এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১১ মে ২০১৭ ১৭:২০378540
  • আমেরিকা ফেরতের ঢল নামলে ভালোই হবে। কিছু বাড়তি ডলার দেশের ব্যাংক গুলোতে ঢুকবে।
    ফেরত ওয়ালা লোকজন নিজের অস্তিত্বের স্বার্থেই কিছু না কিছু করবে।
    ইটা খারাপ কিছু না। আমেরিকা তেও পলিটিশিয়ানরা বক বক কম করবে - আমাদের চাকরি সব ভারতীয়রা খেয়ে নিলে।
  • d | ১১ মে ২০১৭ ১৭:১৬378539
  • কিন্তু অটোমেশানের কী হইবে? কাউন্টারে কর্মী কমানোর জন্যই না এটিএম বসানো? উদিকে ডেবিট কার্ডেও তো কিসব চার্জ কাটছে বোধহয়। ইদিকে গত হপ্তায় একটা আপিসের সেন্ট অফ পাট্টি ছিল, তো যথারীতি উপহার ইত্যাদি যিনি কিনেছেন তিনি টাকা কালেক্ট করতে মেল করেছেন। আমি সটাং পেতিএম করে দিয়েছি, সে শাইনিং কিছু বলতেও পারছে না, আমাকে একবার বলল ক্যাশ দিলেও আমি নিতাম, এখন তো ক্যাশ পাওয়া যায়। আমি বলে দিলাম কই আর পাওয়া যায়? এই তো ১০০ র্নোট বেশ কম বেরোয়। তারপর বাজারে মাছ মাংস ছাড়া সব দোকান পেটিএমের জায়গায় ডট ডট দিয়ে রেখে বলছে চলছে না, ভর্তি হয়ে গেছে এইসব আর ক্যাশ নিচ্ছে, তুমি তো পেটিএম খুশী হয়েই নেবে ভাবলাম। তখন আর কিছু বলল না।
    খুশী যে হল না সে তো দেখতেই পেলাম।
  • Rabaahuta | ১১ মে ২০১৭ ১৬:৫৭378538
  • সেদিন উবের পুল এ একজন বাচ্চামতন ভদ্রলোক বললেন এই যে সফ্টওয়ার কোম্পানীর ছাঁটাই হচ্ছে এগুলো সবই কংগ্রেসের ভুল নীতির ফল। নরেনবাবু আস্তে আস্তে ঠিক করছেন এইগুলো
  • T | ১১ মে ২০১৭ ১৬:৪২378537
  • এইবার ক্যাল দেওয়া উচিত।
  • যোগরূঢ় জগঝম্প | ১১ মে ২০১৭ ১৬:৩৮378536
  • অসভ্যতার কী আছে? মালিয়া টাকা মেরে পালিয়েছে, সেটা শুধবে কে? আদানি? ঈস, বললেই হল?
  • T | ১১ মে ২০১৭ ১৬:৩২378535
  • এ কী অসভ্যতা!
  • যোগরূঢ় জগঝম্প | ১১ মে ২০১৭ ১৬:২৬378534
  • আরো নিন - আচ্ছে দিনের নমুনা -
  • যোগরূঢ় জগঝম্প | ১১ মে ২০১৭ ১৬:২২378533
  • ভাববেন না। মোদীজী বলেছেনঃ

    IT + IT = IT

    (এইটা যদিও অনেকটাই আইটি ইন্ডাস্ট্রি টার্মে n = n + 1, where n = #JumlaCount এর মত)
  • Rabaahuta | ১১ মে ২০১৭ ১৬:১১378532
  • হুম, এইসবই পড়ছি।
    কি অবস্থা। কদিন পর আমেরিকা ফেরতের ঢল নামলে আরো চাপ হবে।
  • pi | ১১ মে ২০১৭ ১৫:১৬378530
  • ক্যালকমীয় অন্তর্ঘাত চলছে পুরো হুব্বা হয়ে কে খিল্লি কে সিরিয়াস বুঝতে না পেরে ভিক্রমের জন্য গ্রুপ লাটে উঠবে।
  • Rabaahuta | ১১ মে ২০১৭ ১৪:৫৪378528
  • আইটি ছাঁটাইয়ের খবর পড়ে নানা কথা মনে হয়। ইন্ডাস্ট্রীতে খারাপ সময় এলে সব লোকজনই অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হবে বা চিন্তিত হবে, ছাঁটাই হয়ে যাওয়া পাশের লোকের জন্যে, এমনকি পাশের লোক না হলেও, অচেনা লোকের জন্যেও সহমর্মিতা থাকবে, এইরকমটাই হওয়া স্বাভাবিক, হওয়া উচিত তো অন্তত বলে মনে হয়। অইটিতে, ঠিক বুঝতে পারিনা। ভয়ে থাকে লোকজন, ব্যক্তিগত অসুবিধের, নিরাপত্তাহীনতার ভয়। কিন্তু বিপুল সংখ্যক কর্মী থেকে একটা অংশ ছাঁটাই হয়ে গেল, তারা কি করলো কোথায় গেল, কিভাবে একটুখানি সাহায্য করা যায়, এইসব ভাবনার খুব একটা জায়গা আছে বলে মনে হয়না।
    একবার মনে হচ্ছিল অটোমেশন/এআই, ইত্যাদি জনিত নিরাপতাহীনতা, চাকরী যাওয়ার সম্ভাবনা এইসব থেকে কি শ্রমিক(অথবা কর্মী, কর্মচারী যাই হোক) আন্দোলন দানা বাঁধবে? তারপর মনে হলো নাঃ, আমাদের মধ্যবিত্ত এবং তার থেকে বেশী বিত্তওলা লোকদের হারানোর অনেককিছু আছে। যতক্ষণ নিজের ঝুলিতে টান না পড়বে ততক্ষণ মাথা ঘামাবো না। আর কি করেই বা ঘামাবো, যদ্দিন দরকার ছিল তদ্দিন যে প্রভু আমার বাড়ি গাড়ি জুতো জামা গেটেড কমুনিটি শপিং মলে বেঁধে দিয়েছেন, এইবার তার মায়া কাটে কি করে। আর হায়ারিং প্র্যাক্টিস, উফ, দু মাসের ভিজিবিলিটিতে লাগিয়ে দাও ল্যাটারাল হায়ারিং।

    আর যাঁদের চাকরীবাকরী সুরক্ষিত, বাজারে চাহিদা আছে, তাদের বেশীরভাগের অবস্থান, সময়মতো আপডেট না করলে কি আর ফুটুনি টিকবে। তা তো ঠিকই। অধ্যবসায় পরিশ্রম উচ্চমেধা এইসব না থাকলে কি আর টিঁকে থাকার অধিকার থাকে। ফার্স্ট বেঞ্চের ছাত্রের কি আর ফেলুদের দুঃখে অশ্রু ঝরে।
    যাগ্গে, এইসব বড় বড় কথা না বলে টিঁকে থাকার চেষ্টা দেখি। বড় চাপ হে।
  • de | ১১ মে ২০১৭ ১৪:৫৪378529
  • কালকে আপিস থেকে ফিরতে অনেক দেরী হয়েছিলো - এখেনে সব চ্যারম্যানগণের (চীনের নয়) ভিজিট চলচে - তো মেয়ের ব্যাপক খিদে পেয়ে গেছিলো। তাড়াতাড়ি করে চাওমিন বানিয়ে মুখের সামনে দিতেই আমাকে উপাধি দিয়েচে - "আহা! সাক্ষাৎ চাউপূর্ণা"!

    কালকে তার হো অ্যাপের মেসেজে দেখি কাকে যেন "মেরা ভারত মহান" এর উত্তরে লিখেচে "আচ্ছা, তেরা ভারত ভি মহান হ্যায়? মুঝে তো লাগা সির্ফ মেরা ভারত মহান হ্যায়"!
  • যোগরূঢ় জগঝম্প | ১১ মে ২০১৭ ১৪:৫২378527
  • এটা তো ক্লোজড গ্রুপ। তবে দেখলুম অনেক চেনাজানা লোক আছে।
  • de | ১১ মে ২০১৭ ১৪:৪৮378526
  • ইন্জিরির মা -মাসী উদ্ধার করে দিয়েচে তো - কোত্থেকে আসে এরা?

    টিয়ের পোস্ট দেখে বল্লাম - বাকি কিছু দেখিনি!
  • T | ১১ মে ২০১৭ ১৪:৪২378525
  • মাইরি গুছিয়ে খিল্লি চলছে।
  • pi | ১১ মে ২০১৭ ১৪:৩৭378523
  • হুম।
  • যোগরূঢ় জগঝম্প | ১১ মে ২০১৭ ১৪:২৬378522
  • ইয়ে, মানে সিরিয়াসলি?
  • pi | ১১ মে ২০১৭ ১৪:১৮378520
  • জাস্টিস ফর এয়ারব্যাগ ও এসে গেছে।
  • pi | ১১ মে ২০১৭ ১৪:১৮378521
  • জাস্টিস ফর এয়ারব্যাগ ও এসে গেছে।
  • pi | ১১ মে ২০১৭ ১৪:০৭378518
  • সরি, ভয়েস ফর এয়ারব্যাগ।
  • pi | ১১ মে ২০১৭ ১৪:০৭378519
  • ভয়েস ফর বিক্রম আর দোষ ভিক্রমের নয়, এয়রব্যাগের, এদুটো গ্রুপও দেখতে ভুলবেন না।
  • dc | ১১ মে ২০১৭ ১২:৫২378516
  • অফিস ২০১৩, ১৪, ১৬ সবকটাই প্রায় একইরকম। ছোটখাটো কিছু ইমপ্রুভমেন্ট, গ্রাফিং এবিলিটি বেটার হয়েছে। ১৪তে রেকমেন্ডেড পিভোট টেবিল আর পিভোট গ্রাফ অ্যাড করেছিল, ওটা দুয়েক সময়ে কাজে আসে। ২০১৭ ট্রাই করিনি, তবে আগেরগুলোর মতোই যদি হয় তো ২০১৪র থেকে তো সিগনিফিক্যান্টলি বেটার হবে বলে মনে হয়না।
  • sinfaut | ১১ মে ২০১৭ ১২:২৩378515
  • ফ্যানি মানে জানতাম না।
  • Arpan | ১১ মে ২০১৭ ১২:২২378514
  • শেষ থেকে পড়তে শুরু করেছিলাম।
  • এম এস অফিস | ১১ মে ২০১৭ ১২:১৬378513
  • এমএস অফিস ২০১৭ কী ২০১৩ থেকে সিগনিফিক্যান্টলি বেটার? পাল্টানো যেতে পারে?
  • যোগরূঢ় জগঝম্প | ১১ মে ২০১৭ ১২:০০378512
  • শেষ অবধি পড়ে বলছে বাকিটা পড়ার সাহস করেনি!
  • T | ১১ মে ২০১৭ ১১:৫১378511
  • সে জানি না, প্রোফাইল খুবই চাড্ডিমার্কা। কিন্তু 'how fanny!' পড়ে বিষম খেইচি। :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত