এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৯ মে ২০১৭ ২২:১৪378450
  • আরে আমি ডিসির ব্যক্তোব্যো বোঝার চেশ্টা কোচ্চি মাত্র। আমার ধারনা রিগ করা সম্ভব
  • T | ০৯ মে ২০১৭ ২২:১২378449
  • একক এই বিষয়ে সিরিয়াস পড়তে চাইলে আমেরিকান পলিটিকাল সায়েন্স রিভিউ ফলো করো। এইসব বালের পেপার না পড়ে। গুচ্ছ ইন্টারেস্টিং আর্টিকল আছে।
  • T | ০৯ মে ২০১৭ ২২:০৪378448
  • আর এইসব কথা বরুণ সেনগুপ্ত বহুদিন আগে লিখে গেছেন। যখন উনি বুথ ধরে ধরে দেখাতেন কোথায় কংগ্রেস শূন্য ভোট পেয়েছে তো কোথাও তিন। অথচ টার্নয়াউট একশো শতাংশ। ইত্যাদি। ঐ একই মেথড। সায়েবরা নতুন শিখছে।
  • T | ০৯ মে ২০১৭ ২২:০০378447
  • না না, নর্ম্যাল ডিস্ট্রিবিউশনকে এখন দায়ে পড়ে অন্যরকম হতে হবে। :)
    পেপারটার মোদ্দা কথা তো হল এই যে, বেশী ভোটার টার্নয়াউট হলে যদি দেখা যায় উইনিং পার্টি একশো শতাংশের কাছাকাছি ভোটে জিতছে তো সেইটে রদ্দি হওয়ার সম্ভাবনা বেশী। উদাহরণ রাশিয়া। এ তো খুব ন্যাচারাল অবজার্ভেশন। আবার ফ্রান্সে সত্তর আশি শতাংশের কাছাকাছি ভোট পড়েছে, উইনিং পার্টি জিতছে পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে। এইরকম স্ট্যাটের কাছাকাছি 'ডেমোক্রাটিক' দেশগুলোর রেজাল্ট নিয়ে মোটামুটি এই ধারণা করা যায় যে বেশী ভোট পড়লে যদি উইনিং মার্জিন ঐ পঁচিশ তিরিশের কাছাকাছি থাকে তো সে দেশ সহি ডেমোক্রাটিক হল। এই। রাশিয়ার মত নির্লজ্জ নয়। এর মধ্যে প্রব্যাবিলিটি ইত্যাদি আসছে না। মানে একক, তুমি যা ভাবছ, সেসবের ধার কাছ দিয়ে যাচ্ছে না।

    তো এইরকম দেখেই উইনিং পার্সেন্টেজ প্রোগ্রাম করা যায়। তো জাল নির্বাচন ধরবে কি করে। চাট্টি আলবাল লিখে দিলেই হল।

    এরপর থেকে পড়া ধরা হবে।
  • chagolchana | ০৯ মে ২০১৭ ২১:৫৪378444
  • এখানে দেখলাম আলোচনা অনেক দূর গড়িয়ে গেছে। এটাকে নিয়ে কার কি মত? https://jhalderm.com/pub/papers/ivoting-ccs14.pdf
  • dc | ০৯ মে ২০১৭ ২১:৫৪378445
  • একককে পরে আরেকটু লিখবো।
  • Ekak | ০৯ মে ২০১৭ ২১:৫২378443
  • হ্যা ওভার আ রেন্জ, অবস্সৈ। এখান থেকেই সন্দেহো জে এটাকে সিমুলেট করেও ফিট করানো সম্ভব জদি পোলিঙ্গ ফ্রিকোয়েন্সি কে ধরে বরবার ব্যাক ক্যল্কুলেট কোরি। দেখ্ছি পেপার্টা পোড়ে।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:৪৬378442
  • একক, নর্মাল ডিস্ট্রিবিউশান ঠিক ওরকম ব্যাপার না। তাতে হেটেরোজেনিটি, ক্লাস্টারিং ইত্যাদি থাকতে পারে, কিন্তু ওভার আ রেন্জ সেটা নর্মালকে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রোচ করবে (সোজা বাংলায় অ্যান্ডারসন ডার্লিং এর পি ভ্যালু সিগনিফিক্যান্ট হবে)।

    আর আমার 9:41 এ দেওয়া লিংকটা দেখো, ওটায় বেশ গ্রাফিকালি দেখিয়েছে কিভাবে ফেয়ার ভোটিং প্যাটার্ন বেল কার্ভ জেনারেট করে।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:৪২378441
  • আই মাস্ট :p
  • Ekak | ০৯ মে ২০১৭ ২১:৪১378439
  • ডিসি এই জায়গটা এট্টু এক্স্প্লেইন করো। ইলেক্শন সিস্টেমে ডিস্ত্রিবিউশন তো ন্যচেরাল নয়। সেন্ট্রল টেন্ডেন্সি কি বল্ছে ? ইভিএম বাদ্দও, জেভাবে ইলেক্টরেট এ ভোট হয় সেটা ক্লাস্টার বেস্ড।প্রিসাইডিঙ্গ অফিসার রাও জানে জে এইবার টেম্পো চেপে অমুক গ্রাম থেকে দু হাজার লোক এসে নাবলো এরা সবাই তমুক দলের ভোটার। ইট্স কাইন্ড ওফ ওপেন সিক্রেট। জতোটা রান্ডোম আমরা ক্লাসিকল কেসে ভাবি আদৌ তা নয়। বরোঙ্গ লজিক এম্বেড করে রাখা সম্ভোব জে এক্টা অপ্টিমাম পয়েন্ট ছাড়িয়ে গেকেই মেশিন নিজের কোপিঙ্গ লজিকে চলবে।

    জদিও, মাল্টিপল কেসের প্যাটার্ন স্টাদি কর্লে এটা ধরে ফেলা সম্ভব কিন্তু সেভাবে স্টাডি আদৌ হয় কি।
  • b | ০৯ মে ২০১৭ ২১:৪০378438
  • যাগ্গে।
    রাইনের মারিয়া রিলকের এই কোটটা পড়ছিলুম

    Go into yourself. Find out the reason that commands you to write; see whether it has spread its roots into the very depths of your heart; confess to yourself whether you would have to die if you were forbidden to write.

    This most of all: ask yourself in the most silent hour of your night: must I write? Dig into yourself for a deep answer. And if this answer rings out in assent, if you meet this solemn question with a strong, simple “I must,” then build your life in accordance with this necessity; your whole life, even into its humblest and most indifferent hour, must become a sign and witness to this impulse. Then come close to Nature. Then, as if no one had ever tried before, try to say what you see and feel and love and lose...

    এবারে যদি ধরুন write শব্দটা ফা* দিয়ে রিপ্লেস করি, তবে অদ্ভুত একটা রেজাল্ট আসে।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:৩৮378437
  • পেপারটা পড়ে দেখতে পারেন।
  • T | ০৯ মে ২০১৭ ২১:৩৬378436
  • একটা পার্টি কত পার্সেন্ট ভোট পাবে সেইটের প্রোব্যাবিলিটি ডিস্ট্রিবিউশন নর্ম্যাল বলছেন?
  • dc | ০৯ মে ২০১৭ ২১:৩৪378435
  • ফেয়ার ইলেকশান বনাম ম্যানিপুলেটেড ইলেকশানের কুর্টোসিস নিয়ে এখানে একটা আলোচনা আছেঃ

    https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3478593/
  • b | ০৯ মে ২০১৭ ২১:৩২378434
  • আগের ইলেকশন কতটা ক্লোজ ছিলো সেটা দিয়ে একরকম মাপা যায়।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:৩১378433
  • ডিস্ট্রিবিউশান মানে একটা ইউনিভ্যারিয়েট কন্টিনুয়াস প্রোবাবিলিটি ডিসট্রিবিউশান।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:২৮378432
  • পেপারটা বেশ ইন্টারেস্টিং। তবে এখানটা একটু উইক মনে হলোঃ

    Physically tampering with a large fraction of EVMs might be difficult because there are so many in use. However, in close races an attacker might be able to change the election outcome by tampering with only a few machines. A small number of tightly contested seats often determine which party holds a majority in the parliament, so a national-level attacker could focus on tampering with machines in these districts.

    কোনটা ক্লোস রেস হবে আর কোনটা হবেনা, আর ঠিক কোন সিটগুলোতে টাইট কনটেস্ট হবে, সেটা অ্যাটাকাররা আ প্রায়োরি কিভাবে জানবে সেটা পরিষ্কার হলোনা।

    আর machines in these districts, অর্থাত আবার অনেকগুলো মেশিনে অ্যাটাক কোঅর্ডিনেট করার সমস্যা আসছে।
  • pi | ০৯ মে ২০১৭ ২১:২৭378431
  • ডিস্ট্রিবিউশন মানে টাইম ডিস্ট্রিবিউশন ?
  • T | ০৯ মে ২০১৭ ২১:২০378430
  • তাই! ফেয়ার ইলেকশনের ভোট ডিস্ট্রিবিউশন নর্ম্যাল হয়! কই প্রমাণ দেখি। ভোটিং মডেল কি সেও শুনি।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:১৮378429
  • ধন্যবাদ, পড়ে দেখি।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:০৬378427
  • এবারের ইভিএম জালিয়াতির অভিযোগ জোরালো ভাবে প্রথম তুলেছেন বোধায় মায়াবতী, উনি বলেছেন দলিতরা ওনাকে ছাড়া অন্য কাউকে ভোট দিতেই পারেনা। অথচ স্ক্রল আর ওয়ারে অনেকগুলো সমীক্ষা বা ভোট পরবর্তী অ্যানালিসিসে দেখানো হয়েছে দলিতরা অ্যাস আ ব্লক ওনাকে ভোট দেয়নি, স্ট্র্যাটেজিক ভোটিং হয়েছে। নন যাদব ওবিসিরাও সেভাবেই ভোট দিয়েছে। তো এই সব ভোট অ্যানালিসিসের সাথে মিলিয়ে হাজার হাজার ইভিএমে কারচুপি করে ভোট পাল্টানো হয়েছে, এটা সম্ভব কিনা জানিনা।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:০২378426
  • সেকেন্ড জেনারেশান ইভিএম হ্যাক করার পেপারটার লিংক আছে কি? এখন হাতে একটু সময় আছে, পড়তে ভাল্লাগবে।
  • dc | ০৯ মে ২০১৭ ২১:০০378425
  • T আর ddt, নিশ্চয়ই জানেন যে একটা ন্যচারাল প্রসেস আর একটা সিমুলেটেড বা কন্ট্রোলড প্রসেস এর সিগ্নেচার আলাদা। জনতা এমনি ভোট দিচ্ছে, তার নানান স্ট্যাটিসটিকাল সিগনেচারস যেমন হবে, আর ভোট ট্যাম্পার করে পুরো ইলেকশান রেজাল্ট বদলে দেওয়া হয়েছে, তার স্ট্যাসটিকাল সিগনেচারস আলাদা হবে (যেমন ধরুন ম্যানিপুলেটেড ইলেকশানের ভোট ডিসট্রিবিউশান নন-নর্মাল হবার চান্স খুব বেশী, যেকোন প্যারামেট্রিক টেস্টে ধরা পড়ে যাবে)। তো বিভিন্ন ইলেকশানের রেজাল্ট কিন্তু বেশ বিশদে বিশ্লেষন হয়। ২০১৪র পর থেকে যেসব ইলেকশান হয়েছে সেগুলোর ডেটা অ্যানালিসিস করে কি কেউ বুঝতে পারছে না যে নন-নর্ম্যাল ডেটা এসেছে?

    "জালিয়াতি করা যেতে পারে অ্যামন জিনিস ক্যানো ব্যবহার করা হবে সেটাই প্রশ্ন।"

    প্রশ্ন হলো কি কি অপশান আছে। আগে ব্যালট পেপারে ভোট হতো, তাতে ম্যাসিভ রিগিং ইত্যাদির অভিযোগ আসত। ইভিএমে সেভাবে এখনো অবধি অভিযোগ আসেনি। এখন যদি আবার ব্যালট ব্যাবহার করা হয় তাহলে বোধায় আবার রিগিং করতে সুবিধে হবে, পার্টিগুলোও বোধায় সেটাই চায়।
  • T | ০৯ মে ২০১৭ ২০:৫০378424
  • ইনফ্যাক্ট জনতা সেকেন্ড জেনারেশন ইভিএম মেশিন হ্যাক করে দেখিয়ে দিয়েছে যা দুহাজার নয়ের ইলেকশনে ব্যবহৃত হয়েছিল। তার উপর জনতা পেপারও লিখে ফেলেছে। ইন্টারনেটে খুঁজলেই পেয়ে যাবেন।

    জালিয়াতি করা হয়েছে কিনা, প্রশ্নটা আদপেই তা নয়। জালিয়াতি করা যেতে পারে অ্যামন জিনিস ক্যানো ব্যবহার করা হবে সেটাই প্রশ্ন।
  • ddt | ০৯ মে ২০১৭ ২০:৪৮378423
  • বিটিডাবলিউ, আআপের একটা অভিযোগ দিল্লীর ইভিএমগুলো রাজস্থান থেকে এসেছিল।
  • ddt | ০৯ মে ২০১৭ ২০:৪৬378422
  • ইলেকশন রেসাল্ট বদলানোর জন্য সব ইভিএম ট্যাম্পার করার দরকার নেই তো। অপ্টিমাইজ করে ৫% সুইং করালেই জিতে যাওয়া যায় অনেক জায়গায়। ২০১৪ সালে যেমন দেখা গেল। ভাজপার রেকর্ড-তোড় স্ট্রাইক রেট (সীট/ভোট*১০০)। যেন হিসেব করে ভোট পেয়েছেন উনারা। :)
  • T | ০৯ মে ২০১৭ ২০:৪৪378421
  • ডিসি, হাজার হাজার কর্মীদের দরকার নাও পড়তে পারে। ইভিএম এর ভেতর থাকে একটা কন্ট্রোল ইউনিট মেইন বোর্ড আর কন্ট্রোল ইউনিট ডিস্প্লে বোর্ড। ডিস্প্লে বোর্ডের সাথে মেইন বোর্ডের ষোলো পিনের রিবন কেবল দিয়ে কানেকশন থাকে। এইবার ধরুন ঐ কানেকশনটা একটা পিক মাইক্রোকন্ট্রোলার থ্রু হ'ল। ভেতরে কোড থাকল যে, যদি মোটামুটি শদুয়েক ইত্যাদি সংখ্যার বেশী ভোট পড়ে তো সার্টেন পার্সেন্টেজ এদিক ওদিক হবে। এবং সেটাই একমাত্র ডিস্প্লে হবে। মেইনবোর্ডের ইইপ্রম ডেটা নয়। তখন?

    আপনি যখন চেক করবেন মেশিন তখন তো শতিনেক বার চালিয়ে দেখবেন না। সবাইকে ডেকে বারদশেক বোতাম টিপে দেখাবেন। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত