এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রামরাহা | ২১ জুন ২০১৭ ১০:৩৪379620
  • ঢের দূর। মাঝে উচ্চমাধ্যমিক, জয়েন্ট ইত্যাদি পেরোতে হয়। গোঁপদাড়ি গজায়। ভোট দেওয়ার অধিকার পাওয়া যায়। ইত্যাদি।

    ফোনে ডেটাপ্যাক না দিলেই হয়, আর বাড়িতে হলে রুটারে ম্যাক আইডি দিয়ে ভ্যালিডেশন লাগিয়ে দিলেই হয়। দ্বিতীয়টা অবশ্য দিদিকেই বাড়ি এলে করতে হবে।
  • pi | ২১ জুন ২০১৭ ১০:৩২379619
  • ভূতের হাতে কাজ দিয়েছে আশা করি :P

    তবে, তবে, তবে, আককালকার বাচ্চারা কি একটু তাড়াতাড়িই বড় হয়ে যাচ্ছে? এতো ছয় ক্লাস, কাল নীলান্জন সৈয়দের পোস্টে ছয় বছুরের এই গল্প পড়ে হুব্বা!

    'মধু আমার কাছে এসেছিল।'কটা ছেলে দেখে দাওনা,পড়াই, কটা পয়সা হয়।'
    সকাল বেলা। মর্নিং ওয়াক করতে এসে আমার বাড়িতে ঢুঁ দিয়েছে।
    আমি বললাম,'দুটো ছেলে আছে,দারুণ বিচ্ছু,পড়াবে?'
    মধু হাতে চাঁদ পেল।বলল,'কি যে বল, কেন পড়াব না?'
    আমি বললাম,'আগে থেকে বলে রাখছি,তারা কিন্তু বেজায় দুষ্টু।'
    মধু বলল,'কত দুষ্টু কে টাইট দিলাম।এরাতো সেদিন কার।কবে থেকে যেতে হবে বল?'
    আমি বললাম, 'কাল থেকে লেগে পড়।আমার সব বলা আছে,কোন অসুবিধে হবেনা।'
    দুদিন পরে দেখা।বললাম,'কেমন পড়াশুনো হচ্ছে?
    মধুর মুখটা ছোট্ট হল,'মহা দুষ্টু হে। '
    আমি বললাম, 'কি করেছে ওরা?
    মধু বলল, 'প্রথম দিন কিছু বলে নি।বারবার জিজ্ঞেস করছিল,'স্যার মারবেন না, স্যার মারবেন না?'
    আমি বললাম, 'ওরা সেদিন পড়াশুনো করে নি ?'
    ও বলল,'একদম করেনি।খালি দুভাই এ ওকে খোচা মারছে।আমি ভাবলাম আজ যাক, কাল থেকে ভাল করে পড়াব।নেক্সট দিন গেছি,আমাকে জিজ্ঞেস করছে,'ও স্যার, ও স্যার গো।আপনি ওরকম ভাবে বসেন কেন?মাথার চুল আচড়ান না।আমার বাবা রোজ দাড়ি কাটে।আপনি কেন কাটেন না?'এই রকম নানা রকম আবোল তাবোল প্রশ্ন।'
    মধুর সাথে তারপর আর দেখা হয়নি।বেশ কয়েকদিন পর দেখা।ও আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল।আমি চেঁচিয়ে বললাম,'মধু, তোমার টিউশন কেমন চলছে?'
    ও কাছে এল,বলল,'আমি ও টিউশনি ছেড়ে দিয়েছি।'
    আমি বিস্মিত, 'কেন?'
    ওবলল,'তুমি আমাকে সতর্ক করেছিলে,আমি কান দিইনি।আসলে ছ সাত বছর বয়স,কি করে ভাবব যে ওরা এই কাজ করতে পারে?'
    আমি বললাম,'খুলে বল, কি হয়েছে?'
    ও বলতে লাগল,'একদিন গেছি ওদের পড়াতে।দেখছি এক ভাইএর হাতে একটা শিশি।আরেক ভাই বলছে, 'কি এটা রে?'
    দ্বিতীয় ভাই উত্তর দিল,'এটা একটা শিশি।'
    প্রথম ভাই,'শিশিতে কি আছে?'
    দ্বিতীয় ভাইএর চটপট উত্তর, 'মধু আছে।'
    আমার মাথা ঘুরে গেল,বুঝতে পারলাম আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে।আমার মাথা খারাপ হয়ে গেল।ঠাস করে থাপ্পর কষিয়ে দিলাম।ভাবলাম ব্যাপারটা শেষ হয়ে গেছে।ও বাব্বা।ঐ ভাইটা বাড়ি ঢুকে গেল।একটা হেসো নিয়ে হাজির,বলছে'শালাকে শেষ করে ফেলব।'
    বাঃ স্যার হয়ে গেল শালা।ছেলেগুলোর মুখে ভাষা কি।কিন্তু হাতে হেসো।মারাত্মক কাণ্ড ঘটে যেতে পারে।আমি উঠলাম,'এই খবরদার না।একদম না।দে আমাকে।এই তো ভাল ছেলে।'আমি হেসো টা কেড়ে নিলাম। কি কাণ্ডই না হতে পারত।ছাত্রের হাতে মাষ্টার খুন।
    আমার কিন্তু রাগ যাইনি।চারিদিক চাইলাম।কেউ নেই।পাশে টেপ রেকর্ডার ছিল,আমি অন করে ভলিউম বাড়িয়ে দিলাম।তারপর শুরু করলাম মার,মনে সাধে বিচ্ছু ছেলে দুটো কে আচ্ছা করে পেটালাম।আমার জ্বালা জুড়োল।
    ভাই দুটো উঁ উঁ করে কাঁদছে।
    আমি ধমকালাম,'এই কাঁদবিনা।'একটা ছেলে সঙ্গে সঙ্গে উঠে মারল দৌড়।আমার রাগ হল না।ওঃ আজ মনে বড় শান্তি।মনে খুব 'যন্তনা' হচ্ছিল।কিছুক্ষণ পর পড়াশুনো শেষ করে বাইরে বেরোলাম।বাইরে বেরিয়ে আমার চক্ষুস্থির।দেখি সার সার দশ বারোটা ছেলে দাঁড়িয়ে আছে,প্রত্যেকের হাতে ছড়ি।ঐ বিচ্ছু ছেলে টা প্রতিশোধ নেবার জন্য ওর সৈন্যদলকে হাজির করেছে।আমি দেখলাম যদি দৌড়ে পালাই,তাহলে সেটা লজ্জার,আবার ধীরে ধীরে যাই তাহলে ছড়ির বাড়ি খেতে হবে।
    শেষে দৌড়ে পালানোর সিদ্ধান্ত ই নিলাম।তবুও দু একটা ছড়ির ঘা পিঠে পড়ল।'
    মধু তারপরে বলল,'ছাত্রের হাতে মার খেয়ে আর যাওয়া যায় বল?'
  • T | ২১ জুন ২০১৭ ১০:২৮379618
  • দেশের এই অস্থির সময়ে যেখানে সিয়াচেনে সৈন্যরা খাড়ায়ে আছে তখন কারা কারা প্রেম কচ্চে! অ্যাঁ!
  • পুপে | ২১ জুন ২০১৭ ১০:২৪379617
  • দিদি এগারো ক্লাসে পড়তো আর স্মার্টফোন তো দূরের কথা, নোকিয়ার আমপাড়া ফোনও ছিল না! <গম্ভীর ইমো>
    এগারো ক্লাসের চাইতে কলেজের ফার্স্ট ইয়ার কি আর এমন দূর, রামরাহা-দা? ;-)
  • পুপে | ২১ জুন ২০১৭ ১০:২১379615
  • ফেসবুক করা কমাতে গেলে সেই বাবা মা কে লুপে আনতে হবে। খুব সম্ভবত বাবা বা মায়ের বাতিল হয়া ফোনটি খুকি হস্তগত করেছে। বারো ক্লাসের খোকার সাথে আলাপ যদিও ইস্কুল বাসে।
  • রামরাহা | ২১ জুন ২০১৭ ১০:২১379616
  • মহাজন যে পথে যায় ইত্যাদি...দিদিও তো ইস্কুলের সময় থেকেই, নাকি? পাকার গুষ্টি পুরো।
  • pi | ২১ জুন ২০১৭ ১০:১৭379614
  • আপাতত দিদি ওর ফেসবুক করাটা কমিয়ে দিতে পাতলে ভাল মনে হয়। তবে ভেবে দেখ্লাম, আমারের সময় ৯ ১০থেকে ব্যথা হওয়া, হাফসোল, এমনকি প্রেম ও দেখেছি।
  • পুপে | ২১ জুন ২০১৭ ১০:১৬379613
  • দিদি - "ও এমনি ক্রাশ। মন দিয়ে খেলাধুলো কর। কেটে যাবে।"
    খুকি - "This is the one true love. আমি ভোররাত অবধি জেগে থাকি এর কথা ভেবে।"
    দিদি - "এইবেলা ঘুমিয়ে পড়। নইলে খাটের তলা থেকে ভূতের হাত বেরোবে।" :P
  • পুপে | ২১ জুন ২০১৭ ১০:১১379612
  • তবে এলসিএম-দার সাথে একমত। ১৪-১৫ এর আগে স্মার্টফোন হাতে না আসাই ভালো।
  • পুপে | ২১ জুন ২০১৭ ১০:১০379611
  • ফেসবুকে তো কোনো বয়সের ভেরিফিকেশন হয় না! ভাঁড়িয়ে একটা যা হোক বার্থ-ডেট বসিয়ে দিলেই হল। সে তো খুকির বয়স যে ১১ তা দিদির জানা, নইলে ফেসবুক অনুযায়ী তার ১৬-১৭ বছর জাতীয় একটা বয়স।
  • pi | ২১ জুন ২০১৭ ১০:০৬379610
  • এগারোতে ফেসবুক করছে কীকরে? আকাউন্ট ঈ বা এল কোদ্দিয়ে?
  • b | ২১ জুন ২০১৭ ১০:০৩379609
  • আহা তাতে কি। রবিবাবু-র ১১ বছর বয়সে ভবযন্ত্রণা ইত্যাদি ইত্যাদি নিয়ে লেখা একটা বড় কবিতা পড়ে মহর্ষি ও তাঁর সাঙ্গোপাঙ্গোরা খ্যাক খ্যাক করে হেসেছিলেন।
  • lcm | ২১ জুন ২০১৭ ০৯:৫১379607
  • ডিমনির পরে মোদি নাকি আবার মাস্টার স্ট্রোক দিয়েছেন - গোভিন্দ নামে একজনকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রস্তাব দিয়ে। এ ছাড়া বিশ্ব ইয়োগা দিবস টাইপের খুচরো রান তো কন্স্‌ট্যান্টলি নিয়েই যাচ্ছেন।

    কথা হল, এমন একজন স্টেডি স্ট্রোক প্লেয়ারকে পাকিস্তানের বিরুদ্ধে নামিয়ে দিলে তো এমন গোহারা হারতে হত না।
  • পুপে | ২১ জুন ২০১৭ ০৯:৪৯379606
  • একটু পরামর্শ দরকার ছিল। তার আগে প্রেক্ষিতটা জানাই-
    এক ছয় ক্লাসের খুকির এক বারো ক্লাসের ধেড়ে খোকাকে পছন্দ, সে নাকি প্রায় দেড় বছর ধরে! ইদানীং সে জানতে পেরেছে খোকার নাকি তাকে মনে ধরে না। তাই খুকি বড়ই মনোকষ্টে ফেসবুকে হাহাকার মূলক পোস্ট করে বেড়াচ্ছিল। তার এক দিদি এবার নেহাতই কৌতূহলী হয়ে ( খানিকটা খিল্লি করার মতলবেও বটে ) গিয়ে তার পোস্টে লিখে আসে - " কি হে! মোটে তো বাপু ১১ বছর বয়স। এখনি কোন দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো" ইত্যাদি। প্রত্যুত্তরে খুকি জানায় যে তার জীবনে কি ঝড় বয়ে চলেছে তা কি আর কারোর পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব!

    দিয়ে ভয়েস চ্যাটে জানা যায় - খুকির চিন্তায় চিন্তায় রাতে ঘুম হয়না, তার "one way traffic love story", কেঁদে কেঁদে তার ডার্ক সার্কল পড়েছে চোখে, খিদে হয়না ইত্যাদি প্রভৃতি। আজ সন্ধেবেলা সে ফোন করবে দিদিকে পরামর্শ চাইতে যে কি করা উচিত।

    খুকির বাবা মা জানলে পরে বকাঝকা খাবেই, একটু পিট্টিও যে পড়বে না তা হলপ করে বলা যায়না। এমতাবস্থায় দিদি ফাঁপড়ে পড়েছে। কি বলা যায় খুকিকে!??

    (এটা কি টীনটকে যেত?)
  • pi | ২০ জুন ২০১৭ ২০:৩৮379604
  • কুম্বলের পদত্যাগ।
  • pi | ২০ জুন ২০১৭ ১৮:১০379603
  • শিবসেনা সনর্থম করতে পারে বলেই এই চালটা দিল বলছে। প্লাস দলিত বনাম কিষাণ কার্ড।
  • j | ২০ জুন ২০১৭ ১৫:২৯379602
  • বয়স ৯১ আর ওনার নাম শিবসেনা প্রথম প্রস্তাব করেছিল

    দেখা যাক, তবে রাবার স্ট্যাম্প ইলেকশনে পাটিগণিত জেনেবুঝে অনেক বিরোধী দলই হারতে চাইবে না
  • pi | ২০ জুন ২০১৭ ১৩:৩৬379601
  • এম এস স্বামীনাথন এর নাম কঙ্গ এর রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে প্রথম পছন্দ।
  • Ishan | ২০ জুন ২০১৭ ০৮:২০379600
  • নাঃ। এখন একমাত্র ভরসা হল গর্গ। :-)
  • h | ২০ জুন ২০১৭ ০৭:৫৪379599
  • আচ্ছা ভয়েস টু টেক্স্ট বাংলায় হয়?
  • h | ২০ জুন ২০১৭ ০০:৩৬379598
  • ওমা তাই। চিন্তা কর কি কান্ডো
  • Arpan | ১৯ জুন ২০১৭ ১৩:২৪379597
  • বাঁধন দাস আমার বাবার বন্ধু ছিলেন। আমাদের বাড়িতে গোটা তিনেক সেরামিকের কাজও যত্ন করে রাখা আছে, গিফট করেছিলেন।
  • n | ১৯ জুন ২০১৭ ১০:৪৭379596
  • The market is the first school in which the bourgeoisie learns its nationalism.
  • আবাপ চিঠি | ১৯ জুন ২০১৭ ১০:২৫379595
  • অদ্রীশ বিশ্বাস সম্পাদিত মনোত্তমা প্রসঙ্গে আরো কিছু কথা, আনন্দবাজার, চিঠিপত্র।

    http://www.anandabazar.com/editorial/letters-to-the-editor-1.572333
  • h | ১৯ জুন ২০১৭ ০৮:৩৩379594
  • ধুর ব্যাটা, উপকার ই করেছো, ইন্দো, আতোজি ও করেছে, আমি ফোন থেকে টাইপ করতে পারিনা,। তার পরে একেকটা সময়ে একেকটা কথা মনে হয়, এক সঙ্গে সব মনে হয় না, সেই জন্যেই টই এর ওয়ার্ক ইন প্রগ্রেস্স স্ট্রাকচারটা আমায় সুট করে। তার পরে সামারি র সামারি র সামারি করলাম, এবং তাতে কমলো না, এই দুঃখটা বুকে নিয়ে শুতে গেলাম ;-) ডোন্ট গেট মি রং ঃ-)
  • | ১৯ জুন ২০১৭ ০৮:২৫379593
  • আমি প্যাঁক দিই নি বোধি। একটু দেখে টাইপ করলে বোঝা যায় এইটুকুই বলছিলাম। আমি মুর্খ মানুষ, ঝট করে বুঝে উঠতে পারি না আসলে শদটা কি, তাই বলা। লেখা কন্টিনিউ করলে খুবই খুশী হব।
  • h | ১৯ জুন ২০১৭ ০৬:৩২379592
  • দমু, ইন্দো, আতোজি কে ধন্যবাদ। তাদের প্যাঁকের তাড়ায়, টই গোছানো কমপ্লিট মোটামুটি। আর মোটামুটি নতুন বক্তব্য/এভিডেন্স কিসু না থাকলে, হেজিয়ে লাভ নেই।

    নিজের মানে বই নিজেকেই লিখতে হচ্ছে, কি অবস্তা, মোল্লা নাসিরুদ্দিনের পায়ে ব্যাথার গল্পের মত ঃ-))))))))))))))))))))
  • h | ১৯ জুন ২০১৭ ০৬:৩০379591
  • ঃ-))))))))))))))))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত