এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৬ জুলাই ২০১৭ ০৭:৩০380460
  • রবীন্দ্রনাথের লেখা সরানোর ব্যাপারে দীননাথ কি যুক্তি দেখিয়েছে, কেউ জানে?
  • aranya | ২৬ জুলাই ২০১৭ ০৭:২১380459
  • মিতালি-র স্পাইক আটকে গিয়েছিল :-(

    রান আউটের ব্যাপারটা এখন পরিস্কার হল
  • Ishan | ২৬ জুলাই ২০১৭ ০৬:৪৭380458
  • আবাপ পড়ার সহজ উপায় আছে। ক্রোমে গিয়ে আনন্দবাজার ডট কমের জন্য জাভা স্ক্রিপ্ট অফ করে দিন। ব্যস।
  • aranya | ২৬ জুলাই ২০১৭ ০৩:২০380457
  • দুঃখের চোটে ইংরিজি লিখে ফেলচি। এদিকে আপিসে ব্রিটিশ কলীগ সান্ত্বনা দিয়ে গেচে - কাটা ঘায়ে নুনের ছিটে

    আবাপ আম্মো পড়ি না, কে য্যান বলেছিল ভাইরাসের ভয়
  • aranya | ২৬ জুলাই ২০১৭ ০৩:১৮380456
  • ৩ উইকেটে ১৪০ না কত যেন ছিল, তার থেকে কোলাপ্স। ঝুলনের ঐ স্পেল মূল্য পেল না। ভারতের এই হারে বুক ভেঙে গেছে বলা যেতে পারে, সো নিয়ার ইয়েট সো ফার :-((((

    ২০০৩-এর ফাইনালের সাথে কোন তুলনাই হয় না, ইন্ডিয়া ওয়াজ আউটপ্লেড দ্যাট ডে
  • Du | ২৬ জুলাই ২০১৭ ০২:১৫380455
  • আমার আবাপ পড়া ঘুচে গেছে।অ্যাতো অ্যাতো অ্যাডেদের সাথে লড়াই আর করে যেতে পারিনি।
  • pinaki | ২৫ জুলাই ২০১৭ ২৩:১৫380454
  • ডিডিদা লেট। শো শেষ। :-)
  • dd | ২৫ জুলাই ২০১৭ ২৩:০৮380453
  • বা বা বা। এ তো দেখছি চাঁদের হাট বসেছে। ঈশেন, হানু এমন কি মিত্তিরদাও হাজির।

    জম্বে।
  • pinaki | ২৫ জুলাই ২০১৭ ২৩:০৪380452
  • তবে এটা ঠিক যে এক্সপেক্টেশন কম বলে সমালোচনা কম, প্রশংসা বেশী। টাকাপয়সা, এন্ডোর্সমেন্ট, মিডিয়া কভারেজ - এসব বাড়লে এক্সপেক্টেশন বাড়বে এবং তখন খিস্তিও বাড়বে। অনুকম্পার বিষয়টা কতটা সেটা তখন বেটার বোঝা যাবে।
  • Ishan | ২৫ জুলাই ২০১৭ ২৩:০০380451
  • সেশে কিরিকেট খেলার মাহাত্ম্য নিয়েও লিখতে হবে? আমাকে বা হনুকে? জীবনে কত কিছুই বাকি ছ্যাল মাইরি। আমাদের মরণ হয়না কেন।
  • Arpan | ২৫ জুলাই ২০১৭ ২২:৫২380450
  • তবে ওটা আটলান্টা না, আথেন্স অলিম্পিক।
  • Arpan | ২৫ জুলাই ২০১৭ ২২:৫১380449
  • হনুর লাস্ট কটা পোস্টে বড় করে ক।
  • h | ২৫ জুলাই ২০১৭ ২২:২১380448
  • "এখন ক্রিকেট সকলেই বোঝেন, যে খেলা অনায়াসে তালুবন্দি করে হাসতে হাসতে জেতা যায়, সে ম্যাচ হেরে বসতে গেলে যে কতটা বিচ্ছিরি খেলতে হয়, স্রেফ টেনশনে দম আটকে নিজেই নিজেকে হারাতে হয়, তা টের পেতে কারও আর কমেন্ট্রি-নির্ভর হতে হয় না।"

    এটা কার জন্য লেখা? আমার জন্য না, সেদিন মাঠে যেতে পারিনি মাইরি ঃ-)
  • পাই | ২৫ জুলাই ২০১৭ ২২:০৯380446
  • মিতালি রাজ, ঝুলন গোস্বামী, কউর, কাউকেই তো ছোট করা হয়েছে মনেই হয়নি।
  • h | ২৫ জুলাই ২০১৭ ২২:০৯380447
  • সাইনা জেতার পরে ই হায়্দেরাবাদ ওপেন এত গুরুত্ত্ব পেয়েছে বড় প্লেয়ার আশছে। বিশাল ব্যাপার। ভাবা যায় ব্যাডমিন্টন সেমি ফাইনালে, ওপেন প্রতিযোগিতায়, দুজন ভারতীয় অপোনেন্ট একে অপরের বিরুদ্ধে খেলছে, এ চীন ছাড়া কোথাও হয় নি। কল্পনা করা যায় না।
  • h | ২৫ জুলাই ২০১৭ ২২:০৭380444
  • *ঝুলন গোস্বামি র
  • h | ২৫ জুলাই ২০১৭ ২২:০৭380445
  • মিলখা সিং কে নিয়ে সিনেমা হয়ে গেল। পিটি উষা কে নিয়ে, পাশে জ্বালা গাত্তার ছবি রেখে নোঁগরামো হয়েছে। আবার মেরি কোম কে নিয়ে সিনেমা হয়েছে, যদিও তাতে মনিপুরি অ্যাকটর নাই। তো এরকম নানা জিনিস আছে, কিন্তু পয়েন্ট রিমেন্স স্পোর্ট্স নিয়ে সিনেমা হচ্ছে, এবং এটা পজিটিভ। প্রথম অ্যাচিভার রা আমাদের স্বপ্ন দেখাচ্ছে। আমার মেয়ে ঝুল গোস্বামির শার্ট চেয়েছে, বিরাট ব্যাপার। সে এদ্দিন নেইমারের শার্ট পরে ঘুরে বেড়াতো। এটা মিতালি রাজ দের জন্য সম্ভব হয়েছে। বিশাল অ্যাচিভমেন্ট বস।
  • h | ২৫ জুলাই ২০১৭ ২১:৫২380443
  • ইপসিতা বিশ্বাস কর, এত বাজে লেখা খেলা সম্পর্কে খুব কম পড়েছি।

    একটু লাইন বা লাইন দেখি ...

    হেডিং "মেয়েদের সমান ভাবলে, তাঁরা খারাপ খেললে তো তেড়ে গালাগাল দিতাম"
    প্রথমতঃ খারাপ খেললে গালাগাল সব সময়ে দেওয়া হয় ক্রীড়ামোদী রা দিয়ে থাকেন তা না। বেসিক। কনটেক্স্ট আছে। ভারত কোন খেলায় জিতবে, বহুদিন ভাবাই যেত না, অসম্মানের সঙ্গে হারবে এটা দস্তুর ছিল। একেকজন মাঝে মাঝে খ্কেলে দিতো। ৮৩ তে সেটা চেঞ্জ হচ্ছে বা টেস্টে গাভাসকর পাতৌদি র আমলে সেটা চেঞ্জ হচ্ছে। ব্যাডমিন্টনে আমরা এখন জিতি, সেটা মেয়েরা শুরু করেছে। এটা ইন্সিডেন্টালি ছেলেরা হলেও লোকে খুশি হত। ঘটনা এই যে একটা স্পোর্টে একটা নতুন টিম ভালো করলে, বিশেষত আমার টিম ভালো করলে খুশি মানুষ হবে, এবং খারাপ করলে, যে স্পোর্টে আমি বিশ্ব চাম্পিয়ন তার খেলায় হারলে একরকম, যে খেলায় আমি লাস্ট সে খেলায় ভালো করলে আলাদা উচ্ছাস কেন হবে না। ধর উদা দিচ্ছি, সাইন নেহওয়াল এখন ভালো খেলতে পারছে না, কিন্তু সাইনা আমাদের প্রথম স্বপ্ন দেখিয়েছে আমরা ব্যাডমিন্টনে পারবো। প্রকাশ পাদুকোন কে যে জেনেরেশন দেখে নি। সে কেন খুশি হবে না। সিন্ধু র অ্যাচিভমেন্ট দুর্দান্ত, সাইনা মাথা গরম করে ম্যাচ হারলে যেরকম রেগে যাই, সেটাও এর পরে মেয়েদের ক্রিকেটে কমন হয়ে যাবে। কিন্তু জা খেলেছে এরা, কপিল দেবের একশো পচাত্তর, দীপার ফোর্থ হওয়া, সাইন সিন্ধু কাশ্যপ নতুন ইউ এস ওপেন ব্যাডমিন্টন চাম্পিয়ন এরা রাজা বস, এদের প্রথম অ্যাচিভমেন্ট গুলো দুর্দান্ত। এখন ল্লিয়েন্ডার মহেশ বোপান্নার ঝগড়া অসহ্য লাগে, কিন্তু আটলান্টা অলিম্পিক উইম্বল্ডন ডাব্ল্স এ ওকে নিয়ে আমরা সেমি ফাইনালে হারলেও আহা উহু করেছি। প্রথম অ্যাচিভার আলাদা। এটা লেখক বোঝেন নি।

    "এই যদি ছেলেদের ক্রিকেটে, ভারতীয় ক্রিকেট দল, ৪৪ বলে ৩৮ করতে হবে আর হাতে সাত উইকেট আছে এই অবস্থায় ম্যাচ হেরে ফিরত? ২৮ রানে ধড়াধ্ধড় বাকি উইকেট হারিয়ে চলে আসত? কী হত? প্রায় দাঙ্গা। ছ্যারছেরিয়ে খিস্তি, র‌্যান্ডম কুশপুতুল পোড়ানো। কেউ বলত অমুকের মুন্ডু লাও, কেউ বলত নির্ঘাত টাকা খেয়েছে, কেউ চেঁচিয়ে ফাটিয়ে দিতঃ রিভিউ চাইতে দেরি হয়ে গেল বলে রিভিউ পেল না, এমন ক্রিকেটার জাতীয় টিমে ঢোকে কী করে? বাড়িতে ইট-পাটকেলও পড়ত, পুলিশ দিয়ে ম্যানেজ করতে হত। না, এগুলো খুব ভাল বা উচিত প্রতিক্রিয়া বলছি না। অবশ্যই এগুলো জঘন্য অসভ্যতা। কিন্তু যেটা বোঝা যেত, লোকে খেপে আকুল হয়ে গেছে, হতাশা আর ক্ষোভ উগরে দিচ্ছে পথঘাট সর্বত্র। "
    পাকিস্তানের সঙ্গে খেলায় মিতালি রাজ বাজে রান আউট হলে দেখতাম কত চাড্ডি রা ঠোঁট থরো থরো করে। এটা জাস্ট বোগাস অ্যানালোজি। দীপা কেন পোদুনোভা বাছলো, এটা নিয়ে কি বিতর্ক হয় নি। সিন্ধু কে দাঁড় করিয়ে ফাইনালে হারানোর পরে আমরা ই বলিনি শুধু পাওয়ার গেম খেললে হবে না, ড্রপ শট বেটার করতে হবে। ফ্যান টক নানা রকমের হবে। বোগাস লোকের রিয়াকশন দেখে ফ্যান দের প্যাঁক দেবে কেন, কি রাইট আছে ভাই?

    "এখন ক্রিকেট সকলেই বোঝেন, যে খেলা অনায়াসে তালুবন্দি করে হাসতে হাসতে জেতা যায়, সে ম্যাচ হেরে বসতে গেলে যে কতটা বিচ্ছিরি খেলতে হয়, স্রেফ টেনশনে দম আটকে নিজেই নিজেকে হারাতে হয়, তা টের পেতে কারও আর কমেন্ট্রি-নির্ভর হতে হয় না।"

    টেনশন টা কেন, বড় টিম এখনো নয় বলে। এই টিমে দুজন সিনিয়র বস, বাকি সবাই বাচ্ছ, টেনশন না হওয়াই অস্বাভাবিক। আগের দিন অস্ট্রেলিয়া কে তো ভয় পায় নি, অন্য দের ও হারিয়েছে, টানা জিতেছে, ফাইনালে খেলতে গেলে একটা জার্মানির দম লাগে সেটা হয় নি। ২০০৩ এ সৌরভ র যখন হেরে ছিলো, তখন লোকে সেহওয়াগ কে ওয়েল প্লেড বলে নি? জাহির খান মার খাওয়ার জন্য জাহির এর সর্বকালের ভারতীয় অন্যতম সেরা টেস্ট বোলার হওয়া
    আটকেছে? ফ্যান দের কাছে জাহির সম্মান পেয়েছে, নইলে ভারত অরুন কেস এ লোকে খচে যেত না।

    আনায়াসে তালুবন্দী? জাস্ট ছাগলের মত কোন খবর না রাখা কথা। ইঁগ্ল্যান্ড তিন বারের চাম্পিয়ন। এক্সপেক্টেশন আসছে ছেলেদের খেলা থেকে, এটাকে লেখক আলাদা স্পোর্ট হিসেবে সম্মান ই করছেন না। এক ধরণের লোক আছে বলে, সেরেনা উইলিয়ামস ছেলেদের টেনিস খেল্লে হারতো, অন্য দল আছে বলে ও তো ছেলে প্লেয়ার। নাভ্রাতিলোভা কেও এটা শুনতে হয়েছে। ইলিল নাশতাশে জাতা কথা বলেছে সেরেনা কে, ম্যাক এন রো ও বলেছে। এটা সেই ধরণের নিম্ন মানের সচেতনতা। ফুটবলে আমরা পঞ্চাশের নিচে গেলে, আমি সিরিয়াস সুনীল ছেত্রীর সঙ্গে শুতে চাইবো। কোন কথা নেই, স্পোর্টে প্রথম ন্যাশনাল কন্ট্রিবিউটর কে নিয়ে ক্রেজ থাকবে। পিটি উশা এই জন্যেই লেজেন্ড। তার পরে দীপা। কেউ ই জেতে নি, কিন্তু ছেলেরা অয়্থলেটিক্স এ এটা পারে নি। এবার এটা কি থরো থরো রিয়াকশন?

    তাও বলতে হবে ভালো লিখেছেন? জেন্ডার বিষয়ে কনটেক্সট খুব পরিষ্কার আতুপুতু কেউ কাউকে আসল জায়্গায় করে না। সিস্টেমিক কমপ্লায়েন্স এমন কোথাও আমাদের দেশে পৌছয় নি, যে পজিটিভ ডিসক্রিমিনেশনের চোটে ক্লস্ট্রোফোবিক হতে হবে।
  • পাই | ২৫ জুলাই ২০১৭ ২১:৪৮380442
  • আর ওদিলে সেন্সরমেসোকে সরানো হুয়েছে!
    দুটোই ভাল খবর।
  • | ২৫ জুলাই ২০১৭ ২১:৩৩380441
  • আচ্ছা জাভড়েকর রাজ্যসভায় বলল যে রবীন্দ্রনাথ বা অন্য কোনো কিছুই সিলেবাস থেকে বাদ দেওয়া হচ্ছে না।
  • aka | ২৫ জুলাই ২০১৭ ২১:০৮380440
  • অঃ চন্দ্রিলের লেখাটা আবার একটি অশ্বডিম্ব।
  • Ishan | ২৫ জুলাই ২০১৭ ২১:০১380439
  • খুব সোজা প্রশ্ন। আমরা 'সংরক্ষণ' চাই, না 'নিচু জাত' এর উত্তরণ চাই? লক্ষ্যটা যদি সংরক্ষণ হয়, তো হাজার হাজার বছর ধরে চালানো যেতে পারে। কিন্তু যদি উত্তরণ টা লক্ষ্য হয়, তো ষাট সত্তর বছর পরেও কেন সংরক্ষণ অরকারি থাকছে, সেই প্রশ্নটা বেশি করে অ্যাড্রেস করা প্রয়োজন।

    এই প্রশ্নটা কোনো স্পেসে জাস্ট তোলা যাবেনা। তুললেই তুমি গণশত্রু। দুষ্ট। ফলে ইউথ ফর ইকুয়ালিটির জন্ম হবেই।
  • h | ২৫ জুলাই ২০১৭ ২০:১০380438
  • সমস্যাটা সিম্পল, অত উদা দেওয়ার কিছু হয় নি মাইরি। কম্পিট করতে লজ্জা পেতে কেউ বলে নি ঃ-) আর ব্যক্তি ঔদার্য্য নিরপেক্ষে, ছোটোলোকেদের মহিলাদের গরীব দের কেউ কিসু ছেড়ে দিচ্ছে না। বরঞ্চ পলিসির এবং প্র্যাকটিসের মুখ উল্টো।, প্রাইভেটে এবং পাবলিক সেক্টরে।
  • pi | ২৫ জুলাই ২০১৭ ২০:০২380437
  • মেয়ে হিসেবে বলতে পারি, মেয়ে হয়ে অমুক করেছ ( পড়ুন, বা আমি এভাবেই পড়ি, মেয়ে হয়েও অমুক করেছ!), বা মেয়ে বলে আতুপুতু ( পড়ুন বা আমি এভাবেই পড়ী, মেয়ে বলেই আতুপুতু), এটা কিন্তু শুনতে মোটেই ভাল লাগেনা। বেশ অপমানজনকই লাগতে পারে ক্ষেত্রবিশেষে।
    বরঙ্গ মেয়েরা আর পিছিয়ে নেই টা তাও বেটার।

    তবে আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পেলাম না।

    মেয়েদের ক্রিকেট টিমকে সমর্থন করা উচিত না, এরকম কিছু লেখা আছে নাকি লেখাটায়? একঝলক নজর বুলিয়ে আমার তো মনে হল শেষ ম্যাচে বাজে খেলে জেতা ম্যাচ হারার সমালোচনা কেন করা হচ্ছেনা, তার বদলেও প্রশন্গ্সাই হচ্ছে, তাও শেষ ম্যাচের প্রসম্গে। তো মেয়ে বলে এই ফাইনালে বাজে খেলে সমালোচনা না শুনে নাচা কেন, সেই নিয়ে প্রশ্ন। তার আগের পার্ফর্ম্যান্স, বা তারা কতদূর এগিয়েছে, সেটা এমনি বলা নিয়ে আপত্তি আছে কি?
  • h | ২৫ জুলাই ২০১৭ ১৯:৫২380436
  • ৬০-৭০ বছর চলছে, কারণ এখনো যথেষ্ট হয় নি। যে সময়ে বড় করে পাবলিক সেক্টর কমছে, শুন্য র পার্সেন্টেজ কশতে হচ্ছে, তখন আইডেন্টিটি পলিটিক্স এর উত্থান হচ্ছে, কারণ প্রাইভেট সেক্টরে এনটাইটেলমেন্ট নেই, সেখানে লোকের দাক্ষিন্য আর দয়া অর গুড উইল এর উপরে নিচু জাতের চাকরি ডিপেন্ডেন্ট। সব মিলিয়ে চাগরি তো কম। প্রাইভেট সেক্টরে সংরক্ষন নইলে অন্য সামাজিক এনটাইটেলমেন্ট না বাড়ালে এটা আরো একশও বছর চলা উচিত। হাজার বছরের কাছে এক দেড়্শো বসর কিসু না। পড়াশুনোর খচ্চা বেড়ে যাঅ গেছে, প্রাইভেটাইজেশন এর চোটে, সামাজিক সুরক্ষা কন্যাশ্রী তত গ্যাপ ম্যানেজ করছে কি? খালি দুটো সরকারি চাকরি র সংরক্ষন পার্সেন্টেজ কশা হচ্ছে। এখন তো আবার আপার কাস্ট সংরঅন চাইছে, কিছুই না, এনটাইটেলমেন্ট জিনিসটা সরকারী ক্ষেত্র ছাড়া কোথাও নেই, এইটা এস্টাব্লিশ করতে রুলিং ক্লাস সফল হয়েছে তাই এই দাবী, এই যে গুরুং রাজ্য চাইছে, এটাও একটাই কারণ, সরকার ছাড়া কোথাও চাইবার অধিকার এস্টাবলিশড নয় বলে। এটা প্রগতি হল, ষাট সত্তর বসরের দুর্গতি এটা। যথেষ্ট কিসুই হয় নি।
  • h | ২৫ জুলাই ২০১৭ ১৯:৪৩380435
  • পিনাকি তোমার এই কথা টা দামী। ডিসকোর্সে এর প্লেন। তর্ক বিতর্ক চলুক। আমেরিকার 'ডিসকোর্স' নিয়ে অবশ্য একটু ডেইন্টি হাসি দেওয়াই ভালো। ফান্ডিং অনুযায়ী আকাদেমিক ডিসকোর্স এগোয় পেছয়। আমি সম্পূর্ণ বাইরের লোক হলেও এই ধারণার পক্ষে এভিডেন্স প্রচুর। ক্রুগম্যান এর একটা এন্টায়ার চ্যাপটার আছে, গার্ডিয়ানে সম্ভবত সিমাস মিলনে একের পর এক লেখা বেরিয়েছে যে ব্রিটেনে এবং আমেরিকায় কি ভাবে হঠাৎ করে সমস্ত ধরণের গ্লোবালাইজেশন সমর্থক, স্পুরিয়াস ফিনান্সিয়াল প্রোডাক্ট বানানোর হিড়িক কে সমর্থন করা অর্থনীতির তত্ত্ব গম্ভীর পেপার এর সংখ্যা কি করে বেড়ে যায়। তখন যাঁরা মাথা নেড়েছিলেন, তাদের বেসিকালি চাকরি হারা হতে হয় বা ন্যুনতম গুরুত্ত্ব হারাতে হয়। আবার ট্রাম্পের উত্থানের সময়ে অনেক সরাসরি শ্বেতাংগ আধিপত্যবাদী দের আহলাদকে অর্থনৈতিক ডিসট্রেস এর আড়ালে লুকোনো হয়েছে। একটা কথা বুঝতে হবে, রেসিজম এবং জেন্ডার প্রশ্নে অফিসিয়াল পজিশন যতটা ওভারাঅর্কিং এবং পোক্ত ভাবা হয়েছিল, ব্ল্যাক লাইভ্স ম্যাটার এবং হিলারির হার দেখাচ্ছে, সে লড়াই আদৌ তত শেষ হয় নি, অতএব এই লজিক যে ইনস্টিটিউশনাল রেসিজম শেষ হয়ে গেছে, পজিটিভ ডিসক্রিমিনেশনের দিন ফুরাইয়াছে এটাই স্পুরিয়াস। এবং এত্ত এত্ত ড্রেইন দ্য সোয়াম্প করে এসে সে তো বাল ডড অ্যান্ড ফ্র্যাংক শিথিল হচ্ছে, অতএব পোলিটিকাল কারেক্টনেস কে ভীষণ ক্লস্ট্রোফোবিক রেজিম হিসেবে দেখার কারণ খুব পোক্ত কি? আমাদের দেশে তো কিছু দিন বাদে লিবেরেল রা, ফেসবুকে মুসলমান দের সমর্থন করলে আর চাগরি পাবে না। আমি জানি না হোয়ার ডাজ চন্দ্রিল'স পজিশন স্ট্যান্ড? হাড়ে হাড়ে চেনা মানুষকে দেখে রিয়াক্ট করবো, না ব্রড সুইপিং কোলাবরেশন এ যাবো, ডিসকোর্সের ক্ষেত্রেও, সেটা ভাবার কি সময় এত লিঞ্চিং আর ২০২৩ এর হিন্দু রাষ্ট্রের হুংকার এর পরেও আসে নি? এবার তো মুসলমান রা কচুকাটা হবে এদেশে। একদিন বোমা একদিন দাংগা র এই হনেস্ট জগতে মেকি হওয়ার স্বাধীনতা চাইতে হতে পারে মাইরি। বিশুদ্ধতা এমন কিসু মহার্ঘ্য না, অত প্যান প্যান করার কিসু হয় নি।
  • Ishan | ২৫ জুলাই ২০১৭ ১৯:৪২380434
  • সংরক্ষণ করা হয়েছিল ১০ বছরের প্রাথমিক লক্ষ্যে। কেন ৬০-৭০ বছর চলছে, এ নিয়ে খোলাখুলি আলোচনা উচিত বলে মনে করি।
  • Arpan | ২৫ জুলাই ২০১৭ ১৯:৩৩380433
  • আর আইপিএলের জন্য অনেক ট্যালেন্টও উঠে আসবে। এইটার জন্যও উনি বলেছেন।
  • Arpan | ২৫ জুলাই ২০১৭ ১৯:৩২380432
  • "উনি ওনার স্পোর্টের মেয়েদের ফিনান্শিয়াল সিকিউরিটির জন্য বলেছেন"

    এক্জ্যাক্টলি, এইটা ঠিক বুঝেছ। উই আর অ্যালাইন্ড। ঃ)

    বাকিটা নিয়ে কাটিয়ে দাও। তোমার সাথে দ্বিমত নাই বেশি। অ্যাডের সমালোচনা করেছি কেন সেটা বুঝতে গেলে ওই অ্যাডটা দেখতে হবে। বাট সেটা আসল পয়েন্ট ছিল না।
  • Ishan | ২৫ জুলাই ২০১৭ ১৯:২৮380430
  • পিনাকীর শেষ পোস্টে ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত