এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rabaahuta | ১৪ আগস্ট ২০১৭ ১৩:৪১380819
  • *কারা
  • Rabaahuta | ১৪ আগস্ট ২০১৭ ১৩:৪১380820
  • সুনীল দেওধর ত্রিপুরা গিয়ে 'পশ্চিম আদিবাসী'দের বাড়ি খাবার খেয়েছেন এই নিয়ে খুব আল্হাদ।
    কিন্তু 'পশ্চিম আদিবাসী' করা সেটা কিছুতেই বুঝতে পারছিনা।
  • pi | ১৪ আগস্ট ২০১৭ ১৩:০৮380818
  • আচ্ছা, কোল্কাতার রাস্তায় মোটরচালিতরিক্সার কেসটা কী? চালাতে দিচ্ছেনা?

    একজন রিক্সাচালক,অনেক ধারধোর করে সত্তর হাজার টাকা দিয়ে রিক্সায় কীসব লাগিয়েছিলেন, এমনিতে শরীর খারাপ বলে এমনি রিক্সা টানতেও পারছেন না, তো সেই রিক্সা এখন বড় রাস্তায় বের করলে পুলিশ নাকি ব্যাটারি খুলে দিচ্ছে। ভয়ে গাড়ি নিয়ে বড় রাস্তায় যেতে পারেন না। রোজগারও অনেক কম হয়।
    তো কী করবেন এঁরা?
    একদিকে নিজে, বৌ দুজনেই
    অসুস্থ। ডাক্তারের পিছনে ভুরি ভুরি খরচ। বৌ ও অসুস্থ বলে একের পর এক বাড়ির কাজ চলে যাচ্ছে। সরকারি হাসপাতালে লম্বা লাইন, এখান থেকে ওখান রেফার করে দিচ্ছে, বেসতকাতিতে গাদা গাদা টাকা খরচ।
    কীসব অবস্থায় কাটাতে হয় কতকনকে। এর মধ্যে বড় রস্তায় রিক্সা চালাতে পারলে তাও কিছু সুরাহা হত।
  • sm | ১৪ আগস্ট ২০১৭ ১২:৪০380817
  • কফিল আহমেদ নোডাল অফিসার ইন চার্জ ছিলেন।তাঁকে অপসারিত করা হলো কিন্তু হাসপাতালের সুপার /ওয়ার্ড মাস্টার/অন্যান্য আধিকারিক দের সম্পর্কে কিছু বলা হচ্ছে না কেন? ভালো করে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
    তবে অক্সিজেন এর অভাবেই এতো শিশুর মৃত্যু কিনা সেটাও বড়ো প্রশ্ন।
  • sm | ১৪ আগস্ট ২০১৭ ১১:১৮380816
  • যেকোনো সরকারী হাসপাতালেই বড় ও ছোটো সিলিন্ডার ব্যবহার করা হয়। পাইপ লাইন দিয়ে সাপ্লাই সিস্টেম খুব বড় ইন্সটি ছাড়া থাকেনা।
    ঘাপলা টা বহুদিন ধরেই চলছে। কয়েক মাস বিল পেমেন্ট করা হয়নি।
    কিন্তু খবরে প্রকাশ এবার নাকি পেমেন্ট এর টাকা কয়েকদিন আগে হাসপাতালের একাউন্টে চলে এসেছিলো।
    দুই, ওই ডাক্তার কফিল কি ইনচার্জে ছিল?
    উনি কি নিজের তরফে প্রশাসন কে সাপ্লাই এর অভাব নিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন?ওনার নাকি একটি নার্সিং হোম আছে হাসপাতালের কাছে।
    সবশেষে যোগী বুঝতে পেরেছে সরকারী হেলথ সিস্টেম চালানো কি কঠিন!ওটা ভাষণ মেরে চালানো যায়না। পুরো ঘুঘুর বাসা!
    দেখা যাক কি হয়!ওদিকে আবার মেডিক্লেম এর প্রিমিয়াম বহুত বেড়ে গেছে।
    মোদীর আচ্ছে দিন লোকজন টের পাচ্ছে।
  • | ১৪ আগস্ট ২০১৭ ১১:০৭380815
  • খবর পেলাম উঃপ্র পুলিশ গরীব বাচ্চা ও তাদের মা'দের হাসপাতাল থেকে নিয়ে গিয়ে বেশ দূরে কোথাও ছেড়ে দিয়ে আসছে। কাজেই প্রত্যক্ষদর্শীর সংখ্যা দ্রুত কমে আসবে বলেই আশা করা যায়। আর কাল্কের লাল্কেল্লা ভাষণে কুমীর্জি নির্ঘাৎ চাট্টি ভেউ ভেউ করে কেঁদে নেবেন! আফশোশ এই সপ্তাহের মাঙ্কি ভাট-টা হয়েই গেছে অলরেডি, নাহলে সেখানেও ...

    মজা হল উঃপ্রঃ নির্বাচনের আগে যে তিন তালাক মনে হচ্ছিল এই উঠেই গেল বুঝি, সেই নিয়ে আর কেউ কথাও কয় না। মনে হয় না আর একটা নির্বাচন আসার আগে আর কোনও স্ট্যাটাস আপডেট পাওয়া যাবে বলে। এখন নতুন টার্গেট ডঃ কফিল আহমেদ।
  • amit | ১৪ আগস্ট ২০১৭ ০৯:০৯380814
  • গোরখপুর হাসপাতাল এর সেট আপ জানিনা, কিন্তু বড়ো হাই প্রেসার অক্সিজেন লাইন একটা বড়ো সিলিন্ডার থেকে অনেকগুলো বেড এ পাইপিং আর ম্যানিফোল্ড দিয়ে কানেকশন করা কিন্তু অতো সোজা নয়। এটা মিস্ত্রি দিয়ে হবে না। অনেক রিলিফ ভালভ, গেজ ইত্যাদি লাগে, বড়ো সিলিন্ডার সেফলি রাখার ব্যবস্থা করা আর তার মনিটরিং এর ইন্সট্রুমেন্টস, সব নিয়ে বড়ো মাপের একটা ইনস্টলেশন খরচ। তার থেকে ছোট সিলিন্ডার নিয়ে কাজ করা অনেক সোজা এবং সেফ। আর এই সব কারণেই বেশির ভাগ জায়গাতে সেটাই ইউসে করে। তাই এই বড়ো সিলিন্ডার এর গল্পটা একটু কেমন লাগছে।

    যাই হোক, আজকাল ইন্ডিয়া তে মিডিয়া রিপোর্টার গুলো সব কিছু নিয়েই এতো বেশি জানে, কিছু বলার নেই।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৪ আগস্ট ২০১৭ ০৮:৫০380813
  • Could Dr Kafeel Have Stolen Oxygen Cylinders From Government Hospital as told by BJP IT cell and their Paid Trolls?
    I have just finished speaking by telephone with Manoj Singh, the journalist in Gorakhpur who had been warning through his reports of the looming oxygen crisis at the government hospital in the city from well before 63 people died there. I asked him whether Dr Kafeel Ahmad was stealing oxygen cylinders from the hospital and diverting them to use at his private hospital, as he is being accused by the pro-BJP elements. Manoj made a startling disclosure: since 2014, the encephalitis ward of the hospital, where the deaths occurred, had stopped using the small cylinders and instead was piping the gas to individual beds. I have also spoken with Dr Aziz Ahmad, a renowned doctor with a hospital of his own in Gorakhpur, who has confirmed this. Dr Aziz said the cylinders deployed at the encephalitis ward for piping the gas are much heavier than the ordinary oxygen cylinders and can only be carried by three or four people. Also, Dr Aziz said, every single such cylinder is accounted for by the hospital administration and all the details of incoming and outgoing should be available in the hospital’s records. In any case, it would be virtually impossible for Dr Kafeel to carry out such brazen smuggling of the massive cylinders from the hospital on a regular basis without the racket being noticed by anyone in the hospital, right from the store to the outer security gates. Dr Aziz also told me that Dr Kafeel was an ad hoc appointee, so there was no bar on his private practice. Also, he had nothing to do with the department that handles oxygen supply. In fact, he came to know of the dwindling supply only when the oxygen department informed him of it.
    (by Ajit Sahi)
  • Amit Sengupta | ১৪ আগস্ট ২০১৭ ০০:০৭380812
  • This news on removal of Dr. Kafeel Ahmed came yesterday or day before. What came today was that he ran a parallel pvt nursing home whose site has disappeared y'day, where he used to regularly take (steal) the O2 cylinders from the govt hospital, and which he basically just returned y'day in the emergency before he gets caught out. These days, media, what to believe?
    On one hand it looks like the chaddis removed a Muslim doctor, though I feel they could have harvested higher dividend by rewarding him.
    On the other hand a corrupt doctor, very likely in badlands of UP, got caught just because of the climax of the crisis. Moreover he gets extra sympathy as he happens to be a Muslim in Yogi's state.
    Really can't make out which agency is projecting the truth.
  • পুপে | ১৩ আগস্ট ২০১৭ ২২:২০380811
  • টিম-দা আর হুচি দির সাথে চমৎকার সময় কাটছে কদিন। অরিজিৎদা বাদ দিলে এই প্রথম কোন গুরু বন্ধুর সাথে চাক্ষুষ আলাপ। হুচিদি ব্যাপক রান্না করে। :)
  • S | ১৩ আগস্ট ২০১৭ ২২:০০380810
  • আজ দাদাগিরিতে চুরান্ত দেশপ্রেমের ইসে বয়ে যাচ্ছে।

    একজন মহিলা গদগদ হয়ে মঙ্গলায়নের গপ্প বলছেন এবং ভারত এক্কেবারে টপে এইসব ঢপ বলছেন। কানে নাকি দেশাত্মবোধক গান শুনতে পান উনি - মোটিভেশনের জন্য। সবথেকে দারুন ব্যাপার হলো উনি যখন দ্যাশের এইগুনগান করছেন তখন ব্যাকগ্রাউন্ডে গেম অব থ্রোন্সের থিম মিউজিক চলছে।

    পুরো নাটক চলছে।
  • R2H | ১৩ আগস্ট ২০১৭ ১৫:১৮380807
  • গোরক্ষপুরের শিশুমৃত্যু প্রসঙ্গে ডাক্তার কাফিল খান নিজের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার কিনে কিছু শিশুর প্রাণ বাঁচিয়েছেন। এইবার গোবৎসরা প্রচার করছে এর পেছনে হিডেন এজেন্ডা আছে, ডাক্তার ষড়যন্ত্রী। ফেবু গ্রূপে পোস্ট পড়েছে।
  • Ekak | ১৩ আগস্ট ২০১৭ ০৪:১৭380806
  • বেশ ব্যালান্সড ভিউ : যাঁরা গুগল এর ঘটনাটি নিয়ে আগ্রহী

    https://www.bloomberg.com/view/articles/2017-08-09/as-a-woman-in-tech-i-realized-these-are-not-my-people

    No, the reason I left is that I came into work one Monday morning and joined the guys at our work table, and one of them said “What did you do this weekend?”

    I was in the throes of a brief, doomed romance. I had attended a concert that Saturday night. I answered the question with an account of both. The guys stared blankly. Then silence. Then one of them said: “I built a fiber-channel network in my basement,” and our co-workers fell all over themselves asking him to describe every step in loving detail.

    At that moment I realized that fundamentally, these are not my people. I liked the work. But I was never going to like it enough to blow a weekend doing more of it for free. Which meant that I was never going to be as good at that job as the guys around me.
  • পাই | ১২ আগস্ট ২০১৭ ২৩:৩৪380805
  • ইউটিউবে তোলা হবে সব।
  • dd | ১২ আগস্ট ২০১৭ ২০:৫৯380804
  • বোধহয় কোনো ফ্যান চলছে। বেশ জোরে। কথা শুনতে অসুবিধে হচ্ছে।
  • amit | ১২ আগস্ট ২০১৭ ০৮:১৭380800
  • নিজের যেটুকু দেখা: বিয়ের পরে মেয়ের বাবা মা অনেক ক্ষেত্রেই হাত গুটিয়ে নেন। মেয়েটির আর কোনও ভরসার জায়গা থাকে না। একদিকে শ্বশুরবাড়ির অত্যাচার, শারীরিক বা মানসিক, আর একদিকে স্বামীর থেকে কোনো রকম ইমোশনাল সাপোর্ট না থাকা, অন্যদিকে বাবা মা ও বলেন কোনোভাবে মানিয়ে নিতে, এর মধ্যে অনেকেই পারেনা মনের জোর ধরে রাখতে। সম্মন্ধ করে বিয়ে যতদিন চলবে, ইন্ডিয়া তে এই সমস্যা হয়তো মেটার নয়। বিয়ে মানে যে একটি মেয়ে আর একটি ছেলে (গে ম্যারেজ এর মধ্যে যাচ্ছিনা, ওটা অন্য বিষয়) নতুন ভাবে জীবন শুরু করে, তাদের নিজেদের জন্য সময় দরকার, সেই বোধটাই আমাদের সোসাইটি তে নেই। বিশেষ করে তথাকথিত যৌথ পরিবার গুলো তো আরোই নেই। প্রাইভেসী শুন্যের কোঠায়।

    জাস্ট দুদিন আগেই বিদেশে কিছু স্বদেশপ্রেমীর মধ্যে আলোচনা হচ্ছিলো, যথারীতি সেখানে নাকে কান্না শুরু হয়েছে যে এখানে সাদা রা ডিভোর্স নিয়ে ফুর্তি করবে সোশ্যাল security-র পয়সায় আর আমরা কালো চামড়া গুলো খেটে ট্যাক্স দিয়ে তার বিল ভরবো। তার সাথে সনাতন ভারতীয় সংস্কৃতির ব্যান্ড বাজানো, আমাদের দেশের মেয়েরা কত কষ্ট সহ্য করে মুখ বুজে থাকে, সাদা মেয়ে গুলো কেন শিখতে পারেনা। আমি একটা বেফাঁস কথা বলে দিলুম মাঝে, যে ইন্ডিয়াতে যদি এরকম সোশ্যাল সিকিউরিটি থাকতো, তবে হয়তো প্রতি বছর এতো মেয়ে পুড়ে মরতো না, বা মেয়ে রা মুখ বুজে থাকতো না। আলোচনা আর এগোলো না বিশেষ।
  • S | ১২ আগস্ট ২০১৭ ০৩:৪৭380799
  • তাছাড়া মেয়েদের সহ্যশক্তি অনেক বেশি। বোধয় ছোটোবেলা থেকেই যেসব অত্যাচার অবিচার সহ্য করতে হয়, তার ফল স্বরুপ।
  • Du | ১২ আগস্ট ২০১৭ ০২:২৮380798
  • পুরুষেরা বোধহয় কৃষক, সারদা এজেন্ট, রেলে আত্মঘাতী এইসব লিস্টে পড়ে যায়।
  • Ishan | ১১ আগস্ট ২০১৭ ১৯:৪৮380797
  • আত্মহত্যা। আরেকটা কমপ্লিকেটেড জিনিস। ভারতবর্ষে পুরুষদের আত্মহত্যার হার মোটামুটি মহিলাদের হারের দ্বিগুণ। কেন? কোনো তথ্য নেই। ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভেতে কারণের কিছু ইঙ্গিত পাওয়া উচিত ছিল। কিন্তু এন এফ এইচ এস, পুরুষদের উপর ভায়োলেন্স রেকর্ড করার প্রয়োজন বোধ করেনা। পুরোটাই 'মরদের দরদ হয়না' টাইপের মাইন্ডসেট থেকে মনে হয়। ফলে ও থেকে কিছু পাওয়া যাবেনা।

    ফলে মহিলাদের আত্মহত্যা যে কাগজ খুললেই দেখা যায়, সেটা অনেকটা বাজার ওটা খাবে বলে। ঘটনাগুলো অতি অবশ্যই ঘটে। কিন্তু ঘটনা হল, তার চেয়ে দুগুণ পুরুষ আত্মহত্যা করে থাকেন। সেগুলো আসেনা। ফলে খবরের কাগজের রিপোর্ট, মিথ্যে না হলেও পুরো চিত্রের জন্য তার উপর নির্ভর করা মুশকিল।
  • pi | ১১ আগস্ট ২০১৭ ১৮:৩৩380796
  • উফ, এই এক্ষপি জন্মজন্মান্তরেও ভুলিব না।
  • sm | ১১ আগস্ট ২০১৭ ১৭:৫২380795
  • ব্যাস একটা আর্টিকেল দিয়েই সব জলের মতো পোস্কার!
    যদি সুপ্রিম কোর্ট পড়ে নিতো ;কি ভালো হতো!
    কিন্তু তাতেও বুঝা গেলো না-আইনের মূল কি পরিবর্তন হয়েছে?কিসের এতো আপত্তি?
  • d | ১১ আগস্ট ২০১৭ ১৬:৩৪380793
  • কাস্টমার কেয়ারে কল করো
  • pi | ১১ আগস্ট ২০১৭ ১৫:৫০380792
  • ফ্লাইট অনলাইনে রাইট টাইম দেখাচ্ছে।

    কাস্টমার কেয়ারে ডাটা রিট্রিভ করতে পারছেনা বলছে। করিটা কী এবার।
  • pi | ১১ আগস্ট ২০১৭ ১৫:৪৯380791
  • কী জ্বলা। হাইওয়ে বন্ধ জলের জব্য। এবার আমি ফ্লাইট ধরব কীকরে??
    তার আগেও একগাদা কাজ। রাস্তায় আটকে। রাস্তাও আটকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত