এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৯ মে ২০১৭ ২০:৪৩378419
  • তবে কংগ্রেসও তো ইভিএম ঘোটালা নিয়ে প্রেস কনফারেন্স করবে বলছে। দেখা যাক কি বলে।
  • pi | ০৯ মে ২০১৭ ২০:৪৩378420
  • কোলেরা নোয়, কোলেরা নোয়, মালিরিয়া, মালিরিয়া।
  • dc | ০৯ মে ২০১৭ ২০:৩৪378418
  • "চারহাজার বছোরের গাছ কাটা পোড়ে কোলেরায় ভোরিয়ে দিচ্চে জনোপদ"

    ওরে বাবা আমি এক্ষুনি ঠাকুরমশাইয়ের দাঁড়ি পড়ছিলাম, এখনও সব জায়গাতে চন্দ্রবিন্দু দেখছি।
  • dc | ০৯ মে ২০১৭ ২০:৩২378416
  • ইভিএম অজস্র রকমভাবে হ্যাক করা সম্ভব, যেকোন মেশিনই তাই। কিন্তু একটা ইলেকশান রেজাল্ট পাল্টানোর জন্য যতোগুলো মেশিন হ্যাক করতে হবে, সেই লেভেলের কোঅর্ডিনেশান করা আর ম্যানপাওয়ার সামলানো কি সম্ভব? হাজার হাজার কর্মী হাজার হাজার বুথে গিয়ে রেজাল্টটা এমনভাবে পাল্টাচ্ছে যে আলাদা করে কোন প্যাটার্ন ফুটে উঠছেনা, পুরোটাই স্টকাস্টিক প্রসেসের মতো বিহেভ করছে, এই লেভেলের ম্যানিপুলেশান কি করা সম্ভব?

    দেখা যাক, এই হাজার হাজার কর্মীর এক বা দুজন মুখ খুললে তখন বোঝা যাবে। এছাড়া সব ইলেকশানের পর নানানভাবে ভোট অ্যানালিসিস হয়, ইউপিতেও হয়েছে, তো কিভাবে এই ম্যানিপুলেশান ক্যামুফ্লেজ করা হচ্ছে, যাতে অ্যানালিসিসেও কোন ট্রেন্ড উঠে আসছে না, সেটাও এই হাজার হাজার ম্যানিপুলেটরদের কোন এক বা দুজনের থেকে জানা যেতে পারে।
  • T | ০৯ মে ২০১৭ ২০:৩২378417
  • খাপ এ খাপ সিচুয়েশন সেদিনই হবে যেদিন একক পুরোটাই ক্যাপস লক অন করে লিখবে। :)
  • Ekak | ০৯ মে ২০১৭ ২০:২৮378415
  • কে কী দেখে জানিনে। তবে জোদি জালিয়াতি প্রমান হয় তবে এদিকে আধার ওদিকে ইভিএম সব নিয়ে পুরো ডিজিটাল ঘোটালা লেগে জাবে দেশে। একে দেশ শুদ্ধু ইলেক্ট্রিক ছাগোল চোড়ে বেড়াচ্চে, চারহাজার বছোরের গাছ কাটা পোড়ে কোলেরায় ভোরিয়ে দিচ্চে জনোপদ, তার মোধ্যে টেকনোলজির নামে জালিবাজি,পুরো খাপ এ খাপ সিচুএশন।
  • T | ০৯ মে ২০১৭ ২০:২২378414
  • ও বাবা, ইভিএম সিকিউরিটি যে কমিটি চেক করেছে দুহাজার ছয় সালে তারা কেউই সিকিওরিটি এক্সপার্ট নয়। দ্যাকো কান্ড!
  • b | ০৯ মে ২০১৭ ২০:২১378413
  • শুনলাম পূরবী মুখোপাধ্যায়ের 'গঙ্গা বহতি হ্যায় কিউ" শাকিরার নামে বাজারে চলছে। আর লোকজন সেটা খাচ্ছেও।
  • T | ০৯ মে ২০১৭ ১৯:৪৭378412
  • কিন্তু এই মেশিনগুলো পরীক্ষা করে দেখে কারা? ধরুণ ম্যানুফ্যাকচারিং এর সময় আমি একটা ছোট ওয়াইফাই অ্যাডাপ্টর এসওসি করে ঢুকিয়ে রাখলাম। মাদারবোর্ডে। কে আর দেখতে যাচ্ছে। প্রোগ্র্যামিং এর সময় ফার্মওয়্যারে সেই মতো স্ক্রিপ্ট লিখে রাখা হল যে এ অলওয়েজ 'লিসন' করে যাবে। :) এইবার ভোটিং চলাকালীন আমি কাউকে পাঠালাম। সঙ্গে স্মার্টফোন। ওয়াইফাই হটস্পট এনেবেলড। ঘেরা জায়গায় ঢুকে তারপর সে একটা পার্টিকুলার অ্যাপ চালালো। :) গল্প শেষ।
  • T | ০৯ মে ২০১৭ ১৯:২৫378408
  • পসিবল, হাইলি পসিবল। ম্যানুফ্যাকচারিং এর সময় মাদারবোর্ডে চিট কোড এম্বেড করে রাখা সম্ভব। কিন্তু মুশকিল হচ্ছে এইটা করতে গেলে বুথ স্তরে যে পরিমাণ ম্যানেজমেন্ট দরকার তাতে ব্যাপারটার সিক্রেসি থাকত না। লোক জানাজানি হতই। দেখা যাক কেউ এরপর মুখ খোলে কিনা।
  • * | ০৯ মে ২০১৭ ১৯:২৫378409
  • দশ মিনিট আগেও ছিলো
  • সিকি | ০৯ মে ২০১৭ ১৯:২২378407
  • পেজ ক্যানট বি ফাউন্ড।
  • dc | ০৯ মে ২০১৭ ১৮:২১378405
  • এনিওয়ে, দেখা যাক কোর্ট কি বলে।
  • dc | ০৯ মে ২০১৭ ১৮:২০378404
  • কিন্তু চিট কোড বা জেনারিক ব্যাকডোরের অন্য সমস্যা আছে। ওরকম কিছু ব্যবহার হলে রেজাল্টটা র‌্যান্ডমাইজড হবেনা, এখন যেমন হচ্ছে।
  • সিকি | ০৯ মে ২০১৭ ১৮:১৪378403
  • বাকিটা নিচের স্ক্রোল থেকে জেনেছি। এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ উইথ রিপাবলিক। থারুর হ্যাজ কিলড সুনন্দা।
  • Ekak | ০৯ মে ২০১৭ ১৮:১২378401
  • মাদারবোর্ড ট্যামপার কর্তেই হবে, যদিনা ঐ কোড এর ব্যপার টা ম্যানুফ্যাক্চার এর সমোয়েই এমবেড লজিক হয়। জেভাবে চীট কোড বা সুপার ইউসার পাথ রাখি আমরা সেই ভাবে যদি না আগে থেকেই রেখে দেওআ হয়।

    দেখি আগে কেয়া কেয়া হোতা হ্যয়।
  • সিকি | ০৯ মে ২০১৭ ১৮:১২378402
  • "ওয়ান মিনিট, ওয়ান মিনিট, ও-য়া-ন মিনিট, ওয়ান মিনিট, ওয়ান মিনিট" ...

    আরও একজন কিছু বলছিলেন, আরও একজন গম্ভীর ভাবে ঘাড় নাড়ছিলেন। কিন্তু ওই ওয়ান মিনিটের বেশি কিছু শোনা যায় নি।
  • pi | ০৯ মে ২০১৭ ১৮:০৯378400
  • সেই তিরিশ সেকেণ্ডে কী শুনলে, সেটাই একটু শুনি !
  • সিকি | ০৯ মে ২০১৭ ১৮:০৮378399
  • তিরিশ সেকেন্ড পরে চ্যানেল ঘোরাবার মুহূর্তে মুখ দিয়ে "শুবা" বেরিয়ে গেছিল। তাই শুনে সিকিনী আমাকে কী অকমানটাই না করল। এর জন্য আমি অর্ণবকে কোনওদিন ক্ষমা করব না।
  • pi | ০৯ মে ২০১৭ ১৮:০০378398
  • খুনের ভিডিও ফুটেজ !! ঘরের ভিতরে সিসিটিভি বা হিডেন ক্যাম ছিল ??
    তো এই সরকারের আমলে এই নিয়ে এদ্দিনে কিছু করেনি কেন, সেই নিয়ে কিছু বলেনি ?
  • সিকি | ০৯ মে ২০১৭ ১৭:৫৭378397
  • কাল দাবি করছিল, শশে থারুর সুনন্দাকে খুন করেছে, তার ভিডিও ফুটেজ নাকি ওর কাছে আছে। তাই নিয়ে হাঁইহাঁই করে চেঁচাচ্ছিল। এদিকে আমি কালই রিপাবলিক চ্যানেলটা খুঁজে পেয়ে দেখতে চেষ্টা করছিলাম।

    ঠিক তিরিশ সেকেন্ড। আর নিতে পারি নি।
  • dc | ০৯ মে ২০১৭ ১৭:৫২378396
  • এই যে, একেকটা ইভিএম মেশিনের ভোটিং হিসেবঃ

    Q4. What is the maximum number of votes which can be cast in EVMs?

    Ans. EVMs can record a maximum of 3840 votes. As normally the total number of electors in a polling station will not exceed 1500, the capacity of EVMs is more than sufficient.

    http://eci.nic.in/eci_main1/evm.aspx

    (ইসি গুল মারছে কিনা জানা নেই)।

    তার মানে প্রতিটা পোলিং স্টেশানের মেশিন ট্যাম্পার করতে পারলে একটা পুরো ইলেকশানের রেজাল্ট পাল্টানো সম্ভব।
  • dc | ০৯ মে ২০১৭ ১৭:৪৯378395
  • তার ওপর নাকি একেকটা ইভিএম মেশিনে ভোটের লিমিট আছে, মানে তিনশোটা নাকি এক হাজার ভোট পড়ার পর আরেকটা মেশিনে ভোট নেয়। তাহলে প্রতিটা নতুন মেশিনে বারবার মাদারবোর্ড পাল্টে কোড এন্ট্রি করে ভোটিং প্যাটার্ন পাল্টাতে হবে। পোলিং বুথে এটা কি করে করা সম্ভব বুঝতে পারছি না। আর সব মেশিন যদি আগে থেকেই ট্যাম্পারড হয়ে থাকে তাহলে মানতে হয় পুরো ভোট প্রসেসটার একটা বড়ো কর্মচারী অংশ এর সাথে জড়িত, তারা নিজেদের মধ্যে দুর্দান্ত কোঅর্ডিনেট করে ট্যাম্পার করে, কোন কোন রাজ্যে কোন কোন দলকে ফেভার করা হবে সেটাও তারা নিজেদের মধ্যে ঠিক করে নেয়।
  • pi | ০৯ মে ২০১৭ ১৭:৪৪378394
  • কিন্তু জগাদা যে কোড চালানোর কথা বলল, তার জন্য মাদারবোর্ড বদলাতে লাগবে ?
  • dc | ০৯ মে ২০১৭ ১৭:৪১378392
  • আমি যতোটুকু বুঝতে পারছি, সেটা হলো একটা প্রোটোটাইপ, বা ইভিএমের মতন মেশিন এর মাদারবোর্ড পাল্টে দিয়ে পছন্দমতো রেজাল্ট পাওয়া সম্ভব, এটা দেখিয়েছে।

    এর থেকে হয়ত মনে করা সম্ভব যে ভোটে যে আসল মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলোকেও ট্যাম্পার করা সম্ভব। অবশ্য এটা করা যেতেই পারে, যে কোন মেশিনই হ্যাক করা যেতে পারে।

    কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হলো ভারতে যেভাবে ইসি ভোট কনডাক্ট করে, একটা রাজ্যে হাজার হাজার ইভিএম ব্যাবহার করে, সেগুলোকে নানান স্টেজে র‌্যান্ডমাইজ করে, সেগুলো পুলিশ পাহারায় রাখে, সেই প্রসেসটা হ্যাক করে হাজার হাজার ইভিএম ট্যাম্পার করে একটা পুরো রাজ্যের ফলাফল পাল্টে দেওয়া সম্ভব কিনা।
  • Ekak | ০৯ মে ২০১৭ ১৭:৪১378393
  • ট্যাম্পার যে ভোটের আগে হয়েছে এটা প্রমাণ করা বেশ চাপ।
  • dc | ০৯ মে ২০১৭ ১৭:৩৪378391
  • কয়েক যায়গায় তো ইভিএম সিজও করেছে, যে ইভিএম দিয়ে ভোটিং হয়েছে। দেখা যাক ওই ইভিএমগুলোর ফরেনসিক অ্যানালিসিস করে কোর্ট কিছু পায় কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত