এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৬ মে ২০১৭ ০৭:৪১378960
  • 'যারা স্বর্গগত, তারা এখনও জানে
    ............. স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি'

    দ্বিতীয় লাইনের প্রথম অংশ-টা কারও মনে আছে?
  • aranya | ২৬ মে ২০১৭ ০৭:৩৯378959
  • 'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ
    প্রচন্ড ঝড়ে কেঁপে উঠেছিল
    এবং মৃত্যু হার মেনেছিল
    সূর্যের দিকে উড়ে গিয়েছিল সাহসী পাখির ঝাঁক।
    স্বপ্নের বীজ বুনেছিল কারা ...'

    -বহু দিন আগে লেখা লাইনগুলো মনে পড়ছিল, নকশাল বাড়ীর ৫০ বছর
  • Arpan | ২৬ মে ২০১৭ ০০:০৯378958
  • রাজেন্দ্র পচৌরি।
  • avi | ২৫ মে ২০১৭ ২৩:৩২378957
  • In the entire south India, BJP is going to be the strongest force in Andhra Pradesh : Shri @AmitShah #AmitshahInAP
    আমি বার দুই পড়েও এই বাক্যটির ব্যাকরণগত অর্থগ্রহণে বেশ চাপ খেলাম।
  • | ২৫ মে ২০১৭ ২২:১৮378956
  • পিলপিল করে নয়, দুই তিনজনের বেশী নয়। আর তার সাথে ঐ পিটির নামে টই খোলা, আমার আর পাইয়ের ফেক করে পোস্ট করা, মাঝেমধ্যে a নিকে লেখা পাবলিকটাও আছে।
  • প্রত্যক্ষদর্শী | ২৫ মে ২০১৭ ২২:১৪378955
  • ফেবু গ্রুপে এই লিংকটা দিয়ে মজা দেখছেন এমন একজন যিনি ঐ টইটে একাধিক কমেন্ট করেছেন
  • S | ২৫ মে ২০১৭ ২১:৪১378954
  • অসাধারণ। এইটা জেনে খুব ভালো হলো। আম্রিগায় দেখেছি এইসব অনলাইন ট্রোল হলেই অনেকে তাদেরকে রাশিয়ান চর/ট্রোল বলতেই সেই ট্রোল থেমে গেছে।
  • সিকি | ২৫ মে ২০১৭ ২১:৩৭378953
  • ওব্বাবা, তা নইলে আইটি সেল চলবে কেন? তিরিশ হাজার পার মান্থ। ফোটোশপ, ট্রোল, হেট স্পিচ - যা খুশি করো, দিনে গোটা পঞ্চাশ করতে হবে। কী কী লাইনে কাকে কাকে অ্যাটাক করতে হবে তাও ছকে দেওয়া থাকে।
  • S | ২৫ মে ২০১৭ ২১:২৬378952
  • ট্রোল করলে টাকা পাওয়া যায় নাকি?
  • সিকি | ২৫ মে ২০১৭ ২১:২৫378951
  • ঐ হল। আচ্ছা, এখানেও কি তিরিশ হাজার করে টাকা দেয়?
  • S | ২৫ মে ২০১৭ ২১:২৪378950
  • পিল পিল করে নয়তো। মনেতো হলো মোটে দুজন লোক। আইপি গুলো তো তেমন চেন্জ হয়নি।
  • সিকি | ২৫ মে ২০১৭ ২১:২২378949
  • আর এই ট্রোলেদের গল্পটাও বেএশ মিষ্টি। যেই ফেবু গ্রুপে একটা লিঙ্ক ছেড়ে আসা হল, অমনি পিলপিল করে এই একটি, শুধুমাত্র এই একটি টইতেই পাল পাল ইঁদুরের মত ট্রোলেরা এসে কিচিরমিচির লাগিয়েছে। বাকি আর একটা টইতেও হাত দেয় নি কিন্তু। কী রকমের পচা গাম্বাটদের গ্রুপ মাইরি।
  • সিকি | ২৫ মে ২০১৭ ২১:০৯378948
  • এইটাই আমারও চোখে লেগেছে। "কাশ্মীর নাকি" মানে কী? কাশ্মীরে চলতে পারে, হুঁহুঁ বাওয়া, আমাদের এখানে চলবে না টাইপ - এটা কাশ্মীর নয়।
  • Ishan | ২৫ মে ২০১৭ ২১:০৭378947
  • প্রতিবাদ ঠিকই আছে। কিন্তু "কাশ্মীর নাকি" অংশটা বুঝলাম না। যেটা বাংলায় ব্যবহার কর অনুচিত, সেটা কাশ্মীরে ব্যবহার করা উচিত নাকি?
  • de | ২৫ মে ২০১৭ ১৭:৪৭378946
  • যমুনা এক্সপ্রেস হাইওয়েতে রাত্রিতে চলাফেরা খুবই বিপজ্জনক - আগেও এরকম ঘটনা ঘটেছে -

    যেকোন হাইওয়ে রাত্রিতে অ্যাভয়েড করাই ভালো!
  • de | ২৫ মে ২০১৭ ১৭:৪৬378945


  • এটা সত্যি যদি হয়ে থাকে, তাহলে তো সাংঘাতিক ব্যাপার - এখনি কোর্টে কেস করা উচিত। তার আগে যাঁদের এইসব উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদেরকে ডাক্তারি পরীক্ষা করিয়ে সেই প্রুফ সংগ্রহ করা উচিত!
  • সিকি | ২৫ মে ২০১৭ ১৬:৫৩378944
  • খুব দূরে নয়। যমুনা এক্সপ্রেসওয়ে। জেবর - গ্রেটার নয়ডা। যেখানে নতুন এয়ারপোর্ট প্রপোজড হয়েছে।
  • j | ২৫ মে ২০১৭ ১৬:১০378943
  • এটা উপ্রর ঘটনা
  • robu | ২৫ মে ২০১৭ ১৫:০৫378941
  • দেখেছি।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৫ মে ২০১৭ ১৫:০২378940
  • সে যাই হোক, এই এইটার চেয়ে বড় খোরাক দেখেছেন?



    সকাল দশটা নাগাদ আইটি সেল থেকে এইটা পোস্ট করে। হতভাগাগুলো ঘড়িও দেখতে শেখেনি। এর রাফ ট্রান্সলেশন হল লালবাজার অভিযানে টিয়ার গ্যাস ইত্যাদি (বাকিটা বলার দরকার আছে?)
  • T | ২৫ মে ২০১৭ ১৪:২৯378939
  • রাহুলবাবু পুলিশের সামনে গিয়ে বাওয়াল দিচ্ছিলেন। পেছন থেকে হঠাৎ বোমা ফাটার শব্দ। আদ্দেক লোক ছুটে পালিয়েছে ততক্ষণে। বাকি আদ্দেক চাড্ডিরা পুলিশের ঘাড়ে গিয়ে পড়ে, রাহুলবাবু সমেত। এরপর পুলিশ লাঠি চার্জ করতেই দেখা গেল এক অসামান্য দৃশ্য।

    রাহুলবাবুকে বাঁচাতে ওঁকে আড়াল করে চাড্ডিরা নিজেদের পোঁদ লাঠির সামনে এগিয়ে দিচ্ছে।

    এরপর আমরা আর কিছু জানি না। :)
  • j | ২৫ মে ২০১৭ ১৪:২৩378938
  • নাঃ চাড্ডিরা নয়, কিছু তিনো আর হাফশাল করেছে এই ট্রোল

    প্যাটার্নটা দেখো, আহ্বায়কও তো চেনা লোক
  • T | ২৫ মে ২০১৭ ১৪:১৬378937
  • হে হে হে হে, হাজার খানেক পাবলিক নিয়ে কলেজ স্কোয়ারে কি সার্কাস!
  • T | ২৫ মে ২০১৭ ১৪:১৩378936
  • চুক চুক, মোষবাবু হাওড়ার মেড়ো লুম্পেনগুলো নিয়ে এসেছিলেন, খান দুয়েক বোম ছুঁড়ে ব্র্যাবোর্ন রোডে ফ্লাইওভারের তলায় লুকিয়েছেন। তাজা খোরাক দেখতে চাইলে চব্বিশ ঘন্টা দেখুন।
  • T | ২৫ মে ২০১৭ ১৪:১০378935
  • খেয়াল করে দেখবেন, টইতে যে ট্রোল হচ্চিল সেটা এই কিছুক্ষণ বন্ধ আছে, চাড্ডিরা মনে হয় টিভির সামনে নয়তো ব্র্যাবোর্ন রোডে। :)
  • d | ২৫ মে ২০১৭ ১৩:৩৪378934
  • ভাগ্যিস!
  • avi | ২৫ মে ২০১৭ ১৩:৩০378933
  • ওদিকে ভক্তেরা সব টুইটারের ওপর চটে গেছে। একজন আবার এক পা এগিয়ে দাবি করেছেন, এসব ভার্চুয়াল ইন্ডিয়া বেসিক্যালি আসল ভারত না, রাস্তায় নেমে দশটা লোকের মতামত নিলে তবেই আসল ভারতের মত পাওয়া যাবে।
  • de | ২৫ মে ২০১৭ ১৩:০৯378932
  • ফোল্ডেবল হলেও হবে। খেলা হয়ে গেলে গুটিয়ে পাটিয়ে মাদুরের মতো রেখে দিলেই হবে ঃ)
  • Arpan | ২৫ মে ২০১৭ ১২:৪৮378931
  • ওয়েল, ভবিষ্যতে কোলাপ্সিবল স্পোর্টিং এরিনা বানানো হবে। বেশি দূরের কথা না।

    আর তিতিয় বিস্সে এরকম টাকার নয়ছয় হবেই। ভালো কথা, চীন কীভাবে কাজে লাগাচ্ছে এইসব ইনফ্রস্ট্রাকচার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত