এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০২ আগস্ট ২০১৭ ০৮:০৭380609
  • গ্রুপে ছেলেটির বাবা লিখে গেছেন। প্যাথেটিক বললেও কম বলা হয়।

    প্রায় একমাস হল আমি আমার পুত্রকে হারিয়েছি যার বয়স হয়েছিল মাত্র ১৪ বছর। আমার পুত্র দেবজ্যোতি ঘোষ ছিল দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্র। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতির গুরুদ্বারা রোডে,যা এখানকার গুরুদোয়ারার খুব কাছে। ঐ রাস্তার একটি বাড়ির তিনতলায় দেবজ্যোতি গিয়েছিল টিউশন পড়ার জন্য।ঐ তলাতে সংলগ্ন একটি ব্যালকনি আছে রাস্তার দিকে-যাতে কোনো সুরক্ষামূলক ঘেরাওয়ের ব্যবস্থা নেই।

    ঐ গৃহের মালিক গৃহের দক্ষিণদিকে বাড়তি কনস্ট্রাকশনটি করেছেন নিজের ইচ্ছামত। এ জন্য তিনি দুর্গাপুর পুর নিগমের(ডি এম সি) অনুমতি বা অনুমোদন নেননি।দুর্গাপুর পুর নিগম এই অঞ্চলের গৃহনির্মাণ সংক্রান্ত যাবতীয় অনুমোদনের জন্য বিধিমতো দায়িত্বপ্রাপ্ত সংস্থা।যদিও উক্ত গৃহে যে এরকম বেআইনী নির্মাণ বা পরিবর্ধন করা হয়েছিল তাতে দুর্গাপুর পুর নিগমের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।

    ঐ গৃহের খোলা ব্যালকনিটির নিকট দিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের খোলা তার যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ১১০০০(এগারো হাজার) ভোল্টের বিদ্যুৎ। খোলা ব্যালকনিটির এত কাছে অত্যুচ্চ ভোল্টের খোলা তারের জন্য এক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছে।কোনো ব্যক্তি যদি ঐ তারের সংস্পর্শে আসে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু অবধারিত।

    ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড(।।।।ড।।)এমন কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি যাতে ঐ গৃহের লোকেরা এতো উচ্চ ভোল্টের তারের সংস্পর্শে আসতে না পারে।

    ধান্ডাবাগ,বেনাচিতি নিবাসী শ্রী গণেশ সেনের কন্যা আলো সেন(থানা-দুর্গাপুর,জেলা- পশ্চিম বর্ধমান,পিন-৭১৩২০৩) এবং নুতনপল্লী,বেনাচিতি(থানা-দুর্গাপুর,জেলা- পশ্চিম বর্ধমান,পিন-৭১৩২১৩), নিবাসী শ্রী রাহুল রায় ঐ বাড়িটিতে একটি কোচিং সেন্টার চালান। তারাও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি যাতে সেন্টারে পড়তে আসা ছোট ছোট ছেলেমেয়েরা ব্যালকনিতে যেতে না পারে। দেবজ্যোতি ঐ কোচিং সেন্টারে আলো সেন ও রাহুল রায়ের কাছে কম্পিউটার ও বায়োলজি পড়তে যেত।

    ২১শে জুন,২০১৭ বৈকাল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আমি দেবজ্যোতিকে উক্ত কোচিং সেন্টারে পড়ার জন্য নিয়ে যাই এবং আলো সেন ও রাহুল রায়ের তত্ত্বাবধানে তাকে রেখে আসি। সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ আমি দেবজ্যোতিকে আনতে যাই। বাড়িটির গেটের সামনে আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তখন লোডশেডিং ছিল। স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম যে একটা ফ্ল্যাশ(তীব্র আলোর ঝলকানি) হয়ে লোডশেডিং হয়েছে।একটু পরেই আলো জ্বলে উঠলো। আমি সঙ্গে সঙ্গে তিনতলায় কোচিং সেন্টারে উঠে গেলাম এবং দেখতে পেলাম দেবজ্যোতি ভীষণ আহত অবস্থায় ব্যালকনিতে পড়ে রয়েছে। সেখানে আর কেউ নেই। শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা সবাই পালিয়ে গিয়েছিল।

    তক্ষুনি আমার এক বন্ধুকে ডাকলাম এবং দেবজ্যোতিকে দুর্গাপুরের মিশন হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে দেবজ্যোতিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বলে ঘোষণা করা হল।

    দেবজ্যোতি ছিল আমাদের একমাত্র সন্তান।তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার মা শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় আমাকে তার চিকিৎসার ব্যবস্থা ও সেবার জন্য ব্যস্ত থাকতে হয়। দেবজ্যোতির মা এখনো সেই মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেনি। একজন স্বাভাবিক মানুষের মতো আচরণ করার বোধ যেন সে হারিয়ে ফেলেছে।

    ঘটনার কিছুদিন পর আমরা থানায় গেলাম অভিযোগ জানাবার জন্য। থানা থেকে পরামর্শ দেওয়া হল যেন আমরা মাননীয় আদালতের দ্বারস্থ হই। তাই আমরা মাননীয় আদালতের কাছে অভিযোগ জানালাম ১৯শে জুলাই,২০১৭ তে।

    একমাত্র পুত্রকে হারানোর যে অসহনীয় বেদনা আমার স্ত্রী ও আমি অনুভব করছি তা অনেকেরই হয়তো ধারণার বাইরে। এখন আমরা শুধু ন্যায়বিচার চাইছি। কেবলমাত্র ন্যায়বিচারই আমাদের প্রয়াত পুত্রের আত্মাকে শান্তি দিতে পারে। কিছু মানুষের অসাবধানতা ও লোভের জন্য আমাদের একমাত্র সন্তানকে বরণ করতে হল এক ভয়ংকর মৃত্যু। সবচেয়ে বড় কথা আমার ছেলের যা হয়েছে তা অন্য যে কোনো শিশুর ও হতে পারত। হয়ত সে শিশু হতো আপনারই কোনো আপনজন। সুতরাং আমার বিনীত প্রশ্ন আপনারা কি এরকম অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকবেন? আর চোখ খুলবেন (প্রতিবাদ জানাবেন) মাত্র তখনই যখন আপনার কোনো প্রিয়জনের বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ দেহ দেখবেন?
  • dd | ০২ আগস্ট ২০১৭ ০৭:৫৯380608
  • ও হো। তাইলে ভাইপোগেটটা ঢপ বলেই মনে হচ্ছে।

    আর কেউ এ নিয়ে উচ্চ বাচ্য করে নি। আজকে তো দেখছি সবাই চেপে গ্যাছে।

    য্যাঃ।
  • pi | ০২ আগস্ট ২০১৭ ০৭:৪৭380607
  • অনীক দত্তের উপর একটু আশা ভরসা ছিল। কিন্তু সবাই দেখছি গাল দিচ্ছেঃ(

    ভালবাসার শহর কেমন লাগল?

    ওদিকে এখানে কী ফালতু জিনিশ নিয়ে আবার কী ঝামেলা। রাস্তায় বেরোলে থেকে থেকেই ১৪৪ ধারায় পড়ে যাচ্ছি! কোন উপজাতি মহিলা কোন বাঙ্গলির সাথে চলে যান, সেটা আপহরণ তাঁর লাশ পাওয়া গেছে, কাল সে কী গুজব আর তাই নিয়ে কী ঝামেলার মধ্যে পড়লাম। পুলিশ পিটিয়ে লাট করে দিয়েছে। এদিকে মহিলাকে দিব্বি নিজের বাড়িতেই পাওয়া গেছে! গুজব থেকে দাঙ্গা দিন দিন বাড়ছে। আর সব ছড়ায় হোয়া ফেবু দিয়ে। বিজেপি গ্রুপগুলো বাঙ্গালিদের মধ্যে ছড়ায়, আগের দিন আপিসের একজনের মোবাইলে দেখলাম, আইপিএফটি অবরোধের মোনিটে মিনিটে আপডেট ছবি সব হোয়া তে আসছে। ওরা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে, সেই ফোটো ছড়িয়ে সে কী প্যানিক, কাজকর্ম বন্ধ করে ফিল্ড থেকে গাড়ি ঘোরালো, পরে দেখা গেল সব ভুজুঙ্গ।
  • Du | ০২ আগস্ট ২০১৭ ০৩:২১380606
  • আরো লিখবো। লায়রস ডাইস দেখলাম। নওয়াজ কি লেভেলের অ্যাক্টর প্রতিবার দেখি আর অবাক হই।
  • Du | ০২ আগস্ট ২০১৭ ০৩:১৯380605
  • হায় ওটা আমি ফ্রীতেই বেশ কবার দেখে নিয়েছি।
  • Du | ০২ আগস্ট ২০১৭ ০৩:১৭380604
  • আমার জিএস্টি নিয়ে প্রশ্ন প্রোফেশনালরা কি gst ক্লায়েন্টকে চার্জ করবে? তাহলে তো ফুনিয়ার লোকের সব ট্যাক্স আমরা দেবো আর তারপরে আবার পুরো ইনকামের ওপর ইনকাম ট্যাক্স!
  • lcm | ০২ আগস্ট ২০১৭ ০০:৫৩380603
  • একটু ভালো চিকেন বোরিতো (বা চিমিচাঙ্গা) খাওয়ালে আমি যে কোনো সিনেমা চোখ বুজে দেখতে পারি।
  • S | ০২ আগস্ট ২০১৭ ০০:২৪380602
  • আমার মেঘনাদ বধ রহস্যের একশ নব্বই টাকা একত্রিশ পয়সা (ভ্যাট সহ) কেউ ফেরত দিলে আমি আরেকবার দেখতে রাজী আছি। বাইরে বড্ড গরম।
  • Rabaahuta | ০২ আগস্ট ২০১৭ ০০:০৭380601
  • ডলার তো ছেড়ে দাও, হাজার টাকা দিলে আমি চাদের পাহাড় বেলাশেষে এমেসজি যা বলবে দেখে ফেলবো।
  • aka | ০১ আগস্ট ২০১৭ ২৩:৪৯380599
  • ঐ একটা সিনেমা বটে। বাপরে হাজার ডলার দিলেও দেখব না।
  • Rabaahuta | ০১ আগস্ট ২০১৭ ২৩:৪৯380600
  • ঃ)

    দাবাখেলা পাপ এইরকম খবর পড়ে সেই প্রাচীন পদ্য মনে পড়ে গেল-

    দাবা হাতে মীর মির্জা
    হুক্কা হাতে শাবানা
    শতরন্জ কী খিলাড়ি
    দেখতে তুমি যাবা না?
  • Du | ০১ আগস্ট ২০১৭ ২০:৫৯380598
  • আরেকট মীর দেয় " মহরমের আগে কি?"-------------------

    "দহরম" ঃ))
  • Atoz | ০১ আগস্ট ২০১৭ ০৪:৩৪380596
  • তরকারির সঙ্গে দরকারীর যে এমন মিল আগে বুঝিনি। ঃ-) সত্যিই তরকারি খুব দরকারী, ঝাল ঝাল তো কথাই নেই। ঃ-)
  • Atoz | ০১ আগস্ট ২০১৭ ০৪:২৫380595
  • তখন দ্রুম্‌ শব্দে সশিষ্য গুরুজীর পতন। ঃ-)
  • S | ০১ আগস্ট ২০১৭ ০৪:১৬380594
  • এইবারে সুকুমার রায় না নিষিদ্ধ করে দেয়।

    আর সত্যিই তো বর্ডারে সৈন্যরা ইসে করছে, আর আপনি বাড়িতে বসে হযবরল পড়ে হ্যা হ্যা করবেন। যত্তসব দেশোদ্রোহি।

    তাছাড়া একুশে আইন বলে একটা কবতে আছে নাকি?
  • Atoz | ০১ আগস্ট ২০১৭ ০২:৩৪380593
  • এক ফেবুগ্রুপে গিয়ে দেখি সাইকিয়াট্রি লোপ করে দিয়ে মনঃপীড়া হলে মহাভারত পড়তে বলছে। মহাভারত বেশ কঠিন, তার উপর আবার খাঁটি সংস্কৃতে পড়তে বলছে কিনা কেজানে! বহোৎ চ্যালেঞ্জিং। মর্মপীড়া হলে বরং বরং সুকুমার রায় পড়বো, শব্দকল্পদ্রুম্‌। দেবসেনাপতি কার্তিকেয় বলছেন, "লড়াই করে মরতে যাবো /আর তো আমার সেদিন নয়/ কারে তুমি হুকুম করো? /শর্মা কারো অধীন নয়।" ঃ-)
  • Du | ৩১ জুলাই ২০১৭ ২০:৫৭380591
  • অন্য কিছু ভাবানোর ছিলো কি? এতোদিন পরে এখন সেইজন্যেই কি?
  • Du | ৩১ জুলাই ২০১৭ ১৯:৪৬380590
  • টোপ দেখলাম। কত বছর আগে পড়া গল্প যা ধাক্কা দিয়েছিল সেই অভিঘাতেই সিনেমাটা দেখে গেলাম। তা না হলে কেমন যেন আধ্খ্যাচ্রা বানিয়েছেন।
  • Ekak | ৩১ জুলাই ২০১৭ ১৮:২৯380589
  • পপুলার ডেথ গেম। আরও আছে এরকম। কিছু সাইট ব্যান করে দেওয়ার পরেও বেশ পপুলার।
  • Rabaahuta | ৩১ জুলাই ২০১৭ ১৮:১২380588
  • এসবিআইতে কোটি টাকা রাখাই উচিত, দেশের স্বার্থ বলে তো একটা ব্যপার আছে।
  • Rabaahuta | ৩১ জুলাই ২০১৭ ১৮:০৭380586
  • নন্দলাল বসুর রূপাবলী বইতে ছিলো ঐ ছবিটা।

    তাইতো মনে হচ্ছে।

    বিবেকানন্দ কোথায় যেন প্রাচীন ভারতীয় শিল্পকে বেশ গালমন্দ করেছেন।
  • d | ৩১ জুলাই ২০১৭ ১১:১৪380585
  • :-)))))
  • 0th_dc | ৩১ জুলাই ২০১৭ ১১:১২380584
  • মেরেছে অন্য কেউ ডিসি নামে লিখতে শুরু করেছেন! আচ্ছা তাহলে আমি নাহয় 0th_dc নামে লিখবো। তবে সামনের কয় মাস মনে হয়না পোস্ট করতে পারবো বলে।
  • dc | ৩১ জুলাই ২০১৭ ১১:০৭380582
  • দ্বিতীয় ডিসি মানে? আমি তো এখন চেন্নাইতে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত