এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhijit Roy Chowdhury | ২২ মে ২০১৭ ২৩:২৭378900
  • - কিরে রাতে কী খাবি?
    - কী আছে?
    - যা খাবি বল।
    - বিরিয়ানি?
    - এই গরমে বিরিয়ানি খাবি?
    - তাহলে তুমিই বলো কী আছে?
    - তুই যা খাবি।
    - ফ্রায়েড রাইস, চিলি চিকেন?
    - এই গরমে ফ্রায়েড রাইস, চিলি চিকেন খাবি?
    - তাহলে তুমি বলো কী আছে?
    - তুই বল না।
    - চিকেন?
    - রোজ-রোজ চিকেন খেতে ভালো লাগে?
    -তাহলে তুমি বলো কি খাব?
    - তুই বল যা খাবি?
    - আমার মাথা খুলে ভেজে, খাওয়াও তাহলে।
    - এ মা! তুই না আমার একমাত্র আলালের ঘরে দুলাল? ওসব কেন খাবি।
    ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি করছি বরং তুই যা খাবি?
    - তাই দাও।
    - অন্য কিছু খাবি?
    - আমি কি পাগল????? ক্ষমা করে দাও আমাকে :/

    **একটি আবসোলিউট ডেমোক্রেটিক পরিবার।**
  • Abhijit Roy Chowdhury | ২২ মে ২০১৭ ২৩:২৫378899
  • - কিরে রাতে কি খাবি?
    - কি আছে?
    - যা খাবি বল।
    - বিরিয়ানি?
    - এই গরমে বিরিয়ানি খাবি?
    - তাহলে তুমিই বলো কি আছে?
    - তুই যা খাবি।
    - ফ্রায়েড রাইস, চিলি চিকেন?
    - এই গরমে ফ্রায়েড রাইস, চিলি চিকেন খাবি?
    - তাহলে তুমি বলো কি আছে?
    - তুই বল না।
    - চিকেন?
    - রোজ-রোজ চিকেন খেতে ভালো লাগে?
    -তাহলে তুমি বলো কি খাব?
    - তুই বল যা খাবি?
    - আমার মাথা খুলে ভেজে, খাওয়াও তাহলে।
    - এ মা! তুই না আমার একমাত্র আলালের ঘরে দুলাল? ওসব কেন খাবি।
    ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি করছি বরং তুই যা খাবি?
    - তাই দাও।
    - অন্য কিছু খাবি?
    - আমি কি পাগল????? ক্ষমা করে দাও আমাকে :/

    **একটি আবসোলিউট ডেমোক্রেটিক পরিবার।**
  • Di | ২১ মে ২০১৭ ২০:০০378898
  • কাগজে দেখছি ঘোড়ার নাম ক্লাউড কম্পিউটিঙ্গ!
  • Ekak | ২১ মে ২০১৭ ১০:১০378897
  • ওহ্হ না পড়িনি। পড়ছি ঃ)

    কদিন গুরু পড়া হয়না, সেভাবে।
  • T | ২১ মে ২০১৭ ০৯:০৮378896
  • আমি এখন সিনেমা শুনছি। উত্তমকুমার সুপ্রিয়া তুলসী চক্কোত্তি।
  • pi | ২১ মে ২০১৭ ০৯:০৩378895
  • আব্বেতুই সি ই আক্ট নিয়ে লেখা লেখা করে তখন এর বল্লি, এখন লেখা উঠেছে, পড়েছিস ? যা মনে হয় ওখানে লেখ।
  • Ekak | ২১ মে ২০১৭ ০৮:৪২378894
  • ঘুম এলোনা। হান্টতে বেড়িয়েচি।কুকুর গুলো হাই তুল্চে।গোরু গুলো রাস্তার মাঝ্খানে বসে। নোঙ্গরা ক্যাটকেটে রোদ্দুর টা এখোনো আসেনি।
  • T | ২১ মে ২০১৭ ০৮:১৮378893
  • আচ্ছে দিন।
  • pi | ২১ মে ২০১৭ ০৭:৫৫378892
  • আমি তো এখনো কম্বলের তলায়। সত্যিই ভাল্লাগেনা।
  • dd | ২১ মে ২০১৭ ০৭:৪৭378891
  • ক্ষী বিষ্টি ক্ষি বিষ্টি। কাল রাতে তো কম্বল গায়ে দিতে হয়েছে। আর ভাল্লাগে না।
  • Arpan | ২১ মে ২০১৭ ০১:৪৭378890
  • সেই, লুরুতে পুরো আবগারি ওয়েদার।
  • Rabaahuta | ২১ মে ২০১৭ ০০:২৮378889
  • তাই তো, একটু বীয়র এনে রাখলে হতো। যা বৃষ্টি। টিভিতে সিনেমা হচ্ছে আর্মি। শ্রীদেবী কড়োয়া চৌথ করছিলো আর তার মধ্যে শারুখখান ফৌত হয়ে গেছে। খুব আবেগপূর্ণ অবস্থা।
  • T | ২০ মে ২০১৭ ২১:৩৭378888
  • :)) সেইরমই। এরিয়াল সার্ভের জন্য। শত্তুপক্ষ আকাশে যাকে খুঁজে পাবে না। দাঁড়াও ভিডিও দিই,
  • Arpan | ২০ মে ২০১৭ ২১:১৬378887
  • মানে? কার বারান্দায় লুঙ্গী মেলা আছে সেটার সার্ভেইল্যান্স হচ্ছে?
  • T | ২০ মে ২০১৭ ২১:০৮378886
  • আহা, সে কি আর ডেলিভারী দেওয়ার জন্য নাকি! সার্ভেইলেন্স।
  • Arpan | ২০ মে ২০১৭ ২১:০৫378884
  • বোঝো! এই না শুনলাম রিসার্চার প্রব্লেম সেটিংস নিয়ে কুলকুল করে ঘামছে।
  • T | ২০ মে ২০১৭ ২১:০৫378885
  • আমার ড্রোণ রয়েচে, হাতের তালুর সাইজের। হুঁ হুঁ বাবা, কোয়াডকপ্টার নয়, ফিক্সড উইং। অমনটি আর কোত্থাও নেই।
  • T | ২০ মে ২০১৭ ২১:০২378883
  • ম্যানেজারা কিরম কৌশলী দ্যাখেন। সমস্যার কথা বলতেই প্রবলেম বদলে দিল। :)
  • Ekak | ২০ মে ২০১৭ ২১:০১378882
  • প্রোসোঙ্গোত আমার পাশের বাড়িতে একজন ড্রোন কিনেচে। ঐ বচ্চা কোয়ড্রোপ্টার আর্কি। সেটা একদিন রাস্তার এক নেড়ি মুখে তুলে নিয়ে খানিক নাহোক দৌড় কোরালো তাকে। ঃ) ঃ)
  • T | ২০ মে ২০১৭ ২০:৫৯378880
  • দেখুন দেখুন, সমস্যা কিরকম গভীরে দেখুন। একক একবার প্রস্তাব করেছিল না রোবোদের মানবাধিকার না অপমান করা চলবে না, কিরম প্রাসঙ্গিক দেখুন।
  • | ২০ মে ২০১৭ ২০:৫৯378881
  • তিতিয়ো বিশ্বে আরো অপশান থাকতে পারে। ধর আমার ১০ তলার বারান্দার সামনে আদিগন্ত টেনিস কোর্ট, কিরিকেট মাঠ রাস্তা ইত্যাদি, পুরোটাই খোলা। ফলে আমি প্রতিবেশীদের হয়ে ডেলিভারী আমার বারান্দায় নিতেই পারি প্রতিবেশীর থেকে কিছু চার্জের বিনিময়ে।
  • | ২০ মে ২০১৭ ২০:৫৫378879
  • আমার হাতের নাগালে ড্রোন দেখলে নির্ঘাৎ ঠ্যাং ল্যাজ কিছু একটা চেপে ধরব। ধরবই, কেউ ঠ্যাকাতে পারবে না।
  • হারু | ২০ মে ২০১৭ ২০:৫১378877
  • T দেখছি ভীষণ রকম অ্যাথেইস্ট।
  • Arpan | ২০ মে ২০১৭ ২০:৫১378878
  • তিতিয়ো বিসসের জন্য সলুশন খুব সোজা। পাড়ার কিরানা স্টোর হবে এক একখানি ড্রপ পয়েন্ট। একক ডেলিভারি মেসেজ মোবাইলে পেলেই আস্তে ধীরে জামা গলিয়ে একখানি সিগারেট ধরিয়ে সেখান থেকে পার্সেলটি বগলদাবা করে নিয়ে আসবে।

    আমাজন আজকাল এইভাবেও ডেলিভারি দেয়। তিতিয়ো বিস্সে। লোক মারফত।

    আর বড় অ্যাপার্টমেন্ট কম্প্লেক্স হলে সেখানে সিকিওরিটি আপিসে জিনিসটি নামিয়ে ড্রোন ফিরে যাবে।
  • Arpan | ২০ মে ২০১৭ ২০:৪৬378876
  • হ্যাঁ। খালি দেখো মশা যেন না কাটে। এক একখানি ন্যানো ড্রোন।
  • T | ২০ মে ২০১৭ ২০:৪০378875
  • এত সবের পরের আরেক সমস্যা, বারান্দায় যদি লুঙ্গি ঝোলে। লটকে গেলে? অ্যাঁ! হ্যা হ্যা হ্যা হ্যা।

    এইরূপ নানাবিধ আজব সমস্যার সম্মুখীন হতে হতে ক্রমশঃ বিরক্তি আসে। তখন বৌদ্ধিক পিপিটি দেখলে মনে হয় 'বাল'।

    অবশ্য নদীর তীরে রিল্যাক্সড অবস্থা চয়ন সর্বদাই রয়েচে। বীয়র ও মহাকাশ।

    বক্তব্য শেষ। যাত্তারা।
  • T | ২০ মে ২০১৭ ২০:৩৫378874
  • তো বলতে চাইছি, সিনারিও ট্রী খানি এত রকম ডালপালায় ভেঙে যাবে যে সানদিয়েগোর আমাজন রিসার্চারটি ভেবে কূলকিনারা পাবে না। এগুলো সবই হার্ডওয়্যার চ্যালেঞ্জ। অ্যালগোরিদমিক চ্যালেঞ্জ হল পার্শিয়াল ইনফরমেশন থেকে ডিসিশন নেওয়া। সামনে অগুণতি বারান্দা এবং অল্টিমিটারের স্বাভাবিক ফ্লাকচুয়েশনের জন্য, দোতলা তিনতলা গুলিয়ে গেলে :)) এটা যে এককেরই বারান্দা সেইটে খুঁজে বের করা। প্রবলেমের ডায়মেনশনটা ধরতে পারছ আশা করি।
  • T | ২০ মে ২০১৭ ২০:৩০378873
  • কিন্তু ফেরত যদি সে যেতে না পারে? কারণ ব্যাটারী। এই পুরো প্রসেসটাতে কত সময় লাগবে তা তো জানা নেই। নানান রকম রিডান্ডেন্সি চেকিং থাকবে, ফেইলসেফ থাকবে। সেসব কম্পিউট করে সিদ্ধান্ত নিতে তো সময় লাগবে। পথে যদি হাওয়া জোর হয় তো আরো বেশী সময় লাগবে। ফলে আগে থেকে সঠিক সময় জানা সম্ভব নয়। প্লাস কেউ যদি ড্রোনের ঠ্যাঙ চেপে ধরে। সে ওড়ার প্রাণপন চেষ্টা করবে কিন্তু জাস্ট মজা দেখার জন্যই যদি ঠ্যাং নিয়ে মশকরা হয়? তো ব্যাটারী তখন শেষ হল। ড্রোন খাটের তলায় গেল।
  • T | ২০ মে ২০১৭ ২০:২৬378872
  • কাছাকাছি আসার পর তাকে আমাজন ক্লাউড সার্ভিস অ্যাকসেস করতে হবে। যদি মিস করে? :) আচ্ছা বেশ মিস না হয় নাই করল, চতুর্দিকে
    আইডেন্টিক্যাল ফ্ল্যাটবাড়ীর ঘেটোর মধ্যে তাকে চিনতে সত্যকারের বারান্দা। ক্যামেরা মারফত কিছু করতে গেলে বিপদ আছে। আর যত বারান্দার কাছাকাছি আসবে তত তার জিপিএস পজিশনিং ঘেঁটে যাবে কারণ তার ভিউ প্রায় পুরোটাই ব্লকড। আকাশ থেকে স্যাটেলাইট সিগন্যাল ধরতে চাপ। তো লোকালাইজেশনের জন্য ধরা যাক, আল্ট্রা ওয়াইডব্যান্ড রেডিও সিগন্যাল যা ঐ বারান্দা থেকে আসছে তা থেকে পজিশনিং ইনফর্মেশন পাওয়া যাচ্ছে। বেশ সে দিক লক্ষ্য করে ড্রোন ছুটে গেল। এইবার দ্যাখো, এসব তো উঁচু উঁচু বিল্ডিং, এবং তাতে পরচুর স্টিল ইত্যাদি মেটেরিয়াল রয়েছে। ড্রোনের ম্যাগনেটোমিটার যদি ঘেঁটে যায়। তাহলে ওরিয়েন্টেশন ঘেঁটে যাবে। প্যাকেজ ড্রপিং এ প্রবলেম হতে পারে? আচ্ছা বেশ তাও না হয় হল না। কিন্তু কাছাকাছি যদি অন্য ইউডব্লুবি রেডীও সিগন্যাল থাকে। তাহলে? লোকালাইজেশন ঘেঁটে যাবে। তখন ইউনিক আইডি রাখতে হবে। আচ্ছা। তাও না হয় হল। এইবার জিনিসটি ডেলিভারী হল। হলোই। স্বস্তি। আমাজন ক্লাউডে আপলোড হল যে এইতো জিনিস ডেলিভারী হয়ে গেছে। উদ্দেশ্য এইবার ফিরে চলা।
  • T | ২০ মে ২০১৭ ২০:১১378871
  • কেউ থাকে তিনতলায়। তার ছাদ নেই। তার একফালি বারান্দা রয়েছে। এই বারান্দাই হচ্ছে ডেস্টিনেশন। তর্কের খাতিরে ধরেই নেওয়া যেতে পারে যে সে নিজে থেকেই এই বারান্দার ইনফর্মেশন আমাজন ক্লাউডে আপলোড করে রেখেছে। ড্রোন উড়তে শুরু করল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত