এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৬:৪৩378630
  • "পারাপার" এও তাই। ঐ যে একজন যে অল্প বয়সে দাদুর মতাদর্শ না মেনে নিয়মবিরুদ্ধ বিবাহ করেছিল, পরে সাধু হয়ে চলে গেল, অ্যাজেন্ডা জিতল। আর অন্য সব গুলো ক্ষেত্রে ও তাই হল, একেবারে খাপে খাপে বর্ণে গোত্রে মিলে গেল।
    অথচ কী অসাধারণ একটা আকাশবিস্তৃত সম্ভাবনা নিয়ে উপন্যাসটা শুরু হয়েছিল!
  • aranya | ১৬ মে ২০১৭ ০৬:৩৩378629
  • 'যাও পাখি'-তেই মনে হয়, যেটায় সেই আসাহী পেন্ট্যাক্স ক্যামেরার লেন্স, জমিদার দাদু সূর্য দেখতে দেখতে অন্ধ হয়ে যান - তাতে ঐ অ্যাজেন্ডা বনাম প্রগ্রেসিভ ভাবনা চিন্তার একটা দ্বন্দ ছিল, সেশে অবিশ্যি অ্যাজেন্ডাই জেতে :-(
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৬:১৯378628
  • শীর্ষেন্দুর সত্যিকারের যাকে বলে হৃদয়োৎসারিত লেখা, সেই জিনিসটা মনে হয় ঐ অ্যাজেন্ডা আসার পর থেকেই চাপা পড়ে গ্যাছে। মাঝে মাঝে কিন্তু একটা দুটো অংশে টের পাওয়া যায় খাঁচার ভিতর পাখিটা আছে, ডানা ঝাপটানি শোনা যায়। কিন্তু পাখিটা অ্যাজেন্ডার খাঁচা থেকে বের হতে পারলো না, এইটাই আফশোষ। হয়তো ওঁর যা যা দেবার ছিল, সবই চাপা পড়ে গেছে নিয়মের বেড়াজালে। তা নাহলে কী হতো কে বলতে পারে!
  • i | ১৬ মে ২০১৭ ০৬:১১378627
  • এই জন্যই বললাম, ভালো লাগবে না তোমার।
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৬:১০378626
  • শীর্ষেন্দু দেখি গপ্পের মাঝে ভারত প্রেমকথা থেকে সুশর্মা আর রুচির গপ্পো একটুখানি পাঞ্চ করে দিয়েছেন। সেই ইন্দ্রমায়া কেস। নামেও খানিক মিল রেখেছেন। এমনকি এক বিপুল পর্যন্ত আছে সামান্য অন্য নামে। ঃ-)
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৫:৪৮378625
  • ভেবলিদির শাড়ীগুলো কী চমৎকার! ঃ-)
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৫:৩০378624
  • যা ভেবেছি। একেবারে খাপে খাপে বর্ণ গোত্র, ওহ্হ্হ্হ ঃ-)
    তবে সিনেমা চমৎকার! ঃ-)
  • i | ১৬ মে ২০১৭ ০৪:৫৭378623
  • ঃ) তা ঠিক।
    বেশ, আমি কাটি।
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৪:৫৬378622
  • না না তা কেন? শীর্ষেন্দুর গল্প ভালো লাগবে না কেন? ঐ মাঝপথে চতুর্বর্ণং ময়াসৃষ্টং টাইপ অ্যাজেন্ডাটা ধরা পড়ে গেলেই হাসি পাবে এই যা। ঃ-)
  • i | ১৬ মে ২০১৭ ০৪:৫২378621
  • এখন টা টা। কর্তব্য ইজ কলিং।
  • i | ১৬ মে ২০১৭ ০৪:৫১378619
  • তোমার ভালো লাগবে না। শীর্ষেন্দুর গল্প ঃ)))
  • i | ১৬ মে ২০১৭ ০৪:৫১378620
  • এটুজেড,
    লেখা নাই। আমিও প্রতীক্ষায়-শান্তচরণে এসো।
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৪:৫০378618
  • কী সুন্দর!
    আর, আমিও অসমাপ্ত দেখতে বসলাম ছোটাইদি। ঃ-)
  • i | ১৬ মে ২০১৭ ০৪:৪৮378617
  • অভ্যুদয় তো আসে না। আমি শুনি, শোনাই।
  • i | ১৬ মে ২০১৭ ০৪:৩২378616
  • হ্যাঁ। হেমন্তের বেলা। গর্ডোনিয়া ফুটে আছে বাগান আলো করে, ঘাসে ঘাসে ডিমের পোচ-সানি সাইড আপ।
    ভালো থেকো।
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৪:১৯378615
  • ছোটাই, কেমন আছো?
    কতদিন তোমার নতুন লেখা পড়তে পাই না।
    এখানে ম্যাগনোলিয়া ফুটতে শুরু করেছে। তোমাদের ওখানে কি হেমন্ত এখন?
  • i | ১৬ মে ২০১৭ ০৩:৩০378614
  • কেমন আছেন সবাই?

    ইউ টিউবে অসমাপ্ত দেখলাম। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা।
    ইদানিং বাংলা সিনেমা রিলিজের আগে পরে যে পরিমাণ ঢক্কানিনাদ আস্ফালন - তার ওপর থিম নিয়ে নিরন্তর গজাল মারা চলছে মগজে-এই ছবিটি তার বাইরে। শান্তচরণে এসো কথাটাই তো হারিয়ে গেছে। সেটি মনে পড়ল এই ছবি দেখে।

    ইতি ছোটাই
  • Ekak | ১৬ মে ২০১৭ ০০:২০378613
  • রানসম ওয়ার থেকে সাবধান থাকুন। ইন্ডিয়াতেও এটাক হচ্ছে। সাইবার সেল থেকে মেইল পেলুম।
  • dc | ১৫ মে ২০১৭ ১৮:৫৯378612
  • এহে আমিও মোটে এক হপ্তা আগে টিকিট কাটলাম।

    তবে আমারও তিন হাজার গো ক্যাশ জমা হয়েছে, কেউ চাইলে ট্রান্সফার করে দিতে পারি। কিন্তু ট্রান্সফার করা যায় কিনা জানিনা।
  • Arpan | ১৫ মে ২০১৭ ১৮:০৫378611
  • ইশ, দু হপ্তা আগে যদি বলতে!
  • সিকি | ১৫ মে ২০১৭ ১৭:৫৯378610
  • আচ্ছা, আমার মেকমাইট্রিপ অ্যাকাউন্টের ওয়ালেটে দেড় হাজার টাকা আছে, যেটা ২৫শে মে এক্সপায়ার করে যাবে। আমার এই মুহূর্তে হোটেল বা ফ্লাইট কিছু বুকিং করার নেই। কারুর যদি থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন।
  • পুপে | ১৫ মে ২০১৭ ১০:২০378608
  • কারো কারো বক্তব্য যে আব্রাম (শাহরুখের ছোট ছেলে) নাকি আসলে শাহরুখের নাতি। আব্রাম আসলে শাহরুখের বড় ছেলে আর তার গার্লফ্রেন্ডের সন্তান। এইসময় কাগজে ঘটা করে এটা ছাপা হয়েছে। খবরও পায়না বোধ হয় এরা ছাপার জন্য।
  • pi | ১৫ মে ২০১৭ ০৯:৪৪378607
  • কিছু কিছু জায়াগায় দেশ পেলাম। মিঁআ মল্লার থাকতে পারে।

    ডিসি, অলৌকিক বলে ঐ দুটো দেব না।
    কিন্তু মাংসের সাথে ঝিঙের স্বাদ কল্পনা করে তো খারাপ লাগছে না। জ্জয়্গুরু বলে দিয়েই দি !
  • শাওন | ১৫ মে ২০১৭ ০৯:৩৭378606
  • দিব্ব্যি গান শাওন। সুর আর কথায় নজরুলের ঝিলিক পেলাম।
    শ্রীমতী পাইকে আবারও ধন্যবাদ। আচ্ছা গানটা কাঠামোগত ভাবে দেশ না মিয়াঁ মল্লার..?
  • avi | ১৫ মে ২০১৭ ০৯:৩৬378605
  • হুঁ, মাংসের স্টুতে উচ্ছে আর কুমড়ো দিলে নাকি অলৌকিক স্বাদ হয় শুনেছি।
  • pi | ১৫ মে ২০১৭ ০৯:২০378604
  • এই ফোরামটা দেখেছেন ? কোলকাতার আই টি ফোরাম দেখলাম। এইচ আর পিন্ক স্লিপ ধরালে লিগাল হেল্প দেবে বলে পোস্ট দেখছিলাম। এগুলো নিয়ে লিগাল স্টেপ নেওয়া গেলে তো ভাল।
    এনিয়ে কিছু বড় করে করাও।
    https://www.facebook.com/FITEKolkata/?hc_ref=NEWSFEED&fref=nf

    আর হ্যাঁ, মাংসের স্টুতে কেউ ঝিঙে দিয়ে দেখেছে কেমন হয় ? আসলে ধুঁধুল দেব কিনা ভাবছিলাম।
  • pi | ১৫ মে ২০১৭ ০৮:৪১378603
  • শাওন কী সুন্দর গান ! আর গানটাও কী সুন্দর। কেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, গানের হাইব্রিড এফেক্ট পেলাম, এমনকি স্থায়ীর কোথাও কোথাও রহমানের কিছু গানের রেশ।
    নাকি এটা দেশ বলে রোজার প্রিলিউড ইন্টারলিউড মনে হচ্ছে ?
    এই এস আই টুটুল কি বাংলাদেশের বিখ্যাত সুরকার ? হুমায়ূন আহমেদের লেখা গানও এই শুনলাম।
    সত্যি, কত কী শোনার আছে বাকি !

  • ? | ১৫ মে ২০১৭ ০৭:৫০378602
  • শারুখের ছেলেকে কী বলেছে?
  • m | ১৫ মে ২০১৭ ০৬:৩৬378601
  • সকলকে মা দিবসের শুভেচ্ছা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত