এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ৩১ মে ২০১৭ ১৬:৩৯379140
  • রাত্তিরবেলা তো পুরো অন্ধ করে দেয় - উল্টোদিকের গাড়ির আলো চোখে পড়ে - প্রায় আন্দাজে গাড়ি চালাই। আজকাল আবার সব নামীদামী গাড়ি - তাতে সাদা উজ্জ্বল আলো - এতো আলো রাস্তায় চালাতে কেন লাগবে, সেটাও কি গাড়ির কোং গুলো বোঝে না?
  • Arpan | ৩১ মে ২০১৭ ১৬:৩২379139
  • এই ডিপার যে কী বাজে জিনিস। লোকে বোঝেও না কখন ইউজ করতে হয়। সিগ্ন্যাল দিলেও বোঝে না।
  • T | ৩১ মে ২০১৭ ১৬:১৩379138
  • গান শোনো জনতা,
  • dc | ৩১ মে ২০১৭ ১৬:১০379137
  • হুঁ, সুইচ দেখলেই টিপে দেবার অভ্যাস খুব খারাপ। বিপজ্জনকও।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ৩১ মে ২০১৭ ১৫:৫৫379136
  • ইদানিং যশোর রোড তাও একটু ভদ্রসভ্য হয়েছে - চওড়া হয়েছে বলে। নইলে আগে ওদিকে গেলেই ইচ্ছে করতো সবাইকে গাড়ি থেকে নামিয়ে দমাদ্দম দিই ক'ঘা।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ৩১ মে ২০১৭ ১৫:৪৭379134
  • আর তার ওপর অধিকাংশ ড্রাইভারের মনে হয় সুইচ দেখলেই টিপে দেওয়ার অভ্যেস থাকে। আদ্ধেক গাড়ি কথা নেই বার্তা নেই হাইবীম অন করে চালায়।
  • T | ৩১ মে ২০১৭ ১৫:৪৭379135
  • আমার চলনসই টিপ। সেভেন এইটের গুলতি আম ও ঢিল সূত্রে। খুব বেশী দরকার নেই মনে হয়।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ৩১ মে ২০১৭ ১৫:৪৬379133
  • এয়ার হর্ন তো নিষিদ্ধ, শুনছে কে?

    আর ম্যানুফ্যাকচারার? গাড়ির নিয়ম হল ৬০ ওয়াটের বাল্ব হবে - হেডলাইটে। এদিকে লোকাল দোকানে নন-স্ট্যান্ডার্ড ৮০-৯০ ওয়াটের আলো পাওয়া যায়। যদিও তার কিছু কিছু প্যাকে লেখা থাকে যে আর্বান এলাকার জন্যে নয়, জঙ্গলের জন্যে। কিন্তু শোনে কে? যে যেখান থেকে পারে বাল্ব কিনে লাগিয়ে দেয়। ফলতঃ অনেক গাড়ির একটা আলো রাস্তায় পড়ে, আরেকটা উল্টোদিকের গাড়ির কাঁচে।
  • d | ৩১ মে ২০১৭ ১৫:৪৪379132
  • বাহ গুজ্জব।

    কিন্তুক এয়ারগানে তো টিপও প্যাকটিশ করতে হবে রে।
  • T | ৩১ মে ২০১৭ ১৫:৪২379130
  • ম্যানুফ্যাকচারার দের গুছিয়ে ফাইন করা উচিত, এতবেশী ডেসিবেলের হর্নের জন্য। না হলে এই উপদ্রব কমবে না।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ৩১ মে ২০১৭ ১৫:৪২379131
  • কেন, বাস? বিশেষ করে মিনি, ডিএন রুটের বাস, এসটি ৬ ইত্যাদি - ঘাড়ের ওপর দিয়ে যাওয়া তো আম-বাত, কিন্তু সামনে জ্যাম, আর হতভাগারা আমার চেয়ে উঁচুতেই বসে আছে - দেখতে নিশ্চয় পায় যে জ্যাম, তাও প্যাঁপ্যাঁপ্যাঁপ্যাঁপ্যাঁপ্যাঁপ্যাঁ করে কনস্ট্যান্ট হর্ন মারে। আমি ইদানিং মধ্যমা দেখাই জানলা দিয়ে হাত বের করে।
  • Arpan | ৩১ মে ২০১৭ ১৫:৩৮379129
  • উল্টোদিক থেকে এসেও হর্ন দেয় রাস্তা ছেড়ে দেবার জন্য।
  • T | ৩১ মে ২০১৭ ১৫:৩৭379128
  • এইবার পুজোর সময় মুখিয়ে আছি। এয়ারগান কিনবই। তারপর মাইকওয়ালাদের দেখে নিচ্ছি। সিংগল কে ক্ষমা করবেন।
  • T | ৩১ মে ২০১৭ ১৫:৩৬379127
  • এই উঠতি লুম্পেনগুলোকে নিয়ে খুব সমস্যা। রাস্তায় মেয়ে দেখলে তারস্বরে হর্ন বাজিয়ে গায়ের উপর দিয়ে চলে যাবে। তার সাথে নোংরা কথাবার্তা টিটকিরি ইত্যাদি। আর প্রত্যেকেরই তাড়া। রাস্তায় নামলেই সবাই হর্ন দিতে থাকে। আর কী অসহ্য আওয়াজ।
  • de | ৩১ মে ২০১৭ ১৫:৩৩379126
  • আজকাল শপিং মলের পার্কিং লটগুলোও যা হয়েচে -
    বাড়ি থেকে শপিং মল আসতে যা ড্রাইভ করতে হয়, তারথেকে বেশী ড্রাইভ করতে হয় ঘুরে ঘুরে পার্কিংয়ে উঠতে। ভাবতে পারেন? সেখেনে অব্দি লোকে হর্ণ দেয়!
  • de | ৩১ মে ২০১৭ ১৫:২৯379124
  • টি পুরো হিরো তো!
    বম্বেতে কিছু লোকে সামনে রেড সিগন্যাল থাকলেও হর্ন চিপে ধরে থাকে - তাদের যদি এমন করা যেতো!
  • T | ৩১ মে ২০১৭ ১৫:২৯379125
  • আরে আমি টোটো থেকে নেমে ভাড়া মেটাচ্ছিলুম। গলির সামনেই। তখন পেছন থেকে এসে প্যাঁঁঁঁঁঁঁঁঁ। তখন ওর কান পাকড়ে মুন্ডুটাকে নীচের দিকে টেনে ওরই বাইকের হর্ন বাজিয়ে শোনালাম ক্যামন লাগে। তৎক্ষণাৎ ও নিজের বাইক নিয়ে উল্টোদিকে সরে পড়ল।
  • Arpan | ৩১ মে ২০১৭ ১৫:২৬379123
  • আমারো প্রশ্ন আছে।

    ছুটে পালাল মানে দৌড়ে পালাল না বাইকে করে?

    বাইকে করে হলে নিজের বাইক না পরের বাইক?

    এইসব।
  • d | ৩১ মে ২০১৭ ১৫:১২379122
  • মানে? অন্য কারুর বাইকের হর্ন বাজাচ্ছিল? কান ধরে নিজের বাইকের কাছে আনতে হল? :-O
  • T | ৩১ মে ২০১৭ ১৪:৩৩379121
  • কুমুদি বর্ণিত কেস আমারও হয়েছিল। রাত দশটার পর রেসিডেন্সিয়াল এলাকায় ওরকম তারস্বরে হর্ন বাজানোই নিষেধ। কিন্তু সেসব কাটিয়ে প্যাঁক প্যাঁক করে হর্ন দিচ্ছিল। ওর কানটা ধরে বাইকের সামনে এনে ওরই বাইকের হর্ন বাজিয়েছি। দ্যাখ ক্যামন লাগে। তার পর সে ছুটে পালাল।
  • de | ৩১ মে ২০১৭ ১৩:৪৯379120
  • এতোজ - মুনিয়াকে বইয়ের কথা বলে দিয়েছি -

    আর সবার ক্যাডবেরি চকোলেট সবকিছু পেয়ে সে খুবই খুশী-

    তার আবার এখন খুব হেল্থ কনশাসনেস গ্রো করেছে - প্রচুর ওয়র্ক আউট করছে বাড়িতে - প্ল্যাংক, সিট আপ - আরো কি কি সব নেট থেকে দেখে দেখে - আর সব খাবারে ক্যালোরি মাপচে - আমারো মিষ্টি খাওয়া খুবই রেস্ট্রিকটেড করে দিয়েচে -
  • pi | ৩১ মে ২০১৭ ১৩:৩১379119
  • কিন্তু কোল্কাতার মাতালরা কী করে ? নর্দমায় নাচানাচি?
  • kumu | ৩১ মে ২০১৭ ১৩:২৬379118
  • "এখানকার লোকেরা সারাক্ষন টেনশান করেনা"-এর চেয়ে ভাল কথা আর কিছুই হতে পারে না।দিল্লির লোকজন তো মাথায় ফার্ণেস জ্বালিয়ে দিবারাত্র ঘোরে।রাত এগারোটায় বয়ষ্ক দম্পতি বাড়ি ফিরেছেন,ওলা ক্যাবের ভাড়া মেটানো হচ্চে,বড়জোর ২০=২৫ সেকেন্ড সময় লাগছে।ইতিমধ্যে পেছনে পাশের বাড়ির ছেলেটির গাড়ি এসে দাঁড়িয়েছে পার্কিং করবে,ঐ ২০ সেকেন্ডের দেরি তার সহ্যের অতীত,তার বাড়ির সামনের রাস্তাও তারই অধীনে,সে পাড়া কাঁপিয়ে অসম্ভব বিকট আওয়াজে হর্ণ বাজাচ্ছে।

    এসব এখানে জলভাত।
  • de | ৩১ মে ২০১৭ ১৩:২৪379117
  • আর ন্যাড়াবাবুকে অনেক দিন পরে দেখলাম - খুব ভালো লাগলো, ভালো থাকবেন -
  • de | ৩১ মে ২০১৭ ১৩:২১379116
  • মামুর মিষ্টি তোলা রইলো - কলকাতায় বইমেলায় খাওয়াবো ঃ))
  • de | ৩১ মে ২০১৭ ১৩:২০379115
  • বম্বেতে বড়ই টেনশন - লোকে বেশ মারমুখী হয়ে থাকে রাস্তা-ঘাটে। বেশ কয়েক বছর আগেও এমন ছিলো না - এখন কথায় কথায় ঝগড়া বেঁধে যায়!
  • Arpan | ৩১ মে ২০১৭ ১৩:১৬379114
  • লুরুতেও টেনশন হয় না। অত রাতেও ট্রাফিক জ্যাম থাকে। ;-)
  • b | ৩১ মে ২০১৭ ১২:৫৮379113
  • ডিশি কে ক।

    অনেকদিন বন্ধুদের বাড়ি আড্ডা মেরে রাত প্রায় একটার সময় মধ্য কৈলাশের মোড় থেকে কোট্টুরপুরম স্টেশন অবধি হেঁটে ফিরেছি, সস্ত্রীক। কোনোদিন টেনশন হয় নি। শান্ত শিষ্ট মাতালরা নর্দমায় মুখ গুঁজে পড়ে থাকতো। মাইরি বলছি, কলকাতায় ভাবতেও পারবো না।
  • dc | ৩১ মে ২০১৭ ১২:৫৪379112
  • আর কলকাতায় তিন চারদিনের জন্য ঘুরতে যেতেও ভাল্লাগে, কলকাতার স্ট্রিট ফুডের আর কোন কিছুর সাথেই তুলনা হবেনা। তবে তিনচারদিন পরেই মনে হয় পালিয়ে বাঁচি!
  • dc | ৩১ মে ২০১৭ ১২:৫২379111
  • আচ্ছা সিরিয়াসলি একটা কথা বলি। আমি এখানে প্রায় কখনোই সিরিয়াসলি কিছুই লিখিনা, একে তাকে খোঁচাই কিনা, আই আগেই ডিঃ দিয়ে দিলাম :p

    চেন্নাই আমার ভারি ভাল্লাগে।মানে চেন্নাইয়ের মানুষজন আমার ভারি ভাল্লাগে। চেন্নাইতে বিশ্রী গরম, বৃষ্টি হয়না, তামিল বুঝতে/বলতে না পারলে অসুবিধে, তাও চেন্নাইতে থাকতে আমার ভারি ভাল্লাগে। তার কারন এখানকার লোকেরা তিলেখচ্চর না, অন অ্যাভারেজ বেশ কিছুটা ভদ্র, মোটামুটিভাবে শান্তশিষ্ট, সারাক্ষন টেনশান করেনা। বিশেষ করে এই কারনে ভাল্লাগে যে এখানকার লোকেরা সারাক্ষন টেনশান করেনা। রাস্তাঘাটে খুব বেশী চেঁচামেচি করেনা, বিনা করনে অন্যদের দাবড়ায় না। অন্য মেট্রোগুলোর তুলনায় এখানে লাইফ বেশ পিসফুল। এমনকি ব্যাঙ্গালোরেও অতোটা পিসফুল না, যতোটা চেন্নাইতে। আর ব্যাঙ্গালোরে কি জ্যাম রে বাবা! তবে হ্যাঁ, ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কমপ্লেক্সগুলো ভারি ভালো, তবে চেন্নাইতেও এখন বেশ কয়েকটা বড়ো কমপ্লেক্স তৈরি হয়ে গেছে বা হচ্ছে। মোটকথা অন্য কোথাও থেকে চেন্নাইতে ফিরে আসতে বেশ ভাল্লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত