এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ জুন ২০১৭ ০৮:১২379469
  • না না বলছিলাম যে কিছু জানার থাকলে আমাকে বোলো মানে জিগিও। তা আমার মোটকা।আঙুল র টাকে রেফ বানিয়ে আবার দূরে ছিটকে দিয়েছে।

    বুঝেছি ৎিও ওইজন্যই
  • | ১৩ জুন ২০১৭ ০৮:১২379470
  • না না বলছিলাম যে কিছু জানার থাকলে আমাকে বোলো মানে জিগিও। তা আমার মোটকা।আঙুল র টাকে রেফ বানিয়ে আবার দূরে ছিটকে দিয়েছে।

    বুঝেছি ৎিও ওইজন্যই
  • kumu | ১৩ জুন ২০১৭ ০৮:০৫379468
  • কেন দমু?মানে আমাকেই কেন?আমি একে ইতিহাসে পাতিহাঁস,প্রাচীন ভারত সম্বন্ধেই কিছু জানিনা,তারোপর গুপ্তচর!!!

    এই কি কোন্নাগরিকের প্রতি কোন্নাগরিকের ব্যাভার?হ্যাঁ দমু?
  • Atoz | ১৩ জুন ২০১৭ ০২:৩০379467
  • আরে তাই তো! দু দি বলায় মনে পড়ল, একক কোথায় গেলেন?
  • Du | ১৩ জুন ২০১৭ ০২:২৯379466
  • ঠিকাছে কাকু বলে দিয়েছে
  • Du | ১৩ জুন ২০১৭ ০২:২৭379465
  • আরে বাচ্চারাও তো আসে অন্ততঃ একক তো বলতে পারে লিট টা কি? ণয় হানু উবেরে জিগ্গেস করুক।
  • pi | ১২ জুন ২০১৭ ২২:১৭379464
  • সেই সে আমাদের তখন কী উত্তেজনা, আমাদের হাউসিং এর বনিদি সিনেমা করছে। তাওএকেবারে হিরৈন! তা বনিদির সাথে এমনি যতই কম আলাপ থাক, তাদের মেলামেশা যতই কম থাক, যতই অন্য গ্রহের বাসিন্দা হোক, তাদের পরিবার নিয়ে যতই রহস্য চালু থাক, সে তো হাউসিং এর মেয়ে বটে। তাকে ডাকনামে জানি বলে কথা। সে আমাদের কী উত্তেজনা। তা,সিনেমাটা এমনিও হয়তো দেখতামই,কারণ সে নিয়ে তখন হইচই মন্দ হয়নি। আর পিসি সরকারের ম্যাজিকের শো এলেই যেমন অবশ্যদ্রষ্টব্য ব্যাপার ছিল,সেখানে পিসি সরকারের ম্যাজিকের সিনেমা হবেনা ! তা দেখেও এলাম। ভালোই লেগেছিল। যদিও,সেই তখন থেকেই সিনেমায় ম্যাজিকের চার্ম আমার কাছে তেমন নেই। মনে হয়, সিনেমাতেই যখন বানাচ্ছে, তখন আর কী। যা ইচ্ছে তো এমনিই করে দিতে পারে। তাতে আর ম্যাজিকের মজা কই ! সামনাসামনি না হলে আর কীসের কারসাজি, সেই গিলি গিলি গের জোরই বা কীসের ! উফ, এতক্ষণে সিনেমাটার নাম মনে পড়ল। গিলি গিলি গে।
    কোন এক পত্রিকায়, সকাল কী, তাতে এর চিত্রনাট্য বা গল্পটাও পড়েছিলাম মনে হয়। গল্পতে পড়েও অবশ্য ম্যাজিকের চার্ম পাইনা। ঐ এক তো মনে হয়, যা চাইব, লিখে দিলেই হল। আর দুই, মনেহয়, ম্যাজিকই যখন করা যায় তো গল্পে যেমন খুশি যা খুশি করে দেওয়াই যায়। চরিত্রদের আর কষ্ট কীসের ? মুশকিল আসান ম্যাজিকই যখন আছে ! আর ম্যাজিকই করা গেলে ক্রাইসিস বলেই তো কিছু নেই। স্ট্রাগল বলেও না। আর সেসব না থাকলে গল্প আর কীসের ! যার সত্যির মত স্ট্রাগল নেই, সে আবার কীসের গল্প !
    এসব ভেবেই কোনোদিন হ্যারি পটারও ভাল লাগাতে পারলাম না।
    রিয়েলিটিতে ম্যাজিক, ম্যাজিক রিয়েলিজম সব ভাল। খালি গল্প আর সিনেমায় বাদে।
  • | ১২ জুন ২০১৭ ২২:১৪379463
  • প্রাচীন ভারতে গুপ্তচরবৃত্তি নিয়ে কিছু জানা র্থাকলে বোলো কুমু।
  • b | ১২ জুন ২০১৭ ২১:২৭379462
  • ছ্যাঁচড়ামির শেষ কি একেই বলে?
  • Ishan | ১২ জুন ২০১৭ ২১:০৫379461
  • তবে সত্যজিৎ রায়ের হেব্বি রিসার্চ ছিল। বিজ্ঞাপন না কিসে একটা পশ্চিমের প্রভাব নিয়ে পড়তে গিয়ে রাধাপ্রসাদবাবুর লেখা খুঁজছিলাম। একটা লেখায় পড়লাম, দেশলাইয়ের প্রচলন নিয়ে তিনি প্রামাণ্য তথ্য পেয়েছিলেন সত্যজিৎ রায়ের কাছ থেকে। শতরঞ্জ কি খিলাড়ি করতে গিয়ে, তামাক খাবার দৃশ্যে কীকরে আগুন ধরানো হবে, এই নিয়ে ভাবতে গিয়ে উনি দেশলাইয়ের প্রচলন নিয়ে রিসার্চ করেছিলেন। এবং, যাকে বলে, হি নেলড ইট। ভাবা যায়না।
  • Ishan | ১২ জুন ২০১৭ ২১:০০379460
  • আমি ম্যাজিক নিয়ে খালি সত্যজিৎ রায়ের লেখা গল্প পড়েছি। কোনো কাজে লাগবেনা। সত্যজিৎ রায় হাইলি অনেক কিছু জানতেন। কিন্তু তিনিও বেঁচে নেই। :-)
  • i | ১২ জুন ২০১৭ ১৮:৩১379459
  • কুমুদিদির জন্যঃ
    http://www.abasar.net/Book_reviewSatyajit.html

    এই লিঙ্কে সমীর কুমার ঘোষের 'জাদুসম্রাট গণপতি ও বাঙালির বিদ্যাচর্চা' র উল্লেখ পেলাম।
  • i | ১২ জুন ২০১৭ ১৮:১৩379458
  • যতটা দেখেছ তুমি

    যতটা দেখেছ তুমি, তার চেয়ে ঢের বেশি অদেখা রয়েছে চারপাশে
    যতটা এসেছ কাছে তত বেশি দূরে গেছ বাকিদের থেকে ভেবে নিয়ো
    নিছক দ্রষ্টব্য নও তুমি, অবুঝ বৈঠা নিয়ে পাড়ি দাও কেন সায়ন্তন ঘাসে?
    যা দেখা যায়নি সহজে তাকেই খুঁজেছ তুমি সারাদিন রোদ্দুরে রোদ্দুরে
    প্রচন্ড বৃষ্টি মাথায় করে ছুটে গেছ বারবার-যত ছোট হয়ে আসছিল সে
    তত বড় করে দেখতে চেয়েছ তুমি-অথচ দেখোনি যারা নিঃশব্দে তাকিয়েছে।

    যদি কিছু দূরে যেতে হয়তো পুরোটা দেখতে এতদিনে জেনেছ বোধহয়
    আমাদের দৃষ্টিসীমায় যা ধরা পড়ে সে আর কতটুকু গেলাসের জল বলো
    কখনও দেখোনি যাকে তার মধ্যেও মুহুর্মুহু অনর্থক দৃশ্যের কেবলই জন্ম হয়,
    অযথা অবান্তর কথা যারা রাত্রির অন্ধকারে ফিসফিস করে গেছে নিজেরাই।
    আমি তার কিছু কিছু জানি। মাঝরাতে তেষ্টায় জেগে উঠে শুনি। দূর থেকে দেখি
    সহজেই কাছে আসে যারা, সাদামাটা সাবেক চেহারা অকারণ কথা বলে। হাসে।
    তারাও দেখেছি যা চোখে পড়ে, দেখবে না, কানে যা এসেছে তাকে শুনবে না
    তোমার মতই কিছু সাবলীল কাছাকাছি থেকে নির্জলা নৌকায় দূরে গিয়ে ভাসে।

    দেশ ১৭ই মে, ২০১৭
  • reek | ১২ জুন ২০১৭ ১৭:৫৭379457
  • ম্যাজিক নিয়ে জানা নেই, তবে সার্কাস নিয়ে পড়লাম। শার্দুলসুন্দরী, বেশ ভালো লেখা। আর প্রিয়নাথ বোসের আশ্চর্য ভ্রমণ এর সাজেশন পেলাম।
    ও হ্যা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এর একটা গল্প পড়ছিলাম তাতে ম্যাজিক নিয়েই শুরু হয়েছিল, তবে আল্টিমেটলি সে আর ম্যাজিকে থাকেনি।
  • kumu | ১২ জুন ২০১৭ ১৭:৩৯379456
  • পাই,কবিতাটির নাম "যতটা দেখেছ তুমি"।সে কবিতাটি শ্যামলদা সুর দিয়ে চতুর্দিকে গেয়ে বেড়ালেন।
    আচ্ছা,বাঙালী ম্যাজিশিয়ান দের নিয়ে লেখা কোন বই/প্রবন্ধ আছে কারো কাছে?
  • b | ১২ জুন ২০১৭ ১৫:৪১379455
  • আমার। ছাড়তে পারেন। ঃ)।
  • রামরাহা | ১২ জুন ২০১৭ ১৫:২১379454
  • এটা কার? বাজারে ছাড়ি, ধার নিয়ে?
  • pi | ১২ জুন ২০১৭ ১৫:১৩379453
  • কবিতাটা পড়তে চাই।
  • b | ১২ জুন ২০১৭ ১৪:৩৯379452
  • The magnitude of RSS ( the Residual Sum of Squares) in a system indicates by how much the system has deviated from truth. Ask any statistician".
  • ফরিদা | ১২ জুন ২০১৭ ১৩:০৮379451
  • ছোটাইদিদি,
    আমার লেখালেখির শুরুর দিনে যারা প্রশ্রয় দিয়েছিলেন, তুমি সেই গুটিকয়েকজনের মধ্যে অন্যতম। তোমার ভালো লেগেছে - এই কথাটা যে কতটা গান-বাজনা শুরু করে তা বিশদে লিখতে এখনও পারি না।

    অক্ষর কেঁপে যায়। একদিন হয়ত পারব। জানি সেদিনও তোমাকে পাব।

    ফরিদা
  • i | ১২ জুন ২০১৭ ০৯:৪৫379450
  • ফরিদার কবিতা পড়লাম ১৭ ই মে র দেশে। দেশে ফরিদার কবিতা নতুন নয়। কিন্তু এতদিন মনে হয়েছে দেশে বেরোনো কবিতা ফরিদার লেখার সঠিক প্রতিনিধিত্ব করছে না। এবারে তা নয়। খুবই ভালো লাগল।
    এটাই বলার ছিল। কোথায় আর বলব। এখানেই বললাম।
  • Du | ১২ জুন ২০১৭ ০৪:১৯379449
  • lit ব্যপারটা কি?
  • pi | ১১ জুন ২০১৭ ২০:৫৪379448
  • মহারাষ্ট্রে সরকার চাষীদের দাবি মেনে নিয়ে সব ঋণ মকুব করেছে শুনছি।
  • | ১১ জুন ২০১৭ ১৬:৫৬379446
  • pi | ১১ জুন ২০১৭ ১৬:৫৩379445
  • কী আর বলি। তবে এই চিন্তাভাবনাগুলো ছিলই। ফেবুতে এগুলো বেশি করে সামনে আসছে, আবার কাউণ্টারও। ওঁর টাইমলাইনে বিচিত্র সার্কাস চলছে। কোন এক আর্মিম্যান এসে এইসব মেয়েদের শিক্ষা দেওয়া উচিত বলে ওঁর পোস্টের প্রতিবাদ করা কোন মেয়ের প্রোফাইল থেকে ছবি নামিয়ে মিম বানিয়ে ছড়িয়েছেন, এইসব মেয়েদের রেপ হয় টয় বলে, বা ওরম কিছু। সেই মহিলা সাইবার সেলে গেছেন। ওদিকে অরিজিনাল পোস্ট যাঁর, তাঁকে যাঁরা ঝাড়ছে, তাদের কার কার বিরুদ্ধে 'মোদিজিকে ট্যুইট' করবেন বলেছেন !!

    তবে একটাই ভাল। এটা গ্রুপে গ্রুপে শেয়ার হবার ফলে, অনেকে দেখলাম এর বিরুদ্ধে মুখ খুলছে। যাঁদের আগে কখনো কথা বলতে দেখিনি, বলছেন।
  • T | ১১ জুন ২০১৭ ১৬:৩৬379443
  • তবে ছাগল থিয়োরী নিয়ে আমার আর কোনো সন্দেহই নেই।
  • T | ১১ জুন ২০১৭ ১৬:৩৬379444
  • ফেসবুক বিজ্ঞানের মত। আশীর্ব্বাদ অভিশাপ দুইই আছে। আশীর্ব্বাদ কারণ ফেসবুক থাকার ফলে ছাগলেরও অধম প্রচুর মানুষকে চোখের সামনে দেকচি। অভিশাপ কারণ সেইসব ছাগলেরা এর মাধ্যমে একত্রিত হচ্চে।
  • h | ১১ জুন ২০১৭ ১৫:৫৮379442
  • ঐ লেখাটা বইজয়ন্ত কে আমি অনুরোধ করি, এই সময়ে ছাপতে এবং ছাপা হয়। তো তাতে একটা কথা ছিল, যে নানা ধরণের আউটসাইডার দের আপন করে নিতে তো শান্তিনিকেতনের কখনো অসুবিধে হয় নি তো এখন হচ্ছে কেন? মুজতবা আলি সিলেটি কাইষ্ঠ্য বাঙাল মুসলমান তো লেজেন্ড, এছাড়া অনেক উদাহরণ আছে অন্য রাজ্যের, অন্য দেশের ছেলে মেয়েরা দীর্ঘ স্থায়ী বন্ধুত্ত্ব করেছে সেখানে। লেখাটাতে মিস অ্যানথ্রোপ আর আউটসাইডার দের আপন করে নেওয়ার কথা ছিল, কিন্তু একটা কথাও ছিল, এখনো কোন দলিত, মুসলমান বা আদিবাসী বা এল জিবিটি বড় মাপের ইন্টেলেকচুয়াল ইউনি ভার্সিটির থেকে বেরোয় নি, এটা উচ্চশিক্ষার সাধারণ ট্রেন্ডের সঙ্গে এক হলেও, বিশ্বভারতী তে এর অন্যথা হওয়ার কথা ছিল। ইত্যাই রুমিনেশন। এই লেখাটা আমি ফেবু তে শেয়ার করার পরে বুঝলি আমার ছোটো বেলার দু একজন মুসলমান বন্ধু তাদের ডিসক্রিমিনেশনের অভিজ্ঞতার কথা শেয়ার করে। আমার ও মনে হয় সত্যি আমি শান্তিনিকেতনের অ্যাসিমিলেশনের ঐতিহ্যে দুটো বিগেস্ট ব্লট, বুলিং র‌্যাগিং এ অস্থির হয়ে একটি নীচু জাতের ছেলের আত্মহত্যা এবং আফ্রিকান ছাত্র দের অভিজ্ঞতা এই কথাটাও আমার জোর দিয়ে লেখা উচিত ছিল ইত্যাদি। ইন্টারেস্টিং যে এক ই লেখায় সম্পূর্ণ দুরকম রিয়াকশন পেয়েছিলাম। এমনি তে আমরা প্রায় কানকাটা হওয়ার কারণে লিখি কেউ পাত্তা না দেওয়া সত্ত্বেও, কিন্তু এটা মনে হয়েছিল, প্রগতির পক্ষে কনভিকশন থাকলে ঘরে বাইরে ঘ্যান ঘ্যান্টা করে যেতে হবে। প্রাণ যখন দিছি না। ঃ-))))
  • h | ১১ জুন ২০১৭ ১৫:৪৬379441
  • আর বলিশ না, বেশ কিছুদিন আগে, শান্তিনিকেতনে একটি ছাত্রী ওরিজিনালি সিকিমের মেয়ের উপরে অত্যাচার হয়, তো আমি তার বিরুদ্ধে লেখা লিখি করি। চেচামেচি করি সোশাল নেটওয়ার্কে এবং ওখানে গিয়ে। মজাটা হল আমি সম্পূর্ণ আনইম্পোর্টান্ট বলে রাজনৈতিক বা সাআজিক মাতব্বর রা রিয়াক্ট ও করে নি পাত্তাও দেয় নি, মজাটা হল আমার ছোটোবেলার বান্ধবী অনেক মেয়ে যারা শান্তিনিকেতনের কোনো নিন্দে সইতে পারেনা গোছের বিচিত্র একটা অবস্থান গ্রহণ করেছে নানা বিষয়ে, তারা হঠাৎ খুব খচে যায়, বলে যে আমি শান্তিনিকেতনের লোক হয়ে শান্তিনিকেতন কে বিট্রে করছি। আমার অবাক লাগে নি, কারণ এটা জেনেরালি কনজারভেটিভ রিয়াকশন, মেয়েটি নাকি স্বেচ্ছ্হায় তার বন্ধু / পরিচিত দের সঙ্গে একটা গাড়িতে উঠে একটু দূরে গেছিল, এটা নাকি তার ই দোষ। প্লাস উত্তর পূর্বের মেয়েরা নাকি 'লুজ', ইংগিত তা পোষাক আর ল্যাক অফ ইন্হিবিশন জনিত। অমি প্রতিক্রিয়াটায় অবাক হই নি, যে মেয়ে দের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হল তারা কেয় বয়সে বড় না, আমাদের ই বয়সী কেউ কেউ ছোটো ও। বিচিত্র কেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত