এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২০ আগস্ট ২০১২ ১৩:৩৮37950
  • স্কুটি ঠিক ছেলেদের মানায় না।

    এই স্কুটিটা কেমন?

    http://mypulsar.com/home_200ns.aspx
  • Blank | ২০ আগস্ট ২০১২ ১৩:৩৬37949
  • ঐ জন্য আমি বাইক চালাতে চাই না।
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১২ ১৩:৩৪37948
  • সিকিদা, ব্রেক এর প্রবলেম ছিল। হতভাগা আমাকে বলেনি আগে। তার মধ্যে কাল বৃষ্টি হয়েছিল। আমি এই ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে, হেলমেট ছাড়া বা চেনা চালক না হলে বাইকে চড়িনা।
    আর ইয়ে, স্কুটি টা আমার নিজের জন্যেই। কেন ???????
  • bb | ২০ আগস্ট ২০১২ ১৩:৩০37947
  • সদা - বাইক বা দু- পায়া চালালে একটু আধটু এই সব হবেই। হেলমেট পরে আর বর্ষার দিনে সাবধানতা অবলম্বন করলেই হল। ভাল থেকো।
  • siki | ২০ আগস্ট ২০১২ ১৩:২৭37945
  • স্কুটি??????????????????

    নিজের জন্য না জিন্দেগী সেশের জন্য? মানে, ইয়ে ...
  • siki | ২০ আগস্ট ২০১২ ১৩:২৭37946
  • ওকে। তেমন কিছু ব্যাপার না।

    বাইক স্কিড করল কেং কয়ে?

    ১। বাইক খুব হাইস্পিডে টার্ন নিয়েছিল?
    ২। রাস্তা খুব মসৃণ / পিছল ছিল?
    ৩। বাইকের টায়ার ক্ষয়ে মসৃণ হয়ে গেছে?
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১২ ১৩:২৫37944
  • জীন্দেগী শেস (হবু) আপাততঃ প্রচুর ঝাড় দিচ্ছেন। একটা স্কুটি কেনার প্ল্যান করছিলাম, সেটার উপরেও নিষেধাজ্ঞা জারি হল বলে ঃ)
  • kumu | ২০ আগস্ট ২০১২ ১৩:১৯37943
  • হাত পা ইঃ ভালো করে নেড়ে নেড়ে দেখো ঠিকঠাক আছে কিনা।
    জিন্দেগী শেস কী বল্লেন শুনে?
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১২ ১৩:১৬37942
  • কালকে এক বন্ধুর বাড়ি গেসলাম, বাঙ্গুরে, ব্যাটা ইনফিতে কাজ করে, চেন্নাই থেকে বাড়ি এসেছে কয়েকদিনের জন্যে। তো গল্পে গল্পে রাত যখন সাড়ে এগারোটা, তখন খেয়াল হল বাড়ি ফিরতে হবে। বন্ধুর বাইক ছিল, বললো চল তোকে ছেড়ে দিয়ে আসি। আমি বাইক চালাতে পারিনা, পেছনে বসেছিলাম। তো ভি আই পি রোডে ওঠার মুখে চাকা স্কিড করে বাইক উল্টে গেল। বাইক টেনে তুলে যখন উঠে দাঁড়ালাম তখন দেখি দুজনেরই ডান হাত আর পা কেটে ছড়ে একশা, তবে মেজর ইনজুরি তেমন কিছু হয়নি। একটা ফার্মেসি খোলা ছিল, সেখানে ব্যান্ডেজ ইত্যাদি করে ছেড়ে দিল, ট্যাক্সি করে বাড়ি ফিরলাম। আজকে সকালে ডাক্তার দেখালাম, এক গাদা পেইন কিলার দিল। অফিস ইন দ্য ভোগ অফ মা।
  • kumu | ২০ আগস্ট ২০১২ ১৩:০৬37941
  • সদা,বাড়ীতে না হাসপাতাল/নার্সিং হোমে?
    আর কেউ ছিল বাইকে? ;-)
  • siki | ২০ আগস্ট ২০১২ ১৩:০৪37940
  • সদা,

    আশা করি ঠিকঠাক আছো। বাইক কেমন আছে?
  • h | ২০ আগস্ট ২০১২ ১২:৫০37939
  • সে কি? কোথায়? বিদেশে? হাসপাতালে না বাড়িতে? সাবধানে থাকো।
  • শ্রী সদা | ২০ আগস্ট ২০১২ ১২:৩৪37938
  • এদিকে আমি গতকাল রাত্তিরে বাইক অ্যাক্সিডেন্ট করে ব্যান্ডেজ বেঁধে পড়ে আছি। ভাগ্য ভালো যে হাড়গোড় আস্ত আছে।
  • kumu | ২০ আগস্ট ২০১২ ১২:৩১37937
  • একঘন্টা হিনী দেয়ার মত কী এমন লিখলাম?
  • kumu | ২০ আগস্ট ২০১২ ১১:৩১37936
  • চুরি হয়ে গেছে কাল ল্যাবে।
    আমি এখন সিসিটিভি দেখতে যাচ্ছি,ছাঃচাঃ।
    তবে বলে যাই ব্যাংএর শিশুসংখ্যা গুরু বের করার প্রস্তাবে আমার খুব সমর্থন আছে।আমাদ্দ্বারা কোন সাহায্য হলে সানন্দে করে দেব।
  • kumu | ২০ আগস্ট ২০১২ ১১:২৭37935
  • সোসুন,শুনছ?কাল রাতে টাটা ফোটন থেকে লিখছিলাম,হ্ঠাৎ কী হইতে কী হইয়া গেল,লেখা গেল না আর মালাই চপের রেসিপির জন্য আমার আকুল আর্তিও আর তোমার কাছে পৌঁছল না।দেবে একটু?
    না দিলে সেই পদ্যের বাকীটুকু লিখে দেব।
  • kumu | ২০ আগস্ট ২০১২ ১১:২০37934
  • পাই,পাই,পাই,
    খুব ভাল খবর দিলে।সুনীতবাবু আমার আগের আপিসে আমার বস ছিলেন,খুব ভাল চিনতাম এক সময়ে,সেই সূত্রে ডঃ সুভাষ মুখোপাধ্যায়ের কাজের সম্বন্ধেও জানতাম।
  • pi | ২০ আগস্ট ২০১২ ১০:২৯37933
  • তবে কোন দূরসম্পর্কীয় আত্মীয় হতেই পারে। আর খুব ই কম সময়ের জন্য খুললে মিসাতেও পারি। এনিওয়ে থ্যাঙ্কু ঃ)
  • pi | ২০ আগস্ট ২০১২ ১০:২৮37932
  • ও সোসেনের পোস্টটা দেখিনি আগে। এই ছবির মত ফুল কিন্তু ঠিক নয়। পাপড়িগুলো বেশ মোটা মোটা। দাঁড়াও, দেখি, ওটার আর কোন ছবি তোলা আছে কিনা। আমার প্রথম ঘরের পাশে একটাই গাছ এমন দেখেছিলাম। আর রাস্তা দিয়ে আসতে কখনো সখনো এক দুটো। ম্যাগনোলিয়া তো অনেক আছে।
  • pi | ২০ আগস্ট ২০১২ ১০:২৫37931
  • এটা এই শেপেই থেকে যায় ! মানে, রোজ চলতে ফিরতে যা দেখেছি। আর খোলে না। কোন কোন ম্যাগনোলিয়াও কি তাই ?
  • sosen | ২০ আগস্ট ২০১২ ১০:২৪37930
  • দূর!


    এই যে লিঙ্ক
    এটা M লিলিফ্লোরা।
  • sosen | ২০ আগস্ট ২০১২ ১০:২২37928
  • এটা ম্যাগনোলিয়া ই গো। জাপানিজ ম্যাগনোলিয়া। আর এটা খুব অল্প সময়ের জন্য খোলে।
    http://upload.wikimedia.org/wikipedia/commons/6/67/Japanese_magnolia.জ্প্গ

    ম্যাগনোলিয়ার ই আর এক নাম টিউলিপ ট্রি।
  • pipi | ২০ আগস্ট ২০১২ ১০:০৪37927
  • এটা তো ম্যাগনোলিয়া!
  • pi | ২০ আগস্ট ২০১২ ০৯:৫৪37926
  • *এইটি প্রায়
  • pi | ২০ আগস্ট ২০১২ ০৯:৫১37923
  • ম্যাগনোলিয়া পুরো খুললে এমনি হয় তো ?


    এটা কিন্তু এত ছড়ায়না। এই প্রায় টিউলিপের শেপেই থেকে যায়।
    প্রথমবার দেখে ভেবেছিলুম, ডালে ডালে কেউ টিউলিপ সেঁটে দিয়েছে।
  • anjan dattagupta | ২০ আগস্ট ২০১২ ০৯:৫১37924
  • বাঙাল বাড়ির কিসসা বলে একটা ধারাবাহিক চালু হয়েছিল যেটা দুটো পরিচ্ছেদের পর বন্ধ হয়ে যায়। কারণ তা জানিনা কিন্তু খুব ভালো লেগেছিল বলে উন্মুখ থাকতাম কবে আবার চালু হবে। লেখাটা আবার চালু হলে ভালো লাগবে
  • pi | ২০ আগস্ট ২০১২ ০৯:০৪37921
  • চটপট একটা সাহায্য চাই।
    এই ফুলটার নাম যদি কারো জানা থাকে জানালে বাধিত হই। একটু তাড়াতাড়ি।
    http://www.facebook.com/photo.php?fbid=10151172278291407&set=a.460241956406.267253.688266406&type=1&theater¬if_t=like

    বোনপো সংক্রান্ত কোশ্চেনের উঃঃ হ্যাঁ, তাঁরা প্রায়ই, মানে প্রায় নিয়মিত পোয়াই ভিসিট করতেন (এখনো করেন বোধহয়)। এমনকি কুমীরেরাও জল ছেড়ে ডাঙাতেই থেকে থেকে অবস্থানে বসতেন।

    আর বনের ছেলে বনে, জলের ছেলেকে জলে পাঠানোর জন্য বনদপ্তরীদের তলব পড়তো তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত