এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ জুলাই ২০১৭ ১০:৪৪380039
  • আমার মাসিশাশুড়ির মিনির কাহিনি বেশ করুণ ও অদ্ভুত। ওর নিজের সব বাচ্চাই হুলো আর কুত্তার পেটে। সেসব করুণ কাহিনি থাক। কিন্তু তিনি এখন হলেন সবার মা। পাড়ার সব মেনির সন্তান মানুষ করার দায়িত্ব নিয়েছেন। সেসব মায়েরা বাচ্চা পেড়ে দিয়ে শুয়ে বসে চুরি করে ঘুরে বেড়িয়ে রোঁয়া ফুলিয়ে দিন কাটান, আর এই দত্তক মাতা সবার সব বাচ্চার সব ম্যাও সামলান। মাসির বাড়ি পাড়ার ব্যারাল ফস্টার কেয়ার।
  • T | ০৮ জুলাই ২০১৭ ১০:৪৪380040
  • ছোঃ, জলভরা স্প্রেয়ার! পৃথিবীর ইতিহাসে হুলোরাই বিখ্যাত, জলভরা স্প্রেয়াররা নয়।
  • | ০৮ জুলাই ২০১৭ ১০:৩২380038
  • হুঁঃ লাভাসা আমার বাড়ী থেকে মাত্তর দেড় ঘন্টা লাগে। কিন্তু সেথায়্খাবারদাবারের ক্কি দাম রে কাকা!!
  • k | ০৮ জুলাই ২০১৭ ১০:২৯380037
  • মুনিয়াদির ভবিষ্যৎ উজ্জ্বল।
    তবে চিন্তার বিষয় হল দমদির মত এন্টি ফেলিনিস্ট থাকতে পুনেয় সিরিয়াস ফিজিক্স চর্চা কতটা করা যাবে তাই নিয়ে।
  • de | ০৮ জুলাই ২০১৭ ১০:২৭380036
  • পাই - হতেই হবে আলাদা - g এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্চে না?

    আমি অলরেডি একবার লাভাসায় চক্কর মেরে এলাম কন্যাসহ। বর্ষার লাভাসা পুরো স্বর্গ। ভিজে চুপচুপে হয়ে ড্যামের মধ্যে নাবতে গিয়ে আমি একবার আছাড় খেলাম - তাও ! আর লাভাসায় সারি সারি ফুলভরা কদম গাছ দেখে আমি ফিদা হয়ে গেচি। দেখে এয়েচি - ওখেনে বৃদ্ধাবাস আচে- বুড়াকালে আমি ওখেনেই থাকবো -
  • de | ০৮ জুলাই ২০১৭ ১০:২৩380035
  • কুমুদি -

    ডানার জোর সম্বন্ধে এখনো বিশেষ ভরসা নেই আমার - তবুও উড়তে তো দিতে হবেই!

    আমি পষ্ট দেখতে পেলাম - স্যার সাদা চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদ অল্টো থেকে নাবচেন - ঃ)))
    প্রথমে লাল-পরে হলুদ - স্যার কি ইষ্টবেঙ্গলের সাপোর্টার? আর অল্টোই বা কেন? আর কি গাড়ি নেই ত্রিভুবনে?
  • pi | ০৮ জুলাই ২০১৭ ১০:২১380034
  • জায়গা টু জায়গা ব্যারালদের আকৃতিগতিপ্রকৃতি কি আলাদা আলাদা হয় ?
  • de | ০৮ জুলাই ২০১৭ ১০:১৯380033
  • :)))))))

    কেলোদাদা, মুনিয়াদিদির ব্যারাল-প্রীতি খুবই বেশী - পথে-ঘাটে হুলো মেনি দেখতে পেলে তিনি সাইকেল থামিয়ে স্কুলের দেরী করেও তাদের সঙ্গে একটু খেলে যেতেন! নেহাত আমার বন্ধ ফ্যালাটবাড়ি আর সারাদিন তা বন্ধ পড়ে থাকে, তাই ব্যারালদের ঠেকিয়ে রাখা গ্যাচে- নইলে রোজই ব্যারালের জন্য ঘ্যানঘ্যান করতেন তিনি ছোটবেলা।

    আমারো অবিশ্যি পোচ্চুর নিজের এবং দত্তক নেওয়া হুলো - মেনি ছিলো - তবে বড় মায়া ফেলে দেয়। বাড়ি ছেড়ে এসে আমার বাবা-মায়ের থেকে ওদের জন্য বেশী কষ্ট হোতো।
  • | ০৮ জুলাই ২০১৭ ১০:১৭380032
  • আর মাঝরাতে হর্নি হুলোর চীৎকার (ম্যাগো সে যে কি কুচ্ছিত!) থামাতে হাতের কাছে রাখুন জলভরা স্প্রেয়ার। ঐ সেলুনে যেমন থাকে অমন রাখলেই হাবে। সোজা নাকমুখ তাক করে স্প্রে করে দেবেন, কেটে পড়বে। একটু বেশী পাল্লার পিচকারি হলে আরো ভাল।
  • k | ০৮ জুলাই ২০১৭ ১০:০৬380031
  • ডিডিদার মধ্যে দিয়ে ফিজিকসের আর‌ও তিনটি সূত্র নাযিল হবে মনে লিচ্ছে।
    ভোররাতে তিন্টি বেড়ালের তাকিয়ে থাকা তার‌ই ইঙ্গিত।
  • k | ০৮ জুলাই ২০১৭ ০৯:৫৭380030
  • কেপিটাল টি একজন সহি ফিজিসিস্ট। তদুপরি সর্বদা বেড়ালের সংস্পর্শে থাকায় ওনার আই কিউ এবং জিওগেসার স্কোরটিও খুব হাই।
  • pi | ০৮ জুলাই ২০১৭ ০৯:৪৭380029
  • হুম। ফিজিসিস্ট ব্যারালের জন্য ব্যারিয়ার ভিনিগার কেমেস্ট্রি কাউন্টার করার জন্য অলফ্যাক্টরি ব্যায়োলজি লাগবে। হুম।
  • T | ০৮ জুলাই ২০১৭ ০৯:৩৯380028
  • সিংগল k র পোস্টে মহাখুসি হলুম। বেড়ালরা অত্যন্ত উঁচুমাত্রার ইন্টেলেকচুয়াল। হোঁৎকা হুলোরা তো যাকে বলে পোমো। যারা ভিনিগার ইত্যাদি দিয়ে এই অপরিসীম দার্ঢ্যের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে ইনকা যেন তাদের দেখে নেন।

    এবাদে, বেড়াল সবসময় উঁচু জায়গায় রাখবেন। অল্টিট্যুড বৃদ্ধির সঙ্গে ওঁদের দর্শন, চিন্তাভাবনা, গানের গলা ইত্যাদি আরো বেশী খোলতাই হয়। তো ডিডিদা, তিনতলার ব্যাপার স্যাপার হাল্কা ভাবে নেবেন না।

    আমার বেড়ালটিকে কো গাইডের কাছে রেখে এসিচি। খবর পাই যে সে অফিসের চেয়ারটিকে দখল করেছে, প্রফেসর সোফায় বসে কাজকর্ম চালান।
  • | ০৮ জুলাই ২০১৭ ০৯:০২380027
  • *ছাড় দেবে
  • | ০৮ জুলাই ২০১৭ ০৯:০১380026
  • হুলো কিম্বা মেনি যাবতীয় ব্যারাল আপনার টেরিটরি থেকে দূরে রাখবেন কী করে? আসুন সেই উপায়টা শিখিয়ে দিই। এই ইন্টারনেট না আবিষ্কার হলে সে আমি কোনওদিনই জানতে পারতাম না। ইন্টারনেটের দৌলতেই ব্যারাল দূর করবার এই অহিংস অপিচ অতীব কার্যকরী উপায়টি জানতে পারলাম।

    হ্যাঁ অপনার বাড়ীতে বাইরের হ্যাংলা ও চোর ব্যারলরা যে যে রাস্তা দিয়ে ঢুকতে পারে যেমন জানলা, বারান্দা সিঁড়ির ঘুলঘুলি -- সেইসব জায়গায় ভিনিগার জল কিম্বা লেবুজলের মিশ্রন স্প্রে করে রাখুন। মিশ্রনটা বানাবেন ভিনিগার হলে ভিনিগার ঃ জল ২ঃ১ অনুপাতে। আর লেবুজল হলে লেবুর রস ঃ জল ৩ঃ১ অনুপাতে। এই গন্ধ মোটামুটি খোলামেলা বাড়ীঘর হলে ৩ থেকে ৪ ঘন্টা থাকে। ফ্ল্যাটবাড়ী হলে বেশ ৭-৮ ঘন্টা আরামসে চলে। গন্ধ কমে গেলেই ব্যারাল আবার ঢোকার চেষ্টা করতে পারে, বিশেষত যদি আপনার রান্নাঘরে বেশ ভালমত আমিষাদির ব্যপার থাকে। সেজন্য খোলামেলা বাড়ীতে ৩-৪ ঘন্টা পরপর আর ফ্ল্যাটবাড়ীতে ৭ ঘন্টা পরপর ঐ মিশ্রন স্প্রে করতে হবে। মাসখানেক এইভাবে স্প্রে করে গেলে ব্যারাল আপনার বাড়ীটাকে চাড় দেবে বছরখানেকের মত।
  • k | ০৮ জুলাই ২০১৭ ০৮:০৫380025
  • কুত্তার সমাদর আপনাপন গৃহে।
    কিন্তু হোঁত্কা হুলোর সমাদর সর্বত্র।।
  • Atoz | ০৮ জুলাই ২০১৭ ০৫:৪০380024
  • কোশ্চেন তো দূরের কথা, "আসুন আসুন, আসুন রাজা। এত দেরি যে! পথে কোনো অসুবিধে হয় নি তো?" এইসব বলে আপ্যায়ণ করে নিয়ে যেত ভেতরে। ঃ-)
  • k | ০৮ জুলাই ২০১৭ ০৩:৪২380023
  • হ্যাঁ তা যা বলেছেন। সগ্গে এক চান্সে ঢুকতে পেতেন আরকি। কেউ কোন কোশ্চেন করত না।
  • Atoz | ০৮ জুলাই ২০১৭ ০৩:০১380022
  • যুধিদাদার সঙ্গে যদি একটি বেড়াল থাকত, তাহলে অনেক বেশি ভালো হত। ঃ-)
  • সিংগল k | ০৮ জুলাই ২০১৭ ০১:৪২380021
  • আঃ হুতোদা, কোয়ান্টিটি নয়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা আসল ফ্যাক্টর। আমি জানলে আমার পাড়া থেকে সত্যেন বোস গুষ্টির কুলীন মার্জার আপনাকে সাপ্লাই দিতাম। এক ফোঁটা ফিজিক্স লাগত না, মমতা এলেও আপনার ফিজিসিস্ট হওয়া ঠেকাতে পারতেন না। ফিজিসিস্ট হতে ফিজিক্সের থেকেও বেড়াল অনেক বড় ফ্যাক্টর।

    আমার চুল ন্যাচারালি ৯৬.৯৬% সাদা, আমি ইয়ার্কি মারব কেন ডিডিদা? ডায়মন্ড খাঁটি কুকুরই ছিল, ক্লোজেট বেড়াল নয়। নাহলে নিউটন (মানুষ) আরও উন্নতি করতে পারতেন, তিনটে মাত্র সূত্রে থেমে যেতে হত না। নিউটন (বেড়াল) এর জন্যই প্রোঃ শঙ্কুর যাবতীয় উন্নতি।
    আর্যভট্টের বেড়ালের নাম আর ষষ্ঠী ঠাকরনের ফিজিক্সে অবদান নিয়ে কাল্টিভেশন অব সায়েন্সে গোপনে বিস্তর গবেষনা চলছে আসন্ন ষষ্টীপুজের পুন্নোলগ্নে ঠিক রাত আটটার সময় মাননীয় রাষ্ট্রর্ষি এ নিয়ে কিছু ধামাকেদার ঘোষনা করতে পারেন। তৈরী থাকুন।

    মুনিয়াদি আপনি হুতোদা, ডিডিদা, সিংগুল ডি প্রভৃতির ঠাট্টামূলক পোস্টে একেবারে বিভ্রান্ত হবেন না। একখানি হোঁত্কা হুলো অগ্রবর্তী করে যুধিষ্টিরের মত বেরিয়ে পড়ুন। নোবেল দেখবেন বেশী দূরে নয়।
  • Atoz | ০৮ জুলাই ২০১৭ ০০:০৪380020
  • দেবী বাস্তেত। মিশরের ষষ্ঠী ঠাকরুন। তাই তো বলি, ব্যাটারা অমন ভালো পিরামিড গড়ত কী করে? ফিজিক্স, ফিজিক্স, সবই ফিজিক্সের ব্যাপার। ঃ-)
    https://en.wikipedia.org/wiki/Bastet
  • Rabaahuta | ০৭ জুলাই ২০১৭ ২৩:২৭380019
  • তাইতো মনে হচ্ছে এখন। বেড়াল পরিমান মতো ছিল, একটু ফিজিক্স থাকলেই হয়ে যেত। মানবজমিন রইলো পতিত।
  • Ishan | ০৭ জুলাই ২০১৭ ২৩:২২380018
  • হুতো কি তবে ছুপা ফিজিসিস্ট?
  • Rabaahuta | ০৭ জুলাই ২০১৭ ২৩:০৮380017
  • আমার এই ফ্ল্যাটেও গভীর রাতে তিন্টে বেড়াল খুব হই হল্লা করতো। চমত্কার ঘুম হতো আমার।
    তার্পর দেখি ফ্ল্যাটের কুচুটে লোকেরা বেড়ালগুলোকে গাপ করে ফেলেছে।
  • dd | ০৭ জুলাই ২০১৭ ২২:৪৬380016
  • লুরুতে আমাদের পাড়ায় আগে ছিলো না, বা থাকলেও দেখা যেতো না। ঐ ফিজিসিস্টদের কথা কইছি। এদানী বোধয় আসতে শুরু করেছে।

    কেনো না ইতিউতি ব্যারালও দেখছি। আগে ছিলো না তো একটাও। এখন সকাল বেলাতেই দেখি, তিন তিনটে ব্যারাল পাশের বাড়ীর ছাদ থেকে নিষ্পলকে আমার দিকে তাকিয়ে থাকে। কিছু করে না, বলেও না কিন্তু খুব ঠান্ডা চোখে দেখতে থাকে। ওরা কি সত্যি আমার ইষ্কুলের ফিজিক্সের রেজাল্টের কথা জেনে ফেলেছে?

    নিউটনের ব্যারাল ছিলো, তার নাম ছিলো ডায়ামন্ড। কিন্তু সে ঘৌ ঘৌ করতো আর ন্যাজ নাড়তো বলে লোকে ওকে কুকুর ভাবতো। আর্যভটের ব্যারালের নাম কোথাও দেখি নি। ষষ্ঠী ঠাকরুণের ফিজিক্সের কথাও ব্যাদে লেখা নেই।

    সিংগুল কে, কি একটা সত্যনিষ্ঠ থিউরী দিলো না নিছক এয়ার্কি মাল্লো, বুঝলাম না তো।
  • | ০৭ জুলাই ২০১৭ ১৯:৫৭380015
  • ভাগীর একটা ধুমসো ব্যারাল আছে কিন্তু ভাগী কোনও ফিজিসিস্টই নয়।

    এদিকে পুনেতে এই একটা বেশ ভাল ব্যপার। যেখানে সেখানে যখন তখন এক বা একধিক হোৎকা ব্যারাল দেখতে পাওয়া যায় না। বেশ ব্যারাল-ফ্রি জায়গা আমি যতগুলো পাড়ায় থেকেছি।
  • Ishan | ০৭ জুলাই ২০১৭ ১৯:০৬380014
  • এইবার বুঝেছি। ওই জন্যই আমার থিয়োরিটিকাল ফিজিসিস্ট হওয়া হলনা। স্রেফ বেড়ালের অভাবে। :-(
  • Rabaahuta | ০৭ জুলাই ২০১৭ ১৮:৪৭380013
  • হ্যা, বেড়াল খুব ইম্পর্ট্যান্ট।
  • সিংগল k | ০৭ জুলাই ২০১৭ ১৮:৪৪380012
  • মুনিয়াদি যে থিওরিটিক্যাল ফিজিসিস্ট হবেন মনস্থ করেচেন সেটা আমার কাছে একটা বিরাট খুশীর খবর। কদ্দিন সেরকম ভাল বলিয়ে কইয়ে বাঙ্গালী থিওরিটিক্যাল ফিজিসিস্ট পাই না। ব্রায়ান গ্রীন, নীল ডি গ্রাস, মিশিও কাকু, সিলভেস্টার গেটস কিম্বা লিসা রান্ডালের মত বলিয়ে কইয়ে একজন বাঙ্গালী ফিজিসিস্ট এর খুব দরকার। এঁদের দেখে দেখে- শুনে শুনে- পড়ে পড়ে অরুচি ধরে গেছে। মুনিয়াদি এ লাইনে এলে একটু স্বাদ বদল হয়।

    আমাদের পাড়ার, থুড়ি পাশের পাড়ার ফিজিসিস্ট ছিলেন সত্যেনবাবু। মানে সত্যেন বোস, যাঁর নামে বোসন কনা। হেদোর কাছে গোয়াবাগানে থাকতেন। উনি যখন মারা যান আমি তখন কঠিন কঠিন অঙ্ক কষার পক্ষে একটু ছোট, তাই আমার সৌভাগ্য হয় নি ওনার কাছে অঙ্ক নিয়ে যাওয়ার কিন্তু আমার বাড়ির নিচে প্র্যাকটিস করেন ড. দত্ত, উনি আমার চে কয়েক বছরের বড়। উনি হেয়ারে পড়তেন আর গ্রে স্ট্রীটে থাকতেন। (এখনও থাকেন) উনি ওনার এক বন্ধুর সঙ্গে একটা ইকুয়েশন নিয়ে সত্যেনবাবুর বাড়িতে একদিন সন্ধ্যের ঝোঁকে গিয়ে হাজির। ডাক্তারবাবুর সেই ক্লাসফ্রেন্ড সত্যেনবাবুর কেমন যেন দূর সম্পর্কের একটা আত্মীয় হতেন।
    ব্যাপারটা হয়েছে কি! একদিন হেয়ার স্কুলের অঙ্কস্যার, (নামটি ভুলে গিচি) ক্লাসে একটা ইকুয়েশন দিয়েছেন হোমটাস্ক। সে ভীষন কঠিন, কিছুতে মেলে না। সতের আঠেরো লাইনের মাথায় একটা উত্তর বেরোয় বটে কিন্তু সেটা ঠিক না ভুল বোঝা উত্তরমালা না দেখে বলা একেবারেই সম্ভব না। এদিকে কোনো চলতি বইয়ে ইক্যুয়েশনটা নেই। স্যার কোন রাশিয়ান বই থেকে দেখে টুকে দিয়েছেন নিশ্চয়ই। সন্ধেবেলা অঙ্ক না মেলায় ডাক্তারবাবু তাঁর বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে রাজী করালেন সত্যেনবাবুর কাছে হাজির হয়ে সমস্যাটা মেটাতে।
    সত্যেনবাবু দরজা খুলে দুই খুদেকে দেখে আর তাদের প্রবলেম শুনে বেজায় খুশী। ওদের খাতির করে বসিয়ে পোষা বেড়ালের গায়ে হাত বুলুতে বুলুতে বললেন - কই তোমাদের সেই ভয়ঙ্কর শক্ত ইকুয়েশন দেখাও দেখি..। একঝলক দেখেই আমোদে চোখ মুদে হেসে বললেন - আরে এইটার দুপাশে হাফ কমন নিয়ে নাও। ব্যাস্ - ইকুয়েশন স্রেফ তিন লাইনে নেবে গেল।
    পরেরদিন দুজনের খাতা দেখে অঙ্কস্যার তো অগ্নিশর্মা, ডাক্তারবাবুর বন্ধুর কান পাকড়ে জিজ্ঞাসা করলেন -হতভাগা, কাকে দিয়ে হোমটাস্ক কষিয়েছিস বল!! তুই কক্ষনো এটা নিজে করিস নি। আমি নিজে বই থেকে যে সলিউশনটা জানি সেটাও এগারো লাইনের কম নয়। আর তোরা দুজনে কিনা তিন লাইনে অঙ্ক ঠিকঠাক মিলিয়ে দিয়েছিস!! এ আমাকে বিশ্বাস করতে হবে??
    ডাক্তারবাবুরা কাকে দিয়ে হোমটাস্ক কষিয়েছিল জানার পর স্যার ওদের দুজনকে আবার সত্যেনবাবুর বাড়ি পাঠিয়েছিলেন, ওনার হয়ে প্রণাম জানানোর জন্য।

    মোদ্দা কথা হল একটা হোঁত্কা গোছের কাব্লী বেড়াল পোষা খুবই দরকার, ঠিকঠাক থিওরিটিক্যাল ফিজিসিস্ট হতে গেলে বেড়াল মাস্ট। প্রফেসর শঙ্কুর ছিল, শ্রোডিংগার সায়েবের ছিল, সত্যেনবাবুর তো এক গুষ্টি ছিল, সারা পাড়া ম্যাও ম্যাও করে ঘুরত। .. জানি পুনে খুব বেড়াল-ফ্রেন্ডলি জায়গা নয়, দমদি স্বয়ং পুনেতে থাকেন। কিন্তু তবুও একটা চেষ্টা করে দেখা যেতেই পারে।
  • h | ০৭ জুলাই ২০১৭ ১৪:১১380011
  • মাঝে মাঝে মনে হয় আমি মরে গেলে যদি সাম্প্রদায়িক হানাহানি থামতো তাই করতাম। কিন্তু সে স্তরে পৌছতে গেলে সাই বা কবীর হতে হয়, সে তো সম্ভব না। আর ভালো লাগে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত