এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ জুন ২০১৭ ১৪:৫৭379170
  • পনির পরাঠা তো খুবই ভাল খেতে। দোসাও ভালই হবে।
  • সিকি | ০১ জুন ২০১৭ ১৪:৫৩379169
  • পনীর ধোসা চেন্নাইতেও পৌঁছে গেছে? হায় আল্লা, আমি জানতাম সে কেবল উত্তর ভারতীয় স্পেশালিটি। পনীর বিরিয়ানি, পনীর ধোসা।
  • pi | ০১ জুন ২০১৭ ১৪:৫২379168
  • ইয়ালাগিরির রাস্তায় প্রচুর মাছভাজা বিক্রি হচ্ছিল, মাংসও। সে খাইনি, বলতে পারব না। কিন্তু বাকি কোন রান্নায় গন্ধ লাগেনি।
    ভেলোরে তো আবার পঞ্জাবি কাম মাড়োয়ারি ধাবার ( প্রত্যেকেরই ক্লেইম, তারা আসলি) ছড়াছড়ি। তো সেখানকার 'অথেন্টিক' বা 'স্পেশা;' থালিগুলও বেশ। স্পেশাল মারোয়ারি থালিতে আবার বাজরা রুটি, মিসি রুটি, আরো কতরকমের রুটি এল।
  • pi | ০১ জুন ২০১৭ ১৪:৪৮379167
  • আমি তো এন্তার দোসাই, ইডলি, উপমা, ইডিআপ্পাম খেয়ে গেলাম। আমার বেশ লাগে। উঃভারতে বরং বাইরে খাওয়া মুশকিল লাগে। ছোলে বাটুরে, পুরী, সব তেলে জবজবে, খেলে সহ্যই হয়না।
    দক্ষিণের খাবার খেয়ে দেখি শরীর খারাপ হয়না।

    আর দোসাই খেলাম নানা রকমের, ফুলকপি দোসাই, মাশ্রুম মটর দোসাই, পনীর দোসাই।
    ওহো, এবার ইয়ালাগিরিতে পনীর চাউমিন খেলাম ! সেতো দেখি এগচাউয়ের থেকেও ভাল লাগল।
  • সিকি | ০১ জুন ২০১৭ ১৪:৪৭379166
  • মেরিনা বীচে পয়সা দিয়ে একপ্লেট মাছাভাজা কিনেও পুরোটা ফেলে দিতে হয়েছিল ঐ তেলের গন্ধের জন্য। খেতে পারি নি।
  • dc | ০১ জুন ২০১৭ ১৪:০৮379165
  • কিন্তু রান্নায় নারকেলের তেলের গন্ধ তো বেশী পাওয়া যায় কেরলে! অথেন্টিক তামিল রান্নায় নারকেল দেয়না, যদিও কিছু প্রিপারেশানে নারকেল কুরে দেয়। রসম আমার খুব প্রিয়, তাতে কিন্তু নারকেল কখনো দেয়না। কিম্বা ইডিআপ্পাম দিয়ে চেট্টিনাড মটন কারি আমার অতি প্রিয়, তাতে কোন নারকোলের গন্ধ পাবেননাকো।
  • T | ০১ জুন ২০১৭ ১৩:৪০379164
  • চেন্নাই একটি অতি ধুর জায়গা। জাস কয়েক ঘন্টার জন্য থাকা যায়।
  • শেসে | ০১ জুন ২০১৭ ১৩:১১379163
  • যে সংস্হায় চাকরি করতাম, টেনামপেটে ছিল তাদের স্টাফ ট্রেনিং কলেজ ় নানা প্রোগ্রামে বছরে অন্তত এক দুবার যেতে হোতো ় তখনো বিশ্বায়নের ঢেউ আরব সাগরের পাড়ে আছড়ে পড়ে নি ় সংস্হার কর্তাব্যক্তিরা কৃচ্ছসাধনে আস্হাশীল ছিলেন চেন্নাই এর ঐ দমবন্ধ করা ঘেমো গরমে হোস্টেলের কোনো ঘরেই (ক্লাস রুম ও ডাইনিং হল বাদ দিয়ে) এসি ছিল না ় সম্তভবত সংস্হার কর্তাব্যক্তিরা তখনো বিশ্বাস করতেন যে প্রকৃত জ্ঞানার্জনের জন্য কৃচ্ছসাধন একান্ত প্রয়োজনীয় ় তবে ধূমপান নিয়ে তখন খুব বেশিরকমের কড়াকড়ি ছিল না বলে ঘরে অবাধে বিড়ি-সিগারেট টানা যেতো ় মশার কামড় থেকে বাঁচার জন্য মশারির আশ্রয় নিতে হোতো ় ঘুমোতে যাবার আগে একবার স্নান করে নিতাম ় সকালে ঘুম ভাঙ্গলে দেখতাম সারা পিঠ মায় বিছানার চাদরটা পর্যন্ত ঘামে ভেজা ়
    আর খাওয়ার কথা কি বলব ! সর্ব ভারতীয় সংস্হার ট্রেনিং কলেজ, যেখানে দেশের সব রাজ্যের বিভিন্ন খাদ্যাভাসের মানুষজন সারা বছর ধরে আসছে, সেখানে খাবার থালায় শুধু দক্ষিণ ভারতীয় পদের সমাহার ় মাছ বলতে শুধু সামুদ্রিক মাছ (মিষ্টি জলের মাছ নৈব নৈব চঃ), চিকেন বা মটনের ঝোলে নারকেল তেলের গন্ধ (নব্বই দশকের শেষ দিক থেকে অনেক বাদ প্রতিবাদের পরে অবশ্য কুকিং মিডিয়ামটা চেঞ্জ হয়েছিল) ় তবে ব্রেকফাস্টটা মন্দ লাগত না বলে পেট পুরে খেয়ে নিতাম ় খাওয়া-দাওয়ার ব্যাপারে এই উগ্র প্রাদেশিকতা মোটেই ভাল্লাগতো না ়
    তাই ট্রেনিং-এ চেন্নাই যাবার হুকুম এলেই মন খারাপ হয়ে যেতো ়
  • S | ০১ জুন ২০১৭ ১০:৫২379162
  • প্রিয়ান্কা চোপরা বার্লিনে হলোকস্ট মিউজিয়ামে সেলফি তুলে টুইটারে পোস্ট করে দিয়েছে। টুইটার বলে ডিলিট করিয়েছে। ওয়ার্থলেস।
  • Su | ০১ জুন ২০১৭ ০৪:১৬379161
  • অপরাজিত ওহে- সৃষ্টিসুখের প্রয়াস – শিল্পী সোমা ঘোষ
    নারী এবং নগরী এই দুই কে যদি তুলিকলম দিয়ে আঁকা হয় রঙে রঙে মিশে একটা ঢেউয়ের জন্ম হয়। আর সেই ঢেউ যদি শব্দগুচ্ছ দিয়ে সাজান হয়, তবে যে কাব্যের সৃষ্টি হয় তাই এঁকেছেন সোমা তাঁর গল্পগুলিতে।
    টুটুন আর সুজয়ার গল্পে কখনও কোথাও নারীত্ত্বের গর্ব খোয়া গেছে বলে মনে হয়নি বরং একটা অজানা ভয় জাপ্টে ধরেছে আমাদের মাতৃসত্ত্বাকে। এ গল্প আধুনিক শহরাঞ্চলের নয়, এ গল্প চিরন্তন অয়দিপাউস কমপ্লেক্সের। কথা দিয়ে কথা গেঁথে কথকতা করেছেন সোমা।
    একই রকম ভাবে অপালা, চিরন্তনী সর্বসংহা অন্যদিকে তার নিজের মাসির কেরিয়ারিস্ট মেয়ে সম্পুর্ণ বিপরীত মেরুর বাসিন্দা। আজকের নাগরিক আকাশে তো এরকম গল্পই আমরা দেখি। ভাগ্যিস অপালারা এখনও আছে তাই তো ঘরগুলো এখনো শুধু ফ্ল্যাট বা বাড়ি হয়ে যায়নি। তাই দেশটাও ভেঙে যায়নি। ঘর ভাঙলে কি আর দেশ অক্ষত থাকে? আর শমীকরা, চিরদিনের অপরিণত মনের পুরুষই রয়ে গেল। যারা একটু আহ্লাদ পেলেই হারিয়ে ফেলে সব রকম মনুষ্যত্ত্ব।শিকারের পিছনে দৌড়নোটাই খুশির, একবার শিকার হাতের নাগালে চলে এলে আর কদর থাকেনা তার।লেখার মধ্যে যৌনতা এসেছে স্বচ্ছন্দ ভাবে আর তা পাঠকের মন ছুঁয়েছে নিজস্ব দীঘ্নতায়, স্বাভাবিক মাদকতায়।নির্মেদ বাক্যবন্ধেরা পাহারা দিয়েছে অতিকথনকে। এখানে সোমার লেখক হিসেবে মুন্সিয়ানা।
    সোমা খুব কাছ মনস্তত্ত্ব বুঝেছেন এই নগরী আর নারীদের। তাই কোথাও নাটকীয়তা নেই, অসম্ভব সম্ভবের মুস্কিল আসান নেই। প্রবাসজীবনে যখন আমরা অনেকেই বাস করি সেই সময়ে ঠিক যে সময়ে আমরা দেশ ছেড়েছিলাম। কিন্তু এই বই আমাদের নিয়ে যায় বর্ত্তমান আধুনিক নগরজীবনে। আমাদের অনেকেই হয়ত এই প্রজন্মের কলকাতাকে বা দেশকে ঠিক চিনিনা। তাই বাস্তবের এক দলিল ‘অপরাজিত ওহে’। বইটির নামকরণ ও যথাযথ- কারণ শেষ অবধি চিরন্তনের জয়ই হয়েছে এই বইতে। তাই শত নিরাশার মধ্যেও কোথাও আশার রূপোলি রেখা জেগে রয়েছে নগরজীবনের আকাশরেখায়।
    সৃষ্টিসুখের এই বই নিঃসন্দেহে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে। পেপার ব্যাকের এই বইটি সযত্নে ছাপা হয়েছে, ছাপার ভুল একটিও চোখে পড়েনি। বইটির দাম ১২০ টাকা, ইংল্যান্ডে এর দাম ৫ পাউন্ড। বইটি পাওয়া যাবে সোমার কাছেই। শুধু মেল বা মুঠোফোনে একটু মেসেজের অপেক্ষা।ঝরঝরে লেখার আমেজ আপনাকে দেবেই জীবনের আশ্বাস!
  • Ishan | ০১ জুন ২০১৭ ০০:২৩379160
  • তার উপরে ওখানে সবাই নাকি 'সাউথ ইন্ডিয়ান' বলে। আমার পিতৃদেব উবাচ। :-)
  • সিকি | ০১ জুন ২০১৭ ০০:১৪379159
  • শ্রীসেন্নাই ভয়ংকর স্থান।
  • Du | ০১ জুন ২০১৭ ০০:০৯379158
  • অ মোর খোরাক দেশ!
  • pi | ০১ জুন ২০১৭ ০০:০৭379157
  • উফ্ফ! :D

    ডিসি, টই খুলেই ফেলুন না। তবে, লিখবেন।
  • dc | ৩১ মে ২০১৭ ২৩:১৫379156
  • "শ্রেণী চরিত্র সম্পুর্ণ বর্জন করে ঠেলাঠেলি করে কোনোরকমে একটা বোতোল জোগাড় হতো - সে ও পছন্দের নয়"

    এটা পড়ে তখন থেকে হেসে চলেছি :d সত্যি, টাসমাক থেকে মদ কেনার যে কি কি সব বিচিত্র অভিজ্ঞতা সে কি বলবো! প্রায় উবেরের মতো আরেকটা টই খুলে ফেলা যায় :d
  • sinfaut | ৩১ মে ২০১৭ ২৩:০৬379155
  • ফেবুতে সিনেফাইল অরিন্দমের পোস্টঃ

    "Like me, I am sure there are many out there who have dreamed about this film, have constructed an imaginary version of it for themselves since it was rather difficult to watch. In recent times, the film was screened in 2011 at the Apeejay Literary festival in Calcutta. Last year the screening of this film was cancelled at MAMI for reasons that cannot get more shameful. A restored version was screened in Cannes last year. The historical significance of this film cannot be overstated.

    A print in the dark pits of internet has emerged today, it is only fair that this film reaches out to most people. Below, there is a download link for the film, it has English subtitles. I am making this post public, please share the link widely. It will be valid for a week from today.

    Time to emerge from the horrors of Gautam Ghosh finally. Cheers!"

    A.J.Kardar's 'JAGO HUA SAVERA' (1959).

    https://wetransfer.com/…/35812b7888bf7a192dd27691bd9…/7457f8

    উইকিপিডিয়া লিঙ্কঃ

    https://en.wikipedia.org/wiki/The_Day_Shall_Dawn
  • dd | ৩১ মে ২০১৭ ২২:৩৩379154
  • @ফাইদি ও অন্যান্য জ্ঞানার্থীরা।

    ছেন্নাই - ওঃ। কইবেন্না কইবেন্না।

    ফেকটরীতে কাজ করতেম - প্রায় ত্রিশ কিলোমিটার দূরে। "বাড়ী"র থেকে। উঠতে হতো ভোর পাঁচটায়। চা বানিয়ে বারান্দায় গেলাম - সেই ভোরেই টুপ টাপ ঘাম, শিশিরের শব্দের মতন, ঝরে পড়তো। মাগো। আর তার একটু পর থেকেই চাঁদি ফাটা রোদ। প্রচন্ড ঘামালু রোদ। বছরে প্রায় বারো মাস। নো রেসপাইট।

    আর সারা শহর জুড়ে ভেজ পলিউশন। দম বন্ধ হয়ে আসতো। এর সাথে অ্যাড করুন নাগাড়ে ট্রেফিক জ্যাম।

    আর ড্রিং ? ও বাবাগো। শুধু গর্মেন্টের দোকান থেকে পাওয়া যায়। সেখানে অতি মারাত্মক ভীড়। শ্রেণী চরিত্র সম্পুর্ণ বর্জন করে ঠেলাঠেলি করে কোনোরকমে একটা বোতোল জোগাড় হতো - সে ও পছন্দের নয়। যা স্টকে থাকবে তাই ই নিতে হবে। চয়েসের সীনই নেই। চাইলাম ওল্ড মংক, এনে দিলো ওল্ড হর্স বলে একটা লোকাল মাল। নামটা জুৎসই না পার্সোনালি অপমানজনক এই তক্কে যেতে চাই না। কিন্তু টেস্ট ছিলো ভয়াবহ। দামেও কম না।

    বোধহয় ভারতের সবচে' নোংরা শহর। উপচে পড়ে আবর্জনা তার থেকে টক দই আর কারিপাতার গন্ধো। সিকি তো অল্পো কদিন ছিলো, তাতেই কেঁপে গেছিলো।

    এরপরেও বলবেন খাসা যায়গা ?
  • Pi | ৩১ মে ২০১৭ ২২:১৪379153
  • আসুস Q 302l ল্যাপটপের ব্যাটারি গেছে। সার্ভিস সেন্টারে ফোন করলে বলছে এক থেকে দু হপ্তা লাগবে আনাতে। এদিকে নানা জায়গায় ঘুরে চলেছি। কোথও এক দু হপ্তা এখন টানা থাকলে সম্ভাবনা কম। ল্যাপটপের ব্যাটারি বিশেষ দরকার। কোলকাতায় চাদনি বা দিল্লির নেহেরুমার্কেটে কোন দোকান টোকান আছে, যেখানে গেলেই পেয়ে যেতে পারি ?
    আর বলাই বাহুল্য, অনলাইনে এই মডেলের ব্যাটারি পাচ্ছিনা।
  • d | ৩১ মে ২০১৭ ১৭:৩৭379149
  • ব্রহ্মচারীটা খুব ভুল বলে নি অবশ্য। ময়ুরের তো অন্য প্রাণীর মত ইন্টারকোর্স হয় না। তো সেটা ওদের ধারণায় ব্রহ্মচারীই দাঁড়াবে।
  • সিকি | ৩১ মে ২০১৭ ১৭:৩৭379150
  • সুতরাং বোঝাই যাচ্ছে গোডাউনে উই ধরলে তবেই গৌমাতা প্রেগন্যান্ট হন।

    এবং, মোদী জন্ম নেন।
  • সিকি | ৩১ মে ২০১৭ ১৭:৩১379146
  • ড্যাশ মেরেছে কঙ্কালে। এ কী শুনিলাম???
  • Arpan | ৩১ মে ২০১৭ ১৭:৩১379148
  • শিশ্ন মনে হয় চোখের মধ্যে থাকে। ঃD
  • Arpan | ৩১ মে ২০১৭ ১৭:২৯379145
  • WTF?
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ৩১ মে ২০১৭ ১৭:২৭379144
  • ময়ূর জাতীয় পাখি কারণ তারা ব্রহ্মচারী। মেয়ে ময়ূর প্রেগন্যান্ট হয় ছেলে ময়ূরের চোখের জল থেকে।

    -- রাজস্থান হাইকোর্টের জজসায়েব।
  • Arpan | ৩১ মে ২০১৭ ১৭:১৩379143
  • সাদা আলোগুলো আইনী নয় এবং পরে লাগানো। গাড়ি ক্ম্পানিগুলির বিশেষ দোষ নাই মনে হয়।
  • T | ৩১ মে ২০১৭ ১৬:৪৫379142
  • ওদিকে চোর শোভনের জামাইষষ্টী এবিপি আনন্দ কভার কচ্চে। সঞ্চয়ন মিত্র নামক ওই গাবলু গুবলু রিপোর্টারটাকে পাঠিয়েচে।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ৩১ মে ২০১৭ ১৬:৪১379141
  • সাদা আলোটা সম্ভবতঃ আইনী নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত