এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৯ জুন ২০১৭ ০৭:০০379830
  • তারপরে সেই কে যেন চার্বাক না কে ছিলেন, তাকেও নির্ঘাত চিনতেন।
    (আমাদের আবার ঘোর বাম পাড়া ছিল, ছোটোবেলা এই চার্বাক চার্বাক শুনে খুব কনফিউজ্ড হতাম, ভাবতাম হয়তো চ্যবনপ্রাশের মতন কিছু ঃ-) )
  • Atoz | ২৯ জুন ২০১৭ ০৬:৫১379829
  • সায়েব জাবালিকেও চিনতেন? বাঃ বাঃ। হবে না? রতনে রতন চেনে। ঃ-)
  • b | ২৯ জুন ২০১৭ ০৬:৪৯379828
  • জাবালী পড়ে নিন, পষ্ট করে লেখা আছে।
  • Atoz | ২৯ জুন ২০১৭ ০৬:৪৮379827
  • সায়েব আফিম খেতে কয়েছেন? ???? কন কী????? ডোজ বেশি হয়ে গেলে ? তখন?
    ঃ-)
  • b | ২৯ জুন ২০১৭ ০৬:৩৭379826
  • আতোজ, ওর ওপরের লাইনগুলো পড়লে বুঝবেন সাহেব ধর্মের প্রশংসা করছেন, আফিম পেইনকিলার অর্থে।

    " Religious distress is at the same time the expression of real distress and the protest against real distress. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people."

    খেতে না করেন নি।
  • s | ২৯ জুন ২০১৭ ০৬:২৪379825
  • এটা সাংঘাতিক তো। ঘটনাটা পড়েছিলাম কদিন আগে। মেয়েদুটো মাত্র হিসি করতে চেয়ে একটা নিরাপদ ব্যবহারযোগ্য টয়লেট আশা করেছিল, কলকাতা নামক মহানগরীর কাছে।
    পরিবর্তে পুলিশকেস এবং এখন তো দেখছি হাজতবাসও করতে হয়েছে। আর পুলিশ গল্প দিচ্ছে। জঘন্য ব্যপার।
  • Atoz | ২৯ জুন ২০১৭ ০৫:১১379824
  • আচ্ছা, এই যে ধর্ম আফিম বলে গেলেন সাহেব, বলে গেলেন আফিম না খেতে। খুব ভালো কথা। তো, বিরোধীরা কেউ কইলেন না, "খবদ্দার ধম্মের আফিম খাবেন্না, সাহেবের দেওয়া বিশুদ্ধ গাঁজা খান।" ?
    ঃ-)
  • Atoz | ২৯ জুন ২০১৭ ০৪:১৩379823
  • আপনারা
    হবে।
    ঃ-)
  • Atoz | ২৯ জুন ২০১৭ ০১:৪৯379822
  • আপনার জনক রাজার লাইনের? বাহ বাহ খুব ভালো। ওনারা খুবই জ্ঞানচর্চা আর দানধ্যান করতেন শুনেছি। আবার এমনকি কৃষিকর্মও করতেন। তবে শিকার টিকার কেমন করতেন জানা যায় না। ওনাদের বেয়াইরা শব্দভেদী বান মারতে জানতেন, তার কৌশল হয়তো শিখিয়ে দিলেও দিয়ে থাকতে পারেন। ঃ-)
  • s | ২৯ জুন ২০১৭ ০১:১৪379821
  • বিমল গুরুং কে মদন তামাং হত্যার জন্য অবিলম্বে গ্রেফতার করার দাবি জানচ্ছি।
  • aka | ২৯ জুন ২০১৭ ০১:১৩379820
  • ভাগাভাগি করে যে কি লাভ কে জানে? আমি জানি না। ঐ জাতিসত্বা হ্যানা ত্যানা এত বস্তাপচা যে কি বলব, কারুরই কোন জাতিসত্ত্বা ফত্ত্বা নেই। আমরা ছিলাম জনক রাজার কি জানি একটা, সেখান থেকে টোলো পণ্ডিত, জজমানি বামুন, এখন গরুখেকো অধার্মিক।

    জাতিসত্ত্বা না *আল/ মানুষ মারার তাল

    লীঃ গরু না হয় জাতিসত্ত্বা ওরফে রেভিনিউ, আরও কিছু মানুষ টানুষ মারা যাবে।
  • S | ২৮ জুন ২০১৭ ২৩:৫০379819
  • "পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা জিডিপি ধরলে কোলকাতার পরই দার্জিলিং"
    "জিডিপি জেনারেট করলেও, রাজ্য সরকার সেই প্রোপোর্শানে সরকারী খাতে ব্যায় দার্জিলিংএ করে না।"
    জিডিপি পার ক্যাপিটার সাথে পপুলেশনকে মাল্টিপ্লাই করতে হবে। দার্জিলিঙ্গের পপুলেশন পস্চিমবঙ্গের ২ শতাংশ।
  • sm | ২৮ জুন ২০১৭ ২২:১৩379818
  • দেশ ভাগের সময় অলিচিকি ভাষা কে স্বীকৃতি দেওয়া হয়নি নিশ্চয়। তাহলে পুরুলিয়া, বাঁকুড়ার অংশ কেটে অলিচিকি রাজ্য করে দিলেই হয়।
    কামতাপুর রাজ্য করতেই বা অসুবিধে কোথায়?
    এই ভাষা ভিত্তিক বিভাজন-পুরো ঘন্ট টাই পুনরায় ভেবে দেখার সময় হয়ে এসেছে।
  • Ishan | ২৮ জুন ২০১৭ ২২:০৩379817
  • সে তো গুরুং আরও বুড়ো বয়সে গোর্খা ন্যাশানালিস্ট সেজেছে।
  • দ্রি | ২৮ জুন ২০১৭ ২১:৫২379816
  • ২০১১র ডেটামতে, পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা জিডিপি ধরলে কোলকাতার পরই দার্জিলিং এবং পূর্ব মেদিনিপুরের স্থান।

    প্রবলেম হল, জিডিপি জেনারেট করলেও, রাজ্য সরকার সেই প্রোপোর্শানে সরকারী খাতে ব্যায় দার্জিলিংএ করে না। সেটাই 'বঞ্চনা'র ফিলিং তৈরী করে। আর সেই জন্যই ঘিসিংএর 'পায়িয়ে' দেওয়া পপুলার হয়। হবেই।

    আর নতুন স্টেট হলে, ন্যাশানাল গভর্মেন্টের থেকেও নানারকম গ্র্যান্ট, লোন পাওয়া যায়, যেগুলো একটা ডিস্ট্রিক্ট হিসেবে পাওয়া যায় না।
  • h | ২৮ জুন ২০১৭ ২১:৪০379815
  • বাঙালি পাকিস্তান ভাগ করে দিলো, তখন সবাই গ্যাস দিলাম, ইদিকে নেপালী ভাষী লোকেরা রাজ্য চাইলে অপরাধ? বাঙালীরা দশ কোটি, নেপালী ভাষেরা মাত্র কয়েক লক্ষ্য তাই তাদের অ্যাসপিরেশন না থাকাই ভালো, এটা কোন কথা হল? একই ভাষায় দুটো রাজ্য হয়ে গেল তেলেঙ্গানায়, এটা তো অন্য ভাষা।

    যাক ডকু আঅনুন তারপরে দেকছি ঃ-))))
  • h | ২৮ জুন ২০১৭ ২১:৩৬379814
  • যাক গে এই বিষয়ে তর্ক করে লাভ নেই, জিটিএ এগ্রিমেন্ট আর জিটি এর পারফর্মান্স ক্লেম কিসু থাকলে ডকু দেবেন পড়ে দেখবো, জিটি এ এগ্রিমেন্ট আর ঘিসিং চুক্তি পাশাপাশি পড়াও যেতে পারে, অবশ্য তাতে পিটিদা বনাম এস এম আরেক রাউন্ডের চান্স। কিন্তু ডকু না দেখে ভাটিয়ে লাভ নেই। এখন তো ভাট যা হবার হয়েই গেল। ইশান আবার বুড়ো বয়সে বাঙালি ন্যাশনালিস্ট সেজেছে ঃ-)))))
  • h | ২৮ জুন ২০১৭ ২১:৩৩379813
  • পশ্চিমবঙ্গের কথা বলছিলাম। হোম স্টেট অর্থে।
  • h | ২৮ জুন ২০১৭ ২১:৩২379811
  • ঘটনা যেটা উন্নয়ন ইত্যাদির থেকেও অপরচুনিটি অফ জব্স অ্যান্ড কন্ট্রাক্ট্স দুনিয়ায় এতো ইনইকুয়ালিটি, সেটা লোকে এই ভাবে ম্যানেজ দিতে চাইছে।

    ছত্তিসগড়, ঝাড়খন্ডে উন্নতি হয় নি এটা বলা ভুল। ওয়েলফেয়ার ডিসট্রিবিউশন এর ইন্ডেক্স ছত্তিসগড়ের বেশ কিছু ভালো পদক্ষেপ আছে। আরে বাবা রাঁচী তে বড় বড় সেক্রেটারিয়াট তো হয়েছে, সেটা শুধু পাটনায় থেকে লাভ টা কি হত।
  • Ishan | ২৮ জুন ২০১৭ ২১:৩২379812
  • কোনটা হোমল্যান্ড? বাংলাদেশ? তাইলে তো গোর্খাদেরও হোমল্যান্ড আছে, নেপাল।
  • h | ২৮ জুন ২০১৭ ২১:২৮379810
  • ত্রিপুরা তো বাংলাদেশ থেকে আসা বাঙালি, সুতোরাং মূলত সেটলার। আসলে এতো গোলমাল না, অত সহজ না।
  • h | ২৮ জুন ২০১৭ ২১:২৭379809
  • ভূমি পুত্রের রাজনীতিতে গন্ডোগোল আছে সকলেই জানে, ঠিক ই। মারাঠা মানহুস ইত্যাদি আমরা দেখেছি। কিন্তু মহারাষ্ট্রে উন্নতি হয় নি এটা কেউ বলছে না। ১৯৬০ এ তৈরী হয়েছে রাজ্যটা, গুজরাট, সেন্ট্রাল প্রভিন্স থেকে বেরিয়ে, লোকে শহীদ ও হয়েছে। ভাষা ভিত্তিক রাজ্য গঠনে নেপালী ভাষা কে রেকগনাইজ করা হয়ে ছিল কি? বাংঅলা ভাষা কে করা হয়েছিল, নইলে বর্ডার হয় না।

    পয়সা বিলি না করলে সমর্থন বাড়ে না, উন্নয়ন করে নি বলছেন, আবার পয়সা বিলি করেওছে বলছেন, তো জিটিএ র নিজের সরকারী স্টেটমেন্ট টা অন্তত দেখে নি, প্লাস জিটিএ এগ্রিমেন্ট টা, তার পরে কি করার কথা ছিল, কি করেছে সেটা দেখা যাবে, ফাঁকি চুরি সব ই হয়েছে ধরে নিয়েই বলছি। ফাঁকি চুরি র গণতন্ত্র দরকার, শুধু কলকাতায় জ্ঞান দেওয়া হবে, অন্যত্র শোনা হবে, আর মানুষ সিধে হয়ে হাঁটবে এটা চালানো মুশকিল।

    আপনাদের মনে আছে কিনা জানি না, ২০১১ এ জঙ্গল্মহল হাসার ইমিডিএট পরে, একটা বহুত ক্যালাকেলি হয়, পূর্ব মেদিনীপুরের অন্ট্রাকটর দের সঙ্গে কলকাতার বা ভুলে গেছি স্থানীয় কনট্রাকটর দের। বক্তব্য ছিল বিজয় উৎসবের বিশাল প্যান্ডাল আর কেটারিং এর দায়িত্ত্ব কে পাবে, কার এনটাইটলমেন্ট সেটা নিয়ে। তো বার বার বলছি, প্রতিযোগিতা টা, এলাকা গড়ার, তার মধ্যে ব্যাবসায়িক স্বার্থ ও আছে, কিন্তু সেটাযে কোনো পোলিটিকাল অ্যাসপিরেশন এর ভেতোরের গল্প। বিড়লা, বাজাজ গান্ধীজির পাশে চরকা কাটলে তাঁরা মহান, বিমল গুরুং গাড়ি ভাড়া র সিন্ডিকেট এর একছত্র অধিকার চাইলে খারাপ। পোর্টেকটেড মার্কেট এর সেফটি কে না চায়।
    ঃ-)))))))))))))))))))))
  • sm | ২৮ জুন ২০১৭ ২১:২৬379808
  • হোম ল্যান্ড টা বহুত ছোটা আছে। ওটার সঙ্গে পুরো ত্রিপুরা হলে ভালো হোয়। ওখানে তো সত্তর প্রতি শত বাঙালি আছেন।
    খালি কলকাতার বড়া বাজার লিয়ে একটু পোরেশানি আছে।ওখানে কার আত্মনিয়ন্ত্রণ রাখতে হোবে বোলা ভারী মুশকিল।
  • h | ২৮ জুন ২০১৭ ২১:১৭379807
  • বাঙালী দের অলরেঅডি 'হোমল্যান্ড' আচেঃ-)))))))))))
  • Ishan | ২৮ জুন ২০১৭ ২১:০৭379806
  • কিন্তু ঝাড়খন্ডের হাফ আর আসামের হাফের কী হবে? গোর্খা রাজ্য হইলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাইলে বাঙালী রাজ্যও চাই।
  • sm | ২৮ জুন ২০১৭ ২০:৫১379805
  • গুরুং ও তো দেদার টাকা বিলিয়েছে শোনা যাচ্ছে। অবশ্যই তার মধ্যে চেনা জানার ব্যাপার আছে।কিন্তু তাতে করে তো রাজ্য ভাগের কারণ জাস্টিফাই করা গেলোনা।
    গুরুং বলবে শিলিগুড়ি চাই ;অমনি থালায় করে দিয়ে দেওয়া হবে?
    এটা কিভাবে আত্মনিয়ন্ত্রণ নামক হজমি গুলি দিয়ে ঢাকা দেওয়া যাবে?শিলিগুড়ি ও ডুয়ার্স এর ভূমিপুত্র কারা?গুরুং রা?
    কে কার আত্ম নিয়ন্ত্রণ করবে?যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায়;আলাপ আলোচনার মাধ্যমে গোর্খাল্যান্ড হলো কিন্তু ডুয়ার্স ছাড়াই। তাহলেও ডুয়ার্সে থাকা গোর্খারা আলাদা রাজ্যের দাবি জানাবে আর গুরুং সরকার তাদের মদত দেবে। এতো গণতন্ত্রের নাম মাইগ্রেন এর চাষ!
  • h | ২৮ জুন ২০১৭ ১৯:৪৭379804
  • এস এম ভুল বুজছেন বলে মনে হয়। আমি কখনৈ বলিনি পাবলিক মানি র হিসেব দিতে হবে না। হিসেব দিতে হবে কোন ছাড় নেই। কিন্তু পয়েন্ট ইজ, ইরেক্সপেকটিভ অফ পোলিটিকাল পজিশন দিতে হবে।

    তবে পলিটিকাল রেটোরিক যদি করেন বলতে পারি, ক্লাব কে টাকা দেওয়া টা ভোট কেনা বলা হবে না উন্নয়ন বলা হবে, আর সে হিসেব দিলেও তার জাস্টিফিকেশন হয় কিনা সেটা বিতর্ক সাপেক্ষ।

    ইসুটা বার বার বলছি, এই, যে রাজনোতিক সিস্টেম যেরকম, যে কোনো পোলিটিকাল পার্টির সারভাইভাল হল, পাইয়ে দিতে পারার জায়গায় পৌছনোর প্রতিযোগিতা। সেটাই ভ্যালু চেন। কারণ ক্ষমতার রাজনীতিতে এটাই লড়াই।

    এই আলোচনা টা ফ্রুটফুল হবে জিটিএ এগ্রিমেন্ট এবোঙ্গ দায়িত্ত্ব র ভাগ টা দেখলে।
  • T | ২৮ জুন ২০১৭ ১৯:৩৩379803
  • sm | ২৮ জুন ২০১৭ ১৮:১৮379802
  • জিটিএ কিছু করতে পারবেনা মানে?জিটিএ বছর বছর কোটি কোটি টাকা বরাদ্দ পেয়েছে।সেগুলো কি করেছে?
    আই মিন কোথায় খরচ করেছে?যদি সদিচ্ছা থাকে নতুন স্কুল কলেজ, শপিং মল,রাস্তা, বস্তি উন্নয়ন,গরিব লোকেদের আবাসন, পর্যটনে উন্নয়ন, সব করতে পারে। কেউ কি বাঁধা দিয়েছে? মমতা পাট্টা বিলিয়েছে বা পুরস্কার দিয়েছে এতে গোঁসার কি আছে।
    গুরুং স্কুল কলেজের ছাত্র ছাত্রী দের ফ্রি তে বই,ল্যাপটপ, স্কলারশিপের বন্দোবস্ত করুক। টাকা যখন নিয়েছো -হিসাব তো দিতেই হবে। সে মমতার সরকার এর কাছ থেকেও মোদী সরকার ও হিসাব চায়। নয়তো বরাদ্দ বন্ধ হয়।

    আর j কে একটা কথা। কংগ্রেস এর আমলের মতো চুরি তো আর কখনো হয় নি। কমন ওয়েলথ গেম্স্ স্ক্যাস্ম,টু জি, কোল স্ক্যাম ইত্যাদি। সব মিলিয়ে কয়েক লক্ষ কোটি টাকা।
    তাবলে, কংগ্রেস সরকারের অধিকার ছিল না নাকি, রাজ্য গুলোর কাছ থেকে হিসাব চাওয়ার? বুদ্ধবাবুর তো সুট সুট করে হিসাব দাখিল করতেন।
  • Rabaahuta | ২৮ জুন ২০১৭ ১৮:০১379801
  • আগরতলায় 'প্রতিবাদী কলম' নামে একট খবরের কাগজ বন্ধ করে দিয়েছে সরকার। ঢপের কাগজ, বেশ করেছে, নিউজপ্রিন্টের শ্রাদ্ধ। কিন্তু কি ছেপেছিলো কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত