এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৬ আগস্ট ২০১৭ ০৯:০৯380670
  • হেডিং কিঞ্চিৎ মিসলিডিং। আমার মতে এখানে ফোকাস হওয়া উচিৎ অপবিচার নিয়ে, স্কেপগোট খুঁজে ফাঁসিয়ে দেওয়া নিয়ে। তবে হ্যাঁ মৃত্যুদন্ডও অবশ্যই আসছে বিচারে, কারণ বেঁচে থাকলে পরবর্তী অধ্যায়ে হয়ত অপবিচারকে সুবিচারের দিকে ফেরানো যেত।

    "ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া ও সাজা প্রসঙ্গে সমাজের বিভিন্ন দিক তথা বিভিন্ন ক্ষমতাকেন্দ্রগুলির ভূমিকা ও তাদের নিজস্ব যুক্তিকাঠামোকে ছানবিন করে দেখতে চেয়েছেন দেবাশিস সেনগুন্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামী তাঁদের ‘আদালত মিডিয়া সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি ’ (গুরুচণ্ডা৯, ১১০ টাকা ) নামক বইটিতে৷ এই বইটি একাধারে যেমন কিছু তাত্ত্বিক প্রশ্ন উত্থাপন করতে পেরেছে, তেমনই কিছু প্রমাণ -তথ্য বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে, ওই বিশেষ ঘটনায় অপরাধের যুক্তিক্রমটি অন্য কোনওরকম সত্যেও উপনীত হতে পারত কি না ! ভূমিকায় লিখছেন সৈকত বন্দ্যোপাধ্যায়, ‘এই বই মূলত সিস্টেম নামক সেই ঈশ্বরকে চ্যালেঞ্জ করার এক আয়ুধ৷ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার উপর, সারা পৃথিবীর মতো এখানেও ছড়ানো আছে যে বিশেষজ্ঞতার মায়াজাল, সেই মিথের কুয়াশা ভেদ করে দেখার দূরবিন ’৷"

  • Ekak | ০৬ আগস্ট ২০১৭ ০০:৫৪380669
  • ধুর ধুর চন্দ্রবিন্দুর উৎপাতে দেশ ভোরে গ্যালো। মাঝখান থেকে টই টার নাম বারবার পড়ছি : চীনের সঙ্গে কাঁঠাল !
  • Phutki | ০৫ আগস্ট ২০১৭ ১৭:৫৪380668
  • ছোটাই দি, সবকটা দেখেছি। চাটনী র জন্য টিস্কা চোপড়া সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ফিল্মফেয়ারের শর্ট মুভি ফেস্টিভ্যালে।
  • T | ০৫ আগস্ট ২০১৭ ১৭:৩৬380667
  • অ্যাই, পূজাবার্ষিকী আনন্দমেলার ইউজুয়াল রাবিশের মধ্যে রঞ্জন দাশগুপ্তর আপ্পু ও পরিদিদি বেশ আলাদা। ইনি যাকে বলে সম্ভাবনাময়।
  • i | ০৫ আগস্ট ২০১৭ ১৩:২১380666
  • কয়েকটি শর্ট ফিল্ম দেখছিলাম। হয়ত দেখেছেন। তবু, লিংক দিয়ে যাইঃ

    নয়নতারার নেকলেস


    অ্যাফেয়ার


    চাটনি


    ছোটাই
  • Rabaahuta | ০৫ আগস্ট ২০১৭ ১১:১৭380665
  • তালব্য শ মানেই বেড়ালের।
  • T | ০৫ আগস্ট ২০১৭ ০৮:৩৯380664
  • ঠিক ঠিক, তালব্য শ।
  • শ্ | ০৫ আগস্ট ২০১৭ ০৮:৩৫380663
  • শ্টাফল।
    আইনশ্টাইন, শ্টুটগার্ট, শ্টুডেন্ট, শ্প্রেখার।
  • Ishan | ০৫ আগস্ট ২০১৭ ০৮:৩২380662
  • আমার সেই প্লেন বানানোর প্রজেক্ট এখনও পেন্ডিং। টি এর লেখা দেখে মনে পড়ল। :-(
  • T | ০৫ আগস্ট ২০১৭ ০৮:১৫380661
  • :(
  • b | ০৫ আগস্ট ২০১৭ ০৮:০৫380660
  • টি বড় হলে অশোক মিত্তির হবেন।
  • T | ০৫ আগস্ট ২০১৭ ০৭:৫৯380659
  • হাঃ হাঃ হাঃ হাঃ, আমি জানি, আমি জানি। স্টুকা ফর্মেশনের বেসিক ইউনিট হচ্চে স্ত্যাফেল (জার্মান Staffel)। তিনটি এয়ারক্রাফটের একটি ইউনিট। এরকম তিনটি দল থাকত। আবার তিনটি স্ত্যাফেল নিয়ে ছিল একটি গ্রুপ (জার্মান Gruppe)। গ্রাউন্ড টার্গেট, যেমন ট্যাঙ্ক, হারবার, জাহাজ, ইত্যাদি আক্রমণের সময় এক একটি স্ত্যাফেল এক একবারে হামলা চালাত। তিনটি স্টুকা ডাইভ বম্বার নির্দিষ্ট ফ্লাইথ পাথ ধরে এক্কেবারে নোজ ডাইভ (যাকে বলে আশী ডিগ্রী) দিয়ে নেমে আসত তিনহাজার ফুট উচ্চতায়। খুট করে বোমটি ছেড়ে দিয়ে সরে পড়ত। নিশানায় এমন কিছু পোক্ত ছিল না।

    যেকোনো এয়ারক্রাফটকেই তেল ফুরোলে গ্লাইড করানো যায়। তেল না ফুরোলেও, দুম করে ইঞ্জিন বন্ধ করেও, গ্লাইড করানো যায়। সবই পাইলটের মর্জি। দ্যাখেন, দুইখানি মাত্র প্যারামিটার। সেন্টার অব প্রেশার এবং সেন্টার অব গ্র্যাভিটি। গ্লাইড করানোর জন্য এই দুইটি সেন্টারকে একবিন্দুতে চলে আসতে হবে। পাইলট প্লেনের লেজটিকে নাড়িয়ে চাড়িয়ে এইটি আয়ত্ত্বে আনতে পারেন।

    আর ঐগুলি হারিকেন ছিল না, ঐগুলি ছিল স্পিটফায়ার। দুটোকেই খুব কাছাকাছি দেখতে যদিও।

    হাঃ হাঃ হাঃ হাঃ, শেষ।
  • | ০৪ আগস্ট ২০১৭ ২২:৩৭380658
  • #সুখবর! সুখবর! সুখবর!
    কিন্ডল ফর অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশান যতবার নতুন কোনও ডিভাইসে ইন্সটল করে কিন্ডল অ্যাকাউন্টে লগিন করবেন, ততবার আমাজন আপনাকে কিছু টাকা দেবে ই-বুক কেনার জন্য। বই পড়ায় এবং ই-বুক কেনায় উৎসাহ দিতে এই পদক্ষেপ আমাজনের। অতএব বাড়ীতে যত স্মার্টফোন আছে সবকটায় ঝপাঝপ কিন্ডল ইন্সটল করুন আর ই-বুক কেনার টাকা পেয়ে যান। ☺️☺️

    প্রথমবার ফোনে লগিন করে ৩০০ টাকা পেয়েছিলাম, তাই দিয়ে প্রায় খান ছয় সাত বই কিনেছিলাম। আজ আরেকটা ফোনে ইন্সটল এবং লগিন করে সব সিঙ্ক করার পর আরো ২০০ টাকা পেলাম।

    এখন ভাবছি বাড়ীর ল্যাপীতে কিন্ডল ফর পিসি তো আছেই, একবার আরেকটা ল্যাপীতে ইন্সটল করে দেখতে হবে কিন্ডল ফর পিসির জন্যও টাকা দেয় কিনা ;-)

    ~জনস্বার্থে প্রচারিত
  • dd | ০৪ আগস্ট ২০১৭ ২২:২৭380657
  • অশোক মিত্র বা প্রকাশ কারাত। যে কেউ।
  • dd | ০৪ আগস্ট ২০১৭ ২২:০৮380656
  • ও, সিংগুল ডি কে।

    হ্যাঁ,হ্যাঁ। আমি তো অথোরিটি। কিন্তু মানে কে?

    কৌশিক রায়ের লেখাটায় দুটো টেকনিকেল ব্যাপার আছে, এক তো স্টুকা সব সময়েই ১২টার ঝাঁকে অ্যাটাক করতো। সিংগলি নয়। এটা বিকট ভুল খবর। সব সময়েই এক ডজন প্লেন পাওয়া যায় না কি? অ্যাবসার্ড। কতো যে ডকু দেখেছি যে স্টুকা একটা বা দুটো করে ঝাঁপ দিচ্ছে।

    আর সেকেন্ডটা হচ্ছে হ্যারিকেন বিমান তেল ফুরালে অতোটা গ্লাইড করতে পারবে না। টুপ করে খসে পড়বে। নাঃ, সেটা নিয়ে কিছু জানিনে।

    বাকীটা তো পেডেন্ডাবাজী। দেখুন দেখুন আমি অতোটা জানি। এটা কেনো দ্যাখায় নি। ওটা কেনো বলেনি। অশোক মিত্র ফিল্ম রিভিউ করলে এরকমই লিখতেন। ভাল্লাগে নি মোটেই।
  • পাই | ০৪ আগস্ট ২০১৭ ১৭:৫৮380653
  • কী মনে হয়? সোশ্যাল মিডিয়া লোকজনের, বিশেষ করে অল্পবয়সীদের মেলামেশা বাড়াচ্ছে, বাড়িয়েও ডিপ্রেশন বাড়াচ্ছে? নাকি ভার্চুয়াল মেলামেশা, বাস্তবের মেলামেশার থেকে এতটাই আলাদা? সোশ্যাল মিড্যা কি লোকজনের অনেকের একাকীত্ব ও কমাচ্ছেনা? আমাদের উপমহাদেশের ছবিটাও কি এরকম?

    https://www.theatlantic.com/magazine/archive/2017/09/has-the-smartphone-destroyed-a-generation/534198/
  • পাই | ০৪ আগস্ট ২০১৭ ১৭:৫৮380654
  • আইজার পুণেতে আমারো আনেক বন্ধুবান্ধব, সিনিয়র, জুনিয়র।
  • pi | ০৪ আগস্ট ২০১৭ ১৭:৪৮380652
  • ঃ))

    আরে আজ কী কাণ্ড, সকালবেলায় গলা দিয়ে আর আওয়াজই বেরোয় না! কাল রাত থেকেই শুরু হয়েছিল। তার আগে একদিন আপিসের মিটিঙ্গ এ কথা বলতে বলতে বন্ধ!

    এঈ দুপুর নাগাদ কিছুটা ঠিক হল।
  • d | ০৪ আগস্ট ২০১৭ ১৪:৪০380649
  • ও ডিডি, ডিডিদাদা গো, আপনে তো WWII এর ব্যপারে একজন অথরিটি। আর সিনামাটাও দেখে ফেলেছেন। এই লেখাটা নিয়ে আপনের মূল্যবান দুই চার পয়সা দেন দিকি,

  • b | ০৪ আগস্ট ২০১৭ ১৪:৪০380650
  • *দরকার।
  • b | ০৪ আগস্ট ২০১৭ ১৪:৪০380651
  • পুনে আইজার-এ আমার এক আত্মীয় পড়ায়, অবিশ্যি কেমিস্ট্রি। দাকার থাকলে বলবেন।
  • কোলকাতায় | ০৪ আগস্ট ২০১৭ ১১:৪৪380647
  • কেক পাঠানোর সবচেয়ে ভালো সাইট কোনটা?
  • de | ০৪ আগস্ট ২০১৭ ১১:১৪380646
  • ঃ)))

    গত উইকেন্ডে মেয়েকে পুনেতে ছেড়ে এলাম - এক্ষপ্রেস ওয়েতে ড্রাইভ করে পুণে যেতে সময় লাগলো ঠিক দু ঘন্টা পনেরো মিনিট। ফিরতেও তাই। রাস্তাটা অসম্ভব ভালো করেচে।মাঝের দুদিন খুব ঘুরলাম পুণেতে টো টো করে মা - মেয়েতে।

    দিয়ে এসেছি দুদিন হোলো - এরি মধ্যে শুনি লিটারারি ক্লাব আর সিনে ক্লাব জয়েন করে ফেলেচে - পড়াশুনা হলে হয়! ঃ)
  • সিকি | ০৪ আগস্ট ২০১৭ ১১:০০380645
  • গান হয়ে গেল তো!

    কথা কোস নে লো পাই, ভাঙা গলাই
    আবার বসেছে।
    কে জানে ভাই কেমন করে
    আবাজ গিয়েছে।

    শুধু ধীরে হচ্ছে কাশি,
    আবাজ বেরোয় ফাটা কাঁসি
    ডাক্তারেরা ফীজ নিয়ে
    তবেই থেমেছে।
  • de | ০৪ আগস্ট ২০১৭ ১০:৫৫380644
  • কথা কোয়ো না পাই, একটু ঠিক হবার সময় দাও গলাটাকে -

    শরীরের অসুবিধে হতে যতো না সময় লাগে, সারতে তার থেকেও বেশী সময় লাগে!
  • pi | ০৪ আগস্ট ২০১৭ ০৭:৩৮380642
  • প্রিয়ম সেনগুপ্ত লিখছে।

    বড় গর্ব করে বলতাম, গত ৯ মাসে ব্লাডমেট্‌সের কাছে কেউ রক্ত চেয়েছেন, কিন্তু পাননি এমনটা হয়নি।‌ আমাদের নটআউট থাকার এই রেকর্ড এবার ভাঙার মুখে।
    মনে করে দেখুন, বর্ষাকাল আসার আগে থেকে বারংবার আমি ব্লাডমেট্‌সের ফর্ম নিজের ওয়ালে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে গিয়েছি। কারণ বর্ষা মানেই ডেঙ্গুর সিজন। আর ডেঙ্গুর ব্লাডের রিকোয়ারমেন্ট আসা মানে সেটা ফার্স্ট প্রায়োরিটি। কেউ কেউ আমার উদ্যোগে সাড়া দিয়ে নিজেদের ওয়ালে সেই ফর্মের লিংক শেয়ার করেছেন। কেউ কেউ করেননি।
    কিন্তু যেটা হয়েছে, সেটা হল, ডেঙ্গুর ব্লাড সাপ্লাই করতে গিয়ে আমাদের ডোনারের ভাঁড়ার শূন্য। এদিকে টাটা মেডিক্যাল হাসপাতালে সাতজন ক্যানসার পেশেন্ট ক্রিটিকাল কন্ডিশনে লড়াই করছেন। দরকার যে কোনও পজিটিভ গ্রুপের রক্ত। হাতে সময় ২৪ থেকে ৪৮ ঘণ্টা।
    আপাতত খুব অসহায় লাগছে। কারণ এই পেশেন্টের বাড়ির লোকজন আমাদের ওপরে ভরসা করে বসে আছেন। অনুরোধ করছি, প্লিজ প্লিজ প্লিজ এগিয়ে আসুন। নিজে রক্ত দিন। পরিচিতদের রক্ত দিতে অনুরোধ করুন। পাশাপাশি আমার এই মেসেজটা নিজের ওয়ালে কপি–পেস্ট করুন। যদি কেউ এগিয়ে আসেন!‌ক্যানসার রোগীদের মধ্যে যেমন ১৭ বছরের সোনম আছে, তেমনই ‌ভুটান থেকে আসা ৪ বছরের কুলজেন আছে।
    আমি কখনও কাউকে কোনও পোস্টে ট্যাগ করি না। নিতান্ত অপারগ হয়ে এমন কিছু মানুষকে ট্যাগ করছি, যাঁদের ফেসবুকে পরিচিত মুখ। কলকাতায় ব্রিজ ভেঙে পড়েছিল যেদিন, সেদিন শ’‌য়ে শ’‌য়ে মানুষ এগিয়ে এসেছিলেন। সবাই মিলে চেষ্টা করলে ৭০ জন রক্তদাতা পাওয়া যাবে না?‌
    রক্ত দিতে চাইলে যোগাযোগ করুন সু পর্ণা –র (‌9804479381)‌ কিংবা Shabnam Banerjee (9831495115) –এর সঙ্গে।
    দয়া করে এই পোস্ট শেয়ার করবেন না কপি পেস্ট করুন। আবারও বলছি শেয়ার করবেন না, কপি পেস্ট করুন।
    #bloodmates #‌আসল_‌অস্ত্র_‌সমন্বয়
  • পাই | ০৪ আগস্ট ২০১৭ ০৭:৩৮380643
  • দেদি, বেটার ছিল। চেকাপেও বেটার এল। কিন্তু কদিন বেশি কথা হঈয়াতে আবার সমস্যা শুরু হচ্ছে।
  • pi | ০৩ আগস্ট ২০১৭ ২২:৫০380641
  • এই লেখাটও ব্লগে যায়নি ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত