এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০১ জুন ২০১৭ ২০:০৮379199
  • আমার মনে হয় এটার এফেক্ট পাঁচ বছর পরে বোঝা যাবে।
  • Ishan | ০১ জুন ২০১৭ ২০:০৮379200
  • তৈলম মূল্যম।
  • | ০১ জুন ২০১৭ ১৯:৫৫379198
  • এদিকে কাল রাত থেকে পেট্রোল ডিজেল আবার বেড়েছে।
  • রোবু | ০১ জুন ২০১৭ ১৯:৪৯379197
  • জিডিপি একটু কমেছে, নাম্বার টাম্বার ফাজ করার পরেও। চাকরিবাকরির অবস্থাও একটু খারাপ।
    তবে পাঁচ-ছয় বছর পর নিশ্চই ভাল হবে। হবেই হবে।
  • Ishan | ০১ জুন ২০১৭ ১৯:১৯379196
  • তেলুগুতে বললে হবে "বটবৃক্ষম উন্মুক্তম"।
  • Ishan | ০১ জুন ২০১৭ ১৯:১৮379195
  • লগ দেখে নেব। তবে মনে হয় বটে খোলা না।
  • Ishan | ০১ জুন ২০১৭ ১৯:১৭379194
  • বাহুবলী দেখলাম তেলুগুতে, তারপর আমি মোটামুটি তেলুগু শিখে গেছি। যেমন "দক্ষিণম দোসা অপূর্বম"।
  • Pi | ০১ জুন ২০১৭ ১৯:১৪379192
  • এ আই বি আই পিলটা যাতা দিয়েছে !!
  • I | ০১ জুন ২০১৭ ১৯:১৪379193
  • মুনিয়া ও দে কে প্রচুর অভিনন্দন!
  • dc | ০১ জুন ২০১৭ ১৮:৫৬379191
  • কুমার মেস অবশ্যই ট্রাই করবো। মাদুরাইতে হয়তো খেয়েছি, মনে নেই। গেলে বুঝতে পারবো।
  • dc | ০১ জুন ২০১৭ ১৮:৫৫379190
  • রোবুদাদা, এই জিগরঠান্ডা, কাল দোসা তো আমিও খেয়েছি, এসব খেতে ভারি ভাল্লাগে! ঃ) একসময়ে পুরো তামিল নাড়ু আর পুরো সাউথ ইন্ডিয়াতেই অনেক ঘুরেছি, তামিল নাড়ুতে সালেম, ত্রিচি, মাদুরাই, কোয়েম্বাতুর, ইরোড় এসব জায়গায় যে কতোরকম ধোসা, সম্বর, রসম আর কুট খেয়েছি! কোন একটা পোস্টে লিখেওছিলাম, কোয়েম্বাতুর বা মাদুরাইতে যেমন ভ্যারাইটি পাবেন সেরকম ভ্যারাইটি আবার চেন্নাইতে পাবেন না। আবার একেক জায়গায় রাস্তার ধারের ছোট্ট ছোট্ট দোকানে যেমন খাবার পাবেন সেরকম সারাভানা বা আনন্দ ভবনের মতো চেনগুলোয় কখনো পাবেন না। যদিও চেন্নাইতে রত্না কাফে আর মুরুগান ইডলি শপের মতো দোকানগুলোতেও খুব ভালো সব বড়া-পোঙ্গাল ইত্যাদি পাওয়া যায় (তবে এগুলো ভেজ, এ এক বড়ো সমস্যা)। আর আমি অবশ্যই যেতে পারি, যদিও গোমাতার অভিশাপে এখন খাওয়াদাওয়ায় অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে ঃ(
  • রোবু | ০১ জুন ২০১৭ ১৮:১৮379188
  • একটু লিখি, ওকে?
    মাদুরাই শহরে ঘুরছিলাম মে মাসের গরমে। স্পেশাল জিগারঠান্ডা খেয়েছি বেশ কয়েকবার গরমের মধ্যে ঘুরতে ঘুরতে (নিচে লিংক, ভারতবর্ষ এক অদ্ভুত দেশ, জানবেন)
    https://en.wikipedia.org/wiki/Jigarthanda_(drink)

    এবার সন্ধ্যেবেলায় ট্রেন ধরবো। খিদে পেয়েছে। নিয়ে গেলো কুমার মেস। স্টেশনের পাশেই, ম্যাপে দেখে নিন। সেখানে খেলাম কাল দোসাই। মাটন কিমা দিয়ে ভরা। তখন দাম ছিল ২০ টাকা, যতদূর মনে পড়ে। অসাধারণ খেতে ছিল। আরো খেয়েছিলাম ঘুঘুর মাংস।
    এখন খুঁজতে গিয়ে দেখলাম এরা চেন্নাইতে ব্রাঞ্চ করেছে, ডিসি যাবেন নাকি? এই দেখুন।
    খুলেছে আবার ভাদাপালানি-তেই, যেখানে থেকেছি ২০০৬ থেকে ২০০৮।
  • রোবু | ০১ জুন ২০১৭ ১৭:৫৫379187
  • তেমন হলে টই খোলার জন্য ক্যাপচা দিয়ে দিক।
  • de | ০১ জুন ২০১৭ ১৭:৫২379186
  • লিং কপি করে রেখে দিলাম দমদি - হস্টেল পাঠানোর আগে তো দিতেই হবে এসব -
  • pi | ০১ জুন ২০১৭ ১৬:৪৪379183
  • কিন্তু পনীর চাওমিনকা জওয়াব নহি।

    কেউ সাই সঙ্গীতে গেছে ? ভেলোর থেকে ইয়ালাগিরির রাস্তায় পড়ে। এরকম রেস্তোরা কাম হস্তশিল্প মেলা কাম বুটিক কাম চিড়িয়াখানা কম দেখেছি। আর তেমনি সুন্দর করে সবকিছু সাজানো। না খেয়ে দেয়ে তো ছবিই তুলে গেলাম। কত রকমের যে মাটির হাঁড়ি আর কত যে তার রং আর কারুকাজ ! সার দিয়ে দিয়ে সাজানো।
  • যোগক্ষেম ওয়াহাম্যহম | ০১ জুন ২০১৭ ১৬:২২379182
  • টই প্রসঙ্গে -

    কেউ বসে বসে ধৈর্য ধরে এতগুলো জাঙ্ক খুলছে - এটা বিশ্বাস হয় না। ইশান একবার লগ দেখুক - এটা কেউ বট দিয়ে করছে কিনা।
  • San | ০১ জুন ২০১৭ ১৬:১৩379180
  • কোকো পাম বলে একটা জায়গায় - সেটা ডিটি সিটি সেন্টার মল এ।

    আরেকদিন চলে গেলেই হয় :-)
  • dc | ০১ জুন ২০১৭ ১৬:১৩379181
  • চিকেন ধোসা যদ্দুর মনে পড়ছে, আনজাপ্পারে পাওয়া যায়। মটন ধোসা পাওয়া যায় কিনা মনে পড়ছে না, তবে রাস্তার পাশে ছোটছোট দোকানে, সকারপেট এরিয়ায়, নিশ্চয়ই পাওয়া যায়।
  • সিকি | ০১ জুন ২০১৭ ১৬:০৮379179
  • টইতে এত জাঙ্ক কী করে ভরে গেল? হটানো যায়?
  • সিকি | ০১ জুন ২০১৭ ১৬:০৭379178
  • চিকেন মাটন ধোসা? কোথায় রে? কোথায় মেলে? তবে আমি হলদিরামে গেছিলাম ক্যানো?
  • dc | ০১ জুন ২০১৭ ১৬:০৩379177
  • অ্যাডিয়ার আনন্দ ভবনে খুব নরম একটা পরোটা মতো পাওয়া যায়, ভেতরে ঝাল পুর স্টাফ করা থাকে। ওটা মটন বা বিফ স্টু দিয়ে খেতে আমার অসাধারন ভাল্লাগে।
  • dc | ০১ জুন ২০১৭ ১৫:৫৫379176
  • হ্যাঁ, অ্যাডিয়ার আনন্দ ভবনে হরেক কিসিমের ধোসা পাওয়া যায়, এমনকি ঘি রোস্ট ধোসা নামের এক পেল্লায় ধোসা পাওয়া যায় যা খেলে আর একবেলা অন্য কিছু খেতে হয়না। পনীর ধোসা আনন্দ ভবনেও পাওয়া যায় আর সারাভানাতেও পাওয়া যায়, তবে de ঠিক বলেছেন, ওগুলো অথেন্টিক তামিল খানা নয়। অথেন্টিক তামিলের মধ্যে পড়ে চেট্টিনাড খানা।
  • San | ০১ জুন ২০১৭ ১৫:৪৪379175
  • এ তল্লাটে চিকেন দোসা এবং মাটন দোসাও মেলে -
  • T | ০১ জুন ২০১৭ ১৫:১৭379174
  • দোসার ভিতর ঐ যে বিকট রেড চাটনি টাইপের জিনিস লাগানো থাকে। ম্যাগো। ওয়াক থুঃ।
  • T | ০১ জুন ২০১৭ ১৫:১৩379173
  • হানুদার উবের ডকের অনুরূপ আমারও একটি গল্প আছে। একবার উবেরে চড়ে এয়ারপোর্ট যাচ্ছি। সিঙ্গাপুরের আসার পর পরই। চালক তামিল। ওঁকে জিজ্ঞাসা কল্লুম ভিতরে ভারতীয় খাবারদাবারের দোকান আছে। এই ইডলি ডোসা জাতীয়। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, ওগুলো খাও কেন। যত্তসব ফাস্ট ফুড।

    তো, দক্ষিণের খাবার খেলে শরীর খারাপ হয় না একেবারেই ভুল ধারণা। ওই প্রতিদিন লুচি খেলে যা হয়, সেরকমই হবে।
  • de | ০১ জুন ২০১৭ ১৫:১০379172
  • অথেন্টিক তামিল, তেলুগু, কন্নড় বা মালয়ালামরা পনীর পছন্দ করে না মোটে। তবে সাউথের খুব জনপ্রিয় ফুড জয়েন্ট আনন্দ আইয়ার ভব্ন - ওখানে জানেমানে সব জিনিসের দোসা পাওয়া যায় - চীজ, কিমা, পনীর, ফুলকপি, বাঁধাকপি -মায় বীটরুট অব্দি!
  • de | ০১ জুন ২০১৭ ১৫:০৫379171
  • সাউথ ইন্ডিয়ার ব্রেকফাস্ট ইন্ডিয়ার বেস্ট - দোসা, ইডলি, উত্থাপম সাম্বার দিয়ে খুবই উপাদেয় - বাকি লাঞ্চ - ডিনারের খাবার -দাবার আমার ততো আহামরি কিসু লাগে না -

    এমনিতেও আমার আর মেয়ের নারকেলে অ্যালার্জ্জী - তাই বেশী কিছু খাওয়াও যায় না।

    পনীর দোসা বম্বেতেও পাওয়া যায় - আমি খাই নি কখনো। পনীর নর্থেই বা আরো স্পেসিফিক্যালি পাঞ্জাবেই ভালো। একবার সাউথে কারিপাতা আর সর্ষে ফোড়ন দেওয়া পনীর মাঞ্চুরিয়ান খেয়েছিলাম - সে এক বীভৎস ব্যাপার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত