এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৩ জুলাই ২০১৭ ১৫:১২379920
  • কিন্তু এই কালকের ঘটনাটি লক্ষ করে দেখলাম ভীষণ রকম মুখার্জীময়। যিনি এই মুখার্জীদার দ্বারা হ্যারাসড ও বুলিড হয়েছেন এবং প্রায় লিঞ্চড হতে চলেছিলেন তাঁরও পদবী মুখার্জী। সম্প্রীতি মুখার্জী নাম দেখলাম। সেইটে আবার আমার ফীডে এসেছে কারণ শেয়ার দিয়েছে শমীক মুখার্জী।

    এই অ্যাত্ত মুখার্জীদের দেখে আমি কেমন ঘেঁটে গেলাম মাইরি! এত মুখার্জী কেন চাদ্দিকে!?
  • Rabaahuta | ০৩ জুলাই ২০১৭ ১৪:৫৭379919
  • ফেসবুকে দেখলাম নন্দনে মুখার্জীদা নামে এক আবগারী দারোগা এসেছেন, হিংস্র প্রকৃতিরই বলা চলে। গা'ন্জা খাওয়া ভালো কথা নয়, তবে আবগারী দারোগার কার্যপদ্ধতি ততোধিক খারাপ। তবে সে যাই হোক, আমাদের নন্দনের মুখার্জীদা অন্যলোক। তিনি হাসিহাসি উদাত্ত কন্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়ে হনহন করে নন্দন চত্বরে চক্কর কাটতেন। আমার বন্ধু শান্তনুর সঙ্গে ওঁর একবার খুব বাওয়ালি হয়েছিল। আসলে মুখার্জীদার একমুখ লম্বা দাড়ি ছিল, সেদিন উনি দাড়ি কেটে এসেছেন। তো শান্তনু ওঁর গানের ব্যাঘাত ঘটিয়ে দাড়ি কাটার কারন জিজ্ঞেস করায় উনি বললেন আমার দাদু মারা গেছেন। স্বভাব জিজ্ঞাসু শান্তনু প্রশ্ন করলো, তাহলে চুল কাটেননি কেন? তাতে মুখার্জীদা খুবই রেগে গিয়ে বলেন, দাদু মারা গেলে আপনি চুল কাটেন? আপনি কি জঞ্গল থেকে এসেছেন? এই নিয়ে প্রবল হৈচৈ, দ্বিপাক্ষিক অভিশম্পাত ও গালাগালি। গালাগালি অবশ্য বেশী কিছু না, কে বেশী জংলী ও কার উর্ধ্বতন কততম পুরুষ থেকে এই জংলীপনার শুরু ঐটুকুই।

    তবে সে যাই হোক, দোষ শান্তনুরই। ওর সঙ্গে পথেঘাটে কম বিড়ম্বনায় পড়তে হয়নি। আধুনিক আবগারী মুখার্জীদাকে গান থামিয়ে এইসব আলটপকা প্রশ্ন করেলে বৃন্দাবন শ্রীঘর কোন কিছু বাদ থাকতো না।
  • d | ০৩ জুলাই ২০১৭ ১৪:৪৩379918
  • ঠিক যে যে খাঁজগুলোতে চুলকোবে ভেবেছিলাম ঠিক ঠিক সেই খাঁজে খাঁজেই চুলকানি :-))))
  • T | ০৩ জুলাই ২০১৭ ১৩:৪০379917
  • মু হা হা হা, আমার জিওগেসারে স্কোর ২৩৫০৭। হুঁ হুঁ বাবা।
  • pi | ০৩ জুলাই ২০১৭ ১৩:২৮379916
  • তবে আমি চীনের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বিশেষ ইম্প্রেসড।বিশেষ করে ম্যালারিয়া এলিমিনেশন প্রোগ্রাম। ঐ প্রোগ্রাম হেডের কথাবার্তা শুনে আর ওঁর সাথে কথাবার্তা বলে ফ্যান হয়ে গেছি মোটামুটি, আর ওদের সিস্টেমেরও। একটা অসম্ভবপ্রায় জিনিস ওরা অ্যাচিভ করেছে। আমরা কোনোদিন করব কিনা জানিনা।
  • S | ০৩ জুলাই ২০১৭ ১৩:১৫379915
  • ওটা পরিবারতন্ত্র।

    ম্যানেজমেন্টও বেসরকারী নয়। চীনের বড় ১২ টি কোম্পানির সবকটিই চীনা সরকারী সংস্থা। বাকিগুলোতেও একটা বড় অংশের মালিক সরকার।
  • pi | ০৩ জুলাই ২০১৭ ১৩:০৯379914
  • কিন্তু 'মাত্র ৬০টি পরিবারের দখলে রয়েছে চিনের অর্থনীতি।', এটা কি সমাজতন্ত্রও ?

    'বেসরকারি লগ্নি, টাকা দিচ্ছে সরকারি ব্যাঙ্ক, জমি দিচ্ছে সরকার।' মানে আমিও বুঝতে পারিনি। টাকা,জমি সবই সরকার দিলে সেটা বেসরকারি লগ্নি কেন ? ঋণ হিসেবে দিলেও যদি খুব কম সুদে দেয় ( যা নিয়ে অন্য অনেক সময়ই, দেশের নানা ক্ষেত্রেওপ্রশ্ন উঠেছে), তাহলে সেটা বেসরকারি লগ্নি কি বলা যায় ?
    বেসরকারি ম্যানেজমেন্ট বললেই তো হয়।

    ডিসি গেলেন কই ?
  • S | ০৩ জুলাই ২০১৭ ১২:৪৪379913
  • জিওগেসারে স্কোর হলো ২০৬১৬।
  • S | ০৩ জুলাই ২০১৭ ১২:১৬379912
  • খুব পাতি লেখা। সেলুনেও আজকাল লোকে এর থেকে বেশি তথ্য দিয়ে কথাবার্তা বলে।

    "সাইকেল নয়, রাস্তায় সার সার মার্সিডিজ বেঞ্জ আর বিএমডব্লিউ।"
    সাইকেল সমাজবাদী পার্টির ইলেক্শন সিম্বল মানেই এই নয় যে সেটি সমাজতন্ত্রেরও সিম্বল। সাইকেল ছেড়ে বেন্জ কিনছে মানে তাদের সিস্টেমে কিছু/অনেক লোক বড়লোক হয়েছে। দেশ বড়লোক মানেই সেটি ধনতান্ত্রিক, এমনটি নাও হতে পারে।

    "বেসরকারি লগ্নি, টাকা দিচ্ছে সরকারি ব্যাঙ্ক, জমি দিচ্ছে সরকার।"
    লগ্নি তো বেসরকারী নয়। চীনের সবথেকে বড় কোম্পানিগুলো প্রায় সবকটিই চীনা সরকারের অধীনে।

    "চিনে সু্প্রিম কোর্ট নেই।"
    আছে। উইকিপিডিয়া করলেই পাওয়া যায়।

    "মাত্র ৬০টি পরিবারের দখলে রয়েছে চিনের অর্থনীতি।"
    এটা ধনতন্ত্রের লক্ষণ? যানতাম না।

    "আমি গুইলিন শহরে একটি বিদেশি হোটেলে ছিলাম।"
    বুঝলাম না। বিদেশি হোটেল? চীনে তো সব হোটেলই বিদেশি।

    "আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক বাঙালি অধ্যাপক আমাকে বলেছেন তাঁর চিনা ছাত্রছাত্রীদের বৈভব দেখার মতো। প্রথম বর্ষের এক ছাত্রী পড়তে এসেই ফ্ল্যাট কিনলেন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক অঞ্চলে।"
    মধ্য প্রাচ্য থেকে আসা ছেলেপিলেদের বৈভব আরো বেশি থাকে। তার মানে মধ্য প্রাচ্যে খুব ধনতন্ত্রের রমরমা এমন দাবী কেউ করেছেন বলে তো মনে পড়েনা। আর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক অঞ্চলে ৯৯.৯৯% আম্রিগানও ফ্ল্যাট (অ্যাপার্টমেন্ট) কিনতে পারবেনা, তাতেও আম্রিগা সমাজতান্ত্রীক দেশ হয়ে যায়্না।

    শেষ প্যারাটা পড়ে মনে হলো যে আরো অনেক আগেই লেখকের অবসর নেওয়া উচিত ছিলো।
  • S | ০৩ জুলাই ২০১৭ ১১:৫৬379911
  • * অনেক বাড়িওয়ালারাই একদল ছেলেকে ভাড়াটে রাখতে রাজী নয়
  • S | ০৩ জুলাই ২০১৭ ১১:৫৩379910
  • শেষ লাইনের "আপনি" টি কে?

    এক্জন বয়স্কা মহিলা একা থাকেন, নীচের তলার জন্য ভাড়াটে খুঁজছেন। একটি সিঙ্গল মেয়েকে রাখতে নারাজ। তিনিও কি নিজের রমনযোগ্যতা থেকেই এমন সিদ্ধান্ত নেন।

    অনেক বাড়িওয়ালারাই একদল ছেলেকে ভাড়াটে রাখতে নারাজ নয়, একদল মেয়ে থাকলে কোনো ক্ষতি নেই। ইয়ঙ্গ আনম্যারিড ছেলেরা নাকি অনেক নুইস্যান্স ক্রিয়েট করে। গুন্ডা বদমায়েশদের জায়্গায় একা ছেলেরও যাওয়া উচিত না। সোশাল গ্যাদারিঙ্গে (ক্ষেত্র বিশেষে) একটা সিঙ্গল ছেলে খুব বেমানান, সিঙ্গল মেয়ে ওয়েলকাম। অতেব ব্যাপারটা পুরোপুরিভাবে নারী-পুরুষের ব্যাপার নয় বলেই মনে হয়, অন্তত ব্যাপারটা একপাক্ষিক নয়।
  • pi | ০৩ জুলাই ২০১৭ ১১:৪৩379908
  • কেন, বাজে কেন ?
  • S | ০৩ জুলাই ২০১৭ ১১:৩২379907
  • এক্কেবারে বাজে লেখা।
  • lcm | ০৩ জুলাই ২০১৭ ০২:২৮379904
  • দ্রি | ০২ জুলাই ২০১৭ ২১:৪৪379902
  • হুঁহ্‌। পারবে পশ্চিমী মহিলারা রাউন্ড টেব্‌ল কনফারেন্সে বিকিনি পরে আসতে?
  • সিকি | ০২ জুলাই ২০১৭ ২০:৫০379901
  • আহা! সেই শত্রু! আমি সিনিমা দেখেচি, যাত্রা দেখেচি, এমনকি পুতুলনাচও দেখেচি শত্রুর। সেই পেছনপাকা মাস্টার তাপু। আহা!
  • b | ০২ জুলাই ২০১৭ ১৬:৪৯379900
  • শিবাংশুর লেখাটা দেখে মনে পড়ল। চেন্নাইয়ের শংকর নেত্রালয়ের বিখ্যাত বাঙালী ডাক্তারের একটা লেখা পড়েছিলাম। স্মৃতিচারণামূলক। উপরোক্ত কবিতাটির আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে। এক ভদ্রলোক এসে সারাক্ষণ বিড় বিড় করে চলেছেন, পাছে ভুলে যান। ওনার বলার সময়ে পুরো কবিতাটি মোটামুটি ঠিকই বললেন। তবু শেষ রক্ষা হল না।প্রচন্ড নার্ভাস হয়ে বলে গেলেন " কপালে ঢাকাই শাড়ি/ পরণে সিঁদুর"।
  • | ০২ জুলাই ২০১৭ ১৫:২৬379899
  • রঞ্জিত মল্লিক সম্পক্কে ভিকিদাই যা বলার বলে দিয়েছে। ভিকিদার সেই 'শত্রু' সিন্মা নিয়ে লেখাটা গুচতেই আছে কোথাও। কেউ টেনে তুলে দাও। ও লেখা হল অব ফেমে বাঁধিয়ে রাখা দরকার।
  • সিকি | ০২ জুলাই ২০১৭ ১৩:৪০379898
  • পাতি ভাঁড়ামো। ওত্থেকে কোয়েলকে দেখতে বেটার।
  • T | ০২ জুলাই ২০১৭ ১২:৩৮379897
  • সিবিকে ক। আর এইটা ভাঁড়টা কে আবার।
  • sm | ০২ জুলাই ২০১৭ ০৯:৫০379896
  • রঞ্জিত মল্লিক লিমিটেড অভিনেতা! শুনুন ওঁর মেয়ের সামনে ওঁর অভিনয়।
  • ./. | ০২ জুলাই ২০১৭ ০৯:২৯379895
  • চকোলেট বুর্জোয়া অনুপান
  • b | ০২ জুলাই ২০১৭ ০৮:৪৭379894
  • পশ্চিমি মহিলারা স্কার্ট গাউন ছেড়ে বেদিং বিকিনি পরলে আপনারা কিছু বলেন না। গান্ধী স্যুট ছেড়ে কৌপিন পড়লেই দোষ।
  • cb | ০২ জুলাই ২০১৭ ০৮:০৯379893
  • আমি দেখছি ১৯৮৫ - ১৯৯৫ এর মধ্যেকার সিনেমাগুলি। তবে রন্জিত মল্লিক থাকতে হবেই। বাঙ্গালির আবেগকে ধরে নাড়া দেওয়ার জন্য এরকম একজন শক্তিশালীর দরকার ছিল। অদ্ভুত লিমিটেড অভিনেতা
  • Du | ০২ জুলাই ২০১৭ ০৬:৪১379892
  • ২৮ শতান্গ্স কর চকোলেটে!
  • Atoz | ০২ জুলাই ২০১৭ ০২:৪৪379891
  • দ্রি, গরম লাগতো মনে হয় খুব। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত