এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৩:৪০378208
  • মানে ছেলেটা বা মেয়েটা গ্রামে যেখানে থাকে সেখানে সাইবার ক্যাফের সুবিধা নেই। বাবা হয়তো কলকাতায় কাজ করেন - এরকম।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৩:৪০378209
  • মানে ছেলেটা বা মেয়েটা গ্রামে যেখানে থাকে সেখানে সাইবার ক্যাফের সুবিধা নেই। বাবা হয়তো কলকাতায় কাজ করেন - এরকম।
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:৪০378210
  • ঐ আম্বানি বিড়লা রিপোর্ট, চাকরিমুখী শিক্ষা, ভালই মনে আছে। এনিয়ে বোধহয় এখানেই প্রচুর লেখালেখিও হয়েছিল।
    কিন্তু এই কেসটা প্রায় মিস করে গেছি দেখছি ! রিসার্চ গ্রান্ট কমানোটা জানি, কিন্তু এই ভর্তুকি তুলে দেওয়া বা সমপরিমাণে প্রাইভেট্কে দেওয়াটা।

    'ভারত গ্যাট চুক্তিতে সাইন করেচে এই মর্মে যে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ধীরে ধীরে শিক্ষাক্ষেত্রে ভর্তুকি তুলে দেবে। অথবা যদি কোনো সরকারী কলেজকে গ্রান্ট দেয়, তবে সেই পরিমাণ অর্থ প্রাইভেট কলেজগুলোকেও দিতে হবে।'

    এই অথবা টা কী কেস ? ভর্তুকি দিলে সরকারি বেসরকারি, সমান দিতে হবে ? সেক্ষেত্রে ভর্তুকির পরিমাণ এখনকার মত একই থাকবে, খালি সরকারি বেসরকারিতে ইক্যুয়ালি বণ্টিত হয়ে যাবে নাকি ভর্তুকির আবসলিউট ভ্যালুই কমে যাবে ?

    আর এই প্রতিরক্ষা খার থেকে সরিয়ে শিক্ষা, স্বাস্থ্যে বাজেট বরাদ্দ নিয়ে কবে যে একটা আন্দোলন হবে ? স্বাস্থ্যের ক্ষেত্রে ডঃ রেড্ডিরা এত ভালভাবে দেখালেন, কতটুকু বরাদ্দ বাড়ালে কত বেশি কিছু করা সম্ভব, তাও এই দুটো প্রতিবেশী দেশ দিনকে দিন একে অপরকে টপকানোর জুজু বানিয়ে রাখার পিছনেই সব টাকা ঢালতে থাকনে। লোকজনও এই নিয়ে চিল্লামিল্লি করবে না। ভোটে ইস্যু হবেনা।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৩:৩৭378207
  • আইওটি নিয়ে ৫৬" লাফঝাঁপ বেশ ভালোই, কিন্তু সেখানে বাতেলাই বেশি। এগুলো নিয়ে পরে লিখবো।

    সাইবার ক্যাফেতে ব্রাউজিং এর ভিড় খুব বেশি দেখি না, ম্যাক্স হল প্রিন্ট নেওয়ার। আর একটা ভিড়ের সময় কলেজ বা জয়েন্ট ফর্ম ভরা, কাউন্সেলিং এর সময়টাতে। সেই ভিড়টা বেশি গ্রাম থেকে - মানে এরকম দেখেছি - এক ভদ্রলোক রাণিকুঠির সাইবার ক্যাফেতে বসে ফর্ম ভরছেন - ক্যাফের ছেলেটা ভরছে, উনি বলে দিচ্ছেন - ওনাকে আসলে ফোনে বলে দিচ্ছে ওনার ছেলে বা মেয়ে যে অ্যাকচুয়ালি ভর্তি হবে।
  • T | ০৩ মে ২০১৭ ১৩:৩৬378206
  • না ডিসি ব্যাপারটা ভবিষ্যতে অন্যরকম হবে। আপনার বাড়ির প্রসেসর থেকে কোয়্যারি পাঠাবেন। সেটা দোকানে এসে হাজির হওয়া মাত্র দোকানি সেটা দেখে একটা নির্দিষ্ট নাম্বার ডায়াল করবে। উল্টোদিকে যে ফোন ধরবে সে জেনে যাবে আপনি কিরম রেঞ্জের জিনিস কিনতে চাইছেন। তারপর সে ফোন করবে আপনার বাড়ীর কাছাকাছি ক্লাবে। সেখান থেকে কিছু ছেলেপুলে এসে ছুরি নাচিয়ে বলবে এই যে আন্না, মাল্লুদার আদমি আছেন তো। হাজার খানেক ছাড়ুন তো। তখন আপনি নির্বিবাদে দিয়ে দেবেন। ট্যাঁকে গুঁজতে গুঁজতে বলবে, ও বাওয়া গাড়ীও আছে! তাহলে আরো একহাজার। তখন পুলিসে ফোন করলে বলবে আমরা আপনাকে লোকাল স্তরে সহায়তা দিতে পারব না, কিন্তু আন্তর্জাতিক সহায়তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল টোল ফ্রী নম্বরে ফোন করুন। আপনি করবেন, ওদিকে ছুরি নাচবে, আপনি টাকা দেবেন। ট্যাঁকে গুঁজে যাওয়ার সময় বলে যাবে, র‍্যাকে অমুক মাসের অমুক তারিখে পাবেন। ধন্যবাদ।
  • lcm | ০৩ মে ২০১৭ ১৩:৩৩378205
  • সেদিন একজন ভাট দিলেন, উনি মোদি সরকারের কাজকর্ম নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করলেন। একটা এনারাই ক্লাস আছেন, যারা ভীষনরকম ট্রাম্প বিরোধী এবং মোদি ভক্ত। এবং, তারা এসব নিয়ে বেশ সরব। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ।

    যা বলল - গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে খরচা করছে - রাস্তাঘাট, ফ্লাইওভার, হাইওয়ে... এগুলি হল প্রকৃত ডেভলপমেন্ট।

    জিগ্গেস করলাম - এডুকেশন/হেল্থ-এ বাজেট বাড়াবে না কেন? ওগুলো প্রকৃত নয়?

    সোজা বলে দিল - ওগুলি প্রাইভেট করবে, নইলে কোয়ালিটি থাকবে না।
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:২৬378204
  • সাইবার কাফেগুলো চলে কেমন ? একদিকে যেমন মনে হয়, ঘরে ঘরে কম্পু বা মোবাইলে নেট আসার ফলে ঝাড় খেয়ে যাওয়া উচিত, অন্যদিকে আবার মনে হল কম্পু নির্ভরতা প্রচুর বেড়ে যাবার ফলে, এই যেমন তোমার মেয়ের স্কুলের প্রোজেক্ট, হোমওয়ার্ক ইঃ, তো, এগুলোর জন্য কি কিছু লোক সাইবার কাফেতে ভরসা করে ? নাকি সবাই নিজের বাড়িতেই প্রিন্ট নিয়ে নেন ? আর এরকম সব স্কুল করতে থাকলে সব বাবা মা কেই বাড়িতে কম্পু, প্রিন্টার রাখতে হয় নাকি সাইবার কাফেতে যান ?
    তবে ডিজিটাইজেশন বাড়লে কাফে নির্ভরতা বাড়ে দেখেছি। এই অনলাইন পাসপোর্ট, বা আধার, প্যান, এগুলো দেখলাম সাইবার কাফের লোকজন স্পেশান সার্ভিস প্যাকেজ করে ক'রে দিচ্ছেন। নানাবিধ অ্যাপ্লিকেশনও। ও হ্যাঁ, এখন মনে পড়ল,আমার পাসপোর্ট আপ্লিকেশনের সময় কাফেতে বসে থাকতে থাকতে দেখলাম, সাইবার কাফের কম্পুতে বাংলা ফন্ট আছে, সেসব দিয়ে কাফে কাকু কীসব লেখা টেখা এডিট করে বের করে দিচ্ছেন, আবার একজনকে কীসব প্রোজেক্টের জন্য ছবিটবিও খুঁজে দিচ্ছেন। স্কুলগুলো এত জ্বালালে তার এরকম ওয়ে আউট বের করবেই লোকে।
    খালি বুঝিনা, যেগুলো ছাত্রছাত্রীরা নিজেরা করতে পারবেনা, এরকম জিনিসপত্র দেওয়া কেন বাপু ?
  • dc | ০৩ মে ২০১৭ ১৩:২৩378203
  • কিন্তু আইওটি নেট কবে ইন্টারনেটের মতো রোলাউট হবে কে জানে! আমার একটা অ্যালুমিনাম বা স্টিলের রেল চাই চার ফুট লম্বা, দাম যেন খুব বেশী না হয়। আমার বাড়ির প্রসেসারে এই কুয়েরিটা লোড করে দিলাম, সেখান থেকে আমার পাড়ার দোকানের প্রসেসরে গেল, পাড়ার দোকান বললো আমার কাছে তো নেই, কিন্তু এটা আমি কোয়েমবেডুর একটা বড়ো হার্ডওয়ারের দোকানে পাঠিয়ে দিচ্ছি, আধ ঘন্টা পর দোকানটা আমার মোবাইলে একটা কোট পাঠালো। কিন্তু দাম বেশী, তাই আমি কুয়েরিটা ওপেনই রাখলাম, তখন কোয়েমবেডুর দোকানটা আরো কয়েকটা দোকানে কুয়েরি পাঠালো, তার মধ্যে একটা ওয়েল্ডার্স শপ, সেখান থেকে আও কয়েকটা ওয়েল্ডার্স শপে কুয়েরিটা চলে গেল, দিনের শেষে শহরের উল্টো দিকে সকারপেটের চারপাঁচটা দোকান থেকে কোট পাঠালো, তার মধ্যে একটা সিলেক্ট করে অনলাইন পেমেন্ট করে দিলাম, দোকান থেকে রেলটা আমাকে কুরিয়ার করে দিল। এর জন্য কি আরো দশ বছর অপেক্ষা করে থাকতে হবে?
  • T | ০৩ মে ২০১৭ ১৩:২১378202
  • ভারত গ্যাট চুক্তিতে সাইন করেচে এই মর্মে যে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ধীরে ধীরে শিক্ষাক্ষেত্রে ভর্তুকি তুলে দেবে। অথবা যদি কোনো সরকারী কলেজকে গ্রান্ট দেয়, তবে সেই পরিমাণ অর্থ প্রাইভেট কলেজগুলোকেও দিতে হবে। ইউনিফায়েড পরীক্ষা ব্যবস্থা ইত্যাদি চালু হবে। সিলেবাস ঠিক করবে আন্তর্জাতিক কমিটি ইত্যাদি। সেদিন দেখলাম কোনো এক আবাল টিভিতে ইন্টারভিউ দিচ্ছে যে ভবিষ্যতে কম্পিটারের চাকরীর কথা ভেবে স্কুল স্তরেই বুনিয়াদী শিক্ষার বদলে চাকরীমুখী ট্রেনিং দেওয়া হোক। যেন সবাই ওঁর বালের কম্পানীর মুনাফা বৃদ্ধির জন্য বলিপ্রদত্ত। দুহাজার তেরো না বারো (সাল ঠিক মনে পড়ছে না) সালে আম্বানি বিড়লা রিপোর্ট (নামগুলো দেখো) এই সবের পূর্বসূরী। সরকারী কলেজগুলোতে গ্রান্ট কমাতে হবে এই সব নিদান। এমনকি ইরানি ম্যাডাম যখন স্মৃতি ছিলেন তখন একবার বলেও ফেলেছিলেন যে কম টাকাতেও রিসার্চ হয়। অথচ দেশের ঐ ঢপের প্রতিরক্ষা বাজেট থেকে বরাদ্দ কমিয়ে শিক্ষায় ঢাললে হাল অনেকটাই ফিরে যায়।
    ইউরোপের কিছু দেশ কিন্তু এই চুক্তি সাইন করেনি। তাতে গ্যাটবাবুদের কিছু সেরম আসে যায় না, কারণ পাখির চোখ ভারতের এডুকেশন মার্কেট। শেষমেশ শিক্ষা ব্যাপারটা প্রিভিলেজড ক্লাসের হয়ে যাবে।

    একদিকে এইসব আর অন্যদিকে অটোমেশন এই যুগ্ম ধাক্কায় কি হবে কে জানে। পপুলিস্ট রাজনীতি তো এমনিই ছাপ্পান্ন ইঞ্চি ছাপিয়ে ফেটে পড়ছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৩:১৯378201
  • মোবাইলের দৌলতে পিসিও উঠে গেছে। এইগুলো কিছু করার নেই।

    কিন্তু আলপনা মন্ডলের লেখা ঘটনা - বা এই ধরণের যেগুলো - সেগুলো ডেঞ্জারাস। ওয়্যারহাউজ, অ্যাসেম্ব্লি লাইন ইত্যাদি।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৩:১৬378200
  • না, এখনো কলকাতায় অন্ততঃ পাসপোর্ট ছবির কিয়স্ক দেখিনি। তবে অনেক লোকে বাড়িতেই করে নেয়। ডাইমেনশন জানলে আর বাড়িতে একটা কম্পু থাকলেই হল। যেমন আমি তাড়া থাকলে ছবি পেনড্রাইভে করে চেনা স্টুডিওতে নিয়ে যাই - সে ডাইমেনশন অ্যাডজাস্ট করে প্রিন্ট করে দেয়। স্টুডিও ব্যবসা এম্নিতেই প্রচুর ঝাড় খেয়েছে - ক্যামেরা অ্যাভেইলেবিলিটি আর সোশ্যাল মিডিয়ার দৌলতে। স্পেশ্যাল পারপাস স্টুডিওগুলো বাজারে আছে - যেমন বিয়ের ছবি তুলে (প্রি-বিয়ে থেকে বৌভাত অবধি) প্রিন্ট করে বাঁধিয়ে দেবে অনেক কেত করে...
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:১২378199
  • টি, ২০১৫ র চুক্তিটার একটা বাংলা সামারি পাওয়া যাবে ? বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে জিজিতে পাঠানোর অংশ ?
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:১১378198
  • এই গল্পটা আলপনাই লিখেছিল। ওর ভগ্নীপতির এবছরে কাজ না পাবার কথা।
  • T | ০৩ মে ২০১৭ ১৩:১০378196
  • আমি আগে করিনি। এইরম যদি ধর দেশে চালু হতে থাকে (নিশ্চয়ই চালু হয়েছে) বা এইসব স্মল সেক্টর গুলোতে যদি ধীরে ধীরে অটোমেশন ছড়িয়ে পড়ে তো গেল।
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:১০378197
  • এই যে আমার জানা একটা, যেটায় পরিচিত লোকে পড়েছে,
    http://www.kpcmedicalcollege.org/
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৩:০৮378195
  • এটা তো বহু আগেই ইংল্যান্ডে ব্যাভার করেছি। এমনকি ৯৮ সালে ফিনল্যান্ডেও।
  • T | ০৩ মে ২০১৭ ১৩:০১378194
  • একটু আগে পাসপোর্ট সাইজের ছবি তুলতে গেলাম। এনটিইউএর ভেতর একটা কিয়স্ক মতন আছে। পুরোপুরি অটোমেটেড। একটা টুলের ওপর বসলাম। টাকা বা কয়েন গুঁজবার মেশিন রয়েচে। দিয়ে দিলুম। মেনু সিলেক্ট করলুম। ছকাৎ করে ছবি বেরিয়ে এলো। লোক ফোক কিচ্ছু দরকার নেই।
    এরমই যদি বেশীরভাগ জায়গায় শুরু হতে থাকে তবে ভবিষ্যতে হেব্বি চাপ আছে।
  • T | ০৩ মে ২০১৭ ১২:৪৬378193
  • না, এই অটোমেশন চালের দাম নাও কমাতে পারে কারণ এই প্রযুক্তিটা উৎপাদন বাড়াবার জন্য নয়।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১২:৪৪378192
  • ক্যাপেক্সের খরচা উঠে গেলে যদি দাম কমাতে হয় (অপেক্স নেই), তাইলে আর কোটি কোটি লাভ আসবে কোত্থেকে?
  • lcm | ০৩ মে ২০১৭ ১২:৩৫378191
  • তারপরে ধরো মেশিন অটোমেশন।

    ফেসবুকে একটা খবর দেখলাম। প্রত্যেক বছর সুন্দরবনের একটি অঞ্চলের লোকেরা মেদিনিপুরের বিভিন্ন জায়গায় কয়েক মাসের জন্যে যায় ধানকাটার কাজে, চুক্তি শ্রমিক হিসেবে, ধান কাটা, ঝাড়াই, বাছাই ইত্যাদি করে, মালিকের গোলায় ধান তুলে দিয়ে আসে। মাস তিনেকের কাজে প্রত্যেকে চার-পাঁচ হাজার টাকা আয় করে।

    এবছর, এরা অনেকে কাজ পায় নি। কারণ মেদিনিপুরের অনেক চাষী ধান তোলার মেশিন কিনেছে, সেই মেশিনে খরচ কম।

    এবার কথা হল, এতে করে কি চালের দাম কমল বা কমবে? কমা তো উচিত, প্রোডাক্শন কস্টের কিছুটা তো কমল। প্রথম এক-দু বছর না হয় মেশিনের কেনার খরচ তুলতে গেল, কিন্তু তারপর থেকে কি দাম কমবে?

    এবার সুন্দরবনের চাষীদের রিপ্লেস করে দাও ডেট্রয়েটের অটো-ওয়ার্কার দিয়ে, ধানকাটা মেশিন-এর জায়গায় অটোমোবাইল-কারখানার-রোবোট।

    এক গপ্পো।
  • T | ০৩ মে ২০১৭ ১২:৩৪378190
  • এডুকেশন সংক্রান্ত আলোচনায় দুহাজার পনেরোর ১৯ শে ডিসেম্বর এডুকেশন সংক্রান্ত যে গ্যাট চুক্তি ভারত স্বাক্ষর করেছে সেটির ভূমিকা মাথায় রাখবেন। রিসার্চে অনুদান কাটছাঁট, সরকারী প্রতিষ্টান গুলোকে জিজিতে পাঠানো ইত্যাদি পরিকল্পনা মূলক এবং নির্দেশ মাফিক।
  • PM | ০৩ মে ২০১৭ ১২:১৮378189
  • আমিও তাই ভাবি ঃ(।
  • lcm | ০৩ মে ২০১৭ ১২:১৬378188
  • কিন্তু, স্কুলে তাহলে হয়টা কী?
  • PM | ০৩ মে ২০১৭ ১২:১৪378187
  • আইসিএসসি স্কুল গুলোর হাল খুব খারাপ। আমার মেয়ে অক্সিলিয়াম এ পড়ে। সকাল ৭ টায় স্কুলে যায়, বিকেল ৩ টেয় ফেরে--- এতোক্ক্ষন স্কুলে থাকে অথছ পড়াশোনা প্রায় হয় না বল্লেই চলে ঃ( বিশেষত সায়েন্স গ্রুপ এ। সব বাড়িতে পড়--- তাহলে স্কুলের সময়্টা কমালেই পারে।

    সায়েন্স এ টিচার কোয়ালিটি খুব খারাপ। আর ওদিকে এম্নিতেই আইসিএসসি তে ল্যাঙ্গুয়েজ এর ফালতু চাপ আছে।

    ছোটোবেলা থেকে বাচ্ছাদের এতো চাপ দেয় ( পুরোটাই অর্থহীন) যে বাচ্ছারা পড়া বিমুখ হয়ে যায়, যেটা সব থেকে দুঃখজনক

    কিন্তু ঐ, রেসাল্ট খুব ভালো হয়।

    ছেলেকে আইসিএসসি তে দি ই নি। এখনো পর্য্যন্ত অভিজ্ঞ্তা ভালৈ। যদিও টু আর্লি
  • lcm | ০৩ মে ২০১৭ ১২:১০378186
  • হ্যাঁ, সেটাই তো।

    তো ধরো, কনজিউমার জানে যে মোবাইল ফোনের রেট (ডেটা, ভয়েস...) কমের দিকে, অর্থাৎ, এই যে অনেক বছর ধরে দাম পড়ছে তার মানে কোয়ালিটি কমছে তা নয়, মার্কেট কম্পিটিশন-এ দাম কমছে।

    অথচ, প্রাইভেট স্কুল/কলেজ/হাসপাতাল বাড়লেও, তার সঙ্গে দাম কমছে না কেন সেটা কিন্তু তত ভাবছে না। কোয়ালিটি নিয়েও অত কনশাস নয়।
  • lcm | ০৩ মে ২০১৭ ১১:৫৮378185
  • পাই, কোন মেডিক্যাল কলেজ, নাম ধাম দাও। একজন খোঁজ করছে।
  • সিকি | ০৩ মে ২০১৭ ১১:৫০378183
  • ডিপিএস সিবিএসই। দিল্লিতে আইসিএসই অলমোস্ট নেই। চারটে কি পাঁচটা।
  • সিকি | ০৩ মে ২০১৭ ১১:৫০378184
  • দিল্লি পাবলিক স্কুল? খুউব ভালো স্কুল। আমার মে ক্লাস সেভেনে পড়ছে। সারাবছরের মাইনে, সবশুদ্ধু দেড় লাখ টাকা। এক লাখ সাতচল্লিশ। এতে ট্রান্সপোর্টও ইনক্লুডেড, বইখাতা ইউনিফরম এক্সক্লুডেড।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১১:২৪378182
  • এইটা আইসিএসই তে টিপিক্যাল সিচুয়েশন। অধিকাংশ ভাটের প্রজেক্ট, তাতে কাজের কাজ কিছুই হয় না। মানে ধরুন ডাইজেস্টিভ সিস্টেম - সেটাকে মডেলিং ক্লে দিয়ে বানিয়ে কী কাঁচকলা লাভ হবে সে আমি আজও বুঝি নাই।

    আমার মেয়ের ইস্কুলে এখন আবার অ্যাডিশনাল ঝামেলা হল সব হোমওয়ার্ক দেবে ওদের লার্নিং পোর্টালে। বাড়ি ফিরে নেট খুলে সেটা বের করে করতে হবে। এবার তাইলে আমি সাড়ে আটটায় বাড়ি ফেরা অবধি অপেক্ষা করতে হয়, নয়তো মেয়েকে আন-অ্যাটেন্ডেড নেট অ্যাকসেস করতে দিতে হয়...

    আমি তাই যেদিন হোমওয়ার্ক দেয়, সেদিন গোটা হপ্তার প্রিন্ট আউট নিই, আর কী করবো?
  • S | ০৩ মে ২০১৭ ১১:১৫378181
  • লসাগুদা যেইটা বলছেন সেইটা হলো প্রিমিয়াম প্রাইসিঙ্গ। অর্থাৎ দাম বাড়িয়ে পার্সেপশন চেন্জ করা হয়।

    একটা ভালো একজাম্পল হলো দিল্লি পাবলিক স্কুল। লসাগুদার সাথে বিরিয়ানী খেত খেতে লাস্ট মাসে কথাও হছিলো। শুনলাম সেই ইস্কুলের কোলকাতার ব্রান্চের মাইনে নাকি লাখের উপরে। আর সেই ইস্কুলের ছেলেপিলেদের মা বাবারা নাকি অফিসে বসে ছেলের প্রজেক্টের আর এক্স্ট্রা হোমওয়ার্কের কাজ করেন; আবার বাড়ি ফিরে রাত বাড়োটা অবধি ছেলেমেয়েকে নিয়ে বসে থাকতে হয়। মানে মাবাবা লাখের উপরে মাইনে দিয়ে ইস্কুল থেকে আট ঘন্টার কাজ ক্রয় করেন। কি ভালো ইস্কুল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত