এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রামরাহা | ০৬ জুন ২০১৭ ১০:৩১379320
  • ফুটবলপ্রেমী জনতার জন্যে এটা রেখে গেলুম -

    https://www.theguardian.com/football/blog/2017/jun/05/cheick-tiote-newcastle-united-cult-hero

    প্রিমিয়ার লীগের ইতিহাসে অন্যতম সেরা "কাম-ব্যাক" - সতেরো মিনিটে ৪-০ পিছিয়ে থেকে ম্যাচের শেষ মিনিটে ৩৫ গজ দূর থেকে ওয়ান্ডার গোল - টিয়টে নিউক্যাসল ফ্যানদের কাছে সেদিন থেকে কাল্ট হিরো। এই বছরের গোড়ায় চাইনীজ সুপারলীগে চলে গেছিলো ট্রান্সফার নিয়ে। কাল মারা গেছে, আচমকাই। প্র্যাকটিসের সময়।
  • anag | ০৬ জুন ২০১৭ ১০:২৭379319
  • ঈশান কি লুরুতে? এত ওম-বোম-এর চোটে বুঝতে পারছি না।
  • রামরাহা | ০৬ জুন ২০১৭ ১০:২৩379318
  • টেম্পারেচারের দিক থেকে বিরাট কিছু হয়নি। যেটা হয়েছে সেটা হল পলিউশন আর অস্বস্তি বেড়েছে। বাইপাসের ধারে একটা গাছও নেই, পূর্বদিকের পুরো জলাভূমি নিশ্চিহ্ন। প্রথমে সল্ট লেক, তারপর রাজারহাট, আর এখন ইস্টার্ন মেট্রোপোলিটন কলকাতা - বিরাট ইকোলোজিক্যাল ডিজাস্টার, আর এর ফল এখনই বোঝা যাচ্ছে।
  • d | ০৬ জুন ২০১৭ ১০:০৭379317
  • কলকাতায় আগে মানে বছর দশ পনেরো আগে যেমন গরম থাকত এখনও তেমনই থাকে। বিরাট কিছু পরিবর্তন হয়েছে বলে দেখিনি তো।
  • kumu | ০৬ জুন ২০১৭ ০৯:৫০379316
  • ৪৭ টেম্পারেচারম।জনতা সর্বদা রাগেআগুনতেলেবেগুন হইয়া ফুটিতম।সমস্ত হাড্ডি পিলপিলায় গমিতম।ওলা উবের না মিলিতম।

    রাজধানীতে স্বাগতম।
  • Ishan | ০৬ জুন ২০১৭ ০৯:২৭379315
  • বেঙ্গালুরু নাতিশীতোষ্ণম। কিন্তু জলকষ্টম। জলমই জীবনম। জলম অনিত্যম, জীবনও অনিত্যম।
  • Ishan | ০৬ জুন ২০১৭ ০৮:৪৭379314
  • অগ্নিমন্ডলম প্রচন্ডম।
  • S | ০৬ জুন ২০১৭ ০১:১৯379313
  • কোলকতায় জুলাই আর আগস্ট মাসে কেমন গরম থাকবে?
  • | ০৬ জুন ২০১৭ ০১:০৩379312
  • ন্যাড়াবাবু আপনার সব কুশলমঙ্গল তো? ধলো তো পশ্চিম উপকূলের হাওয়া খায়! দুধ,দই,সন্দেশ খেয়ে আপনার গত্তি লাগলো কিনা বলুন। এদিকে আঙিনায় কেবল দুটি ভুট্টা লাগিয়েছি।
  • d | ০৫ জুন ২০১৭ ১৫:১১379311
  • রামরাহা | ০৫ জুন ২০১৭ ১১:১৫379310
  • না, এটা মনে হয় নিয়ম। বাপ-মা বাই বার্থ নাকি বাই ন্যাচারালাইজেশন - এইসব দ্যাখে। সে যাই হোক - এদের কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন নেই, এবং কেউই প্রায় কিছুই জানে না - এইটা বেশ বোঝা যাচ্ছে।
  • সিকি | ০৫ জুন ২০১৭ ১০:৫৬379309
  • আইব্বাপ! তোমাদের নাগরিকত্বেও সন্দেহ হয়েছে?
  • রামরাহা | ০৫ জুন ২০১৭ ১০:০৯379308
  • ছেলের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্যে স্পেশ্যাল ব্র্যাঞ্চ থেকে ডেকেছিলো - তারা নিজেরাও কনফিউজড, কারণ তারা নাকি এতদিন শুধু বাংলাদেশ থেকে আসা লোকজনের অ্যাপ্লিকেশন হ্যান্ডল করেছে। আমাকে চোদ্দ পয়েন্টের একটা ডকু ধরিয়েছে - সেটা পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দিয়ে জমা দিতে হবে। এখন আমরা বাই বার্থ ভারতীয় কিনা সেইটা আগে প্রমাণ করতে হবে।

    উফ, কী ঝকমারি মাইরি।।।
  • sm | ০৪ জুন ২০১৭ ২২:৪৬379307
  • জাড্ডু কি থ্রো করলো রে ভাই!
  • sm | ০৪ জুন ২০১৭ ২২:৪৫379306
  • গেলো মালিক গেলো।জামাই বিদায় হলো। এবার নিশ্চিন্তি।
  • b | ০৪ জুন ২০১৭ ২০:২১379305
  • যুবরাজ আবার দুর্ধর্ষ খেল্লো।
  • sm | ০৪ জুন ২০১৭ ২০:১৫379304
  • কি খেললো কোহলি আর যুবরাজ।আ হা, প্রাণ ভরে গেলো। দিল খুশ হো গয়া। এখন হতচ্ছাড়া বৃষ্টি না জ্বালায় যেন।
  • pi | ০৪ জুন ২০১৭ ১৮:৪১379303
  • আরে ধুর সাউথ ইন্ডিয়া ট্যুর না ব্যাং ! ভেলোরে চেকাপে গেছিলাম, মাঝে রোববারে সব বন্ধ ছিল বলে ঐ ঘণ্টা দুয়েক দূরে ইয়ালাগিরি ঘুরে এসেছিলাম।
    গলা বেটার, লিখছি পরে। এখন আবার মায়ের পা ভেঙ্গেছে, সুগার চড়েছে, সেই নিয়ে ডাক্তার বদ্যি এইসবে কাটছে। আমাদের মনে হয় ডাক্তার লগ্নে জন্ম ঃ(
  • Atoz | ০৪ জুন ২০১৭ ০৩:২৭379302
  • অনেকদিন ভালো কবিতা টবিতা দেখি না। ইদিগে বিপ্লবী কইছেন ভবিষ্যতে মানুষ শুধু কবিতা লিখবে, গান গাইবে, নাচবে আর খেলবে। কাজ টাজ সব মেশিনে আর রোবটে করবে। ক্যানো বাপু, মেশিনে আর রোবটে কি কবিতা লিখতে পারবে না? নাচতে গাইতে খেলতে পারবে না?
  • Ekak | ০৪ জুন ২০১৭ ০৩:১১379301
  • অনেকদিন বাদে উঁকি দিলুম। কত্ত কত্ত ভাটিয়েছেন আপ্নেরা :) তার মধ্যে মুনিয়ার পরীক্ষায় সাফল্যের জন্যে অভিনন্দন। তার মা অমন "নট সো মেধাবী " লিখেছেন কেন :( আমি মেয়ে হলে বেজায় খচে যেতুম :)

    আর পাই মনে হয় দক্ষিণ ভারত ভ্রমণে বেড়িয়েছে কিংবা বেরোবে নাকি আমি ভূগোল গুলিয়ে ফেলছি ! গলা কেমন ?

    কেলোদার স্মুউদ্রতলের ক্লাউনসফিস ইত্যাদির ছবি দেখে আমোদ পেলুম, মাত্র এই কটা কেন :|

    বাকি যা কিছু অতিসামাজিক মহাজাগতিক ও আপ্নেরা নিজেরাই সামলে নেবেন যেমন চিরকাল সামলেছেন।

    স্মুউদ্র বানানটা আর ঠিক কল্লুম না, কেমন আমন্ড এর টুকরো দেওয়া সল্টেড স্মুদির মতো লাগচে। আবার ডুব দিলুম :)
  • Atoz | ০৩ জুন ২০১৭ ২৩:৫৬379300
  • গ্লোবাল ডিওয়ার্মিং কে তাড়াতাড়িচ্চোটে পড়লাম গ্লোবাল ডিওডোরান্ট।

    ওহ, আমিও বরং বাহুবলীন্দ্রকে দেখি গিয়ে। ঃ-)

    বিশ্বম্‌ উত্তাপম্‌
  • pi | ০৩ জুন ২০১৭ ২৩:৪০379299
  • বাংলা সারেগামাপা ফাইনালে বেশিরভাগ গানই হিন্দিতে কেন ? বিশেষ কোন কারণ আছে ?
  • sch | ০৩ জুন ২০১৭ ১৬:৫৭379298
  • " 'মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ও প্রভাব খাটিয়ে সহবাসের পর প্রতারণা করার'-" -- এটা কি ঋতব্রত বিষয়ে? ওই বাচ্ছাটার এত্ত পাওয়ার!! কি সাংঘাতিক, আর ২০১১ র পর ও আর কিসের প্রভাব দেখালো
  • পাই | ০৩ জুন ২০১৭ ১৬:০১379297
  • বোঝো! এটাও রেপ কালচার? যাজ্ঞে পার্টি কী চেপে দিয়েছে না দিয়েছে জানিনা, তাই মন্তব্য করব না, কিন্তু মলয় তিওয়ারির নিচের পোস্ট পড়ে অন্য কিছু প্রশ্ন এল।
    এই পুলিশের কাছে অন্য মেয়েরা যে নানা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন লেখা হয়েছে, তাতে কি প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে রেপের অভিযোগে ফেলা হয়েছে? নাকি কেবল বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হলে রেপ কেস করা যায়, অন্য কিছুর প্রতিশ্রুতি হলে প্রতারণা? এই কেসে কীসের প্রুতিশ্রুতি কী ভংগ হয়েছে জানিনা, কিন্তু ইন জেনেরাল একটা প্রশ্ন আছে। এই ককেস বলে নয়। যে মেয়েটি কিছু পাবে বলে সহবাসে রাজি হল, সে কি এমনি অন্য স্বাভাবিক পথে সেটা পেতে পারত না, মানে সেই কয়ালিফিকেশন যোগ্যতা, দক্ষতা তার এমনিতে থেকে না থাকলে এই সহবাস করে শর্টকারটে পেতে চাইলে সে মেয়েটিও কি অপরাধ করছে না?
    আর বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে বিয়ে না করাকে রেপ বলার আইনকে পুরো ভুলভাল লাগে, চরম পিতৃতান্ত্রিক আইন মনে হয়, সে নিয়ে আগে বলেছি। আর লিখছিনা।

    -----
    মলয় তিওয়ারির পোস্ট ঃ
    '
    একটা বিষয় লক্ষণীয় যে ঘর/বাহির এই বিভাজন কমিউনিস্ট পার্টির ভেতরের পুরুষতন্ত্রেরও হাতিয়ার। ঋতব্রতের স্ত্রী থানা ও আদালতে না গেলে বিষয়টা 'বাইরে' আসত না। ঘরের মধ্যেও ঘর থাকে, কমিটিগুলির নিজ নিজ ঘর পরিবার।

    আজকের খবরের কাগজগুলি অবশ্য মূল বিষয়টাই চেপে গেছে। সিপিএম নেতা ও সাংসদ ঋতব্রতর বিরুদ্ধে তার স্ত্রী যে থানায় এবং আদালতে গিয়ে নির্যাতনের অভিযোগ জানিয়েছেন তা চেপে যাওয়া হচ্ছে। আরো অনেক মহিলা কমরেড যে অভিযোগ এনেছেন 'মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ও প্রভাব খাটিয়ে সহবাসের পর প্রতারণা করার'-- সেসবও আর উচ্চারিত হবেনা। পুরো বিষয়টিকে 'দলীয় শৃঙ্খলা' ও 'লবির লড়াই' বিতর্কে পর্যবসিত করে আসল প্রশ্নটিই চাপা দেওয়া হবে।

    নারী বিরোধী অপরাধকে বিভিন্ন কায়দায় আড়াল করা, গোপন রাখা বা লঘু করে দেখানোটা রেপ কালচার ছাড়া আর কি? কমিউনিস্ট পার্টির মধ্যেও এই রেপ কালচারের অস্তিত্ব চিনতে না শিখলে ও তার বিরুদ্ধে তীব্র তিক্ত সংগ্রাম চালাতে না পারলে নারীর নির্ভয় স্বাধীনতার শ্লোগান নিছক বুলি-সর্বস্বতাতে পর্যবসিত হবে।'
  • পাই | ০৩ জুন ২০১৭ ১২:৪৬379296
  • ডি ফর ডুমুরের ফুল?
    লিখিসনা কেন?
  • dipu | ০৩ জুন ২০১৭ ১২:৪০379295
  • এই ভালো ই চলছে।
  • pi | ০৩ জুন ২০১৭ ১২:৩৮379294
  • আরে এটা দীপু!! খুকীর জন্য অনেক আদর!
    আছিস কেমন?
  • pi | ০৩ জুন ২০১৭ ১১:৪৯379293
  • এই তো ক'দিন আগেই তুলে দিলাম। নামাবলী। টইয়ের লিস্টে উপরেই আছে।
  • D | ০৩ জুন ২০১৭ ১১:১৩379292
  • বাচ্চার নাম রাখার একটা সুতো ছিল, সেটা একটু কেউ খুজে দাও না।
  • de | ০৩ জুন ২০১৭ ১১:০৯379291
  • আহা- কোরালম মৎস্যম অপূর্বম!
    অহম্বাহুবলীপ্রভাবিতম্‌!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত