এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৬ জুলাই ২০১৭ ১৫:৫১380490
  • বিড়ালের মধ্যে একটু ব্রীড়াবনত ভাব অর্থাৎ সামান্য লজ্জা, বেড়ালের মধ্যে আবার একটু গুঁফো হুলো ভাব ও দার্ঢ্য ঢেঁকুর যেতে পারি কিন্তু ক্যানো যাব ভাব এবং ব্যারালের মধ্যে অলস ও আরামকেদারা, তিনটিই আসল প্রতিভাবানদের লক্ষণ। কে না জানে সেয়ানে সেয়ানেই কোলাকুলি হয়।
  • b | ২৬ জুলাই ২০১৭ ১৫:৪৮380489
  • আচ্ছা, স্কটিশের উল্টোদিকে যে লক্ষ্মীনারায়ণ সাউয়ের চপের দোকান, তার ক্লেম টু ফেম কি? নেতাজী ওখান থেকে চপ কিনে খেতেন?
  • T | ২৬ জুলাই ২০১৭ ১৫:৪৫380488
  • খাতায় নাম তোলা হল। যথাসময়ে বন্দোবস্ত করা হবে।
  • pinaki | ২৬ জুলাই ২০১৭ ১৫:৪৪380487
  • বিড়াল জঘণ্য। মানবধিকারের পরিপন্থী। বিড়ালপ্রেমীদের ধিক্কার।
  • T | ২৬ জুলাই ২০১৭ ১৫:৪৩380486
  • হুতোদাকে দুহাত তুলে সমর্থন। বিড়াল, বেড়াল ও ব্যারাল প্রেমীদের নিজস্ব বিচরণভূমি হউক। বিদ্বেষীদের সরিয়ে দেওয়া হবে।
  • pinaki | ২৬ জুলাই ২০১৭ ১৫:৪০380485
  • বাচ্চা, আমি জাস্ট অ্যানালিসিসটাই শুনেছি, আর তার সাথে এই পুরো প্রগতিশীল মহল ইউএস ইলেকশনে যে বৃহৎ অশ্বডিম্ব প্রসব করেছে সেটাকে মিলিয়েছি। আমি যেহেতু ওখানে থাকি না, তাই আমার কোনো পার্সোনাল অ্যাসেসমেন্ট এর মধ্যে নেই। কিন্তু ভারতের ক্ষেত্রে যোগেন্দ্র যাদভের বক্তব্যে আমি অনেকটা কনভিন্সড। প্রগতিশীল মহল ধরে নেয় কিছু কিছু ব্যাপারে বিতর্ক তো অলরেডি ক্লিঞ্চড। তাহলে আবার সেই নিয়ে কথা কেন? দাও সালাকে একটা স্ট্যাম্প লাগিয়ে, যেটা কিনা জিতে যাওয়ার একটা শর্টকাট। এই করে সুখের বাবল তৈরী হয়।

    আর পলিটিকাল কারেক্টনেস নিয়ে বিতর্ক শুধু ফার রাইটের এজেন্ডা এটা মনে হয় না। কিন্তু সেটা অন্য বিতর্ক।
  • anirban | ২৬ জুলাই ২০১৭ ১৫:২৫380484
  • পিনাকীদা, তোমার কালকের পোস্টে যে অ্যানালিসিসের কথা লিখেছ তার সঙ্গে একমত হতে পারলাম না। বিশেষ করে এই জায়গাটা - '' সেখানে বলছে ওখানকার যে এলিট উচ্চশিক্ষেত বিশেষতঃ অ্যাকাডেমিক জগৎ তার পুরোটাই প্রায় ডেমোক্র্যাট সাপোর্টার এবং সেই দুনিয়ায় রেসিজম, সেক্সিজম, মিসোজিনি, ইসলামোফোবিয়ার মত বিষয়গুলোতে কারুর বক্তব্যে সামান্যতম ইঙ্গিত পেলেই এমন রিডিকিউল তাকে করা হয় যে সেই পীয়ার প্রেসারের সামনে লোকে মন খুলে কথাও বলতে পারে না রিগ্রেসিভ স্ট্যাম্প লেগে যাওয়ার ভয়ে। এতে করে দুটো জিনিস হয়েছে - এক) নিজেদের তৈরী করা এই পলিটিকাল কারেক্টনেসের বাবলের মধ্যে বাস করতে করতে বাকী দুনিয়ার তাবৎ সাধারণ লোক কীভাবে ভাবছে (যেটা কিনা প্রতি মুহূর্তেই তুমুল পলিটিকালি ইনকারেক্ট ডিসকোর্সের জন্ম দিচ্ছে) সেটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে হয় আর সেই জায়গাটা দখল করে ট্রাম্পের মত লোকজন।"

    সমস্যা হল, ধর, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান আইন/রেগুলেশান দিয়ে আর কালচারালি সেফ স্পেস তৈরী না করে কী করবে? পীয়ার প্রেসার থাকুক না থাকুক একটা ওপেন কাল্চার থাকা তো উচিত। তুমি যদি অধ্যাপনা কর, তোমার ক্লাসে জেন্ডার, গায়ের রং, বয়েস, সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইত্যাদি নিয়ে বুলিয়িং বা ডিস্ক্রিমিনেশন যাতে না হয় সেটা তো এন্সিওর করতেই হবে। এখন কীভাবে এটা নিশ্চিত করা যায় সব থেকে বেশি মানুষের জন্য সেই নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু "মন খুলে কথা বলা"র মানে যদি এর উল্টোদিকে গিয়ে হোমোফোবিক স্লার, N-word বলা, মিসোজিনিস্টিক কমেন্ট, অ্যান্টিসেমিটিক কমেন্ট (ইউ এস ও ইউ কের অনেক ইউনিভারসিটিতে খুবই সমস্যা) ইত্যাদি - সেটাকে জায়গা দিয়ে কী লাভ হবে? সাধারণ লোক কী ভাব্ছে সেটাকে বোঝার চেষ্টা করার পদ্ধতি "মনের কথা খুলে বলার" নামে নানা রং-এর হেটফুল কমেন্টকে কাঠামোগত ভাবে ধারণ করা হতে পারে না।

    "দুই) পলিটিকাল কারেক্টনেসের পীয়ার প্রেসারে এধরণের বিষয়গুলো ডিসকোর্স থেকে হারিয়ে গেলে এই পলিটিকাল কারেক্টনেস গড়ে ওঠার যে একদম ফান্ডামেন্টাল লজিকের জায়গাগুলো, অর্থাৎ কেন ইসলামোফোবিয়া খারাপ জিনিস, বা ভারতের কনটেক্সটে কেন সংরক্ষণ জরুরী - এই ধরণের বেসিক যুক্তির জায়গাগুলো এবং ডিবেটগুলোও হারিয়ে যায় আলোচনা থেকে। নতুন জেনারেশন এই ডিবেটগুলোকে না জেনে বড় হয়। আর তারপর ওয়ান ফাইন মর্নিং ঘরের কাছে একটা টেরর অ্যাটাক হলে ট্রাম্পের বক্তব্যকে তার বেশী কাছের মনে হয়।"

    এই জায়গাটাও জেনারালাইজ করা যায় না। আমি যা দেখেছি তাতে আমার উল্টো-টাই মনে হয়েছে। শহুরে ইউথ-দের মধ্যে অ্যান্টি ইমিগ্র্যান্ট, ইস্লামোফোবিক, হোমোফোবিক, মিসোজিনিস্ট খুব কমই। বরং প্রোগ্রেসিভ মুভমেন্ট এদের থেকেই উঠে আসছে।

    তবে পলিটিক্যাল কারেক্টনেসের মুন্ডুপাত না করে (যেটা ফার রাইটের মনের কথা ও অ্যাজেন্ডা) - বরং নিচের ব্যাপারটায় জোর দেওয়া জরুরী। "পলিটিকাল কারেক্টনেস গড়ে ওঠার যে একদম ফান্ডামেন্টাল লজিকের জায়গাগুলো, অর্থাৎ কেন ইসলামোফোবিয়া খারাপ জিনিস, বা ভারতের কনটেক্সটে কেন সংরক্ষণ জরুরী - এই ধরণের বেসিক যুক্তির জায়গাগুলো এবং ডিবেটগুলোও হারিয়ে যায় আলোচনা থেকে।"
  • Rabaahuta | ২৬ জুলাই ২০১৭ ১৪:৩৪380483
  • বিড়ালের জন্যে আবার বাশিওলা কি আসবে। আমি ঠিক করে রেখেছি 'বিড়াল' টই এর বিভাগ হবে 'গান'।
    বিড়ালই সঙ্গীত, এইরকম একটা ব্যাপার।
    দুই বা তার বেশী বিড়ালবিষয়ক গল্প আছে সম্পাদিত বিভাগে, অন্তত জনা ছয়েক ঘোষিত বিড়াল পৃষ্ঠপোষক আছে। হইহই করে টই চলবে যেন হাজারি ঠাকুরের জল ছাড়া মান্গ্স।
  • de | ২৬ জুলাই ২০১৭ ১৪:২০380482
  • যাঁরা নেটফ্লিক্সে ইংরাজী সিরিয়াল দ্যাখেন সবাইকে 13 reasons why রেকো করে গেলাম - খালি তেরোটা এপিসোড। এত্তো ভালো অভিনয় -

    এটা সিরিয়ালের টইতেও লিখেছি -
  • | ২৬ জুলাই ২০১৭ ১৪:১৭380481
  • ব্যাড়ালদের জন্য কোনও বাঁশিওয়ালা আসে না হে প্রভু!
  • Rabaahuta | ২৬ জুলাই ২০১৭ ১৪:১২380480
  • হুহু, সর্বত্র।
  • | ২৬ জুলাই ২০১৭ ১৪:০৭380479
  • উফ্ফ্ফ এখানেও ব্যাড়াল!!
  • Rabaahuta | ২৬ জুলাই ২০১৭ ১৪:০৫380478
  • কূট প্রশ্ন। তবে আমি কিশোর কালামের চুলের ছাঁট দেখে মজা পেলাম। ছোটবেলার বিবেকানন্দকে পাগড়িসহ বা রবীন্দ্রনাথকে জোব্বাসহ বা গান্ধীকে লাঠিসহ আঁকলেও বেশ চেনাতে সুবিধে হবে কিন্তু।

    এদিকে ফেসবুকে বিড়ালের ভিডিও দেখে দেখে আমার দৈনিক ডেটা শেষ হয়ে যাচ্ছে। বিড়াল নিয়ে একটা টই খুলবো ভাবছি।
  • pi | ২৬ জুলাই ২০১৭ ১৩:৫৪380477
  • খুবই বাজে ভাষা। কিন্তু টিভির বিজ্ঞাপনে তো হালহামেশা এই ভাষাই শুনি ঃ(

    বাচ্চা ছেলেপুলেরা বাংলা তো আর পড়েইনা প্রায়, এইরকম ভাষাতে কথাও বলে শুনি ঃ(
  • de | ২৬ জুলাই ২০১৭ ১৩:৫০380476
  • বিজ্ঞাপনের ভাষা একটা নির্দিষ্ট ভাষার পাঠককে টার্গেট করেই তো লেখা হচ্চে! সেই ভাষাটাকে ঠিকঠাক না লিখলে, সিম্পল ট্রান্স্লেটরে ফেলে কাজ সারলে, সেই টার্গেট অডিয়েন্সকেই তো নেগলেক্ট করা হচ্চে - ইংরাজী টাইমস অব ইন্ডিয়ায় বাংলা থেকে ভুলভাল ট্রান্স্লেশন করলে কেউ ছেড়ে দিতো না। ভাষাটা বাংলা বলেই এতো অবহেলা!

    কমলকুমার তার বই কোন টার্গেট অডিয়েন্সের জন্য লিখেছিলেন কি? কোন সাহিত্য বা সাহিত্য সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে রেগে যাওয়ার কথা উঠবেই বা কেন? এই বিজ্ঞাপনকে সেরকম কোন পরীক্ষা-নিরীক্ষার অংশ বলে তো মনে হচ্চে না - পাঠকদের ধৈর্য্যের পরীক্ষা অবশ্য বটেই!
  • | ২৬ জুলাই ২০১৭ ১৩:১৩380475
  • বলা বাহুল্য কমলকুমারও গাল খেয়েছেন হয়তো মান্যতার বেশিই।কিন্তু মান্যতা পেয়েছেন উঁচু মহল থেকে যারা ইডিয়ম ছাপিয়ে প্লট দেখতে পেয়েছেন।
    তাহলে কি এই হিন্দি ছাঁদে বাংলা নিয়ে সাহিত্য হলে অসুবিধা থাকবেনা? বিজ্ঞাপন,সংবাদ ইত্যাদিতেই আপত্তি?

    মানে এমন জিনিসে আপত্তি যা সবার জন্যে প্রকাশিত? সাহিত্য কিন্তু সবার জন্যে নয়। বিজ্ঞাপন যে পড়তে পারে তারই জন্যে। মানে যেকোনো সম্ভাব্য গ্রাহক। এন্ড পাঠক ইজ নট গ্রাহক। না কিনেও বই অনেকে পড়বেন।লেখক সেই পরিচিতিও পেলে খুশী।

    তাহলে এই রাগের পেছনে,আমি টাকা দেবো আবার অন্য বলয়ের ভাষার তর্জনিও আমার দিকে থাকবে- এইটা আছে?
    যেটা কমলকুমারে ছিলোনা।
  • | ২৬ জুলাই ২০১৭ ১৩:০৭380474
  • আচ্ছা একটা কথা। আজকের এই সময় বা সেদিনের এয়ারটেল যা করেছে তা হলো হিন্দি বাক্যের ছাঁদে শব্দ সাজিয়ে বাংলা লেখার চেষ্টা।
    অনেকেই তীব্রভাবে বিরূপতা জানিয়েছেন নানা প্রকারে।

    এদিকে কমলকুমার যে দিব্যি ফরাসী ছাঁদে বাংলা শব্দ সাজিয়ে এক অসামান্য মান্যতা পেয়েছেন সে নিয়ে কি বলা যায়?

    ১) কমলকুমারের লেখা সাহিত্যমূল্যে উৎরেছে? কিন্তু এ তো ব্যক্তিগত অনুভূব
    ২) কমলকুমার কাউকে জোর করেননি পড়তে। কিন্তু সেতো এরাও নয়
    ৩) ফরাসীর চেয়ে হিন্দি বেশি চেষ্টা করছে ঘাড়ে চাপতে?গোবলয়ের রাজনীতি ইত্যাদি..
    ৪) ফরাসী বলে সাহেবরা,হিন্দি বলে ঠ্যালাচালকরা?

    বা অন্য কোনো কারণে আমরা রাগছি বেশি?
  • de | ২৬ জুলাই ২০১৭ ১২:৪১380473
  • অ য়ের দেওয়া লেখাটা ভালো লাগলো -
  • de | ২৬ জুলাই ২০১৭ ১২:৪০380472
  • এই সময়ের নামে মামলা হোক - এইর'ম বাংলা লেখার জন্য - ই কি! একটা সাধারণ অ্যাডের ঠিকঠাক বাংলা করার সময়টুকুও নেই, আবার বাংলায় সংবাদপত্র বার করতে এসেচে!

  • pi | ২৬ জুলাই ২০১৭ ১০:২৩380471
  • লেখাটা ভাল লাগল।
  • S | ২৬ জুলাই ২০১৭ ১০:০৬380470
  • কয়েক দিন পরে গুজরাতীতে লেখা ডান্ডিয়া গান দেশের জাতীয় সঙ্গীত হবে।
  • aranya | ২৬ জুলাই ২০১৭ ০৮:১০380468
  • গুড পয়েন্ট আতোজ, এটা নিয়ে ভাবি নি আগে। তোমার ধারণা ঠিক হতে পারে
  • lcm | ২৬ জুলাই ২০১৭ ০৮:০১380467
  • রবীন মজুমদার-কে উৎপল দত্ত যন্তরমন্তর ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ রবীনবাবু ছিলেন গায়ক ও নায়ক, আর উৎপল দত্ত ভাল গান গাইতে পারতেন না - তাই সুযোগ পেয়েই চালান করে দিলেন। এর দু-এক বছর বাদেই রবীন মজুমদার মারা যান।
  • Atoz | ২৬ জুলাই ২০১৭ ০৭:৫৪380466
  • আর "চিত্ত যেথা ভয়শূন্য" তো বরং বেশ একটা অণুপ্রেরণার ভাব জাগায়। সেটা পড়ে রেগে যাবে কেন?
  • Atoz | ২৬ জুলাই ২০১৭ ০৭:৫০380465
  • জুতা আবিষ্কার? ওটা পড়ে ক্ষেপে গেছে????
    কী কান্ড!
  • Atoz | ২৬ জুলাই ২০১৭ ০৭:৪৭380463
  • অরণ্যদা, ঐ গায়ক যিনি "কতই রঙ্গ দেখি দুনিয়ায়" গাইলেন, তাঁকে যন্তরমন্তরঘরে পাঠালো না কেন হীরকরাজ? আপনার কী মনে হয়? মগজধোলাই মন্ত্র চালালেও ও নিজের গান দিয়ে ক্যানসেল করে দেবে?
  • aranya | ২৬ জুলাই ২০১৭ ০৭:৪৬380462
  • 'চিত্ত যেথা ভয় শূন্য' আর 'জুতা আবিস্কার' -এ আপত্তিকর কি পেল, কে জানে
  • Atoz | ২৬ জুলাই ২০১৭ ০৭:৪৪380461
  • "গোরা" পড়ে ক্ষেপে যায় নি তো? শুরুতে আচারে বিচারে আপিয়ে আপিয়ে শেষে এমন আছাড়?
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত