এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ আগস্ট ২০১৭ ১৫:০৪380790
  • Rabaahuta | ১১ আগস্ট ২০১৭ ১৫:০৩380789
  • ত্রিপুরা তো জল থইথই, কেউ বলছে বন্যা পরিস্থিতি, আর আড়াই সেমি বৃষ্টি হলে আগরতলায় জল ঢুকবে নাকি?
  • de | ১১ আগস্ট ২০১৭ ১৩:১৬380788
  • তাইতো, তাইতো! ঃ))
  • T | ১১ আগস্ট ২০১৭ ১৩:০৯380787
  • অ, তা খুশির আনন্দে আত্মহত্যা করেচে বুঝি। তা হবে। কত কিছুই তো হচ্চে। দে দি, রহস্য উপন্যাস খুঁজছিলে, এই যে দ্যাখো, হাতে হাতে। :)
  • de | ১১ আগস্ট ২০১৭ ১৩:০১380786
  • সিঙ্গাপুরে সিআইয়ে নাম দিয়ে একখান রহস্যোপন্যাস নামিয়ে ফেলো দিকি টি!
  • de | ১১ আগস্ট ২০১৭ ১২:৫৯380785
  • অ, খপোরের কাগজে সব ভুল লেখে !

    তাহলে তো (৫০০-২)এ তে হ্যারাসমেন্টের খবরগুলোও মনগড়া! (৪৯৮ শুনলেই কেউ কেউ এত্তো ভয় পায়, যে অন্য নামে ডাকচি)
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১২:৫১380784
  • আপনি কি খবরের কাগজে কি রিপোর্ট লিখেছে তার ওপর ভিত্তি করে নিজের মনে সব কিছু ঠিক করে নেন নাকি?
    বিচার ব্যবস্থার ইনভল্ভমেন্ট কে অস্বীকার করা তো আর এক খাপ!
  • T | ১১ আগস্ট ২০১৭ ১২:৫০380783
  • ধুসস। যাক গে। বাদ দিলুম।

    ডিডিদার জন্য। ডিডিদা এই দেখুন, সিয়াইএ। ছাতের কার্নিসে। অবশ্য ওকে সন্দেশ খাইয়েছি।
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১২:৪৬380782
  • বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা হেতু কমপ্লেন পাওয়া মাত্রই স্বামীর যাবজ্জীবন,শাশুড়ির ১০ আর ননদ/ জা /দেওরভাসুর দের ৫ বছর কারাবাস নিশ্চিত করা উচিত।
    বিচারের কি দরকার!ফালতু সময় নষ্ট!
    তবে বধূরাও একদিন শাশুড়ি হবেন বা কারোর ননদ /জা ও হবেন।তাঁদের ছেলে রাও জামাই হবে।
  • T | ১১ আগস্ট ২০১৭ ১২:৪২380781
  • এই আজকেই খবরের কাগজে বেরিয়েছে, মেয়েটি আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ীতে। সেসময় তার বাপের বাড়ীর লোক উপস্থিত ছিল। নালিশ চলছিল। প্লাস মেয়েটি আরো পড়াশুনো কত্তে চায়। সেও তো মহাপাপ। ফলে আরো নালিশ এবং সে গলায় দড়ি দিয়েছে। এইবার এইসব ক্ষেত্রে কাউকে শেষাবধি দোষী বলে প্রমাণ করা যায়? কিছু বছর মামলা চলার পর প্রমাণের অভাবে সব খালাস পেয়ে যাবে। এরপর কঙ্ক পাখিরা দোষী শাস্তি পায়নি তাই নিরপরাধ বলে আসামী বুরুন্ডীর ছাদে বসে হাঁ করে চুহা গিলবেন।
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১২:৪১380780
  • বা :বেশ চমৎকার লেখা।
  • de | ১১ আগস্ট ২০১৭ ১২:৩৯380779
  • কমিটি তার আন্ডারে কমিটি তার আন্ডারে কমিটি ........

    বিচারব্যবস্থা এমনিতেই সময়সাপেক্ষ - তারপরে এই কমিটির চক্কর -
  • de | ১১ আগস্ট ২০১৭ ১২:৩৭380778
  • আমি এবার একটা প্রচন্ড পলিটিক্যালি ইন্কারেক্ট কথা বলবো - কানে হাত দাও সবাই!

    এই ধরনের রিগ্রেসিভ মাইন্ডসেট দেখলে রিসেন্টলি বেশ কয়েকটা বধূ-চক্রান্তে স্বামীহত্যার অ্যান্ড রিভার্স অপরাধী/অপরাধিনীদের মাইন্ডসেট ম্যাপ করতে সুবিধে হয়! যেন আইন-আদালতের সাহায্যে কোন লাভ হবে না জেনেই সরিয়ে দেওয়া! আইনের ওপর ভরসা কোন পর্য্যায়ে গেলে ডিভোর্স না নিয়ে লোকে মেরে ফেলে!
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১২:৩১380777
  • তাহলে উকিল দের প্ররোচনা থাকে না?পুলিশ এর খাওয়া খাই র কথা তো আপ্নেই তুললেন।
    ওদিকে কনভিকশন রেট দেখালেও খেলবো না।
    লিংক দুটো ভালো করে পড়লে অনেক কিছু জানা যাবে।
  • T | ১১ আগস্ট ২০১৭ ১২:২৪380776
  • ফালতু বিতন্ডা তো বটেই। :)) কনভিকশন রেট দেখে অপরাধ মাপছে। হাস্যকর মাইরি। আরে এইটাইতো মূল লেখাটার প্রতিপাদ্য ছিল। মেয়েদের ক্ষেত্রে অপরাধের শাস্তি সর্বক্ষেত্রে কমেছে যদিও সামগ্রিক সমস্ত রকম অপরাধের ক্ষেত্রে শাস্তিদানের হার বেড়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স ইত্যাদি অপরাধ প্রমাণ করা যে কী চাপের ব্যাপার সে ভুক্তভোগী মাত্রেই জানে। জেনেশুনে ব্যাপারটাকে খাপ জাতীয় কিছুর দিকে ঠেলে দেওয়া হল। যাতে আরেকটা লেভেলে মীমাংসা করে নাও গো মা টাইপ নাটক হয় এবং বিচারব্যবস্থা অবদি না আসে। ওঁদের অ্যাত চোর ডাকাত ধত্তে হচ্চে, আবার উটকো মেয়েদের ঝামেলা। ঠিকই আছে।
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১১:৫৮380775
  • ওপরের লিংক দেখাচ্ছে এই ক্ষেত্রে এরেস্ট ও কনভিকশন রেট খুব কম।
    দুই,বহু ক্ষেত্রেই এক নারীর কমপ্লেন হেতু অন্য এক নারী জেলে যাচ্ছেন।অনেক ক্ষেত্রে তাঁরা নিরপরাধ পরে প্রমাণিত।
    এক্ষেত্রে ওই নারীর সুরক্ষার জন্য সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি বসলে আপত্তি কোথায়?এর সপক্ষে কথা বললেই রিগ্রেসিভ!
    আর বিপক্ষে বললেই প্রোগ্রেসিভ!
    তিন,অনুধাবনে সমস্যা। মূল আইনের কোনো পরিবর্তন হয় নি
    যেখানে অপরাধ গুরুতর বা পুলিশ স্থির নিশ্চিত সেখানে গ্রেপতার জন্য কোন পারমিশন লাগবে না।
    খালি কমপ্লেন এর এগেনস্টে গ্রেপ্তার করতে গেলেই মিসজিস্ট্রেট বা তদন্ত কমিটির অনুমোদন লাগবে।
    ফালতু বিতন্ডা চলছে।
    তিন,এতে করে অনেক উকিল যারা ৪৯৮ এ ধারায় কেস করতে প্রলুব্ধ করে তাঁরা অবিশ্যি প্রীত হবেন না।কারণ সহজেই অনুমেয়। এরা বহু ক্ষেত্রেই বধূ দের ভুল পথে চালিত করে থাকে।
  • pi | ১১ আগস্ট ২০১৭ ১১:৪৪380774
  • এটা এবার নির্বাচিত গল্পপাঠে আছে।

    গুরুর ওয়েবেও তিন মাস আগে তোলা হয়েছে।
  • | ১১ আগস্ট ২০১৭ ১১:২২380773
  • হ্যাঁ এই গল্পটা সেই রামনবমীর হুজ্জতীর সময় খুব প্রচার হয়েছিল। এই গল্পটা গুচতেও আছে মনে হয়।

    ঈশান, হ্যাঁ প্রচন্ড ঘাঁটা তো বটেই। শুধু গুচ'র কয়েক পাতা দেখলেই বোঝা যায় মেয়েদের ওপরে অপরাধ রিপোর্ট করার ব্যপারে রিগ্রেসিভ মাইন্ডসেট কী ভাষায় কথা বলে। তো সেখানে গোটা ভারতে এই ২০১৭ সালে যে ডায়রাকশানে যাচ্ছে তাতে এই সালিশ কমিটি বা খাপ জুড়ে দেওয়া খুব ই মানেম যাকে বলে "অ্যাজ এক্সপেক্টেড"

    কিন্তু ... কিন্তু চুরির অভিযোগেও প্রচুর লোককে বেকার ফাঁসানো হয়। খুনের অভিযিওগেও, খুনের চেষ্টার অভিযোগেও। এর অনেকগুলৈ পরে দেখা যায় বেকার ফাঁসানোর চেশ্ঝ্টা। তাতে কিন্তু পুলিশের প্রথমেই গ্রেপ্তার করাটা আজ পর্যন্ত ঠ্যাকায় নি। মাথার ওপরে সালিশ কমিটিও বসায় নি।
  • ঋক | ১১ আগস্ট ২০১৭ ১০:৫১380772
  • এক একটা গল্প বড় নাড়িয়ে দেয় ...অনেক গল্পি পড়ি দেওয়া হয়না...ক্রমশ বাড়তে থাকা এ গোলমেলে সময়ে এ গল্প থাক
    http://www.galpopath.com/2014/07/blog-post_7472.html
  • Ishan | ১১ আগস্ট ২০১৭ ০৮:৪৫380770
  • মেয়েদের উপর অপরাধ নিয়ে কিছু অনুসন্ধান করতে গেলে পুরো কেঁচো খুঁড়তে আলুদ্দম দশা হয়।

    ধর্ষণ নিয়ে ধরুন। প্রথম যখন ক্রাইম ব্যুরো আর ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভে মিলিয়ে আমরা একটা লেখা লিখি, তখন পরিষ্কার দেখা যাচ্ছিল, সার্ভেতে অপরাধের যে চিত্র ফুটে উঠছে, পুলিশের নথিভুক্ত অপরাধ তার চেয়ে অনেক কম। এটাকে খুব সাধারণভাবে আন্ডার রিপোর্টিং এর সমস্যা বলা হয়।

    দ্বিতীয় আরেকটা জিনিস দেখা যায়, ক্রাইম ব্যুরোর রিপোর্ট থেকে। রিপোর্ট বলছে, ৯৫% নথিভুক্ত ধর্ষণ হয় নারীর ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তির হাতে। এটাও একরকম করে আন্ডার রিপোর্টিং এর সমস্যার দিকেই আঙুল তোলে। বেশিরভাগ ধর্ষণই যদি চেনা লোকেরা করে, তার বেশিরভাগ অংশটাই রিপোর্টেড না হবার সম্ভাবনা বেশি।

    এইগুলো মোটামুটি স্বীকৃত ব্যাপার ছিল। কিন্তু আরও কিছু তথ্য আসার পরে, এই পুরো মডেলটাই জলাঞ্জলি দিতে হবে কিনা ভেবে দেখার দরকার আছে। দিল্লিতে বছর কয় আগে ধর্ষণের নথিভুক্ত অভিযোগগুলি নিয়ে একটা বিস্তারিত স্টাডি হয়। সেখানে দেখা যায়, বেশিরভাগ ধর্ষণের অভিযোগই ভুয়ো। মেয়েরা ভুয়ো অভিযোগ করছে এমন না। প্রভাবশালী মেয়ের বাপ-মা পুলিশের কাছে মেয়ের প্রেমিকের নামে অভিযোগ করছে। এবং পুলিশ ধর্ষণের কেস দিয়ে জেলে ভরছে। মোটামুটি ৬০% কেসে অভিযোগ মেয়ের দিক থেকে আসার চান্স নাই (সে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল বা পালাতে চেয়েছিল এরকম কিছু)। অন্যান্য ভুয়ো জিনিসপত্রও আছে।

    এটা দিল্লির চিত্র। সারা দেশে এমনই কিনা বলা কঠিন। কিন্তু দিল্লির ইন্ডিকেশনটা সঠিক হলে, পুরো হিসেবেই গোলমাল হয়ে যাবে। ওই 'পরিচিত লোকের হাতেই ধর্ষণ বেশি হয়' -- এই তত্ত্ব গোল্লায় যাবে। পুরো ক্রাইম ব্যুরোর রিপোর্টটাই নস্যাৎ করতে হবে। আন্ডার রিপোর্টিং আরও বেশি এবং অন্যরকম চরিত্রের (যেটা আমরা আন্দাজ করতে পারছিনা), মানতে হবে।

    এবার, আন্ডার রিপোর্টিং মাপার একটাই কল হাতে থাকে এরপর। ফ্যামিলি হেলথ সার্ভে। কিন্তু সেখানেও নানা সমস্যা আছে। সে এখন বিশদে লেখা যাবেনা, কিন্তু আছে। ফলে আন্ডার রিপোর্টিং এর কোনো একটা পরিমাপ পাওয়া প্রায় অসম্ভব। চিত্রটা বোঝাও অসম্ভব। শুধু এইটা বলা যায়, যে পরিচিত লোকেরাই নারীর উপর অত্যাচার (ধর্ষণ বা অন্য হিংসা ইনক্লুডিং গৃহহিংসা) এর জন্য সবচেয়ে বেশি দায়ি, নির্দ্বিধায় বলা মুশকিল।

    ৪৯৮এ প্রসঙ্গে বললাম আর কি। চিত্রটা এতটাই গোলমেলে, যে আইনের আসল ফল কী হচ্ছে, বোঝা খুবই কঠিন। পুরো নারীর উপর অত্যাচারে সিনারিওর মতই। হচ্ছে, আমরা জানি, কিন্তু নির্ভরযোগ্য কোনো সূচক নেই হাতে। ৪৯৮এ ব্যবহার অপব্যবহার সবই হচ্ছে জানি, কিন্তু নিশ্চিত করে বলার মতো কোনো সূচক নেই।
  • pi | ১১ আগস্ট ২০১৭ ০৭:৩৫380769
  • ৪৯৮ এ ডিভোর্সের সংখ্যা কমাবে কেন?
  • সিকি | ১১ আগস্ট ২০১৭ ০৬:৫৩380767
  • হুতো সামারি করে দিয়েছে। এর পরেও টি কীভাবে টরেটক্কা চালাচ্ছে?
  • T | ১১ আগস্ট ২০১৭ ০০:১৯380766
  • হেবি হেবি।
  • sm | ১১ আগস্ট ২০১৭ ০০:০৮380765
  • সে জন্যই তো কাউকে চুরি করেছে বলে কমপ্লেন করলেই, পুলিশের উচিত আগে জেলে পুরে দেওয়া। তার পর দোষী সাব্যস্ত না হলে বলা হবে অসংখ্য নির্যাতিত গৃহস্তের কথা ভেবেই এমন আইন এর সু প্রয়োজন।
    স্ল্যাম এরিয়ায় বেশি চুরি হয় ;তাই পুলিশ যে কাউকে স্টপ এন্ড সার্চ করতে পারে।
    বিয়ে করার শর্তই হলো পাঁচ ঘা চাবুক। কারণ ভৰিষ্যতে ওই মর্কট এক ভয়ানক ডোমেস্টিক ভায়োলেন্স এর অসুর হয়ে উঠবে।
    প্রত্যেক শাশুড়িকে বিবাহ মণ্ডপে কান ধরে ওঠবস করা উচিত কারণ উনি ভবিষ্যতে একজন দুর্জন ষড়যন্ত্ৰিকারিনী হয়ে উঠবেন।
    প্রসঙ্গত ;৪৯৮ এ কিন্তু এন্টি ডাউরি ল।এক্ষেত্রে দাতা ও গ্রহীতা দু পক্ষই সমান দোষী। মেয়ের বাবা ৫০ লক্ষ পণ দিয়ে লোভী পরিবার টির সঙ্গে বিয়ে দেবে আর পরে বধূর মৃত্যু হলে বলবে ওঁরা পনের জন্য অত্যাচার করতো।
    কখনো শুনেছেন খালি পণ দেবার জন্য মেয়ের বাবা বা মাকে গ্রেপ্তার করা হয়েছে? যেখানে বধূ নির্যাতন হয় ই নি,এমন কেসে?
  • T | ১০ আগস্ট ২০১৭ ২৩:৪৪380764
  • তা দেখুন, চুরির সাজাও তো রয়েচে। কমেচে কিছু?
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২৩:৪১380763
  • ৪৯৮ এ আইন তো এতো বছর আছে। কঠোর প্রয়োগ ও হয়েছে বিগত কয়েক বছর। তো, বধূ নির্যাতন কমেছে?
    ডোমেস্টিক ভায়োলেন্স কমেছে ?
    স্বামী -স্ত্রী বা শশুর বাড়ির সঙ্গে নব বধূ রিলেশন সুগম করেছে এই আইন?
    ডিভোর্সের সংখ্যা কমিয়েছে?
    এ প্রশ্ন গুলো না আসা মানেই অনুধাবনের সমিস্যে!
  • T | ১০ আগস্ট ২০১৭ ২৩:৩১380762
  • অনুধাবনে সমস্যা যে হচ্চে সে তো বোঝাই যাচ্ছে। :)
  • sm | ১০ আগস্ট ২০১৭ ২৩:২৩380761
  • বুঝতেই পারছি অনুধাবনে সমস্যা হচ্ছে। বৌ কেউ সিসিটিভি খুলে পেটায় না।কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স এর স্বীকার লক্ষ লক্ষ বধূ।সারা পৃথিবীতেই। তাহলে তো বিয়ে নামক সামাজিক প্রথা টি বন্ধ করে দিতে হয়।
    মেয়েদের সামাজিক সুরক্ষা প্রদান তো রাষ্ট্রের কর্তব্য।তা বলে একজন বধূ কে সুরক্ষা দিতে অন্য এক নারী কে গ্রেপ্তার করা হবে?যদি সে দোষী না হয় তাহলেও?
    রাষ্ট্র তো অন্য এক নারী কে সুরক্ষা দিতে পারছে না। হাজার হোক শাশুড়ি হলেও সেও একজন নারী ও অন্যের বাড়িতে আছে।
    দুই সামাজিক সুরক্ষার প্রধান শর্ত হচ্ছে সেই বধূকে শেল্টার দেওয়া ও আর্থিক নিরাপত্তার ইমিডিয়েট ব্যবস্থা করা। রাষ্ট্র তা না করে পুলিশ কে ফিয়ে পরিস্থিতির বিচার করাচ্ছে ও গ্রেপ্তারের পাওয়ার দিচ্ছে। পুলিশ তো দুপক্ষ থেকেই।
    তিন,পুরো আইন টা পেটি কেস গুলোতে বেলেবল হলে কি ক্ষতি ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত