এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ জুন ২০১৭ ১৪:৪৪379740
  • এককের গলায়ও সমস্যা ধরা পড়েছিল। কেমন আছে কে জানে।
  • pi | ২৪ জুন ২০১৭ ১৪:৪৩379739
  • আরে অরণ্যদা, ফোন করুন। আস্তে আস্তে কথা বলছি তো কিছু কিছু। সারাদিন আপিসেও তো বলতেই হয়। অন্য কাজও আছে।
  • b | ২৪ জুন ২০১৭ ১১:৩০379738
  • *খায়া
  • b | ২৪ জুন ২০১৭ ১১:২৯379737
  • হামি সিদিন লটকোনা (নটকোনা)ল্খায়া হ্যায়। #ফলগরিমা।
  • রামরাহা | ২৪ জুন ২০১৭ ১০:৫৪379736
  • ফলসা কি বেরি ফ্যামিলির মধ্যে পড়বে? এইটা হঠাৎ কনফিউজন হলঃ-(
  • paps | ২৪ জুন ২০১৭ ১০:২৯379735
  • রামরাহাকে ধন্যবাদ কনফিউশন ক্লিয়ার করার জন্য।
  • avi | ২৪ জুন ২০১৭ ১০:০৫379734
  • যুদ্ধরীতি ইত্যাদি নিয়ে কিন্তু অন্যভাবেও দেখা যায়। মহাভারতের যুদ্ধ নিজেদের মধ্যে, তাই নিয়ম নীতি বেশি। আদিবাসীদের সাথে যুদ্ধে অত বিধিবদ্ধতার দায় নেই। যেমন জার্মানি আর বেলজিয়ামের যুদ্ধে জেনেভা কনভেনশন যেভাবে মানা হয়, কংগোর সাথে যুদ্ধে সেরকম মোটেই মানা হয় না। আর যুদ্ধাস্ত্র নিয়ে তো বৈপ্লবিক দাবি আছে। সেটায় বলা হচ্ছে, মহাভারতের যুদ্ধে তীর ধনুকের রোল ছিল খুবই কম। তীরের যুদ্ধ লড়তে গেলে দুই যোদ্ধার মধ্যে যে দূরত্ব প্রয়োজন, তাতে যুদ্ধের আগে প্রণাম ইত্যাদি, হামবড়াই, গালাগালি এসব করা মুশকিল। বরং এগুলো মূলত অস্ত্রের লড়াই ছিল, এটাই মনে হয়। তীর ধনুক তখন নতুন আসছে, বোধ হয় লোহার ব্যবহারের সাথে। সাধারণের নাগালের বাইরে বলে ওগুলোকে দৈব অস্ত্র বলা হচ্ছে, এবং তীরন্দাজ বীরেরা সবাই মূলত দ্রোণ গুরুকূলের ছাত্র। ভীষ্ম নিজে বলে যাচ্ছেন, অসিযুদ্ধই সেরা। এবং যুদ্ধের বেশিরভাগ বড় বীর, কর্ণ ছাড়া, মারা যাচ্ছেন কোনো না কোনো অস্ত্রের আঘাতেই, শরাঘাতে না। রামায়ণে বরং তীর ধনুক প্রথম থেকেই এস্টাব্লিসড একমাত্র অস্ত্র আর্য ভারতের। মেঘের আড়াল থেকে যুদ্ধও তো দুর্গ আর শস্ত্রক্ষেপণের গল্প।
  • Ishan | ২৪ জুন ২০১৭ ০৮:০৪379733
  • অরণ্যদার বয়স আরও একবছর কমল? অভিনন্দন। :-)
  • রামরাহা | ২৪ জুন ২০১৭ ০৬:৫৩379732
  • প্যাপস - না। আঁশফল অনেকটা লিচুর দূরসম্পর্কের আত্মীয় বলা যায়।
  • Atoz | ২৪ জুন ২০১৭ ০১:০৯379731
  • এই মেঘনাদে হেক্টরে মিলের অ্যাজেন্ডা সম্ভবতঃ মাইকেল মধুর সময় থেকেই। মূল রামায়ণে মেঘনাদকে কি আর সেরকম গৌরবে দেখিয়েছে? বরং মেঘের আড়াল থেকে চোরাই যুদ্ধ করে বলে কিঞ্চিৎ হ্যাটা মেরেছে। হবেই। সম্মুখসমরে না নামলে তো ঠিক ইয়ে হয় না।
    এই যুদ্ধের নিয়মগুলোর ব্যাপার দিয়ে কিন্তু রামায়ণ আগের আর মহাভারত পরের এরকম একটা ফাইট দেওয়া যায়। রামায়ণে গাছ পাথর তুলে বানরবাহিনী লড়ছে, কিছুটা আদিম ধরণের সব ব্যাপার, মাঝে মাঝে আবার বলা নেই কওয়া নেই আছ্ড়াআছড়ি হয়। মল্লযুদ্ধ আরকি। কেউ আবার মেঘের আড়াল থেকে লড়ে। কোনো স্পেসিফিক যুদ্ধ-নিয়ম সেভাবে দেখা যায় কি?
    কিন্তু মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ বরং অনেক নিয়মমাফিক। একেবারে ব্যুহ টুহ তৈরী করে, যুদ্ধের আগেই নিয়ম বেঁধে দিয়ে, কতক্ষণ লড়াই হবে পার ডে সেসব ঠিক করে- একেবারে নিয়মমাফিক যুদ্ধ।
  • paps | ২৪ জুন ২০১৭ ০১:০৪379730
  • এখানে ফল নিয়ে অলোচনার সুত্রে একটা প্রশ্ন মনে পরল। ফলসা আর আঁশফল কি একই জিনিস?
  • Atoz | ২৪ জুন ২০১৭ ০০:৪৪379729
  • মাইকেল মধুবাবু এইসব দেখেশুনেই না রেগে চটে কাঁই হয়ে রাবণায়ণ লিখে ফেল্লেন! তারপরে নেহাৎ রাবণ শুনে লোকে ক্ষেরে যায় যদি, সেই জন্যে নাম দিলেন "মেঘনাদবধ"। ঃ-)
  • sm | ২৩ জুন ২০১৭ ২২:৫৫379728
  • আচ্ছা গৌতম বুদ্ধ ছোট বেলায় রামায়ণের গপ্পো শোনেনি?
    ভারি আশ্চর্য্যের কথা তো!
  • avi | ২৩ জুন ২০১৭ ২২:০৪379727
  • লীলেনের আলোচনা পড়লাম। রামায়ণের ঘটনা আসলে মহাভারত পরবর্তী। বলছেন ভৌগোলিক ভাবে মহাভারত উত্তর পশ্চিম ভারতের গল্প, পুরোনো সংস্কৃতে রচনা, ব্যাস বা তাঁর শিষ্যরা তখনও লিখতে জানেন না, সমাজে বর্ণাশ্রম জোরালো না, যে যাকে বিয়ে করে, যে কেউ ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের প্রাধান্য নেই কিছু, মেয়েদের দাপট আছে সমাজে। এবং সবচেয়ে বড় কথা, বেদ তখনও ভাগ হয় নি, ব্যাস নিজেই ওটা করছেন তখন। অথচ রামায়ণ পূর্ব দক্ষিণ ভারতের গল্প, তুমূল ব্রাহ্মণ্যবাদ, বর্ণাশ্রম, মেল ডোমিনেন্স, বাল্মীকি বলতেই ভরদ্বাজ লিখে নিচ্ছেন, হনুমান তিন বেদে বিদ্বান - অর্থাৎ বেদ তদ্দিনে বিভাজিত, এবং রামায়ণের ভাষা পাণিনিকৃত ব্যাকরণ মেনে লেখা।
    প্লাস মহাভারতে ধর্ম ছাড়া আর কাউকে সর্বগুণান্বিত দেখানোর দায় নেই, কিন্তু রামায়ণ হচ্ছে রামকে প্রতিষ্ঠার প্রজেক্ট। যে রাম রাজপুত্র, কিন্তু সত্যের খাতিরে বেরিয়ে পড়েন রাস্তায়। কাকে আটকাতে এরকম মডেল লাগলো? একমাত্র উত্তর: গৌতম বুদ্ধ।
    এবং ততদিনে গ্রিক আক্রমণ, গান্ধার শিল্প এসব হয়ে গেছে। পন্ডিত সমাজ ডেফিনিটলি ইলিয়াড পড়েছে, অন্তত গল্পটা জানে। এইবার বুদ্ধের জীবনী, জাতকের জন্মান্তরবাদ, মধ্যভারতের আদিবাসীদের সাথে ঝামেলা, ইলিয়াডের গল্প (রাণী চুরি, মিশ্র বাহিনী গড়ে আক্রমণ, জল পার হওয়া, বিপক্ষের সেরা বীরের নিস্পৃহতা - মেঘনাদ আর হেক্টর) পাঞ্চ করলেই রামায়ণ। এজেন্ডা ভিত্তিক নির্মাণ, সম্ভবত গুপ্তযুগে। এবং সেই কারণেই কাব্যগুণে মহাভারতের মতো নয়। রামের জাবালিকে নাস্তিক বৌদ্ধ বলে তিরস্কার, যুদ্ধের মাঝে যবন সেনার উপস্থিতি, জোর করে মহাভারতে বিভীষণ বা হনুমানকে নিয়ে আসা (অর্বাচীন গ্রন্থের প্রমাণ হিসেবে) - এসব টুকরো ব্যাপার নাহয় বাদই দিলাম।
  • aranya | ২৩ জুন ২০১৭ ২১:৫৯379726
  • থ্যাংকু, পাই। তোমার সাথে আড্ডা হয় না অনেকদিন, এমন ব্যারাম বাধিয়েছ - কথা না বলা গেলে ঠিক জুত হয় না। ভাল হয়ে ওঠ শিগ্গির
  • pi | ২৩ জুন ২০১৭ ১৩:৫২379725
  • আরে আজ তো অরণ্যদার জন্মদিন ! খুব খুব ভাল হোক সামনের দিনগুলো। অনেক অরণ্যভ্রমণ হোক।
  • pi | ২৩ জুন ২০১৭ ১৩:২৩379724
  • আরে কুমুদি, দারুণ !
    পারলে লচ্চই, মানে বরবটি লাগিয়ে দাও। আমার কাছে একটা ভ্যারাইটি আছে, সেটা লতানে নয়। একটু বড় হলেও নিজের দৈর্ঘ্যের থেকে বড় বরবটি দেয়। যদি বীজ লাগে তো পাঠিয়ে দিতে পারি। এত হয়, আর পাতার সাথে এমন নিশে থাকে যে দেখতেই পাইনা, পেকে শুকিয়ে যায় ঃ( এই করে করে অনেক বীজ হয়েছে !

    আর কোলকাতার কারুর যদি অড়হড় আর অপরাজিতা লাগে তো বলবেন। শ দুই তিন চারা হয়েছে বাগানে আর ততোধিক বীজ।
  • kumu | ২৩ জুন ২০১৭ ১১:৪৯379723
  • পাইএর জন্য -টবে অতি যত্নে ভিন্ডির বীজ পুঁতলাম,জল দিলাম,এখন কুমড়ো শাক বেরোচ্চে।
  • Rabaahuta | ২৩ জুন ২০১৭ ১১:০০379722
  • হ্যা, ওখানে ফলের খুব দাম, আগে অনেকে কলকাতা গেলে ফল কিনে আনতো; এখনো আনে হয়তো।
    গ্রামে মফস্বলে স্থানীয় ফল পাওয়া যেত, টেকরই লুকলুকি আরো কিসব।
  • pi | ২৩ জুন ২০১৭ ১০:১২379721
  • ফলসা খেতে মুন্চায়।

    এখানে ফলের বড্ড দাম। আমি কোনোদিন ফলভুক নই তেমন তাই টের পাইনি। এবার এই গলাপর্বে রোজ ফল খাওয়ার পরামর্শে কিনতে গিয়ে টের পেলাম। আর ভেলোরে ফল কী শস্তা! বেদানা ৮০ করে, এখানে ২০০!
    আমার গাছদুটোয় যে কবে বেদানা ধরবে!
  • রামরাহা | ২৩ জুন ২০১৭ ০৯:০৬379720
  • @বি - আজকাল খুব বেশি দেখা যায় না ফলসা। পেলেও লোকাল বাজারে পাবার সম্ভাবনা বেশি - বাঁশদ্রোনী বাজারে পেয়েছি (গত বছরেও)।
  • হু | ২৩ জুন ২০১৭ ০৮:৫১379719
  • সত্যজিত রায়ের বাড়িতে কিছু গয়নাগাটি হারিয়েছিল। পুলিশ লেফ্রয়রোডের চাকরবাকরদের থানায় নিয়ে ঠেঙ্গিয়েছিল। পরে দেখা গেল বিজয়া রায় ওগুলো মিসপ্লেস করেছিলেন। আত্বজীবনীতে বিজয়া এ নিয়ে খানিক নাকি কান্নাও কেদেছিলেন।
  • s | ২৩ জুন ২০১৭ ০৮:৩৫379718
  • ফোর্থ অ্যামেন্ডমেন্ট?
    ফ্রুট ওব পয়সানাস ট্রি?
    এক্সক্লুশানারি রুল?

    সব 'ল এন্ড অর্ডার' থেকে প্রাপ্ত ফান্ডা।ঃ-)
  • pi | ২৩ জুন ২০১৭ ০৮:২৩379716
  • আরে হ্যাঁ হ্যাঁ, থ্যামকু!
  • kumu | ২৩ জুন ২০১৭ ০৮:১৫379715

  • পাইএর জন্য।
  • kumu | ২৩ জুন ২০১৭ ০৮:১১379714
  • এল সময় রাজার মত-----
    "খাদ" সিনেমার গান।অরিজিৎ সিং গেয়েছেন।সম্ভবত শ্রীজাতর লেখা।
  • Ishan | ২৩ জুন ২০১৭ ০৭:০৫379713
  • ঋতুপর্ণার মায়ের বাড়ি দেখলাম।

    নার্কোর জন্য, আমি যদ্দুর জানি, যার করা হচ্ছে, তার অনুমতি লাগে। এটা ঠিক জানি কিনা শিওর না।

    আদালতে নার্কোর ফলাফল স্বীকৃত না। তবে ওই জেরার উপর দাঁড়িয়ে অন্য কোনো সাক্ষ্যপ্রমাণ বেরোলে সেটা স্বীকৃত। যেমন, চুরির কেসে, যদি সম্ভাব্য চোর নার্কোর সময় বলে, যে, আমি চুরির মাল অমুককে বেচেছি, এবং সেখান থেকে যদি ক্রেতার সাক্ষ্য উদ্ধার করা যায়, বা চোরাই মাল, সেই দুটো স্বীকৃত সাক্ষ্য।

    এর কী যেন একটা লিগাল টার্ম আছে, এখন মনে পড়ছেনা। সেটা আবার আমেরিকায় স্বীকৃত না। টার্মটা যাই হোক্, ব্যাপারটা হল এই, যে, একটা অস্বীকৃত কাজের ফলে, আমেরিকান মতে, কোনো স্বীকৃত সাক্ষ্য তৈরি হতে পারেনা। যেমন পুলিশ যদি ওয়ারেন্ট ছাড়া কারো বাড়ির দরজা ভেঙে ঢোকে, সেটা অস্বীকৃত কাজ। এবার ঢুকে যদি দেখে গাঁজার চাষ হচ্ছে, তাহলে সেটা আদালতে সাক্ষ্যপ্রমাণ হিসেবে দেওয়া যাবেনা। আমেরিকায়। ভারতে যাবে। নার্কোতেও একই গপ্পো।

    এর টেকনিকাল টার্মটা দয়া করে কেউ বলে দিন খুঁজে পেতে। নইলে রাতে ঘুম হবেনা। পেট গুড়গুড় করে, মনে করতে না পারলে।
  • | ২৩ জুন ২০১৭ ০১:৩১379712
  • সন্দীপ দত্তের লিটিল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের চল্লিশতম প্রতিষ্ঠা দিবস আজ! টেমার লেনের এই লাইব্রেরি ১৯৭৮ সালের ২৩ জুন শুরু করেন সন্দীপদা।
  • পাই | ২৩ জুন ২০১৭ ০০:১৮379711
  • Narco anslysis এর রেজাল্ট তো আকসেপ্ট ও করা হয়না শুনেছিলাম! আরুশির কেসে এই নিয়ে হইচই হল না?

    রঞ্জিত শূরের পোস্ট

    'যসামান্য একটি চুরির ঘটনায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত'র বাড়ির 'কাজের মাসির ' Narco Analysis করা হবে। (সূত্র : এই সময় ) কলকাতা পুলিশের এই আচরণ তীব্র আপওিকর। Narco Analysis এর সময় এক ধরনের কেমিক্যাল ইঞ্জেকশন দিয়ে nerve শিথিল করে মিথ্যা বলার ক্ষমতা নস্ট করে দেওয়া হয়। Narco Analysis মানবাধিকার লংঘনকারি, সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার বিরোধি একটি পদক্ষেপ। ভারতের সুপ্রীমকো'টও এই পদক্ষেপের বিরোধিতা করেছে। কারো ইচ্ছার বিরুদ্ধে Narco টেস্ট না করার বিধান দিয়েছে। অবিলম্বে কলকাতা পুলিশের এই পদক্ষেপ বাতিলের দাবি জানাচ্ছি। কলকাতার ডাক্তার সমাজের কাছেও আবেদন, narco analysis এর মতো অনৈতিক কাজের সংগে এই মহান পেশাকে জড়াবেন না।নারকো টেস্ট করবেন না। রাজ্য সরকারের কাছে আবেদন, Narco test এর অনুমতি দেবেন না। একজন প্রভাবশালী অভিনেত্রীকে খুশি করতে এক দরিদ্র মহিলার সাথে পুলিশের এই অন্যায় আচরণ সমথ'ন করবেন না।'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত