এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ জুলাই ২০১৭ ০৮:২১380250
  • শেষ প্যারায় এস পি বাবু খাঁটী কথাটি কয়েছেন।

    Arun Kumar Singh, Noida’s superintendent of police, said it was striking how quickly the homeowners had turned on their employees, accusing them — falsely, he said — of being illegal immigrants from Bangladesh.

    “I asked them a question: How did they then find shelter inside your house for all these years?” he said. “It’s like this, the day we have a difference with our brother, that’s the day our brother turns into a history-sheeter, a Naxalite,” referring to ex-convicts and Maoist insurgents. “Otherwise, before this, he is our brother.”

    https://www.google.co.in/amp/s/mobile.nytimes.com/2017/07/15/world/asia/at-a-luxury-complex-in-india-the-maids-and-the-madams-go-to-war.amp.html
  • pi | ১৭ জুলাই ২০১৭ ০৭:৪২380249
  • আমাকে জিগালে?
  • Du | ১৭ জুলাই ২০১৭ ০২:১৯380248
  • আধখানা দেখলে কি ভাবে?
  • Du | ১৭ জুলাই ২০১৭ ০১:৪১380247
  • আরে নিজের নামেও দে লিখে দিয়েছি ঃ)
  • De | ১৭ জুলাই ২০১৭ ০১:৩৪380246
  • আমারো খুব ভালো লেগেছে দে। মনকী সাউব্টাইটেল এও কি সুন্দর কবিতা করেছে।
  • pi | ১৬ জুলাই ২০১৭ ২৩:২৫380245
  • damadir jany. dilIp ghoshher posT.
    '
    'অরুদি যে এত ভালো গায়িকা, পাড়ার কেউই সেটা বড় ফাংশনে অরুদির প্রথম গানের প্রোগ্রামে র আগে টের পায়নি। প্রথম আবির্ভাবেই অরুদি তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে।

    অরু ভবিষ্যতে আরো কতো বড় গায়িকা হবে তাই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছিল।

    অরুদি আরো বড় গায়িকা হয়ে ওঠার চেষ্টাই করলো না। নানা মিটিং মিছিলে ঢুকে পড়ে, লোকসঙ্গীত, গণসঙ্গীত, জীবনমুখী এইসব দিয়ে শুরু করে, শেষমেশ গানের চেয়ে বক্তৃতাই বেশি দিতে শুরু করলো।

    বাড়ির এবং পাড়ার গুরুজনেরা যখন অরুদির ওপরে হতাশ, এবং আমরা প্রথমে কিছুদিন প্রবল উৎসাহে অরুদির পেছন পেছনে ঘুরে টায়ার্ড হয়ে অবশেষে যে যার ধান্দায় কেটে পড়ার তাল করছি, এমন সময়ে অরুদি অ্যানাউন্স করলো সামনের বিজয়ার ফাংশনে সে গাইবে।

    পাড়ার আবালবৃদ্ধ বনিতা বেলাবেলি কাজ সেরে আসরে হাজির। এমনকি নিত্য মর্নিং ওয়াক করা, সন্ধ্যে সন্ধ্যে ঝিমিয়ে পড়া বুড়োরাও "কাল আর সকালে বেড়াবো না" ডিক্লেরাশেন দিয়ে, বাঁদুরে টুপি আর মাফলার জড়িয়ে উপস্থিত।

    অরুদি গাইতে বসলো। গলার ম্যাজিক তেমনি আছে, কিন্তু গান এগোতেই মনে হচ্ছিল একসঙ্গে অনেক কিছু টানাটানি করছে গানটাকে। শাস্ত্রীয় মীড়ের বিহবলতা আচমকা চটকে যাচ্ছে হঠাৎ ঢুকে পড়া গণসঙ্গীতের কোরাসধর্মী স্বরে, কিছুক্ষণ তাতে ধাতস্ত হয়ে বেশ টান টান হয়ে বসতে না বসতেই আচমকা ভাটিয়ালির টান.....বিভ্রান্ত শ্রোতৃমণ্ডলী শেষ অবধি বসেছিল বটে গলার জাদুতে, কিন্তু অনুষ্ঠানের শেষে বাড়ি ফেরার সময়ে কেউ সদ্য শোনা সুরগুলো গুনগুন করতে করতে ফিরলো না।

    মিনিট ত্রিশেক আগে শেষ করলাম, "Ministry of Utmost Happiness"। কোনো ঘোর নেই মাথায়। মা ঠাকরুন অন্য একটা বই এগিয়ে দিল।'
  • Atoz | ১৬ জুলাই ২০১৭ ২৩:১০380244
  • মধুচ্ছন্দা না? মানে ঐ সুপ্রাচীন ঋষি ভদ্রলোকের নাম?
  • de | ১৬ জুলাই ২০১৭ ২২:৪৭380243
  • জগ্গা জাসুস দেখে এলাম - আমি সেই বরফির সময় থেকেই অনুরাগবাসু-রণবীর কাপুর কম্বির ভয়াবহ পাখা - পাখা থেকে জাস্ট এসি হয়ে গেচি! পুরো যা তা লেভেলের মিউজিক্যাল হয়েচে - আমি বলে নষ্ট করতে চাই না, কিন্তু শুধু বাঙালীদের জন্য এত্তো ভালো ভালো কতগুলো পাঞ্চ আছে! রণবীর, শাশ্বত, রজতাভ - সব এক সে বড়কর এক! ইভন ক্যাট্রিনা এতো ভালো করতে পারে - তাই জানতাম না!

    শিগ্গিরি ছুটে ছুটে দেখে আসেন সব্বাই!
  • utpakhi | ১৬ জুলাই ২০১৭ ২১:৫৪380242
  • আফ্রিকায়।
  • ঋক আর কিছুনা | ১৬ জুলাই ২০১৭ ২১:১৫380241
  • হ্যাঁ হ্যাঁ :D রাগের চোটে আর কি :P
  • | ১৬ জুলাই ২০১৭ ২১:১১380240
  • নাহ উটপাখী দেয় নি, স্রেফ মাটন দিয়েছে।

    ইসে, তেলেগু, নয়, তেলুগু
  • Rabaahuta | ১৬ জুলাই ২০১৭ ২১:০৫380239
  • উটপাখি কই?
  • ঋক আর কিছুনা | ১৬ জুলাই ২০১৭ ২০:৫০380238
  • এটা দেশের বাইরে থাকতে লেখা, পুরনো তাও দুক্ষুটা এখনো আছে বটে মনে পড়লে তাই দিয়ে গেলুম -

    বলছিলাম ইয়ে ভালোবাসা আদর-আত্তি সবসময় ভালো নাও হতে পারে কত্তা। ধরুন হাতিদের গ্রামে গেছেন, হাতি একটা আস্ত কলাগাছ ধরিয়ে দিলো, আদর-আপ্যায়ন করে, লাও ঠ্যালা বোঝো এবার। যত্ন আত্তির আক্সেপ্ট করলেও চাপ না করলেও। আজই ধরুন না এক তেলেগু বন্ধুর সাথে রাস্তায় দেখা, সন্ধ্যেবেলা ( কপালে ভালোবাসা বরাদ্দ ছিলো যে -_- )। তা আমি ব্যাচেলার মানুষ, সুতরাং আমার আপত্তি উড়িয়ে দিয়ে রাত্তিরের খাবার খেয়ে যাওয়ার জন্য ধরে নিয়ে গেলো। বললে বিশ্বাস নাই করতে পারেন কিন্তু আমি ফলিত জ্যোতিষ এর ব্যাবসা করলে আসারাম বাপু টু অনুকূল সক্কলের বাজার প্রতিকূল করে দিতে পারতাম নইলে তখনি কেন নিজেকে বলব চিন্তা করিস না ঋক, কি এমন খারাপ যাচ্ছে দিনকাল এইতো দেখ রাতে রাঁধতে হবে না ইত্যাদি।
    তা হ্যাঁ কি বলছিলাম ভালোবাসার কথা, তা তারা বেশ ভালোবেসেই রসম, ছোলার ডাল দিয়ে ফুলকপির তরকারি খাওয়ালো তো। বিশেষ করে রসমটা ওদের স্পেশাল আইটেম ( মানুষের কতরকম মতিভ্রম হয় আমি জিজ্ঞেস করেছিলাম একদিন) বলে দুবার করে ঢেলে দিলো পাতে।
    তা ভালোই, টক খেতে পারিনা বলে ফুচকার জলটা খাইনা, শুকনো খাই আজ ভাত দিয়ে খেয়ে উশুল হয়ে গেলো।
    নিরামিষ টক খাওয়া নেহাত গুরুর বারন তাই বাড়ি এসে ওম্লেট খাচ্ছি। ভালোবাসার টকজলের ঢেকুর দিচ্ছে কিনা।

    *******************
    পরের দিন

    সেই যে ভালোবাসা শুরু হয়েছিল ক্রমেই তাহা বাড়িতেছে -_-। সক্কাল থেকে পর পর কল ছিলো, প্রজেক্ট এ আগুন জ্বলে আছে অবস্থা। আমার আবার সক্কাল সক্কাল ভারী খিদে পায়। কিন্তুক পায় বললেই বা কি, অফিস যা, চান করে ভালোমানুষটি সাজবো, সেই সুযোগই পাচ্ছি না আর চা পানি!!! তবু এর ফাঁকে গম্ভীর গলায় গিভ মি আ মিনিট, বলে টলে এক কাপ কফি বানিয়ে চুক চুক করে খাচ্ছি ( ইয়ে আমার সকালবেলাই বিজাতীয় কিছু ভাল্লাগে না, আমার চা না পেলে সার্ভার উড়িয়ে দেবার সাধ হয়) তা দেখি আমার আগের টিমের বিদেশিনী রিপ্লেসমেন্টটি গুডমর্নিং বলে পিং করে জানাচ্ছে সে আমার জন্য আজ লাঞ্চ এ টার্কি বানিয়ে আনবে। সন্দেহবাদী কুচক্রী দের উদ্দেশ্যে জানাচ্ছি সে বিবাহিতা এবং আমি ট্রাম্প ( ডোনাল্ড না) করতে পারি না আর ওভারট্রাম্প তো দূরের ব্যাপার। যাকগে একটু সন্দ ছিলো। ব্যাটারা হলুদ দেয় না মাংসতে, জণ্ডিসে মৃত রুগীর মাংস খুব আলহাদ করে খাই আমি এমন না। তবে গ্রিলড ব্যাপারটা ভালোই করে আপিসে তা এ কি কোনো ভাবে তার মাএর দিকের কেউ বা বউএর দিকের কেউ হবে না। যাই হোক কিঞ্চিৎ আশা মনে ছিলো বোধহয়, শিক্ষাসফর না হলে আমার সম্পূর্ণ হবে কি করে। যাক আমি তাকে ধন্যবাদটাদ দিয়ে কল শেষ করে তৈরী হয়ে বেরোচ্ছি, ভাবিজান দেখি কি একখান বাক্স এগিয়ে দিচ্ছে। তা আমি সন্দেহ করিনি। বোমা হোক কি খাবার সবই তো খেতে হয়। আর খাবারে আমার না নেই। হ্যাঁ তা সে বলল সে নাকি তাদের চেন্নাই এর একখান ননভেজ আইটেম বানিয়েছে প্রথমবার (?,, তা আমি যদি তার সে মহিমা চেখে দেখে একটু ধন্য করি। খাবার টিপিন বাক্স করে একেবারে হাতে চলে এলে তাকে ফেলতে নেই তাইলে পরের জন্মে ভীষ্ম হতে হয়। তাই আমি পরোটা আর সেই বস্তুটি গ্রহন কল্লুম। আলগোছে একবার জেনে নিলাম কি মাটন কারি নাকি ( দুরাশার বালুচরে ইত্যাদি ইত্যাদি)। সে জানালো না সেসব কিছু না, মাটন দিয়ে ডাল দিয়ে একটা পদ (???!!)। তাড়াহুড়োতে ভালো করে খেয়াল করিনি বেরিয়ে গেছি। আপিসে দুপুরে সেই অভূতপূর্ব সব স্বাদ ন্রব বলে বসেছি গুছিয়ে। আজ আবার সাথে আরও দুতিন জন ছিলো ( ভাগ্যিস!)। তা টার্কি তো যথারীতি জণ্ডিসে মরেছিলো। কিন্তু তাই বলে স্রেফ নুন দিয়ে সেদ্ধ করে বলবে রান্না করিচি!!! >:(
    আর আমাদের ভাবিজানের সেই বিখ্যাত পদটি? আহা মরি মরি। কি নেই তাতে, মাটন ডাল আলু, বেগুন সব, সওওব। ও জিনিস না খেলে সত্যি জানতাম না মাটনএর ধর্ম পরিবর্তন সম্ভব। সে কাঁচা বেগুন বা বিচিত্র কোনো স্বাদের জিনিসে পরিনত হয়!!
    অনিওন রিংস খেয়েও সে বিভীষিকা ভুলতে পারছিলাম না। এখনো চমকে চমকে উঠছি।
  • ঋক আর কিছুনা | ১৬ জুলাই ২০১৭ ২০:৪৮380237
  • "অত্তগুলো উটপাখি মণিপুরে? আমি ভাবছিলাম অস্ট্রেলিয়া।" -- খ্যা খ্যা খ্যা, এটা ভালো ছিলো
  • pi | ১৬ জুলাই ২০১৭ ২০:৪৭380236
  • বলে দিলে তো হয়েই গেল। আর বলবনা ঃ)
  • সিকি | ১৬ জুলাই ২০১৭ ১৯:৩০380235
  • অত্তগুলো উটপাখি মণিপুরে? আমি ভাবছিলাম অস্ট্রেলিয়া।
  • pi | ১৬ জুলাই ২০১৭ ১৯:১৬380234
  • আরে! জগ্গা জাসুস তো জাস্ট অন্য লেভেলের হয়েছে! জানিনা, সবার কেমন লাগবে,তবে যত দেখছি ছিটকে যাচ্ছি! এখনো আধখানা বাকি আছে ভাগ্যিস। এমন ভিশ্যুয়াল মিউজিকাল মেন্টাল ম্যাজিকাল ট্রিট শেষ হয়ে গেলে দুঃখ হবে।
    রণবীর কাপুর, অনুরাগ বসু, মিউজিক আর সিনেমাটোগ্রাফি টিম ক'টা পুরস্কার বাগায়, দেখার।

    আর, আর, আর, মণিপুর এত্ত এত্ত সুন্দর!!
  • pi | ১৬ জুলাই ২০১৭ ১১:৪২380233
  • অভ্যুকে বহুদিন দেখিনা।
  • pi | ১৬ জুলাই ২০১৭ ১১:২৪380231
  • টি, ঐটা নিয়ে রাজীবদা লিখেছিলেন,
    eta try korechi already ekta health centre e koekjoner help niye - tara aboswi sabai amar motoe prothombar kore..ami dekhchilam baire eto hawa kintu ghorer modhye fan er hawa sanghatik gorom ..ar AC laganor moton budget chilo na..tai kora.. ..kintu jakhon khub hawa diche takhoni eta bhalo kaj kore....amader aboswo ota prothom try chilo. tai je khub bhalo bhabhe hoyeche seta bolbo na.. ar plus puro janla ta bandho kore kora hoyechilo..setau bhul hoyechilo..half half korle mone hoi bhalo hoto..
  • | ১৬ জুলাই ২০১৭ ১০:৩৯380230
  • বাংলাদেশের কেসটা আর এই পুরুলিয়ার কেস - দুটোতেই মা'ই শিশুকন্যাকে এগিয়ে দিয়েছে ধর্ষণ ও অত্যাচারের জন্য, মা'ই অত্যাচারীর শাস্তি চায় না বলে আপাতভাবে মনে হচ্ছে।
  • pi | ১৬ জুলাই ২০১৭ ০৯:৫৩380229
  • পুরো কেসটা আরো ভয়ন্কর।
  • aranya | ১৬ জুলাই ২০১৭ ০৯:২২380228
  • কি ভয়ঙ্কর :-(((
  • pi | ১৬ জুলাই ২০১৭ ০৯:১৫380227
  • ওদিকে পুরুলিয়ার বাচ্চাটাকে নিয়ে সাম্ঘাতিক কেসটা সবাই জানেন নিশ্চয়।

    আপডেট দিয়েছেন চন্দন চক্রবর্তী।

    'পুরুলিয়া আপডেট -4
    --------------
    সারাটাদিন আমার পুরুলিয়ার এই ছোট্ট শিশুটির জন্য যে হাজার হাজার মানুষ উৎকন্ঠাতে কাটালেন তাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাদের কোনো কথার সঠিক উত্তর দিইনি বা বাধ্য হয়ে দিতে পারিনি মেয়েটির কিছু সুরক্ষার কারনে আর কিছু প্রশাসনিক কারনে।সকাল থেকে শয়ে শয়ে মানুষ ফোন করেছেন,মেসেজ করেছেন।আমাদের এই লড়াই টা যে আসলে মনুষ্যতের লড়াই।তাই হয়ত এত মানুষ এগিয়ে এসেছেন।এত মা এগিয়ে এসেছেন।
    বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর ওখানের ডাক্টাররাও চমকে ওঠেন, শিশুটিকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে সুঁচ দিয়ে, সুঁচ গুলি আড়া আড়ি ভাবে এমন করে গেঁথে আছে যাতে পুরো নষ্ট হয়ে গেছে জায়গাটা।আমার চিন্তা সবচাইতে ভয়ংকর যা তা হল কয়েটি ছুঁচ ইনার পার্ট দিয়ে ভিতরে ঢুকে গিয়ে থাকে যদি?বাঁকুড়া তে একটা গাইনোকলজিকাল ট্রিটমেন্ট এর পর শিশুটিকে বাধ্য হয়ে কলকাতা পিজি টে ট্রান্সফার করা হয়েছে সকাল বেলা, বেটার ট্রিটমেন্টের জন্য।বিকেলের দিকে তার চিকিৎসা শুরু হয়েছে এস এস কে এম এ।ভালই সাড়া দিচ্ছে সে।

    অনেকে ক্রাউড ফান্ডিনএর কথা জানতে চেয়েছিলেন,এক্ষুণি তার দরকার নেই,রাজ্য সরকার সব রকম সাহায্য করছে।পিজি তে সবচাইতে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে।কিন্তু বাচ্চাটির হাড় ভেঙে গেছে কিছু টিসু নষ্ট হয়ে গেছে যার ফলে ইন্টারনাল ব্লিডিং হয়েছে প্রচুর যা চিন্তার কারন।আর ভাল খবর যা তা হল বেশির ভাগ সুঁচ বার করতে পেরেছেন ডাক্তার রা।চাইল্ড লাইন সাথে আছে।

    সোশ্যাল মিডিয়া যেমন ভাল কাজ করে তেমনি একে খারাপ ভাবেও ব্যবহার করা যায়,অনেকে দুপুর বেলা জানতে চেয়েছিলেন মেয়েটি মারা গেছে বলে গুজব ছড়ানো হয়েছে।না মারা যায় নি,সে লড়ছে এখনো, এত মানুষের শুভকামনা তাকে এখনো বাঁচিয়ে রেখেছে।

    আর যে 62 বছরের কাল্প্রিট টি দোষী তাকে এরেস্ট করার খবর টাও ভুল।পুলিশ এবং লোকাল স্তরে সব রকম চেষ্টা করা হচ্ছে।আমার ধারনা সনাতন ঠাকুর ধরা পড়লে হয়ত আরো অনেক এমন তথ্য বেরিয়ে আসবে যা আরো ভয়ানক হবে।পরে জানাব।টিভি তে সম্প্রচার হচ্ছে, লোক্টির ছবি ও দিয়েছে পুলিশ।
    যারা গুজব ছড়াচ্ছেন তাদের কাছেও পৌছেদিন এই খবরটা, বছর তিনের মেয়েটি এখনো লড়াই চালাচ্ছে।
    বেঁচে আছে।আর ক্রাউড ফান্ডিং করা হচ্ছে না এক্ষুণি কোথাও।
    আমাদের ফাস্ট প্রায়োরিটি হোক এই শিশুটির সুস্থতা।
    সেকেন্ড শয়তান টা যেন ধরা পড়ে।
    আমার মন বলছে সেরে উঠবে সে।
    #pray
    #share'
  • aranya | ১৬ জুলাই ২০১৭ ০৯:১৪380226
  • 'চোর ডাকাত ইত্যাদি বেশিরভাগই সমাজের নিচের তলা থেকে আসে' - সেটা তো অর্থনৈতিক কারণে
  • pi | ১৬ জুলাই ২০১৭ ০৯:১৩380225
  • দিলীপদা একটা ব্যাপক পাঠ প্রতিক্রিয়া দিয়েছিলেন। খুঁজে পেলে দিচ্ছি।
  • pi | ১৬ জুলাই ২০১৭ ০৯:১২380224
  • ছোটাইদি, থ্যান্কু।
  • | ১৬ জুলাই ২০১৭ ০৯:০৪380223
  • স্বাতী সেদিন এখানে ছোট করে লিখেছিল। সেইটাই ঠিকঠাক করে এই যে, পড়ে ফেলুন
    http://4numberplatform.com/?p=1532#comment-146
  • Ishan | ১৬ জুলাই ২০১৭ ০৯:০২380222
  • খেটে খাওয়া লোক সৎ, এইটা পোচোন্ডো সরলীকরণ। চোর ডাকাত ইত্যাদি বেশিরভাগই সমাজের নিচের তলা থেকে আসে। লুম্পেন প্লোরেতারিয়েত কথাটা সেই কবে থেকে চালু। এছাড়াও গ্রামের গরীব লোকেরা বেশ কুচুটে হয়, মধ্যবিত্তদের মতই।

    তবে ইন জেনারাল, গরীব, মধ্যবিত্ত কাউকেই রেটে প্রচন্ড অসততা করতে দেখি নি। খুচরো বাদ দিলে। যেমন আমার আপিসে কফি খেয়ে আট আনা পয়সা দিতে হয়। ব্যাপারটা অটোমেটেড। কোনো ব্যাটা ভারতীয়কে দিতে দেখিনা। কিন্তু ভেন্ডিং মেশিন হলে কি আর কেউ ভেন্ডিং মেশিন ভেঙে কফি লুঠ করবে? তা না। এইরকম আর কি।
  • Ishan | ১৬ জুলাই ২০১৭ ০৮:৫৬380221
  • অরুন্ধতীর বইটা পাশে পড়ে আছে। এখনও পড়ি নাই। আরেকটা বইও গড়াগড়ি যাচ্ছে, সিক্সথ এক্সটিংশন। সেটাও পড়ি নাই। পরিবর্তে উইকেন্ডে সরকার এক আর দুই দেখেছি। অনেক চেষ্টা করেও তিন টা দেখতে পারলাম না। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত