এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২০ মে ২০১৭ ২০:০৯378870
  • প্রথম বিশ্বের প্রবলেম যদি হয়, তো খুব সুন্দর সাজানো গোছানো শহর। সভ্য মানুষজন। প্রত্যেকের নিজস্ব বাড়ী আছে। কারো বাগানে ঝপ করে একবাক্স পিৎজা ফেলে দিলে অন্য কেউ এসে তুলে নিয়ে যাবে না। সিনারিও খুব সিমপ্ল। পয়েন্ট এ টু পয়েন্ট বি ওয়েপয়েন্ট নেভিগেশন। ডেস্টিনেশনের সামনের লনে ঝপ করে ফেলে দাও। কিন্তু তৃতীয় বিশ্ব? ব্যাঙ্গালোর?
  • T | ২০ মে ২০১৭ ২০:০৬378869
  • তো এইটে এস্টাবলিশ করার চেষ্টা করছি যে, প্রবলেমের কমপ্লেক্সিটির সাথে অ্যালগোরিদমের জেনেরিকনেস এবং ইম্প্লিমেন্টেশনের একটা সম্পর্ক রয়েছে। যে দুটো উদাহরণ দিলাম তারমধ্যে একটাতে লাগবে বড়োসড়ো হার্ডওয়ার অ্যারেঞ্জমেন্ট, অন্যটাতে লাগবে বড়োসড়ো অ্যালগোরিদমিক অ্যারেঞ্জমেন্ট। তো,
    আমরা যদি আমাজন ড্রোন ডেলিভারীতে ফিরে যাই, দেখব যে আমাদের আমাজন রিসার্চার কম্পিউটরের সামনে বসে ভাবছেন, প্রবলেম সেটিংটা কি?
  • T | ২০ মে ২০১৭ ২০:০৩378868
  • বরং সে একটা কম্প্রোমাইজ করতে পারে। সে কিছু সেট অব টাপল র‍্যান্ডমলি পিক আপ করে ভ্যালিডেশনের পর সেগুলে জুড়ে জুড়ে একটা অ্যাপ্রক্সিমেট পিয়ানোচলন খুঁজে বার করতে পারে। লক্ষ্য কর, এখানে কোনো ক্লোজড ফর্ম সলিউশন খোঁজা হল না, কিন্তু অ্যাজ ইফ কোনো মেট্রিক্সের ওরাক্যল রয়েছে যে আমাকে প্রচুর অপশন দিয়ে দিল, তাপ্পর আমি বেছে নিলাম। ট্যুরিং মেশিন ইন র‍্যান্ডমাইজড সেটিং। কিন্তু এটা সম্পূর্ণ ভাবেই একটা কম্প্রোমাইজ। এবং এই অ্যালগো সর্বদাই হিউরিস্টিক, কোনো জেনেরিক কিছু নয়। কাল যদি আমার ঘরে পিয়ানো সরাতে হয় তখন আবার নতুন করে সমস্ত প্যারামিটার রিসেট করতে হবে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:৫৮378867
  • তাকে প্রথমেই ঘরের সমস্ত আসবাবের সমস্ত মাপজোক সংগ্রহ করতে হত। তারপর তাকে একটা সিক্স ডায়মেনশনাল স্পেসে একটা
    পজিশন ওরিয়েন্টেশন টাপল থেকে অন্য পজিশন ওরিয়েন্টেশন টাপলে যাওয়ার রাস্তা খুঁজতে হত। যে এই অ্যালগো লিখবে, তার কাজটা কতটা কঠিন ভাবো কারণ, কোনো জ্যামিতিক অ্যালগো সে ইউজ করতে পারবে না। সিক্স ডায়মেনশনকে সে ভিজুয়ালাইজ করবে কি ভাবে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:৫৫378866
  • এখন পিয়ানোর সিক্স ডিগ্রী অব ফ্রিডম। তার নির্দিষ্ট শেপ সাইজ রয়েছে। দুতিনজনে মিলে ধরাধরি করে কালেক্টিভলি পিয়ানোটাকে টেরিয়ে বেঁকিয়ে অন্য ঘরে নিয়ে গেলে। সমস্যার সমাধান হল। কিন্তু যদি সিথ্রীপিও কে এই সমস্যা সমাধান করতে দেওয়া হত, তাহলে সে কিভাবে করত?
  • T | ২০ মে ২০১৭ ১৯:৫৩378865
  • আরেকটা উদাহরণ দেওয়া যাক। এটা খুব ক্লসিকাল প্রবলেম। এই সমস্যাকে বলে পিয়ানো মুভার প্রবলেম। তোমার ঘরের ভেতর পিয়ানো রয়েছে, খুব দামী পিয়ানো। এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যেতে হবে, কারণ অন্য ঘরের জানলার পাশে বসে বাজালে তোমার পার্শ্বফ্ল্যাটিনীকে ইম্প্রেস করা যায়। এইবার যে ঘরে পিয়ানো রয়েছে সেখানে প্রচুর আসবাব পত্র আছে। পিয়ানোটাকে এমনভাবে হেলিয়ে বাঁকিয়ে নিয়ে যেতে হবে যাতে কোনো আসবাবের সাথে ধাক্কা না লাগে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:৫১378864
  • আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রায় অধিকাংশ ট্রু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের জেনেরিক সলিউশন খোঁজার সময় এই বিশাআআল কমপ্লেক্সিটি (অবশ্যই ইনফরমেশন থিয়োরিটিক) এবং অ্যালগোরিদমিক ঝামেলা চলে আসে। নো ফ্রী লাঞ্চ। তোমাকে স্পেসিফিক প্রবলেমের জন্য খাটতে হবে অথবা হিউরিস্টিক কিছু করতে হবে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:৪৬378863
  • কিন্তু এইসব কথা কেন আসছে। আসছে তার কারণ প্রায় সমস্ত 'রিয়েল ওয়ার্ল্ড কমপ্লেক্স প্ল্রবলেম' এর মধ্যে অ্যালগোরিদমিক গ্যাঁড়াকল ঢুকে আছে। ধরা যাক, কেউ ফেস রেকগনিশন অ্যালগো লিখেছে। এই অ্যালগো ইন্সটল করা হল ট্রেইন প্ল্যাটফর্মে সিসিটিভি সিস্টেমে যাতে দাউদ থাগলে চেনা যায়। সে অ্যালগোরিদম হাজার হাজার মুখের পুরোটা বা কিয়দংশ দেখে সিদ্ধান্ত নিচ্ছে। যেখানে অল্প দেখতে পাচ্ছে সেখানে প্রেডিকশন করছে বাকিটা কেমন হতে পারে। হঠাৎ করে ট্রেন থেকে একদল ছৌ নাচের মুখোশ পড়া পাবলিক নেমে এল। অ্যালগোকে তখন বুঝতে হবে, এ জিনিস অ্যানোম্যালি কিনা। প্রচুর প্রচুর কেস স্টাডীর মধ্যে থেকে খুঁজে বার করতে হবে। ফলে রিয়েলটাইমে আউটপুট পেতে হলে একসাথে প্যারালাল প্রসেসরে অ্যালগো রান করতেই হবে। এইসব কখনৈ প্রেজেন্ট হার্ডওয়ার ফ্রেমওয়ার্কে ঐ চোখের মণির সাইজে নামানো যাবে না, কারণ অ্যান্ড অর নট এই লজিকের নির্দিষ্ট পাওয়ার কনজাম্পশন রয়েছে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:৩৮378862
  • কেন আসবে এই অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি। হলিউড সিনেমায় যেমন দেখা যায়, টম ক্রুজের চোখের মণিতে এইটুকু চিপে ফেস রেকগ্নিশন চলছে, সেইরকম বাস্তবে সম্ভব নয়। কারণ টেকনোলজি নদীর ধারে বাঁকে বাঁকে হাজির হলেও, এবং চিল রিল্যাক্সড ব্যাপার থাগলেও, ফান্ডামেন্টালি ট্রাঞ্জিস্টরের লিমিটেশন আছে। এটা ফিজিক্সের জনতা ভালো বলতে পারবে, তিনটে না কটা যেন প্রোটন উইডথ গ্যাপ না কি সব ব্যাপার। ফলে খুব ছোট চিপে অনেক কান্ড ঘটিয়ে ফেলব একদিন এ নেহাতই ডেড্রিম। আর তাছাড়া কম্পিউটেশনে পাওয়ার লাগে, প্রসেসরের রক্ত গরম হয়।
  • Ekak | ২০ মে ২০১৭ ১৯:৩৬378861
  • এবার কাজের কথা হচ্চে ঃ)
  • T | ২০ মে ২০১৭ ১৯:৩২378859
  • ক্যানো গুরুত্বপূর্ণ এই প্রবলেম সেটিং। প্রেক্ষাপটের ব্যাপার তো আছেই। প্লাস রয়েছে অ্যালগোরিদিমিক সমস্যা। দ্যাখো প্রচুর টেকনোলজি তো এগোল কিন্তু কিছুতেই ট্র্যাভেলিং সেলসম্যান প্রবলেমের কমপ্লেক্সিটি কমানো গেল না।
  • dc | ২০ মে ২০১৭ ১৯:৩২378860
  • ফাস্ট ট্র্যাক ছাড়া আরেকটা ট্যাক্সি সার্ভিস আছে, তবে ফাস্ট ট্র্যাক মোটামুটি রিলায়েবল। এছাড়া উবের-ওলা তো আছেই, তবে রিসেন্টলি একটা গ্যাঁড়াকল করেছে, ডিপার্চারের ঠিক বাইরে যে কংকোর্স আর রাস্তাটা সেখানে ওদের আসতে দিচ্ছে না, ওটা পেরিয়ে সামনের আরেকটা রাস্তায় ওরা ঢুকছে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:৩০378858
  • এইবার রিসার্চের প্রবলেম সেটিং কি হবে? তৃতীয় বিশ্ব না প্রথম বিশ্ব? হ্যাঁগো, গুগুল সেলফ ড্রিভেন কার কি বেনারসের রাস্তায় চলবে? :)
  • T | ২০ মে ২০১৭ ১৯:২৯378857
  • আবার শেষ করার আগেই লিখে দিল। :)

    সুতরাং প্রথমে মার্কেট ফিসিবিলিট চেক করতেই হবে। কোম্পানির প্রাজ্ঞ ব্যক্তিরা কি করেন, ইন্টিউশন দিয়ে বলে দেন অমুকটা ধরে এগোও তো, হলেও হতে পারে। তরুণ তুর্কীরা টেকনোলজির জয়পতাকা তুলে ধরে বলেন, এত হল আর এইটা হবে না! নিশ্চয় হবে। সুতরাং কিছু লোক রিসার্চ করতে বসল।
  • dc | ২০ মে ২০১৭ ১৯:২৭378856
  • পাই ম্যাডাম, এয়ারপোর্ট থেকে ভেলোর যাবার আমি যে উপায় বলেছিলাম সেটা হলো ট্রেন। অন্য একজন বোধায় বাসের কথা লিখেছিলেন, ঠিক মনে নেই।

    চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে সবচে সোজা হল (বিশেষ করে যদি লাগেজ থাকে) Fast Track এর ট্যাক্সি ধরে চেন্নাই সেন্ট্রাল স্টেশান অবধি যাওয়া। ফাস্ট ট্র্যাকের বুকিং কাউন্টার বাইরেই পাবেন, বা চেন্নাই পৌঁছনোর আগে 044 6000 6000 নম্বরে কল করে বুক করে নিতে পারেন।

    চেন্নাই সেন্ট্রাল পৌঁছতে ম্যাক্সিমাম এক ঘন্টা লাগবে (সন্ধেবেলার ট্রাফিক জ্যামের কথা মাথায় রেখে)। ওখান থেকে প্রায় সবসময়েই ভেলোরের ট্রেন পাবেন, প্রতি ঘন্টায় ছাড়ে বোধায়। এটা একটু জিগ্যেস করে নিতে হবে। স্টেশানে এসি ওয়েটিং রুম আছে। তবে ভেলোরে বোধায় রাত দুটো তিনটে নাগাদ পৌঁছবেন, সেটা খেয়াল রাখবেন।

    এখন এখানে ভয়ানক গরম আর হিউমিডিটি, তবে আজ রাত্তিরে আমি পালাচ্ছি ঃ)
  • Ekak | ২০ মে ২০১৭ ১৯:২৪378854
  • ওটা একটা ছোবি। আরেকরকোম ও হয়। তুমি গেটেড কমিউনিটি তে আছো। বাড়িতে বাচ্চা একা আছে।তার জুতো ডগি চিবিয়েছে শুনে তুমি ওর্ডার প্লেস কর্লে, জুতো টা তোমার হাউসিঙ্গ ওব্ধি বাই ল্যান্ড কোরিঅর এলো। তার্পোর ?

    তার্পোর, আমি তোমাকে ভয় দেখিয়ে রেখেছি জে আজ্কাল দারোয়ন ইত্যদি হিউম্যান ইন্ভেসিভ সিকিউরিটি থেকে ওনেক দুর্ঘোটোনা ঘোটছে,ঐতো সেদিন কাগোজ এ বেরোলো ওমুক দের হাউসিঙ্গ এ দারোয়ান তোমুক করে ফেরার, তাই তুমি হাইসিঙ্গ এর ইন্টর্নাল ড্রোন সার্ভিস এ সাব্স্ক্রাইব করে রেখেছো বেশি পয়্সা দিয়ে। হাউসিঙ্গ এর নিজের ড্রোন জুতোজোড়া নিয়ে তোমার ব্যাল্কনি তে টুকি দিয়ে পৌছে দিলো। টোমার মেয়ে ডেলিভারি নেওআর সময় ড্রোন শুদ্ধু সেল্ফি তুলে পোস্ট কোর্লো।।।সবাই লাইক দিলো জে দেখো ড্রোন ডেলিভারি হচ্চে।

    এটাও এক্টা প্রিথিবি। এটা এক্সিস্ট করে, ভবিষ্যোতে বার্বে। ভয়, লেস হিউম্যান ইন্ভেশন, মোর "সিকিওরিটি"। হালূঊঊম ঃ) ঃ)
  • T | ২০ মে ২০১৭ ১৯:২৪378855
  • তো সেইজন্য জেনারেল কিছু বানানো চাপ। সারফেস ট্রান্সপোর্ট ফেইল করছে এই হতাশা থেকে আকাশপথে উড়ে পিৎজা আসবে এইটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু সবকিছু থেকে ইন্ডিপেন্ডেন্ট তো করা যাবে না। কারণ প্রশ্ন হচ্ছে উপভোক্তা কে? আম আদমি, যে আমাজনে লগিন করতে পারে? তা হলে সেই আম আদমির কাছা ধরে সিস্টেমের যাবতীয় ঢ্যামনামো হুড়মুড় করে ঢুকে পড়বে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:২১378852
  • ব্যাপারটা এইরকম যে, আপনি একটা বেয়াড়া সিস্টেমকে সিধে করতে চান। কিন্তু সে সিস্টেমে অনেক ভেরিয়েবেল একে অপরের সাথে খেলছে, মকশো করছে। এদেরকে দিয়ে নির্দিষ্ট কাজ করাতে গেলে স্বভাবতঃই মাথার ঘাম পায়ে ফেলতে হবে। যত বেশী কমপ্লেক্সিটি (ইনর্মেশনের রেস্পেক্টে) হ্যান্ডল করতে হবে, তত বেশী টেকনোলজির অ্যাবসারডিটিও চলে আসবে।
  • বোকা | ২০ মে ২০১৭ ১৯:২১378853
  • হুম, পিজ্জা কিনতে পয়সা লাগবে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:১৬378851
  • কিন্তু ভগবান মেরে রেখেছেন ওইখানেই। নো ফ্রী লাঞ্চ থিয়োরেম।
  • T | ২০ মে ২০১৭ ১৯:১৫378850
  • হতাশা থেকে একটা বাইপাস করার আইডিয়া আসে। রাস্তায় চতুর্দিকে ক্যাওস, এ ওকে মারছে, সে তাকে ঢিল ছুঁড়ছে, এ ওকে কাঠি করছে, কিন্তু আপনি টুক করে ছিপ বাড়িয়ে আকাশের ড্রোন টেনে নিয়ে পিৎজা খাচ্চেন। নীচের ক্যাওস কিছুমাত্র স্পর্শ করছে না। এ এক নৃশংস আনন্দ যেখানে, তৃতীয় বিশ্বের সমস্ত অসুবিধে স্রেফ টেকনোলজি দিয়ে বাইপাস করে প্রথম বিশ্বের মজা লোটা যায়।
  • T | ২০ মে ২০১৭ ১৯:১২378849
  • তৃতীয় বিশ্বে ঐ জুতোখানি পাড়ার নেড়িরা হজম করে, কিংবা পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের বেয়াড়া কুত্তা। আপনি কাউন্সিলর কে বলতে পারেন যে পাড়ায় কুত্তার সংখ্যা বেড়েছে, এদের ধরে জেলে দাও। কিংবা স্পিরিট লাগিয়ে দেবেন। দ্বিতীয় কেসে আবাপতে ছবি বেরোবে, আর প্রথম কেসে তৃণমূলের কাউন্সিলর খড়কে কাঠি দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলবে আমাদের থেকে এক বস্তা সিমেন্ট নিন। এরপর বিরক্ত হয়ে আমাজনে অর্ডার দেবেন যখন, তখন দেখবেন তিনদিন পর সে জিনিস আসার কথা। এবং যেদিন সে জিনিস আসবে সেদিনই ট্রেডইউনিয়নগুলো বন্ধ ডেকেছে। এইখান থেকে প্রভূত হতাশা মারফত আপনি ভাববেন দুদ্দুর ড্রোন যদি হত তো কি ভালো হত।
  • T | ২০ মে ২০১৭ ১৯:০৮378848
  • এইবার একটা হতাশার জায়গা থেকেই যায়। আমাজনের ড্রোন ডেলিভারী অ্যাডের কথা ভাবুন। এক মেয়ে তার বাবাকে বলছে দ্যাখো আমাদের পোষা ডগি আমার একপাটি জুতো খেয়েছে। আমাকে পনেরো মিনিটের মধ্যে নাচের স্কুলে যেতে হবে, জুতো আনো। বাপ আমাজনে জুতোর অর্ডার দিচ্ছে, ড্রোনে করে জুতো চলে এলো। কিন্তু এটা ফার্স্ট ওয়ার্ল্ডের পার্স্পেক্টিভ। তৃতীয় বিশ্বে এইরম হয় না।
  • T | ২০ মে ২০১৭ ১৯:০৫378847
  • সুতরাং সমস্যা আছে। এইবার সমস্যা থাগলেই রিসার্চ হবে, যদি পয়সাকড়ির গল্প থাকে। সুতরাং রিসার্চ জব্বর রকমের হয়েছে। ইনদি এন্ড যেটা দেখা গেছে তার কিছু কিছু সমস্যা কখনোই মেটানো সম্ভব নয়, আর কিছু কিছু সমস্যা নিতান্ত রেগুলেশন থেকে উদ্ভূত। এই সমস্যাগুলোর কথা আমি আগেই ভাটে লিখেছি। তো এইসব সমস্যা মূলতঃ ফিজিক্স সংক্রান্ত। এখন আপনি ভাবতেই পারেন, কত কি হল, কোনোদিন যা টেকনোলজি হবে নিউটনস ল ই হয়তো পালটে যাবে। তো সেইরূপ জয়যাত্রায় সেঁধিয়ে গেলে কিছু করার নেই। বাকি র‍্যাশনাল বিইং দের জন্য বাকি কিছু কথা বলা যেতে পারে।
  • T | ২০ মে ২০১৭ ১৯:০০378846
  • এই রোবটগুলিকে বলা হয় ইউজিভি। এদের দিয়ে কাজ করানোর ব্যাপারে আমাজন কিন্তু দেরী করেনি। সামান্য সুযোগেই ঝেড়ে দিয়েছে একেবারে। এগুলোও সবই যাকে বলে ইন্টিগ্রেটেড সলিউশন। প্রফিটও হচ্ছে প্রচুর। তাহলে ড্রোন ডেলিভারীতে সমস্যা না থাকলে আমাজন অ্যাদ্দিন ওয়েট করত না নিশ্চয়।এ
  • T | ২০ মে ২০১৭ ১৮:৫৭378844
  • তো আলাদা আলাদা ভাবে সবগুলিই যেহেতু এগজিস্ট করে তাহলে একসাথে কেন পুরোটাই হতে পারে না সেইটে ভেবে দেখতে হবে। এটা দেখার জন্য আমরা বর্তমান ফ্যাক্টরি অটোমেশনের দিকে নজর ফেরাতে পারি। স্পেসিফিক্যালি আমাজন ওয়েরহাউস। আমাজন ওয়েরহাউসগুলোতে প্যাকেজ সর্টিং, আইডেন্টিফিকেশন, ইনভেন্ট্রি কিপিং সবকিছুর জন্যই গ্রাউন্ড মোবাইল রোবট ইউজ করা হয়। গ্রাউন্ড রোবট এগজিস্ট তো করতোই, অটোনমাস রোবটও এগজিস্ট করত, মাল্টিপল অটোনমাস রোবটের কোর্ডিনেটেড মুভমেন্ট এগজিস্ট করত না, তো সেও দরকারের চোটে সম্ভব করা হয়েছে এই কারণেই যে এইটে পয়সা সাশ্রয় করছে।
  • Ekak | ২০ মে ২০১৭ ১৮:৫৭378845
  • বেশ বেশ লেখো ঃ) তবে আমি কোথাও এসোব কে গ্রাউন্ড ব্রেকিঙ্গ দাবি করিনি বাপু।

    নেহাত গ্রাউন্ড ব্রেক কর্তে চাও তো শোর্ট রেন্জ বোমা বানাও। ৫০ মিটার ব্যসার্ধের জায়্গা জুড়ে নিখুন্ত ভাবে ডিমলিশ কর্বে এমন বোমা। মিলিটারি লুফে নেবে এরোকোম শোর্ট এন্দ প্রিসাইজ এক্স্প্লোসিভ। ড্রোন এ কোরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে।
  • T | ২০ মে ২০১৭ ১৮:৫২378843
  • না না, এইরম করলে হবে না, আগে আমায় পুরোটা লিখতে দিতে হবে। :)
  • T | ২০ মে ২০১৭ ১৮:৫১378842
  • এইখানে ট্রেন কি টেলিগ্রাফ হচ্ছে এই ড্রোন ডেলিভারী জাতীয় ইন্টিগ্রেটেড সলিউশনের থেকে আলাদা। ট্রেন রেইলরোড কি টেলিগ্রাফ ইত্যাদির একদম সুবিধে কি সেটা খুব ইন্টিউটিভ ছিল। আমি যদি সারাদিন ওয়ার্ডে গল্প লিখি তাহলে ইন্টেল কোর আইসেভেন, আইফাইভের তুলনায় কি এক্সট্রা সুবিধে দেবে তা ইন্টিউটিভ ব্যাপার নয়।
  • Ekak | ২০ মে ২০১৭ ১৮:৪৮378841
  • হ্যা, অবস্সৈ, এগুলো কোনোটাই গ্রাউন্ড ব্রেকিঙ্গ কিছু না। আলাদা আলাদা করে এক্সিস্ট করে। এবার মা ষষ্টির ক্রিপায় থার্ড ওয়ার্ল্ড এ আর্বান প্ল্যানিঙ্গ এর জা জঘন্যো অবশ্থা এবঙ্গ ভুতল পরিবহন যে হারে স্লো হচ্চে, এখানে তুমি ফার্স্ট ওয়ার্ল্ড এর চেও কম স্পিড দিয়ে ওপ্টিমাম রীচ কর্তে পার্বে। বরোঙ্গ ক্যলিফোর্নিয়া বা নিউজিল্যান্ড এ ড্রোন এর চে গাড়ি চালিয়ে যাওআ সুবিধেজনোক হোবে। মুম্বাই বা ব্যাঙ্গালোর এ হবেনা কারোন আর ক বছরের মধ্যে ল্যান্ড সিস্টেম পুরো ভোগে জাবে ঃ) ঃ) ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত