এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৯ জুন ২০১৭ ০৫:২৪379590
  • তাও তো আপনি বলিনি। :-)
  • h | ১৯ জুন ২০১৭ ০৫:০৪379589
  • বাবু? যা সালাঃ-) লগিন করে করলেই হয়, কিন্তু ঐ আর কি না করাটাই অভ্যেস। ঠিকাছে, কারেক্ট করে নেবো।ঃ-)
  • Ishan | ১৯ জুন ২০১৭ ০৪:৫৪379588
  • বোধিবাবু, লেখা পোস্ট করে এডিট করতে গেলে লগিন করে করতে হবে যে। :-)
    লগিন করার করার পরেও অবশ্য এখন এডিট করা যায়না। সে নাহয় করে দেওয়া যাবে। কিন্তু লগিন না করলে তো একদমই এডিট করতে দেওয়া যাবেনা। তাহলে তো রামশ্যাম যদু মধু সবাই অন্যের লেখা এডিট করে ফেলবে।
  • pi | ১৯ জুন ২০১৭ ০২:০৩379587
  • কী হেতু ?
  • s | ১৯ জুন ২০১৭ ০০:৫২379586
  • এগুলো ও একটু গরুর রচনা টাইপ হয়ে যাচ্ছে পাইদিদি।
  • pi | ১৮ জুন ২০১৭ ২৩:৫৭379585
  • আর্কাদির,

    'আজকে ক্রিকেট ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়ার ভালো দিক রয়েছে।
    মানে ক্রিকেট ম্যাচে কেউ না কেউ হারবেই। পাকিস্তান আর ভারতের ক্রিকেট ম্যাচ হলে কিছু ম্যাচ ভারত জিতবে, কিছু ম্যাচ পাকিস্তান জিতবে। এটাই স্বাভাবিক। সেই নিয়ে দুদেশের নাগরিকরা আনন্দ করবে, দুঃখ করবে, বাড়িতে মাংস রান্না করে খাবে, পটকা ফাটাবে, এগুলোও স্বাভাবিক।
    কিন্তু দুর্ভাগ্যবশত, স্বাভাবিক পরিস্থিতি তো ক্রমে ক্রমে আমাদের কাছে অচেনা হয়ে উঠছে। বর্তমান অবস্থায় ক্রিকেট ম্যাচ আর শুধু ক্রিকেট ম্যাচ নেই, এই ক্রিকেটের ময়দানে একসাথে লড়ানো হয়েছে দেশভক্ত বনাম দেশদ্রোহী, গরুর মাংস বনাম গোমূত্র, হিন্দু বনাম মুসলিম, জাতীয়তাবাদ বনাম যুক্তিবাদ, এরকম অনেক দ্বন্দ্বকে। রিপাব্লিক টিভিতে অর্ণব গোস্বামী কালকে বলেছেন - Everyone staying in India has to pledge their support to the Indian Cricket team, even Kashmiris and JNU students, to prove their loyalty.
    ডার্ক হিউমারের এরকম আবহসঙ্গীতময় অবস্থায় দেশের বিশাল সংখ্যায় মানুষ ক্রিকেট ম্যাচের ফলাফল দেখে মোটামুটি যখন মানসিক ভাবে ধরাশায়ী হয়ে ধরেই নিয়েছে যে পাকিস্তান আমাদের দেশটা দখল করেই নিলো, কালকেই লাল কেল্লায় চাঁদ-তারা নিশান উড়বে, তখন হঠাত করে তারা আবিষ্কার করেছে যে আরেকটা খেলাও চলছে - হকি। যেখানে ভারত পাকিস্তানকে ৭-১ এ হারাচ্ছে। একটা খেলা ১১টা দেশ খেলে। অন্যটা ১০০টা। আমরা জানি যে দেশপ্রেম এগজিবিশনের সবচেয়ে সহজ এবং আরামদায়ক উপায় হলো খেলার রেজাল্ট নিয়ে একটু ডায়ালগবাজি, হাল্কা হ্যাটা, কিঞ্চিত গালাগালি এবং অবশ্যই বুক চাপড়ানো। তা আপাতত যে হকি টীমের একজন প্লেয়ারের নামও কেউ জানে না, সেই টীমের রেজাল্ট নিয়ে আমরা নেমে পড়েছি বুক বাজাতে।
    এটা কিন্তু খারাপ ব্যাপার না। আজকে প্লেয়ারদের নাম না জেনে বুক বাজাচ্ছি, ৪-৫ বারের পর প্লেয়ারদের নামও জেনে যাবো। ভারত এরকম আরও ক্রিকেট ম্যাচ হারুক। আমরা দেশ হিসেবে হকি, কবাডি, ফুটবল এবং অন্যান্য সমস্ত খেলাগুলোকে চিনতে শিখি। সেগুলো নিয়ে গলা ফাটাই। তাদের জনপ্রিয়তা দেখে বড় ব্র‍্যান্ডরা বিজ্ঞাপনে পয়সা ঢালুক। দেশের সরকার এবং রাজ্যগুলো ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলা নিয়ে একটা সার্বিক ক্রীড়ানীতি তৈরি করুক। শত পুষ্প বিকশিত হোক।
  • aranya | ১৮ জুন ২০১৭ ২৩:৫১379584
  • 'একসাথে এতজন বিশ্বমানের প্লেয়ার ভারতীয় ব্যাডমিন্টনে আগে কখনো আসেনি' - ঠিক কথা
  • h | ১৮ জুন ২০১৭ ২৩:৪৪379583
  • লেখায় খ, বলায় ক। সম্ভবত, উর্দু তো আর জানি না। জারা জানে বলতে পারবে
  • pi | ১৮ জুন ২০১৭ ২৩:২৫379582
  • রৌহিনের পোস্ট।

    'আজ ভারত ক্রিকেটে হেরেছে। না হারলে কারো মনেও পড়ত না যে তারা হকিতে সেই পাকিস্তানকেই হারিয়েছে। এবং এসব জেতা হারার মাঝে যেটা চাপা পড়ে গেছে, আজ কে শ্রীকান্ত ইন্দোনেশিয়ার ওপেন জিতেছে প্রথম ভারতীয় পুরুষ হিসাবে। একসাথে এতজন বিশ্বমানের প্লেয়ার ভারতীয় ব্যাডমিন্টনে আগে কখনো আসেনি। অভিনন্দন শ্রীকান্ত
    http://timesofindia.indiatimes.com/sports/badminton/indonesia-open-super-series-final-kidambi-srikanth-vs-kazumasa-sakai/liveblog/59202947.cms'
  • Atoz | ১৮ জুন ২০১৭ ২৩:১৫379581
  • ক না খ ?
  • h | ১৮ জুন ২০১৭ ২৩:০৮379580
  • ফকর। মানে গর্ব না?
  • h | ১৮ জুন ২০১৭ ২১:৪৬379578
  • টই এডিট করা যায় না কেনো মাইরি। বানান আর বাক্য গুলো ঠিক করে দিতাম, অবশ্য পুরো লেখাটাও সামান্য ঠিক করে দিতে পারলে মন্দ হয়্না, আনরিডেবল হয়ে গেছে, এই জন্য এ আই তে বিশ্বাস করি না, অরিজিত এবং সুর্যোকান্তো জিন্দাবাদ।;-)
  • b | ১৮ জুন ২০১৭ ২১:২৯379577
  • পাঁচটা ফিল্ড গোল, দুটো পেনাল্টি কর্নার। দিব্য।
  • pi | ১৮ জুন ২০১৭ ২১:০৮379576
  • হকির খবরই দিতে আসছিলাম
  • b | ১৮ জুন ২০১৭ ২১:০৭379575
  • কিন্তু ইন্ডিয়া জিতলো তো। ৭-১-এ।
  • Ishan | ১৮ জুন ২০১৭ ২১:০৩379574
  • একটা প্লেয়ারের নাম ফাক হার? ক্কী কন্ড।
  • Du | ১৮ জুন ২০১৭ ২০:২২379573
  • জুরি মনে করে লোকের কাছে বন্দুক থাকলে চারপাশের লোকেদের প্রাণের আশংকা। পুলিশও তাই মনে করে। কিন্তু জিজ্ঞেস করো বন্দুক রাখার অধিকার থাকা উচিত কি? তারা বলবে ---অবশ্যই।
  • S | ১৮ জুন ২০১৭ ১৯:৫৪379572
  • হ্যাঁ শেষ।
  • pi | ১৮ জুন ২০১৭ ১৯:৪১379570
  • আর ম্যাচ তো গন।
  • pi | ১৮ জুন ২০১৭ ১৯:৪১379571
  • হানুদা, হুম, খুব খুশি ঃ)
    পড়ছি।

    কিন্তু এ কী হেরিলাম ও শুনিলাম!! এর থেকে রদ্দুর রায়ের কনসার্ট হলে অনেক ভাল হত!

    https://m.facebook.com/story.php?story_fbid=777884055670000&id=540096792782062,
  • S | ১৮ জুন ২০১৭ ১৮:৩৭379569
  • আজকের ম্যাচ হারলে লোকে বুমরাহকে ছিঁড়ে খাবে।
  • S | ১৮ জুন ২০১৭ ১১:১৪379568
  • মাস্ট সীঃ
  • S | ১৮ জুন ২০১৭ ১০:৪৫379567
  • এটা বোধয় আচ্ছে দিনে যাবে।
    http://abpananda.abplive.in/india-news/ramayan-gita-not-taj-yogi-adityanaths-take-on-symbols-of-india-351412

    "ভারতের সংস্কৃতি বা ঐতিহ্যের সঙ্গে কোনও সম্পর্কই নেই তাজমহলের।"

    "বিদেশি রাষ্ট্রপ্রধান, কূটনীতিকদের আগ্রার তাজমহল বা কোনও মিনারের প্রতিকৃতি উপহার দেওয়া হত, যার সঙ্গে ভারতের সংস্কৃতি বা রীতি, ঐতিহ্যের কোনও সম্পর্কই নেই। এখন নরেন্দ্র মোদী বিদেশ সফরে গেলে বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপহার হিসাবে দেওয়ার জন্য রামায়ন বা ভাগবত গীতা নিয়ে যান। বিদেশ থেকে মান্যগন্য অতিথিরা এলে তাঁদেরও গীতা বা রামায়ন গীতা উপহার দেওয়া হয়। এই প্রথম এমন হচ্ছে।"

    চিন্তার ব্যাপার।
  • | ১৮ জুন ২০১৭ ০৯:০৪379566
  • S | ১৮ জুন ২০১৭ ০৭:৪৫379565
  • স্লিঙ্গ টিভি?
  • aranya | ১৮ জুন ২০১৭ ০৭:৪২379564
  • আমি দেখব এক বন্ধুর বাড়ি, সে উইলো টিভির কিছু একটা প্যাকেজ নিয়েছে, অনলাইন স্ট্রিমিং
  • S | ১৮ জুন ২০১৭ ০৭:৩৯379563
  • কিন্তু দেখবো কোথায়? অনলাইনে?
  • aranya | ১৮ জুন ২০১৭ ০৭:৩৬379562
  • এত বেশি কিরিকেট আজকাল, দেখার খিদে চলে যায়, তাও ভারত-পাক ফাইনাল, দেখতেই হয়
  • h | ১৮ জুন ২০১৭ ০০:১৬379561
  • এখন চাকরি যারা হারাচ্ছে, তাদের দিয়ে লেখাতে পারলে একটা কাজ একটু গতি পায়। চেষ্টা করবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত