীবের সাথে গরীবের মারামারি লাগিয়ে দাও।
  • dc | ০২ মে ২০১৭ ০৯:৩৫378083
  • পজিটিভ ডিসক্রিমিনেশান আমিও সাপোর্ট করি, যদিও আমি ক্যাপিটালিস্ট। সংরক্ষনের দরকার অবশ্যই আছে, ইকুয়ালিটি বনাম ইকুইটির তফাত এখনো মুছে যায়নি।
  • sm | ০২ মে ২০১৭ ০৯:৩৪378082
  • ঠিক ই তো!কঠোর শাস্তি হওয়াই উচিত।কিন্তু কোটা দিয়ে কিভাবে এসব বন্ধ হবে?
    সারা দুনিয়া জুড়েই খালি বিদ্বেষ।নাস্তিক দের দেবতার ওপর,ধার্মিকের অধার্মিকের ওপর,ধনীর দরিদ্রের ওপর, সাদার কালোর ওপর,নিরামিষ ভোজীর আমিষাশীর ওপর বা ক্ষেত্র বিশেষে ভাইসে ভার্সা।
  • h | ০২ মে ২০১৭ ০৯:২৭378081
  • ভলান্টারি কমিউনিটি ডেভেলপমেন্ট এর কাজ বেশি যদি করে দলিতেরা তাহলে তাদের নেপোটিজম এর অভিযোগ শুনতে হবে না, সেই গ্যারান্টি আছে কি? যেন বেরাদারি র গল্প অন্য কাস্ট ক্যাটিগোরি তে নেই।

    যাই হোক বিষয়টা পৃথিবীতে কটা কাদের খান আছে তার না, ইসু টা হল, আধুনিক পৃথিবীতে সরকার বা রাষ্ট্র ই একমাত্র এনটিটি যার কাছে আইনি অধিকারের দাবী তোলা যায়, তাই উঠছে। উপকারে, এমনকি কি চ্যারিটি বা এন জি ও গোছের উপকারেও বেশি দিন চলে না।

    বড় পুঁজির সমর্থক রা এর একটা স্করনফুল নাম দিয়েছেন, সরকার বা তার বাজেট কে গ্রেভি ট্রেন বলে অভিহিত করেছেন। ওয়েলেফেয়ার বা আন্ডারপ্রিভিলেজ্ড দের জন্য পজিটিভ ডিসক্রিমিনেশন চাওয়া হলেই তাঁরা বলে থাকেন, ঐ রে গ্রেভি ট্রেন এ আবার হাত পড়েছে। যেন তাঁদের হাত গুটিয়ে আছে, ব্যাংকিং ক্রাইসিসে সবচেয়ে জাল যারা করেছে তারা সবচেয়ে বেশি TARP র টাকা পেয়েছি। ট্যাক্স এর ছাড়, আমাদের দেশে শস্তায় জমি, কোল ব্লক দেদার চলছে ও চলবে, যে ধরণের চাকরি তৈরী হচ্ছে, তার যেন কোন ক্লাস কাস্ট বায়াস নেই।

    যাই হোক, আজকাল এইসব বিষয়ে তর্ক করতে ইচ্ছে করে না। মধ্য উচ্চ বিত্তরা প্রচুহ্র ক্ষমতা রাখেন, সরকারকে প্রভাবিত করে থাকেন, এটা স্বীকার করতে আমরা লজ্জা পাই। এই লজ্জা থেকেই ৭০ এর দশকে বম্বের ইংরেজি কাগজে লক্স্মন এর 'কমন ম্যান' এর পার্সপেক্টিভ তৈরী হয়েছিল। অমর্ত্য সেন এর একটা কথা ছিল, অল্প কদিন আগেও, দ্য মিডল ক্লাস হ্যাজ রি ইনভেন্টেড ইটসেল্হ অ্যাজ দ্য আম আদ্মি। তীর্যকতা কিছু না অবসারভেশন মাত্র। তো যাই হোক বক্তব্য হল, রুলার দের কাছে গরীব মানুষ বা তাদের দালাল রা দাবী জানাবে, এবং বড়লোক, উচ্চ পেশার লোকরা বা তাদের দালাল রাও জানাবে। এবার সরকার বাহাদুর কাকে গুলি আর কাকে হজমী দেবেন, কখন কার কার বিরুদ্ধে কাকে কাকে লড়িয়ে দেবেন সেটা ঠিক করবেন, কখনো ভোট, কখনো দাঙ্গার প্রয়োজনে। মানুষ রাস্তায় নামা থামাবে না, গুন্ডারা তো রাস্তা ছাড়েই নি। ঠিক ই আছে। মেলাবে মিলিবে র দিন শেষ। অমিত শাহ তো একদিকে কাস্ট রাজনীতির বিরুদ্ধে প্রচুর কথা বলে, প্রতিটি সিটে কাস্ট ক্যান্ডিডেট দিয়ে চানক্য হয়েছেন, এখন নাথ বাবু পরশুরাম হলেও, রাস্তায় আনডারপ্রিভিলেজ দের নামা বন্ধ করা মুশ্কিল। একেবারে মেরে না ফেললে। যে পাবলিক সেকটর উঠতে বসেছে, তার আবার পার্সেন্টেজ। আই অ্যাম উইথ ইউ পাই। গণতন্ত্রে হর্স ট্রেডিং এবং অন্তুন অয়্লাইনমেন্ট এবং দেওয়া নেওয়া চলবে, দ্যাট ইনফ্যাক্ট ইজ গণতন্ত্র, তার একটা পার্ট অর্থনৈতিক অধিকারের দাবী এবং আরেকটা পার্ট ডিগনিটির দাবী। রুল করার দায় যাদের আছে তাদের অ্যাডজাস্ট করতে হবে।
  • Du | ০২ মে ২০১৭ ০৯:২৬378080
  • যাদের মনে বিদ্বেষ তাদের শাস্তি হলেও তো সেতো এক্রকম ন্যায়বিচারই হল।
  • sm | ০২ মে ২০১৭ ০৮:৩২378078
  • Pi, আপনি চাকরিতে আর উচ্চশিক্ষায় কোটা রেখে এই বিদ্বেষ কমাতে পারবেন? ভারতে স্বাধীনতার ৭০ বছর পর এইরকম বিদ্বেষ জিয়ে থাকে কেন?এ প্রশ্নের উত্তর আছে?
    তবে কি কোটা আরো বাড়িয়ে ৯০-১০০ শতাংশ করে দেওয়া উচিত?
    যে সব লোকজন কোটাতে উচ্চ পদে চাকরি পেয়েছেন,তারা প্রান্তিক স্বগোষ্ঠীর লোকজনের হিতার্থে কি কি করেছেন এ পর্যন্ত?
    পরিষ্কার করে নিজের মতন উত্তর দিন।মানে নিজের অনুভব বা বিশ্লেষণ টুকু।এটুকু হলেই যথেষ্ঠ।
  • dc | ০২ মে ২০১৭ ০৮:৩২378079
  • আচ্ছা কেউ ঘরে ব্যবহারের জন্য অ্যাডজাস্টেবল হাইটের শেলফ বানিয়েছেন? আমি যেটা বানাতে চাইছি সেটা দোকানের ডিসপ্লে র‌্যাকের মতো কিছুটা, কিন্তু তার থেকে সিম্পল। দুদিকে দুটো অ্যালুমিনিয়াম বা স্টিলের রেল থাকবে, সেদুটো দেওয়ালে লাগাবো। আর রেলের গায়ে অনেক ফুটো থাকবে, দুটো করে ফুটোয় একটা করে স্টিলের এল জয়েন্ট স্ক্রু দিয়ে লাগাবো। পাশাপাশি দুটো এল জয়েন্টের ওপর কাঠের শেল্ফ বসবে। একেকটা রেলের দৈর্ঘ্য হবে চার ফুট, প্রস্থ আধ থেকে এক ইন্ঞ্চি। একটা দোকানে কথা বলেছি, কিন্তু ব্যাটারা রেলের দাম বিরাট বাড়িয়ে বলছে।
  • dc | ০২ মে ২০১৭ ০৮:২১378077
  • প্রতীকি আন্দোলনসমূহের উৎপাতে বিরক্ত হয়ে যে পাদ তাকে বলে প্রতীত্যসমুৎপাদ।
  • Pi | ০২ মে ২০১৭ ০৮:০২378076
  • এরপরেও কিছু লোক তর্ক করে যাবে জাতপাত আর কই, শুধু অর্থনৈতিক সঙ্গ্রক্ষণ থাকলেই হবে।

    A Dalit villager’s decision to hire a band party to welcome the bridegroom at his daughter’s wedding in a village in Madhya Pradesh drew a cruel retribution from upper caste villagers who allegedly poured kerosene into a well used by so-called low castes.
  • Atoz | ০২ মে ২০১৭ ০৫:১০378075
  • দু'জন নাগার্জুনের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ অ।
    আর QFT নিয়ে পরে কখনও, অন্য স্থানকালে। ঃ-)
  • paps | ০২ মে ২০১৭ ০১:৫৩378074
  • মৌরি ব্যাপারটা ভীষণ গোলমেলে। আমাদের দেশে তো অনেকরকমের মৌরি দেখা যায়। একটা বেশ মোটা দানা, আর একটা হয় বেশ সরু আর সব্জে দানা। মোটা দানাটা খেতে অতো ভালো নয়। অ্যানিসিড ছাড়াও মৌরির আর একটা ইঙ্গরেজি হল ফেনেল সীড। তবে কোনটা অ্যানিসিড আর কোনটা ফেনেল সীড সে বিষয়ে আমি কনফিউজড। এক টার্কিশ বন্ধু দেশ থেকে ফিরে আমাদেরকে দেশ থেকে আনা মৌরি-ফ্লেভার্ড সুরাপান করিয়েছিল। জিনিসটার নাম ছিলো রাকি। এক অতি অখাদ্য চীজ রাকি।
    অফ টপিক, স্টার অ্যানিস আবার সম্পূর্ণ আলাদা জিনিস যেটার দেশি নাম ফুলচক্রি বা বাদিয়ান। মফস্বলে বড় হওয়ায় এ জিনিসটাকে আমি অনেক বড় বয়স পর্যন্ত্য চিন্তামনা। স্টার অ্যানিস আমি প্রথম দেখি বিলেতে এক পাবে ককটেল এর গ্লাসে।
  • | ০২ মে ২০১৭ ০১:৩৫378073
  • না এই নাগার্জুন দ্বিতীয় বা তৃতীয় শতকের বৌদ্ধ শূন্যবাদের নবভাষ্যকার।ধাতুশোধক নাগার্জুন তো আলবেরুণির শখানেক-দেড়েক বছর আগের। নবম শতাব্দীর আশপাশের।

    আপনি QFT নিয়ে দুচার কথা বলুননা।সময় পেলে আর কি। অনুরোধ করে রাখলাম।
  • Atoz | ০২ মে ২০১৭ ০০:৪২378072
  • অ,
    আচ্ছা, এই নাগার্জুনই কি সেই নাগার্জুন যিনি প্রাচীনকালের বিখ্যাত রসায়ণবিদ ছিলেন?
  • Atoz | ০২ মে ২০১৭ ০০:৩৩378071
  • অ, ধন্যবাদ। অনেকটা কিউ এফ টি এর ক্রিয়েশন-অ্যানিহিলেশন টাইপের ব্যাপার মনে হল। শূন্য থেকে জোড়া জোড়া ভার্চুয়াল পেয়ার তৈরী হচ্ছে আবার ঠোক্কা লেগে ধ্বংস হয়ে যাচ্ছে, শূন্য ফিরে আসছে।
  • | ০১ মে ২০১৭ ২৩:৫৫378070
  • পন্ডিতেরা আরও বিশদে এসব তত্ত্ব বোঝাতে পারবেন।ঝাপসা ভাবে যেটুকু জানি তা অনেকটা এমন--
    ক্ষণিকবাদ বা বৌদ্ধ শূন্যবাদের এক মূল সূত্র হলো এই প্রতীত্যসমুৎপাদ। যদিও এই দর্শন বুদ্ধের আগেও ছিলো নানা ভাবে নানা স্কুলে..
    কার্যকারণবাদের এক অন্তহীন শৃঙখল যেখানে প্রতিটা প্রতিটা মুহূর্ত তার আগের মুহূর্তের রূপান্তর মাত্র। ship of thesus মনে করুন।
    পুরোনো বৌদ্ধ স্কুল মানে থেরবাদে একে ১২ নিদানের মধ্যেই ধরা হয়েছে। অবিদ্যা থেকে মরণজরা(পালি নামগুলো ভুলে গেছি। সব হার্ড সাউন্ড সেখানে সফট)।মহাযানে একদ্মই একে ক্ষণিকবাদি বিজ্ঞানরূপে দ্যাখা হয়েছে।
    এর মূল কথা হলো- সব খোকা-খুকুরই এক আদি বাপ আছে এবং সেই আদি বাপেরও বাপ আছে। পিছনে যেতে যেতে যা পাবো তা হলো শূণ্য। অর্থাৎ জগত মিথ্যা।সবই অনিত্য। মৃত্যু থেকে তার পরের পুন:জন্ম নেহাতই তৃষ্ণা(তণহা)জনিত এক রূপান্তর মাত্র। দীপ থেকে দীপ জ্বালানোর মতন। কাজেই এখানের limbo period এ আত্মবাদি বোধরূপেরও রূপান্তর হয়েই যায় হয়েই যায়। মানে এক আত্মবাদ স্বীকৃত নয়।
    প্রতীতি বা সমুৎপাদ প্রাক বুদ্ধ পরিভাষা। কাজেই আরও নানা ধারায় এর নানা অন্য ভারশান পেয়েই যাওয়া যায়। এমনকি নাগার্জুনের শূণ্যসপ্ততির পরে এই ক্ষণিকবাদের আর এক ভাষ্য পাবেন গৌরপাদের মান্ডুক্য উপনিষদের কারিকায়।
    এ এক অদ্ভুত ভাষ্য। মূল পুঁচকে এই উপনিষদের সুষুপ্তির বয়ান পাকড়ে গৌড়পাদ অনেকদূর গ্যাছেন।অবশ্যই আত্মবাদি ধারায়।
    শঙ্কর এই গৌরপাদের শিষ্যের শিষ্য।
    মানে জগত মিথ্যা (নাগারজুন)+ ব্রহ্ম সত্য(গৌরপাদ)= শাঙ্কর দর্শন।
    কাজেই শঙ্করকে বাকি আত্মবাদি সম্প্রদায়রা নাস্তিক বলে গাল দেবেন তাতে আর আশ্চর্য কী!!
  • Atoz | ০১ মে ২০১৭ ২৩:১৬378069
  • অ,
    আচ্ছা, এই "প্রতীত্যসমুৎপাদ" কথাটার অর্থ কী? কীভাবে বিশ্লেষণ করলে অর্থ স্পষ্ট হয়?
  • Atoz | ০১ মে ২০১৭ ২৩:০৮378068
  • অ, অনেক ধন্যবাদ। শাম্ভবীর সঙ্গে সঙ্গে আরও কত কিছুই জানতে পারলাম।
  • pi | ০১ মে ২০১৭ ২৩:০২378067
  • এদিকে ভানগড়ের ভূত শুনে মনে পড়ল, আজতকে মনে হয় এই ভূতবাস্টিঙ্গ ই দেখিয়েছিল।বাস্টিঙ্গ বোলে তো সেও এক ভ্তূড়ে ব্যাপার ভূত সত্যি থাকলে নাকি সায়েনটিফিক্যালি ধরা পড়বে, কোন ভূতধরা যন্ত্রে কাঁটা ঘুরে যাবে, ট্যা ট্যা করে আলার্ম বাজবে কোন আত্মা এলেই। তো সেটা বাজেনি মানে ভূত নেই বা আসেনি কী যেন নাম সেই প্যারাসাইকোলজিস্টের যিনি এই করে খুব নাম করেছিলেন, তারপর কিছুদিন আগে অদ্ভুতভাবে খুন হলেন। অদ্ভুত বলতে গলায় কীসের দাগ ছিল, আর কিছু না, এইসব লিখেছিল, আর ফলো করা হয়নি।
    ক'দিন আগে ক্রাইম পেট্রল না সাবধান ইন্ডিয়াতে এরকম এক প্যারাসাইকোলজিস্টের খুনের কেস দেখালো। তাতে তো দেখা গেল অন্য কারণে খুন করে এই আঙ্গেল দেবার চেষ্টা করেহ্হে। এই কেসটাকে বেস করে বানিয়েছে কিনা জানিনা তবে ওরা তো বলে সব সত্যি ঘটনাই কেস ফাইল থেকে এনে স্থান কাল পাত্র বদলে দ্যায়। এর আগে অনেকগুলো কাগজে পড়া কেস আইডেন্টিফাই কররে পেরেছিলাম। কাগজে তো কদিন বাদে ফলো আপ আর পাওয়া যায়না, এগুলোতে দেখি টিল ডেট যা জানা গেছে, দেখায়। সেই ছোট মেয়েটার ধর্ষণের কেস ভালো কভার করেছিল, কেসটাতে পরে কতকিছু হয়, কাগজে আসেইনি। সুজেটের কেসও ক্রাইম পেট্রোলে ভাল কভার করেছিল। ঐ রাত করে ফেরা নিয়ে প্রেক্ষিত দেখা, সাজানো ঘটনা, বেশ্যা বলা, থানায় উল্টোপাল্টা বলা, সব ভাল কভার করেছি। মেয়েদের নিয়ে স্ট্যান্ডগুলো মোটামুটি ঠিকঠাক রাখতে দেখেছি। সাবধান ইন্ডিয়াটা বরঙ্গ কিছুটা গন্ডগোলের লাগে। প্রেজেন্টেশন, অতিনাটকীয়তা, মোরাল মেশোগিরি, কিছু ক্ষেত্রে ঐ সনাতনী ব্যারতীয় ঐতিহ্যের নামে ভালমতনই রক্ষণশীল জ্ঞান বিতরণ, সবই দেখেছি।
  • | ০১ মে ২০১৭ ২২:৫৫378066
  • শাম্ভবী= শম্ভুর শক্তি / শম্ভু প্রিয়া, শৈব তন্ত্রের শাম্ভবী মুদ্রা..

    শম্ভু এখানে পৌরাণিক শিব অথবা শৈব তন্ত্রের ( সাংখ্যের পুরুষ ঘেঁষা) পরমশিব অথবা নেহাত কল্যাণকামীতার উৎপ্রেক্ষা যা কিছু হতে পারে।

    শম্ভুর মূল শম ধাতু। শম মানে শান্তভাব যা চরাচরের রুদ্র শক্তিগুলোর কল্যাণময় আধারের সাথে মিলে গিয়েছে কবি কল্পনায়..
  • Atoz | ০১ মে ২০১৭ ২২:৩৪378065
  • একটা অদ্ভুত নাম দেখলাম। শাম্ভবী। এর মানে কী? এ কি শম্ভু থেকে?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ২২:১৯378064
  • **মনে**
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ২২:১৮378063
  • মানে, মান্ডু গিয়ে মানে হল - আঃ, স্টার্টারেই এই, মেন কোর্স - মানে পাঁচমারি আর ভেরাঘাট না জানি কী হবে। আমার আবার উজ্জয়িনের ওপরেও ভরসা ছিলো। কুম্ভ হয়, মানে ঘাটগুলো বেনারস টাইপ হবে। তা মেন কোর্স আর ডেজার্ট যা নামলো...

    আমার পছন্দের মধ্যে আবার জঙ্গল পড়ে না, আর জঙ্গলের টাইম ম্যাচ করা কঠিন - লোকজনের ইস্কুল ইঃ।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ২২:০৮378062
  • এতই অ্যান্টিক্লাইম্যাক্স লেগেছিলো যে ল্যাদ খেয়ে লিখিনি।
  • pi | ০১ মে ২০১৭ ২২:০৩378061
  • মধ্যপ্রদেশের কোন সর্ষে নেই ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত