এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ২৯ মে ২০১৭ ১৭:৩৯379050
  • দেদির মেয়ের জন্য অনেক শুভেচ্ছা আর একটা বড় ক্যাডবেরি বার রইল।
  • de | ২৯ মে ২০১৭ ১৭:১৬379049
  • এক না-অভাবী, নট-সো-মেধাবী 95.2% পেয়েচেন - তার মা খুবই খুশী -
    রসগোল্লার হাঁড়ি রইলো সবার জন্য -
  • pi | ২৯ মে ২০১৭ ১৪:২৬379048
  • এটা।

    রিনি সুলতানা মাধ্যমিকে ৬৫০ পেয়েছে।
    অংকে ১০০
    ইংরেজি তে ৯০
    ভৌত বিজ্ঞানে ৯৫
    ইত্যাদি।
    এই নাম্বার সহজে আসেনি।মারের পর মার খেয়ে খেয়ে
    এই নাম্বার টা এসেছে। এই মার টা ছোট বেলা থেকে পড়ত।ঠাস ঠাস দুম দাম।মা মারতেন।ওকে কোন শখ আহ্লাদ বা কোথাও যেতে দেওয়া হয় নি।ও ছিল বন্দিনী রাজকন্যা।
    ও টেস্টের পরও মার খেয়েছে।কেননা ইংরেজিতে ও পেয়েছিল মাত্র বাষট্টি।
    এখন ওর বাবা মা খুশি?
    না, ভয়ানক চিন্তিত।
    মাধ্যমিকের পর বাবা মা বিখ্যাত মিশনে ভর্তি করেছিলেন।
    মাত্র তিন দিন হল ফিরে এসেছে।কতৃপক্ষ ওকে ফেরত পাঠিয়ে দিয়েছেন।
    কেন?
    রিনি কারুর সঙ্গে মানিয়ে নিতে পারছে না।ভীষণ একগুঁয়ে।ইচ্ছা মত চলতে চায়।
    মা ওখানে গিয়েছিলেন,ও থাকব না বলে জেদ ধরেছিল।
    মা একেবারেই প্রশ্রয় দেন নি।ওকে রেখে চলে এসেছিলেন।
    ঐ দিন রাতে ও নিজের আঙুল ব্লেড দিয়ে কেটেছে।তারপর আত্মহত্যার চেষ্টা করে ও।
    কতৃপক্ষ আর ঝুঁকি নিতে চান নি।
    এখন রিনি নিজের খুশি মত চলে।
    মা বাবা সাহস হারিয়ে ফেলেছেন।রিনি যদি বলে প্রাইভেট টিউটরের কাছে নটায় পড়ব,নটাতেই পড়বে।
    পাঁচ মিনিট আগেও পড়বে না,পাঁচ মিনিট পরেও না।প্রাইভেট টিউটর কে ফিরে যেতে হবে।
    রিনি বান্ধবীরা বলে রিনি এখন সিগারেট খায়।
    বাবা মা ওর দাদা কে বলে, '়তোর বোন কে বোঝা।'
    দাদা বলে, আমি কি বলব।আমার নিজেরই তো এখানে থাকতে ভাল লাগে না।ওর দাদাও খুব মার খেয়েছে।

    রিনি এখন নিজের মত চলতে চায়।।।।
  • হারু | ২৯ মে ২০১৭ ১৪:১৯379047
  • যারা মেধাবী নয় তারা মেধাবীদের নিয়ে বাদ্যি বাজানো বন্ধ করলেই কাজ হবে।
  • pi | ২৯ মে ২০১৭ ১৪:১৭379046
  • নীলান্জন সৈয়দের পোস্ট
  • b | ২৯ মে ২০১৭ ১৩:৫৬379045
  • আর যারা অভাবী নয়? এই যে দুকুর্বেলা পিত্তিরক্ষার্থে সামান্য বিরিয়ানি আর চাঁপ খেয়ে ফেসবুকে জগতের সব সমস্যা সমাধান করতে করতে করতে করতে ব্লাড প্রেশার চড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, কোলেস্টেরলের কাঁটা মিটার থেকে ছটকে বেরিয়ে যাচ্ছে .... আমার কথা কে ভাবে? অ্যাঁ??
  • sm | ২৯ মে ২০১৭ ১২:২৬379044
  • জি এস টি আসলে; কাগজে লিখছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ও রেজিস্ট্রেশন নেই তাঁদের সমূহ বিপদ।ঝাঁপ ফেলে দিতে হবে।
    এটা বিশদে কেউ জানেন? বিস্তারিত লিখুন।
    মানে পাড়ার মিষ্টির দোকান,কাপড়ের বা গ্রোসারী শপ উঠে যাবে?বা, তাঁরা কিভাবে ট্যাক্স পে করবে?
  • pi | ২৯ মে ২০১৭ ১১:৪৯379043
  • প্রত্যেকেরই কিছু না কিছু ভাল করে করার পোটেনশিয়াল থাকে মনে করি।যতদিন না অব্দি আমাদের সিস্টেমে সেই পোটেনশিয়াল ট্যাপ করার ব্যবস্থা হবে তদ্দিন ভুগে মরতে হবে।
  • d | ২৯ মে ২০১৭ ১১:১১379042
  • যারা মেধাবী নয়, তাদের কী হবে? এ তো আমার সারা জীবনের প্রশ্ন!
  • Rabaahuta | ২৯ মে ২০১৭ ১১:০৪379041
  • 'কিন্তু যারা অভাবী এবং মেধাবী নয়, তাদের কি হবে?'

    এই প্রশ্নটা আমারও
  • aranya | ২৯ মে ২০১৭ ০৯:৫২379040
  • কদিন ধরে এইসময়ে 'তারাদের কথা' পড়ছি, খুবই মর্মস্পর্শী সব ছবি, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লড়াই করেও যারা মাধ্যমিকে সফল। এই দরিদ্র, মেধাবী ছাত্রছাত্রীরা হয়ত কিছু সাহায্য পাবে, ছোটেস যেমন 'অভাবী মেধাবী' নামে একটা উদ্যোগের কথা লিখেছেন, খুবই প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু যারা অভাবী এবং মেধাবী নয়, তাদের কি হবে?
    আমাদের জীবন, সমাজ পুরো সিস্টেম-টাই এত প্রতিযোগিতা-নির্ভর, সারভাইভাল অব দ্য ফিটেস্ট..
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ২৯ মে ২০১৭ ০৯:৪০379039
  • এবং পাট্টিকুলার পিচে - সি-শার্প বা বি-ফ্ল্যাট ইত্যাদি।
  • dd | ২৯ মে ২০১৭ ০৯:৩১379038
  • ফাইদি,ঈশেন,সিকি ও রবি ঠাকুর।

    সবাইকে আমার থেংকু।

    আমি এখন নিশ্চিন্তে ঘুমুতে পারি। হা আ আ আ ই
  • সিকি | ২৯ মে ২০১৭ ০৯:২১379037
  • বাদ্যযন্ত্র মূলত চার প্রকারের হয়। তার মধ্যে তবলা এক প্রকার, যেটি চাঁটি মেরে বা আঘাত করে বাজাতে হয়। এখন আঘাত কোথায় করতে হয়? না, তবলার ছাউনিতে, যেটি মূলত গরু বা মোষের চামড়া দিয়ে তৈরি হয় (নাউজুবিল্লাহ্‌/#BMKJ)।

    এই চামড়ার আচ্ছাদন, যাকে আমরা ছাউনি বলি, খুবই সেন্সিটিভ হয়। সামান্য বাঁধুনির উঁচু নিচুতে তবলার সুর বদলে যায়। ... তবলা বলতে আমি কেবল ডানদিকের জিনিসটির কথা বলছি, যাকে ডাঁয়াও বলা হয়। বাঁয়া বা ডুগির বাঁধুনিও দরকার হয়। তবে সুর মেলানোর তেমন দায় থাকে না ওতে। গাম্ভীর্যটুকুই টিউন করা হয়।

    স্টেজে আপনি যে তবলাটি দেখছেন, সেটা কারুর একটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। যে নিয়ে এসেছে, সে হয় তো তবলার ডোরি ধরে ওটাকে ঝুলিয়ে এনেছে, ফলে বাঁধুনি একটু এদিক ওদিক হয়ে গেছে। তবলাটা পড়ে আছে স্টেজে, চড়া ফ্লাডলাইটের আলোর নিচে, চামড়া গরম হয়েও সুর বদলে যায়। ভিজে আবহাওয়ায় তবলার সুর বদলে যায়, তখন তাকে রোদে দিতে হয় (আপনারা দুর্গাপুজোর ভাসানে দেখেছেন তাসাপার্টি মাঝে মাঝে কাগজ জ্বালিয়ে তাদের তাসাগুলো আগুনে সেঁকে নেয়, একই কারণ)। অনেকক্ষণ ধরে তবলা বাজানোর পরেও ধীরে ধীরে তবলার বাঁধুনি একটু আলগা হয়ে যায় (তাসাতেও তাই হয়, ঢাকেও), ফলে তাকে আবার বাঁধার প্রয়োজন হয় - মানে, বিস্তর ব্যাপারস্যাপার থাকে। এটা ব্যাকস্টেজে করা যায় না, কারণ ব্যাকস্টেজে ঐ ফ্লাডলাইটের আলো থাকে না, তবলা গরম বা ঠাণ্ডা হয়ে সুর বদলে যাবার চান্স থাকে না। তাই ওটা অন স্টেজ, পারফরমেন্স শুরু হবার ঠিক আগের মুহূর্তে করতে হয়। বাঁধুনি অ্যাডজাস্ট করে তানপুরা বা সেতার বা অন্য কিছুর সঙ্গে টিউন করা।

    হাতুড়িটা সত্যিই মিষ্টি।
  • Atoz | ২৯ মে ২০১৭ ০২:৩২379035
  • "যখন তুমি বাঁধছিলে তার / সে যে বিষম ব্যথা" এরকম একটা গান উনি লিখেছিলেন মনে হয়।
    কিন্তু "যখন তুমি বাঁধিলে তবলা " এই রকম কিছু লেখেন নি মনে হয়।
    ঃ-)
  • S | ২৯ মে ২০১৭ ০২:২৭379033
  • মানে কপি পেস্ট?
  • S | ২৯ মে ২০১৭ ০২:২৭379034
  • পেস্ট?
  • ঈশান | ২৯ মে ২০১৭ ০১:৪৪379032
  • তবলা কেন আগে বেঁধে রাখেনা, এই নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে কিছু লিখেছিলেন। সেটা ভারি ইন্টারেস্টিং। পড়ে দেখতে পারেন। আমি খুঁজে পেলে পেস্ট করে দেব।
  • pi | ২৮ মে ২০১৭ ২৩:২৭379031
  • এক। হুম। ওর কানেকশনে সমস্যা ছিল।

    দুই। যার সাথে সঙ্গত, তার স্কেলের সাথে মেলাতে হয়। আগে থেকে সেটা জানা না থাকলে স্টেজেই করতে হবে। আর জানা থাকলেও
    আর বাড়ি থেকে বেঁধে আনলেও সরে যায় একটু আধটু।
    এগুলো না মিললে বেসুরো লাগবে। সেই ফিজিক্স বইয়ে এই ফেনোমেননটার কী যেন নাম ছিল ? সিনার্জিস্টিক কিছু ?
  • Atoz | ২৮ মে ২০১৭ ২২:৩১379030
  • ১ নং বিষয়ে, আমিও দুইবার করে দেখছি।
  • Atoz | ২৮ মে ২০১৭ ২২:২৮379029
  • ২ নং প্রশ্নটা বহুকাল যাবৎ আমারও মনের মধ্যে খচখচ করে।
  • dd | ২৮ মে ২০১৭ ২২:২৩379028
  • দুটি প্রশ্ন আছে। ফাজলামি না করে উত্তর দিলে খুসী হব।

    এক নং - "আকাটের পত্র" নামক টই কি দুবার ছাবা হয়েছে? না আমি ই বার বার ভুল দেখছি ?

    দুই নং, - প্রতিটি ফাংশানেই দেখি তবলচি এসে একটা মিষ্টি দেখতে হাতুড়ি দিয়ে তবলায় ঠুক ঠুক করে। বেশ কিছুক্ষন ধরে।এতে গেরস্তর কী উবগারটা হয়? না করলেই বা ক্ষেতি কী? আর এতে করে যদি তবলার সত্যিই কিছু ভালো হয়ে থাকে তো সেটা আগে থেকে করে রাখলে অসুবিদেটা কী?

    খুবই অস্বস্তিতে আছি।
  • s | ২৮ মে ২০১৭ ২১:৪৫379027
  • বিক্কলেজের হিউস্টনবাসী কিছু ছেলেপিলের উদ্যোগে অভাবী মেধাবী বলে একটা উদ্যোগ গত প্রায় ৩-৪ বছর ধরে নেওয়া হচ্ছে। এতে করে কিছু মেধাবী ছাত্রছাত্রীর (উঃ মাঃ) পড়াশুনার অনেকটা খরচা স্পনসর করা হয়। খুব বেশী অ্যামাউন্ট কিছু নয়, গত বছর বোধহয় পারহেড ৬০০০ টাকার মত দেওয়া হয়েছিল। কয়েকজনের ব্যাক্তিগত উদ্যোগ তাই ক্ষমতা সীমিত, গত বছর ৫৬ জনকে দেওয়া হয়েছিল। এ বছর সংখ্যাটা ১০০ করার প্লান আছে।
  • Atoz | ২৮ মে ২০১৭ ২০:৫০379024
  • জোটেল কথাটা দারুণ লাগল। ঃ-)
  • রোবু | ২৮ মে ২০১৭ ১৯:২২379023
  • আমাদের বাড়িতেই তো সিলিন্ডারের সমান কাঁঠাল হয়।
  • pi | ২৮ মে ২০১৭ ১৭:১৯379022
  • তাসের দেশের ঐ গানটা যতটা ভাল, বাদবাকি সিনেমাটা ততটাই খাজা। অবশ্য খাজা বলে কাঁঠালের অপমান করা ঠিক নয় মনে হয়, সে আমি আজো ভয় কাটিয়ে কাঁঠাল খেয়ে উঠতে না পারলেও খেতে মনে হয় ঠিক খাজা নয়। কিন্তু খাজা আর অখাজা কাঁঠালের তফাত কী ?ত্রিপুরার আর এখানকার কাঁঠাল দেখতে খুবই আলাদা। দুটো পাশাপাশি রাখলে মনে হবে ভীমের গদার পাশে ছোটাভীমের গদা মনে হবে।এখানকার একেকটা তো দশ কিলোও হয়ে যেতে পারে !

    তবে ইয়ালাগিরি ওঠার রাস্তায় কী বাঁক, কত বাঁক আর প্রতি বাঁকে পুলিশ আর হনুমান বসে।
  • San Gita | ২৮ মে ২০১৭ ১৪:৩০379021
  • বিখ্যাত বাঙালীদের প্রেমপত্র দরকার, গবেষণামূলক কাজের জন্য। কোথায় পেতে পারি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত