এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৫ মে ২০১৭ ১২:৩৯378930
  • এক বছরও হয় নি রিও অলিম্পিক-এর - ট্যাক্স পেয়রদের পয়সায় অলিম্পিক করে যে কি উন্নতি হয় -



    The venues that once dazzled audiences during the 2016 Olympic games in Rio de Janeiro have now fallen into disrepair.

    http://time.com/4672303/rio-olympics-venues-pictures/
  • lcm | ২৫ মে ২০১৭ ১২:০৫378929
  • রবীন্দ্রনাথ-কে দেশদ্রোহী ঠাউরে খুন করার পরিকল্পনা করেছিল দুজন গদার পার্টির সদস্য - ১৯১৬ সালের ৫ অক্টোবর স্যান ফ্রানসিস্কো-তে।
  • de | ২৫ মে ২০১৭ ১১:৫৯378928
  • একক ছেড়ে এলো নাকি?

    ক্ষী চলছে যে টইটাতে!!
  • S | ২৫ মে ২০১৭ ০০:৫৪378927
  • দিদি ও তার ভাইরা মনে হয় খুব ভয় পেয়েছে। তাই দিদি আবার মোদির কাছে হ্যা হ্যা করতে গেছে।

  • Atoz | ২৪ মে ২০১৭ ২২:৫০378926
  • সবাই মনে হয় থ্রেডে এখন। ঃ-)
  • a | ২৪ মে ২০১৭ ২০:৩১378925
  • heart attack কে saheed saheed ভাবের post korle খিল্লি hobe na
  • T | ২৪ মে ২০১৭ ১৮:৪৮378924
  • অর্ণবের মৃত্যু নিয়ে একটা সদ্য গোঁফ গজানো চাড্ডির নোংরামোও চোখে পড়ল, কচি রোঁয়ার চুলবুলুনি।
  • j | ২৪ মে ২০১৭ ১৮:৩৬378923
  • আরে ...এসব তিনোফেকরা তো বলবেই - নতুন কিছু নয়, বিশেষ করে হুগলীর অর্ণবের হৃদরোগে মৃত্যু নিয়েও সুপরিচিত তিনোফেকুটি যা করল, নবান্ন অভিযানের মার খাওয়া নিয়ে ট্রোল তো তার কাছে কিছুই নয়

    যেটা দরকার প্রত্যেক জেলা সদরে এই আকারে ডেপুটেশন, নিয়মিত সমাবেশ আর যেকোন স্তরের ভোটে লুঠ আটকানো, এই বাজারেও বেশিরভাগ রিপোলের বুথে বামজোট জিতেছে
  • T | ২৪ মে ২০১৭ ১৮:৩৩378922
  • এই পাবলিকটি তো বিবিধ জনতার খেস্তাখেস্তিতে 'নৃশংস আনন্দ' বোধ করে। :)
  • সিকি | ২৪ মে ২০১৭ ১৮:১৪378921
  • একেবারেই নয়। এমনকি কোন গ্রুপে ছাড়া হয়েছে, সে নিয়েও দ্বিমত নেই :)
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৪ মে ২০১৭ ১৭:৫৬378920
  • কে ছেড়ে এসেছে সেটা নিয়ে সিকির সন্দেহ আছে নাকি?
  • শেসে | ২৪ মে ২০১৭ ১৬:৩৪378919
  • ২৫ তারিখে গোভক্তদের লালবাজার অভিযানে ছোট মার পুলিশের আচরণ কেমন হয় তা দেখতে মুঞ্চায়|
  • শেসে | ২৪ মে ২০১৭ ১৬:২৯378918
  • প্রত্যক্ষদর্শীর স্ট্রিট ফাইটের বর্ণনা পড়ে মনে হলো "প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য |"
  • j | ২৪ মে ২০১৭ ১৫:২৪378917
  • একটা বিলুপ্ত পাট্টির সামান্য একদিন নবান্ন অভিযানেই তিনোফেকের দলবল গুরু স্প্যাম করে দিল ;-)
  • pi | ২৪ মে ২০১৭ ১১:৫৭378916
  • যারা ওখানে ছিলেন, এটা তাদের রিপোর্ট।

    '
    আজ ভাঙড়ে আমাদের গাড়ির উপর আক্রমণ নামিয়ে আনল আরাবুল বাহিনী।। প্রকাশ্যে রাইফেল, তরোয়াল নিয়ে রীতিমত গোটা এলাকা দাপিয়ে বেড়ালো তারা পুলিশের সামনে, অথচ পুলিশ নীরব দর্শক।। শ্যামনগরের মুখে আমাদের গাড়ি থেকে নামিয়ে চলে ব্যাপক মারধর এবং অকথ্য গালিগালাজ।। আমাদের বহু কমরেড গুরুতর ভাবে জখম হন।। মহিলা কমরেড দের উদ্দেশ্য চলে বিভিন্ন রকম কটুক্তি, "বিয়ে,শাদি করে সংসার না করে এখানে আন্দোলন করতে এসেছিস, জ্যান্ত ফিরতে পারবি না আর" ইত্যাদি।। মহিলা কমরেড রা ও আরাবুলের ঠ্যাঙারে বাহিনীর হাত থেকে রক্ষা পাননি, তাদের উপরে ও নেমে আসে আক্রমন।। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি কে ও হেনস্থার মুখে পড়তে হয়।। মারধরের ফলে আমরা সকলেই অল্প বিস্তর জখম হই, এবং কেউ কেউ গুরুতর ভাবে জখম হন।। শেষে পুলিশ এসে এই ঠ্যাঙারে বাহিনীর কাউকে গ্রেপ্তার না করে, শুধুমাত্র আমাদের উদ্ধার করে, কাশীপুর থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে আমাদের কেই জিজ্ঞাসাবাদ শুরু করেন, এবং দীর্ঘক্ষণ আটকে রেখে শেষে ছেড়ে দেন।।পুলিশের এই নিষ্ক্রিয়তা কে ধিক্কার জানিয়ে এবং আরাবুল-ইসবগুল, মমতা- ক্ষমতা সকলকে হুঁশিয়ারির মাধ্যমে জানাতে চাই এত সহজে আন্দোলন দমন করতে আপনারা পারবেন না, আগামী দিনে আরো বড়ো আকারে এই আন্দোলন সংগঠিত হবে।। এত প্রতিকূলতা সত্ত্বেও যে সকল আন্দোলন রত ভাঙড় বাসী এই সন্ত্রাসের মোকাবিলা করে এই আন্দোলনকে আরো বৃহত্তর সংগ্রামের দিশায়, দিশায়িত করছেন তাদের জানাই শতকোটি সেলাম এবং সংগ্রামী অভিনন্দন।।
    #লড়াই্‌দীর্ঘজীবি্‌হোক।।
    #এই্‌মুহুর্তে্‌ভাঙড়।।'
  • sm | ২৪ মে ২০১৭ ১০:৫৮378914
  • এটা রোবু ব্যাপক দিলো তো!
  • রোবু | ২৪ মে ২০১৭ ১০:১৭378912
  • পাঁচ সাত বছর পর সুফল বোঝা যাবে।
  • s | ২৪ মে ২০১৭ ০৮:৩০378911
  • এই খবরটা পড়ে ভীষণ খারাপ লাগলো।
  • pi | ২৪ মে ২০১৭ ০৭:২৬378910
  • না, ভাঙড়ে ( ড়, ড়, ড়) গুলি চলেনি।ওটা গুজবই। মিটিং এ বোমা পড়েছিল।
  • Ishan | ২৪ মে ২০১৭ ০২:৪১378909
  • ভাঙড় ভাঙড়। জায়গাটার নাম বদলাইবেন না পিলিজ। :-)
  • সিকি | ২৩ মে ২০১৭ ২১:৫৫378908
  • না, গুজব নয়। সত্যিই তাণ্ডব চলেছে ভাঙরে।
  • | ২৩ মে ২০১৭ ২১:১২378907
  • অভিজিতের ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে ট্যুইটার, আর পরেশ রাওয়ালের ট্যুইটটা।
    উফ! বেজায় খুশী হয়েছি।
  • Du | ২৩ মে ২০১৭ ২১:০৭378906
  • মাথাঢাকারা আবার বিশ্বময় চাড্ডিদের রসদ জুগিয়েছে।
  • pi | ২৩ মে ২০১৭ ২০:৩৬378905
  • মনে হয় গুজব রটেছিল।
  • pi | ২৩ মে ২০১৭ ১৭:২০378904
  • ভাঙ্গরের কী খবর ? লোকজনের উপর আরাবুল বাহিনি গুলি চালিয়েছে শুনছি। এদিকে চ্যানেলগুলোতে এখন ভারতীয় সেনার গৌরবগাথা ছাড়া আর কিছু নাই !
  • অর্পিতা দে | ২৩ মে ২০১৭ ০৮:১৪378903
  • #স্মৃতিকণারা
    অর্পিতা দে

    একদিন সব কষ্টের ঝড় থেমে যাবে বলে খুব বেয়াড়া মন্তব্য করেছিল লোকটা।
    বলেছিল..আশ্বিন মাস আসুক,
    তখন দেখবি দাদুভাই মা দুগ্গা কেমন করে জন্মায়।
    দাদা মুড়ি খেতে খেতে বলেছিল
    তুমি আর বোকা মানুষের মতো স্বপ্ন দেখো নাতো,
    গায়ে ফোস্কা পড়ে।
    লোকটা শুধু হেসেছিল।

    বলেছিল খুব গরম পড়লে ধানেদের ঘরদোর চাতক হয়ে যায়।
    তখন পুণ্যিপুকুর ব্রতধারীও স্বয়ং জলের খোঁজ করে কুয়োতলায়।
    তারপর হা-জল হা-জল করতে করতে
    ছাতি ফেটে মরে যায়।
    শুনে মা বলেছিল ব্রত নিয়ে মজা করতে নেই,পাপ হয়।
    ছেলেমেয়ে নিয়ে বাস.....
    লোকটা কিছু বলেনি,শুধু হেসেছিল।

    বৈশাখী বিকেলে পিয়ারা গাছটার সঙ্গে
    গালফুলো কাঠবেড়ালিটাকে গল্প করতে দেখে
    আমাকে বলেছিল দেখিস দিদিভাই,
    একদিন পৃথিবীর সব ধুলোবালি আস্ত প্রেমিক হয়ে যাবে।
    আমি মাথা নিচু করতেই
    লোকটা রবি ঠাকুর আওড়াতে আওড়াতে
    পায়চারি করেছিল পিছনের বারান্দায়।

    ন্যাড়া ছাদে কুমড়োফুল তুলতে গিয়ে
    বেখেয়ালে ঠাকুমা ভজন গেয়েছিল বলে লোকটা বলেছিল
    আর কখনও গেয়ো না রানি।
    আমি ওপারের ডাক শুনতে পাই।
    এই কামিনীতলা ছেড়ে,মজা পুকুরের জল ছেড়ে,
    আলুপোস্ত আর বিউলির ডাল ছেড়ে
    এত তাড়াতাড়ি নেই হয়ে গিয়ে আমি কি করব বল?
    দিনপ্রহরে তোমার সিঁথিতে
    জোয়ার ভাটার মতো রোদ্দুর শুধু যাবে আর আসবে,
    দু'দণ্ড দাঁড়াবে না,তা কি হয়?
    ঠাকুমা মুখে কাপড় চাপা দিতেই
    লোকটা চুপ হয়ে গেছিল।

    আমায় আর কখনও ফুলনদেবী বলে ডাকেনি।দাদাভাইকে কখনও বলেনি দুটো ফুলুরি আনবি,
    পান্তা খাব।
    মা কে কখ্খনো বলেনি ক্ষেপি ঠাণ্ডা লাগিও না
    ঠাকুমাকে তর্পণের তিল বাছতে বলেনি আর একদিনও।

    একটা আলগা বিকেলে,
    চিলেকোঠায় সোনার তরী পড়তে পড়তে
    ঘুমিয়ে পড়ার পর
    দাদু আর কখ্খনো সূর্য দেখতেই চাইল না।
  • pi | ২৩ মে ২০১৭ ০৭:০৯378902
  • ম্যান্চেস্টারে কনসার্টে ব্লাস্ট। অনেকে মারা গেছেন।
  • Atoz | ২৩ মে ২০১৭ ০০:০৯378901
  • আহা এই গরমে রুটি তরকারির সঙ্গে ঘোলের সরবৎ দিল না কেন এক গেলাস? খুব প্রাণজুড়ানো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত