এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২২:৫৩37829
  • কে কাকে নিমন্ত কচ্ছে কিছুই বুঝতে না পেরে ছবি দিয়ে দিলাম।
    এদেশে কষ্ট করে মালাই চপ ক্যানো বানাবো। চন্দননগরের থেকে নিয়ে আসতে হয়। আমার ল্যাবের ছানাপোনারা প্রায়ই এনে দেয়। একজনের শ্বশুরবাড়ি ওখেনে।
    ব্যাপক মিষ্টি।
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ২২:৫৩37830
  • যাই বল বাবা, বাঞ্ছারামের কাঁচাগোল্লার কোনো তুলনা নেই।
  • | ১৯ আগস্ট ২০১২ ২২:৫২37828
  • অভ্যু, এখানে জলে চোবানো, শুকনো কিছুই পাই না। ফ্রোজেন পরয়াল পাই- ঐ অখাদ্য শুকতলা কেউ খেতে চায় নাঃ(

    আর আজ মেনুতে পরিবর্তন হয়েছে। দুপুরে রুটি মাংস হচ্ছেঃ)রাতে বাইরে খাওয়া।
    বেগুন ভর্তাকে নেক্সট উইক পর্যন্ত অপেক্ষা কত্তে হবে। মানে ঝুলন্তবেগুনের যা আকার দেখছি।
  • san | ১৯ আগস্ট ২০১২ ২২:৫১37827
  • কুমড়োফুলের ননভেজ বড়া

    আর কাঁকুড়গাছিতে ঘোষ সুইটস বলে একটা দোকানের মালাইচপ আমার খুব প্রিয় ছিল
  • | ১৯ আগস্ট ২০১২ ২২:৪৭37825
  • আমার কুমড়োফুলের বড়ার মধ্যে রেণু মেখে হুদো হুদো বাম্বল বি গড়াগড়ি খায়। কিছুতেই যেতে চায় না। গোঁ গোঁ আওয়াজ করে। একদিন অনেকগুলো ফুল হাতে নিয়ে কি একটা দেখছি, দেখি এক গাবলুব্যাটা আওয়াজ করে ফুলের দিকে ধেয়ে আসছে।
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ২২:৪৫37824
  • মিঠুদি, তোমরা কি জলে ডোবানো পটল পাও না একেবারেই, নাকি সস্তায় পাও না? আর ফ্রোজেন পটল?
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ২২:৪৩37823
  • প্রাণনাথের (জন্যে) ভর্তা হল, মিঠুদি?
  • 4z | ১৯ আগস্ট ২০১২ ২২:৪১37822
  • কুমুদি আমারে চিনতে পারে নাই :(
  • | ১৯ আগস্ট ২০১২ ২২:৪০37821
  • অভ্যু, জেনো। আহা পটলের জন্যে মনটা হুহু করে।

    পটলবীজ এখানে সহজলভ্য তো নয়ই, কেউ শিপ করে কিনা খোঁজ নিতে হবে।সে তো আর এবছর হবে না- এখন বাতাসে পুরো দস্তুর ফলের আমেজ।

    মালাইচপ হলো গে গোলগোল চ্যাপ্টা চমচমের উপরে একপরত ক্ষীর- খুব ভালো করতো উল্টোডাঙার রাজকুমার সুইটস- সে দোকান প্রায় উঠে যাবার আগের স্টেজে চলে গেছেঃ(
  • achintyarup | ১৯ আগস্ট ২০১২ ২২:৩৯37820
  • রেসিপি কি কেউ চেয়েছিল? আসলে সবাই বাড়িতে গিয়ে নেমন্ত খেতেই চেয়েছিল কিন্তু
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২২:৩৫37819


  • এই যে মালাই চপের রেসিপি।
  • san | ১৯ আগস্ট ২০১২ ২২:৩৪37818
  • ছবিগুলো অসাধারণ ছিলো ঃ-( আমার মনে আছে
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ২২:৩৩37817
  • নেমন্ত তো করাই আছে... এলেই হবে। সঙ্গে নিয়ে আকার বাড়ি চলে যাবো, আমারও খাওয়া ভালো হবে। (গতকাল ফাঁকা ছিলাম, একবার সাধিলেই যাইতাম, কিন্তু আকা একা একাই লুচি খেয়েছে)
  • achintyarup | ১৯ আগস্ট ২০১২ ২২:৩২37816
  • বহুদিন পর খানিক ছুটি পেয়ে পুজো সংখ্যা আনন্দমেলায় শীর্ষেন্দুর লেখা পড়লাম। বেশ লাগল
  • siki | ১৯ আগস্ট ২০১২ ২২:৩১37815
  • আহা, আহা! জীবন অনন্ত। সেই কতকাল আগে যে পড়া! শারদীয়া আনন্দমেলায়। সঙ্গে সুব্রত গঙ্গোপাধ্যায়ের সেই মারাত্মক ছবি। একেবারে জীবন্ত। আমার পড়া মতি নন্দীর প্রথম উপন্যাস।
  • Abhyu | ১৯ আগস্ট ২০১২ ২২:২৯37814
  • @ বুনু, পোকাটা ভেজে খা।
    @ পিপি, ভারতীয় দোকান শিপ করতেও বা পারে (আমি করব বলি নি) কিন্তু কোরিয়ান দোকান ফুল শিপ করবে না আমি শিওর। তবে যদি শিপ করাতেই হয়, পঞ্চাশ টাকা দিয়ে, এখান থেকে করানোই ভালো http://www.mithaius.com/
  • pipi | ১৯ আগস্ট ২০১২ ২২:২৭37813
  • ইক্ক্ক ব্ল্যাঙ্কিটা যা তা। এরপরে আর কুমড়ো ফুল খেতে পারব? আর তুই খালি গুবরের ছবি তুলে বেড়াস কেন রে? দুনিয়ায় কি আর কোন সাবজেক্ট নেই? পাখি টাখির ছবি তোল না - নিদেনপক্ষে কাক, চড়াই, শালিখ। তা না খালি পোকা আর পোকা। হুঁঃ
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২২:২২37811
  • কুমড়ো ফুল তো আমাদের বাড়িতে এক গাদা হয়েছে।
  • pipi | ১৯ আগস্ট ২০১২ ২২:২১37810
  • এমনকি এমনকি কুমড়ো ফুল পেতে গেলে জর্জিয়া আসতে হবে এমন ধারা নেমন্ত অবধি করে নিঃ-(
  • pipi | ১৯ আগস্ট ২০১২ ২২:২০37807
  • দেখলে? দেখলে? অভ্যুর এক চোখোমি টা দেখলে? মামী যেই পটলের নাম করল অমনি অভ্যু শিপ করতে দৌড়ল। আর আমি যখন কত কাঁদা কাটা কল্লুম চাট্টি কুমড়ো ফুলের জন্য তারবেলা অভ্যু কটকট করে কস্ট এফেক্টিভ নয় হ্যানাত্যানা চাট্টি কথা ছ্যাড়ছ্যাড় করে শুনিয়ে দিয়েছিল!!
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২২:২০37808
  • মালাই চপ ও হয়। :) সেটা ও মিষ্টি মিষ্টি।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২২:২০37809
  • মালাই চপ ও হয়। :) সেটা ও মিষ্টি মিষ্টি।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২২:১৮37806
  • কিন্ডলের ৫ নং ফন্ট সাইজে। বড়ই। আমি চোখে কম দেখি।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২২:১৫37805
  • মালাই চপ আবার কি? মিষ্টি মিষ্টি মালাই কাবাব হয়।
  • 4z | ১৯ আগস্ট ২০১২ ২২:১৩37803
  • আহা, নজর লাগার ভয় হবে কেন? লোকে দুক্ষু পাবে কিনা তাই।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২২:১৩37804
  • বড় বড় ফন্টে ১৩ হাজার পাতা।
  • sosen | ১৯ আগস্ট ২০১২ ২২:১১37801
  • যাই হোক কেউ যখন মালাই চপের রেসিপি চাইল না, তখন চাপ নেই। আমি আবার হাঙ্গার গেম পত্তে যাই, কিন্ডল এর পাতা অনুযায়ী ১৩৪৫৩ পাতা আছে, কাল রাত বারোটা থেকে মোটে ৮১৭৪ পাতা পড়া হয়েছে।
  • Blank | ১৯ আগস্ট ২০১২ ২২:১১37802
  • তাচ্চেয়ে পটলের দানা ফেলে গাছ বসাতে পারে তো মামী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত