এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rabaahuta | ১০ আগস্ট ২০১৭ ২৩:১৯380760
  • চণ্ডীমন্ডপ আমাদের ভিত্তি খাপ আমাদের ভবিষ্যত।
  • T | ১০ আগস্ট ২০১৭ ২৩:০৮380759
  • যারা অপরাধী (দেখা যাচ্ছে নব্বই শতাংশ ক্ষেত্রে পুলিশ অভিযোগের সারবত্তা খুঁজে পেয়েছে, এবং চার্জশীট দাখিল করেছে) তাদের নিয়ে আপনার কি বক্তব্য?
    কোনোদিন থানায় গ্যাচেন খুব সামান্য কিছু নিয়ে অভিযোগ জানাতে। রোজ কাগজ খুলে যে পরিমাণ বধূনির্যাতন এবং পণের জন্য খুন, ডোমেস্টিক ভায়োলেন্স মাখা যে সমাজের ছবি দ্যাকেন সেই একই জিনিস থানায় এই সংক্রান্ত অভিযোগ জানাতে গেলেই দেখতে পাবেন। একই রকম অসভ্য অ্যাপ্রোচ এবং নিরাসক্তি। 'যান যান মিটিয়ে নিন' গোছের হাবভাব। নয়তো বা 'লোকাল কাউন্সিলর কে ডাকুন।' সেই পুলিশের উপর ভরসা করব? ফুঃ।
    কিন্তু এতদসত্ত্বেও যেখানে নব্বই শতাংশ অভিযোগের ক্ষেত্রে এই পুলিশই চার্জশিট দাখিল করে, সেখানে আসল ঘটনার গভীরতা কি পরিমাণ তা আন্দাজ করা যায়। এর থেকে সামাজিকভাবে সুরক্ষা পাওয়া অসম্ভব। এজন্য দমদম দাওয়াই জরুরী।

    কখনো ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ জানাতে থানায় গিয়ে দেখুন। প্রাথমিক ভাবে সেখানে একপ্রস্থ চন্ডীমন্ডপ হয়। হবেই। টাকা খাওয়াখাওয়ির ব্যাপার থাকে। তারপর পুলিশ নিজে নিজেই বিচার করতে বসে অপরাধের গুরুত্ব। পাওয়ার স্ট্রাকচার অনুযায়ী, চন্ডীমন্ডপের বাকী মোড়োলরা সেখানে হাজির হয়ে যায়। একপ্রস্থ অসভ্যতা চলে। এ একরকমের বাঁধাধরা কেস। এইখানে মেয়েটির হয়ে কথা বলবে কে?
    যেখানে সামাজিক ভাবেই এসবকে যথেষ্ট মান্যতা দেওয়া হয়।

    সুপ্রিম কোর্ট এই চন্ডীমন্ডপকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। এরা কারা। কিসের জন্য আমি এদের উপর নির্ভর করব। এরা যে করাপ্ট হবে না, তার কি গ্যারান্টি।

    কোনোদিন কোর্টে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের বিচার চাইতে যারা সুকতলা খুইয়ে ফেলছে তাদের গিয়ে দেখে আসুন। একেই এসব প্রমাণ করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। কে আর সিসিটিভির ব্যবস্থা করে বৌ প্যাঁদাতে যায় বলুন। তারওপর এইসব তো বীরদের জন্য উজ্জ্বল ভবিষ্যত তৈরী করছে।
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২২:৪৯380758
  • দুবার না পাঁচবার ভেবেছি। রিপোর্টে দেখেছি অনেক নারী /বৃদ্ধ যারা পরে দোষী প্রমাণিত হয় নি ;তারাও জেল খেটেছে।
    এটা আমার কাছে বেশ সিরিয়াস ইস্যু।
    কেউ দাবি করেনি দোষী দের শাস্তি না দেওয়া হোক।
    তদন্ত কমিটি থাকলে কি অসুবিধে বুঝিয়ে বলো।
    নিরাপরাধ লোকদের নিয়ে কি বক্তব্য?
    পুলিশের বিচক্ষণতার ওপর এতো ভরসা কেন?
  • T | ১০ আগস্ট ২০১৭ ২২:৩৩380757
  • কথা ঘোরাব ক্যানো। এটা য্যামন ত্যামন কমপ্লেন নয়। চুরি ডাকাতি জাতীয় ব্যাপার নয়। যে ক্রিমিনাল অফেন্সেকে সমাজ একপ্রকার মান্যতা দিয়ে এসেছে তার থেকে মেয়েদের বাঁচানোর জন্য আইন। সেজন্য এত স্ট্রিক্ট। এবং হওয়াটাই দরকার। এটা সাইকেল চুরির মীমাংসা হচ্চে না। মন্তব্য করার আগে দুবার ভাবুন।
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২২:২৯380756
  • আবার সেই বালখিল্য প্রশ্ন। লোক আপে পোরা হচ্ছে কমপ্লেন এর বেসিসে। আত্মপক্ষ সমর্থনের ব্যাপার আসছে না।পরে বিচারে যারা নির্দোষ সাব্যস্ত হচ্ছে ;তাদের নিয়েই প্রশ্ন। যারা অপরাধী প্রমাণিত ;তাদের নিয়ে নয়।কথা ঘুরিয়ে লাভ নাই।
  • T | ১০ আগস্ট ২০১৭ ২২:২৭380755
  • এই যে আরো নমুনা। এবারও সুপ্রিম কোর্ট। অবলা স্বামীদের উদ্ধার করতে এগিয়ে এসেছেন। যাতে জেলে একরাত কাটাতে না হয়। আহা,

    https://thelogicalindian.com/news/marital-rape-not-an-offence/
  • pi | ১০ আগস্ট ২০১৭ ২২:১২380754
  • টি, মেইল দেখিস।
  • T | ১০ আগস্ট ২০১৭ ২২:০৯380753
  • হুরিবাবা। বৃদ্দ বৃদ্দা নারী ইত্যাদিদের অপরাধ কল্লে ছাড় দিতে হবে নাকি!
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২২:০৩380752
  • এই না হলে যুক্তি! এক্কেরে নন বেলেবল অফেন্স।আগে জেলে তো পুরি !তাপ্পর অন্য কথা !
    বৃদ্ধ/বৃদ্ধা/নারী কোনো ছাড় নেই।
  • T | ১০ আগস্ট ২০১৭ ২১:৫৬380751
  • প্রায় নব্বই শতাংশ কেসে যখন পুলিশ চার্জশিট দাখিল করছে তখন বাকি 'নিরপরাধ'দের কথা ভেবে পাবলিক উদ্বিগ্ন। সুপ্রীম কোর্টও কতগুলো ক্ষেত্রে শাস্তি হয়েছে সেই হিসেব নিয়ে ন্যাকা সেজে গ্যালো। মাইরি।
  • T | ১০ আগস্ট ২০১৭ ২১:৪৭380750
  • সেই। ৪৯৮এ কেস তো আপিসে চুরির মতোই। শ্বশুরবাড়ীতে মার খেয়ে পুলিশের কাছে গেলে বলবে দেকুন সিসিটিভি ফুটেজ কি আছে? মানে কী আর বলব।
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২১:৪৪380749
  • আইনের মূল ভিত্তিকে অগ্রাহ্য করলে তো চোলবেক নাই ভাই টি
    অফিসে চুরি হলে কি পুলিশ দারোয়ান কে প্রথমেই লোক আপে ঢুকিয়ে তিন দিন পরে বলবে চুরি করেনি তার প্রমান দিতে।
  • T | ১০ আগস্ট ২০১৭ ২১:৩৪380748
  • আইনের অপব্যবহার হয় এই যুক্তিতে গোটা আইন ব্যবস্থাকেই তুলে দিন না। যত্তসব।
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২০:৪৮380747
  • জ্ঞাতার্থে-গ্রেপ্তার পুলিশ করতেই পারে যদি অপরাধ সম্পর্কে স্থির নিশ্চিত হয়।
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২০:৪৪380746
  • তা, পুলিশের বিচক্ষণতার ওপরেই বা এতো ভরসা কেন?
    যেসব নিরপরাধ বৃদ্ধ, বৃদ্ধা বা নারীরা লক আপে রাত কাটিয়েছে তাদের জন্য কি নিদান ?
  • T | ১০ আগস্ট ২০১৭ ১৭:৪৩380745
  • সুপ্রিম কোর্ট যে রত্নবিশেষ হয়ে দাঁড়াচ্চে তা দেখাই যাচ্ছে। এদের সাপোর্ট করার মতো রিগ্রেসিভ পাবলিকও কম নয় দেখা যাচ্ছে। ৪৯৮এ তে আগেই গ্রেফতার বন্ধ হয়েছিল, এইবার ব্যাপারটাকেই সালিশি সভার দিকে ঠেলে দেওয়া হল। যুগের সঙ্গে মানানসই সিদ্ধান্ত শালা। দুই লাথ এদের।
  • pi | ১০ আগস্ট ২০১৭ ১৬:১৩380743
  • আচ্ছা, থ্যাঙ্কু !

    লাল স্পিনাচের নিউট্রিশন ভ্যালু পাইনা কেন ? ঃ(
  • sm | ১০ আগস্ট ২০১৭ ১৬:০৮380742
  • এখানে দোষী নর নারীর সাপোর্টে কোনো যুক্তি দেওয়া হয় নি।
    বলা হয়েছে বহু নারী জেলে সময় কাটিয়েছেন এই আইন অনুযায়ী। যারা পরে নির্দোষ সাব্যস্ত হয়েছেন।
    কারণ এই ধারা অনুযায়ী পুলিশ তাঁদের গ্রেপ্তার করে জেলে ভরতে পারে।অবশ্যই বিচার শুরু হওয়ার আগে।
    সুতরাং বুঝতে চাইলেই বোঝা যায়। এমন শক্ত কিছু নয় তো!
  • de | ১০ আগস্ট ২০১৭ ১৬:০৬380741
  • লাল্শাক্কে বোধহয় রেড স্পিন্যাচ বলে - ঠিক সিওর নই!
  • de | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫৭380740
  • আমারান্থ নটে -
  • পাই | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫৬380739
  • আর নটে যদি আমারান্থ হয় এবং লাল নটেশাক ও লালশাক আলাদা হয়, তো লালশাকের ইংরাজি কী ?
  • pi | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫৫380738
  • মানে লাল শাক আর লাল নটে আলাদা ? আমারান্থ কোনজন ? আমার লাল এবং সবুজ আমারান্থ কে নিয়ে দরকার।
  • de | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫৪380737
  • *নির্যাতন

    পাই - হ্যাঁ - লাল নটে আর সবুজ নটে দুটোই হয়। লালশাক শুধুই লাল -
  • pi | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫৩380735
  • মানে আমার দরকার লাল ও সবুজ আমারান্থ নিয়ে। সেটা লাল বা নটেশাক তো ?
  • pi | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫৩380736
  • নাকি নটে বলে সবুজ ভ্যারাইটিটাকে ?
  • de | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫১380733
  • পরিসংখ্যান গুরুত্বহীন এটা বলার পর আমি কোন তক্কেই আর যাবো না - বৃথা কালাতিপাতে আমার প্রবল অনীহা!

    অন্যায়কারী নারী হলে এবং সে শাস্তি পেলে তার নতুন নাম নারী নির্য্যাতন - এটাও ভালো!
  • pi | ১০ আগস্ট ২০১৭ ১৫:৫১380734
  • লাল শাক আর নটে শাক কি আলাদা ?
  • sm | ১০ আগস্ট ২০১৭ ১৫:৪০380732
  • #শিকার
  • sm | ১০ আগস্ট ২০১৭ ১৫:৩৯380731
  • পরিসংখ্যান দিয়ে আইন হয় না। আইনের মূল কথাই হলো যাতে নিরপরাধ লোক শাস্তি না পায়। ৪৯৮ এ তে তো বহু
    নারীও শাস্তি পায়।সেক্ষেত্রে তাঁরা নারী নির্যাতনের শিকার হবেন না ?তো নিরপরাধ নর নারীর শাস্তি পাওয়ার আগে যদি তদন্ত কমিটির মতামত নেওয়া হয়;তাতে আপত্তি কি?আর একটা কথা। আপনি পুরো আর্টিকেল পড়লেও, মূল নির্যাস টুকু বুঝতে পারেন নি। কারণ শুধু সংবাদ পরিবেশক যেভাবে বুঝিয়েছেন;সেভাবেই বুঝতে চাইছেন।
    প্রসঙ্গত মূল আইনের কোনো পরিবর্তন হয়নি।
    দ্বিতীয়ত যেসব কেস প্রাথমিক ভাবে পুলিশ মনে করবে প্রশ্নাতীত ভাবে নির্যাতনের স্বীকার ;যেমন পুড়ে যাওয়া,ফিজিক্যাল এসল্ট,হত্যা ইত্যাদিতে ডাইরেক্ট গ্রেপ্তার করতে পারবে।
    যদি পুলিশ নিশ্চিত না হয়, শুধু সে ক্ষেত্রেই তদন্ত কমিটির মতামত নেওয়ার অপেক্ষা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত