এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paps | ১৪ মে ২০১৭ ২৩:০১378600
  • ধন্যাবাদ সিকি। বানানটা 'নীরবতা' লেখাই উচিত ছিল।
  • pi | ১৪ মে ২০১৭ ২২:৫৪378599
  • কী বলেছে ?
  • সিকি | ১৪ মে ২০১৭ ২২:১০378597
  • হ্যাঁ।

    "নীরবতা"।
  • paps | ১৪ মে ২০১৭ ২২:০৮378596
  • গুরুরা প্রায়ই একট টার্ম ব্যবহার করে থাকেন
    'হিনী'। এটার মানে কি হিরণ্ময় নিরবতা?
  • Du | ১৪ মে ২০১৭ ২১:৫৩378595
  • শারুখের ছেলেকে নিয়ে প্রশ্ন শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কতটা পারভার্শন লোকের মনে!!
  • 0 | ১৩ মে ২০১৭ ২৩:৪৬378594
  • পাইয়ের দেওয়া লিংকে বিপ্লবের এবং আরও কয়েকজন লিগাল-ইমিগ্রান্টের বক্তব্য পড়লাম।
    মেনলি দু'টো আপত্তি। একটা হলো, ইল্লিগালদের জন্যে ক্রাইম বাড়বে/বাড়ছে এবং অন্যটা হলো, আমরা কতো কষ্ট ক'রে লেখাপড়া/কাজকর্ম শিখে নিজেদের যোগ্যতায় জায়গা পেয়েছি অথচ ওরা কেমন আইন, বর্ডার এইসব টপকে ঢুকে পড়েছে!

    দ্বিতীয়টা নিয়ে এটুকুই বলার (যে কথাটা এই বিরোধিতার মধ্যেও একজন লিগাল-ইমিগ্রান্টও বলেছেন বা মেনে নিয়েছেন) যে, ইল্লিগালরা বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে, অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও এসেছেন সেই একই লক্ষ্যে - একটু ভালোভাবে বাঁচা - সেই সুযোগটুকু অন্ততঃ তাদের দেওয়া হোক।

    প্রথমটা (ক্রাইম ও ইল্লিগালদের সংযোগ) নিয়ে বিপ্লবের বক্তব্য যে, যাকিছু তথ্য ওনার হাতে এসেছে সেসবই সমস্ত ইমিগ্রান্টদের নিয়ে। শুধুমাত্র ইল্লিগালদের সাথে ক্রাইম-রেটের সম্পর্কের ব্যাপারে বিশেষ তথ্য নেই।
    অথচ সেরকম স্পেসিফিক তথ্য এই গুরু'র টইতেই আমি একাধিকবার দেখেছি। এক্ষুনি মনে আসছেনা। পাই, ঈশান, বা অন্য কারুর নিশ্চ'ই মনে আছে। একটা লিং দিলাম - এখানে মোটামুটি নির্মোহ ব টাইপের ইনফো পাওয়া যাবে। Criminal Immigrants : Their Numbers, Demographics, and Countries of Origin :- https://object.cato.org/sites/cato.org/files/pubs/pdf/immigration_brief-1.pdf
  • Paramita Das | ১৩ মে ২০১৭ ২৩:৪৪378593
  • হ্যালো টেস্টিং।
  • Atoz | ১৩ মে ২০১৭ ২৩:০৬378592
  • স্যান, আছো নাকি? ঃ-)
  • Atoz | ১৩ মে ২০১৭ ২২:০০378591
  • নির্মোহ ব গুলো গেল কোথায়?
  • :( | ১৩ মে ২০১৭ ১৮:২৩378590
  • Mozilla Firefox\a_cache\cache2\entries ফোল্ডারটা লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে। দিনের শেষে কয়েকশো এন্ট্রি জমা পড়ছে তিরিশ চল্লিশ এমবি। এটা মাত্র চার পাঁচদিন ধরে হচ্ছে দেখছি, আগের এন্ট্রি গুলো দিনে তিনটে চারটে, ত্রিশ চল্লিশ কেবির উপরে কোনো মতেই না।

    কী হচ্ছে, কীভাবে ঠেকানো যায় কোনো সাজেশন আছে?
  • dc | ১৩ মে ২০১৭ ১৩:৩৫378587
  • কিন্তু গাঁধার বদলে গাঁদা? এহেহে পুরো ইমপ্যাক্টটাই চলে গেল, কবিতাটা তো মাঠে মারা গেল!
  • dc | ১৩ মে ২০১৭ ১৩:৩৪378586
  • k দা, রেড তো অবশ্যই ফার্স্ট চয়েস, আমি যেটা এখন ইউস করছি ওটাই বরং একটু ঘুরিয়ে নাক দেখানো টাইপের সমাধান। কিন্তু আমি গত এক বছর যাবত রেইড করছিনা তার পেছনে এক ভারি আশুভরি কাহানি আছে। আমি একটা বিরাট বড়ো সিনেমার কালেকশান বানিয়েছিলাম, আমরা তিন বন্ধু মিলে দিনরাত টরেন্ট চালিয়ে বছর তিন চারেক ধরে ডাইনলোড করে করে সেটা তৈরি হয়েছিল। তাতে ইংরিজি সিনেমা প্রচুর ছিল, তাছাড়াও নানান ডকু, ইয়েস মিনিস্টারের মতো সিরিয়াল, অনেক কিছু ছিল। আমার চারটে এক টিবির হার্ড ড্রাইভ ছিল, তাতে রেড ১০ করে স্টোর করছিলাম। কিন্তু ২০১৫র চেন্নাই ফ্লাডের পর আমাদের এরিয়ায় কয়েকদিন কারেন্ট চলে গেছিল, তারপর কারেন্ট আসার পর দুতিনবার খুব সার্জ হয়েছিল। আমিও এমনি ক্যালা, ভালো এসেম্পিএস লাগাইনি, একটা সার্জের পর কম্পু ইউপিএসে সুদ্ধু পুড়ে গেল, কম্পু বসে গেল, তারপর অন করে দেখি প্রথম ড্রাইভ দুটো গেছে। তারপর সেটাকে পাল্টাই, কিন্তু নানান কারনে (সবচে বড়ো কারন সময়াভাব) আর রেড কনফিগার করা হয়ে ওঠেনি, এখন হার্ড ড্রাইভ ফর্ম্যাট করে নতুনভাবে সবকিছু ইনস্টল করারও আর সময় নেই। তাই গত এক বছর ধরে এই সব অন্যান্য সল্যুশান বার করে চালাচ্ছি।
  • T | ১৩ মে ২০১৭ ১২:৫৯378585
  • যুগান্তকারী ফর্মুলা সব খাতায় লিখে রাখুন। লাল নীল হলুদ সবুজ।
  • pi | ১৩ মে ২০১৭ ১২:০৯378584
  • হুম। এতে করে আসল চার্মটা চলে গেল বটে ঃ(
  • Rabaahuta | ১৩ মে ২০১৭ ১২:০২378583
  • যাহ, এত সুন্দর কবিতাটা ঃ(
  • pi | ১৩ মে ২০১৭ ১১:৫২378582
  • এতক্ষণে একজন সমাধান দিলেন। ওটা গাঁদা হবে। এবার সব মিলে যাচ্ছে। ক৯ খু৯ গু৯ হুগ৯ সব।
  • সিংগল k | ১৩ মে ২০১৭ ১১:৪৪378581
  • ডাটা হারানোর ভয়?
    তা আপনারা রেইড (RAID) করেন্না ক্যানো?
    আপনার হার্ডওয়্যারে রেইড করার অপশন থাকলে অবশ্যই রেইড করুন। হার্ডওয়্যারে ব্যবস্থা না থাকলে গ্নু/লিনাক্স মেশিন হলে দিব্যি সফটওয়্যারে করতে পারেন। অবশ্য উইন্ডোজে সফটওয়্যারের ব্যাপারে জানি না। উইন্ডোতেও করা যায় নিশ্চয়ই।
    আমার ডেস্কটপটা গত বারো সাল থেকে হার্ডওয়্যার রেইড করা। এর মাদারবোর্ড হল GA 78LMT USB3, এটি গিগাবাইটের একটি সস্তা এন্ট্রি লেভেল মাদারবোর্ড, কিন্তু ঐ বারো সালে এটা ছিল সপ্তমাশ্চর্য্যের একটি। কারন সাড়ে চার হাজার টাকা দামের মাদারবোর্ডে ঐ সময় ( এমনকি আজও) কোনো কোম্পানী একইসঙ্গে অনবোর্ড HDMI পোর্ট, অনবোর্ড USB 3 পোর্ট, ড্যুয়াল BIOS এবং হার্ডওয়্যার RAID দিত না। ছোটবেলায়, মানে গ্লু/লিনাক্সের প্রথমদিকে একবার সফটওয়্যার রেইড করেছিলাম। কিন্তু হার্ডডিস্ককের অভাব থাকায় বেশীদিন টানতে পারি নি। বারো সালে তাই হার্ডওয়্যার রেইড করাবার সুযোগ পেয়েই দুম্ করে দুটো এক টেরাবাইটের ডিস্ক কিনে রেইড করে দিয়েছিলাম। আজ অব্দি রিডান্ডান্সির কোন প্রয়েজন পড়ে নি, মানে একটা ডিস্কও বসে যায় নি। কিন্তু ডিস্কের মতিগতি তো জানেন, বসতে কতক্ষন। তাই রেইড করা থাকলে ভারি মানসিক শান্তি। যদি বাজ টাজ পড়ে একসঙ্গে দুটো ডিস্কই জ্বলে পুড়ে না যায় তবে যে কোন একটা ডিস্ক খারাপ হলেও পুরো মেশিন বসে যাওয়ার কোন গল্পই নেই। আমার ডেস্কটপে সেরকম দামী কোন কাজ হয় না, সামান্য কিছু হাইরেজ স্যাটেলাইট ইমেজ প্রসেসিং আর জিআইএস ফাইল ছাড়া দরকারী কিছু থাকেও না। তবু যাদের খারাপ হয় ডাটা লস হয় তারাই বোঝে ডাটা হারানোর বেদনা।
    আমার না লাগলেও আমার এক বন্ধুর ফলাও ডিটিপির ব্যাবসা। (সে আবার সৈকদ্দা মিঠুদিরও কলেজস্কোয়ারে আড্ডা মারা বন্ধু) সে আমার দেখাদেখি রেইড করিয়েছিল। তার খুব উপকারে এসেছে। এখন সে তার হার্ডওয়্যারওলাকে বলেই দিয়েছে প্রতিটি নতুন মেশিন যাতে হার্ডওয়্যার রেইড করা থাকে। রেইড ওকে বহু ঝামেলা থেকে বাঁচিয়েছে। ও ছাপোষা মানুষ আমার কাছে শোনার আগে রেইড কি জিনিস জানত না। কম্পিউটার দিয়ে করে খেলে কি হবে লোকে কিচ্ছু খোঁজখবর রাখে না।
    আমার বন্ধুর মত আমার এক সিপিএমতুতো দাদাকে RAID 10 করতে উদ্বুদ্ধ করেছিলাম। রেইড টেন করতে দুটো হার্ডডিস্কে হয় না, কমপক্ষে গোটাচারেক হার্ড ডিস্ক লাগে। ওঁরা রেডিও ফিজিক্স ডিপার্টমেন্টে এমনিতেই আগে থেকেই রেইড করতেন। আমি ওঁদের বললুম যে আমার সাড়ে চার হাজার টাকার মেশিনেই পাতি রেইড হয় মশাই, কি আপনারা লাখ লাখ টাকার মেশিন কেনেন, যাতে রেইড ১০ হয় না। একটা মেশিনে অন্তত করে দেখুন, আপনাদের কি আর বাজেটের অভাব!! ওরাও বার খেয়ে একটা নতুন মেশিনে রেইড ১০ করেন। রেইড ১০ করা মেশিন এমন মারাত্মকরকম ফাস্ট হল, যে ওরা তো বটেই ওদের ভেন্ডর ওয়েবেল পর্যন্ত অন্য সাইটে না চাইতেই রেইড ০, রেইড ১০ করা মেশিন সাপ্লাই করতে লাগল। ( আমাকে আইডিয়াটার জন্য ক্যান্টিনের ডিমেরচপ খাইয়েছিল অবশ্য)। সেই থেকে আমি রেইডের খুব বড় ভক্ত।
    তাই বলি সুযোগ এবং পয়সা থাকলে অবশ্যই রেইড করুন।

    আর এমনিতে থাম্ব ড্রাইভে/এক্সটার্নাল ড্রাইভে ক্রিটিক্যাল ব্যাকাপ রাখার জন্য কনড্যুইট বলে একটা ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করি। সেটা ভালই।
    https://en.wikipedia.org/wiki/Conduit_%28software%29
  • Pi | ১৩ মে ২০১৭ ১১:২৫378579
  • ঐ টইতে দিয়ে দেবেন একটু ?

    আর ডিসিকে অনেক থ্যান্কু।
    কিন্তু কেমন জানিন লাগে আপনি রিসার্চ লাইনে আছেন !
  • Rabaahuta | ১৩ মে ২০১৭ ১০:৪৮378577
  • গাঁধার কবিতা যেন চিত্ররূপময়। কত কি আছে, ঠাকুমা, শ্যাওড়াফুলি, ছোটোবেলার খেলাধুলো, নদীর ধারে ছবি। আবার এরা গাধা হলেও গাধা নয়, গাঁধা। একটু রহস্য যেন প্রকৃত রাসভ, পাঠক নিকটে গেলে কি করে বসে জানা নেই।
  • PM | ১৩ মে ২০১৭ ১০:৩৩378575
  • আন্জলি দেবীর কবিতা অদ্যন্ত কথান্জলী অনুপ্রানীত ঃ) দিদি যে কত মানুষকে স্পর্শ করেছেন রাজনীতি, ভাষা এমনকি কবিতা দিয়ে ---- ভাবা যায় না
  • pi | ১৩ মে ২০১৭ ১০:২৪378574
  • এই টুল কোথায় পাওয়া যায় ?
  • dc | ১৩ মে ২০১৭ ০৯:৫৯378573
  • আমার এক্স্টার্নাল ডিস্কটা ডাব্লুডি মাই পাসপোর্ট আল্ট্রা, ওটায় অটোমেটিকালি ডেটা এনক্রিপ্ট করে স্টোর করে। যদিও ডাব্লুডির এনক্রিপশান মেকানিজমে বড়ো গলতা আছেঃ

    https://www.theregister.co.uk/2015/10/20/western_digital_bad_hard_drive_encryption/

    তাও প্রাথমিক ডিফেন্স আর কি।
  • dc | ১৩ মে ২০১৭ ০৯:৫৫378572
  • আমি তো এমনিতেই ডেটা ব্যাকাপ রাখি। আমি ডিসিন্ক্রোনাইজ বলে একটা টুল ব্যবহার করি, সেটা আমার ওয়ার্কিং ফোল্ডারের সাথে হার্ড ড্রাইভের অন্য একটা পার্টিশানে একটা ফোল্ডার সিনক্রোনাইজ করে প্রতি পাঁচ মিনিট অন্তর। আর ল্যাপটপটা অন্য একটা কম্পুর সাথে নেটওয়ার্ক করা, সেই কম্পুতে একটা ফোল্ডারের সাথে সিনক্রোনাইজ করে প্রতি এক ঘন্টা অন্তর। সপ্তাহে একদিন সব ডেটা ম্যানুয়ালি একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভে সিন্ক করি, তার জন্য উইন্ডোজ সিন্ক টয় ব্যবহার করি। ক্রিটিকাল ডেটার মাল্টিপল অটোমেটেড নিয়ার-রিয়েল-টাইম সিন্কিং অবশ্যই দরকার।
  • pi | ১৩ মে ২০১৭ ০৯:৪৩378571
  • আরেকটা মেসেজও দিয়ে রাখি।এটা করা দরকার?

    Back up your critical data right now and disconnect back up drive... Update your windows immediately
    - Suggested by Prof. Sandeep Shukla, IITK Cyber security specialist at the wake of worldwide attack of ransomware...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত